এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তিনজন মানুষ

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৩৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • তিনজন মানুষ। তিনজন মানুষের কথা বলব। প্রথমজন আছেন, দ্বিতীয়জন নেই, তৃতীয়জন আছেন। লেখার সময়ে বিশ্বাস রাখছি, যাঁর মুখ যতবেশি দেখতে পাবো, তাঁর সম্পর্কে ততবেশি বলতে পারব। যদিও এতদিনে বুঝেছি— পৃথিবীতে এমন কোনও বিশ্বাস নেই, যার ওপরে বিশ্বাস করা যায়। বিশ্বাস করতে পারি। এতসব জানার পরেও বিশ্বাসের অভিনয় ক’রে যাওয়া। 

    প্রথমজন: লজেন্স, ছোলা, বাদাম— এইসব বিক্রি করেন উনি। কৃষ্ণনগরের রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে। প্রতিদিন বিকেলে চারটে নাগাদ বেরোন, বাড়ি ফেরেন রাত আড়াইটেয় প্রায়। বয়েস আন্দাজ ৬৭ থেকে ৬৮ র মধ্যে। ওঁর সঙ্গে আমার প্রথম আলাপ কবে হয়েছিল, মনে নেই। আমিও ওঁর থেকে কিনে খেয়েছি, ছোলাবাদামলজেন্স। একদিন চায়ের দোকানে ব’সে ছিলাম বিকেলের পর, উনি বেরিয়েছেন, বিক্রির উদ্দেশে। দেখি উনি আমাকে দেখতে পেয়েছেন, আমিও ওঁকে। এসে বললেন, ‘একটু চা খাওয়াও না’ আমি বললাম, ‘কী চা খাবেন?’ বললেন, ‘দুধ চা’ শেষে বললেন, ‘বিস্কুট খাওয়াবে?’ আমি বললাম, ‘নিশ্চয়ই’ একথা সেকথায় জানা গেল, বিক্রি হচ্ছে না। কেউ কিনছে না তেমন। কোনও আবেগ ছাড়াই বলছি, পৃথিবীতে এমন কোনও ঋতু নেই, যা মানুষের জীবন বদলে দিতে পারে। নেই, মানে নেইই।

    দ্বিতীয়জন: মারা গেছেন প্রায় বছর পাঁচেক আগে।  কিন্তু মৃত্যুর আগের যে জীবন, সেটা একটু বলি– বাজারে ফুল বিক্রি করতেন। আমাকে একদিন বলেছিলেন, ‘পড়াশোনা কর! পড়াশোনা ছাড়বি না কোনোদিন...’ পড়াশোনা বলতে উনি স্কুল কলেজের পড়াশোনার কথা বলেছিলেন। আক্ষেপ ক’রে বলেছিলেন, ‘আমার ছেলেটা পড়াশোনা করলো না আর!’ ওঁর কথা আমি রাখতে পারিনি। উচ্চমাধ্যমিক দেওয়ার পরে বাংলায় অনার্স নিয়ে কৃষ্ণনগরের এক নামী কলেজে ভর্তি হলাম। একবছর একমাস কলেজে ছিলাম। তারপরে আমার মাথায় ভূত চাপলো, কবিতা লিখতে হবে। যে ক’রেই হোক লিখতে হবেই। সেই যে কলেজ ছাড়লাম, তারপরে আর ফিরিনি। শুধু এই মানুষটা আমার ভাবনায় এখনও ফিরে ফিরে আসেন।

    তৃতীয়জন: এই মানুষটার সঙ্গে বাজারে গেলেই এখনও দেখা হয়। কলা বিক্রি করেন বাজারের বাইরের রাস্তায়। এই যে গরম আসছে, ওঁকে দেখা যাবে সারাক্ষণ একটা ছাতা মাথায় ধ’রে ব’সে আছেন। আর গামছা দিয়ে মুখের ঘাম মুছছেন। এখনও বাজারে গেলে চোখে চোখ পড়লেই, জিগ্যেস করেন, ‘ভালো আছো?’ আমিও বলি, ‘হ্যাঁ, তুমি?’ উত্তর আসে মুখে নয়, মাথা নেড়ে এক অদ্ভুত হাসিতে। যে হাসিকে অনুবাদ করার ক্ষমতা আমার নেই। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anindya Rakshit | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২738340
  • এমন একটা চেতনাস্পর্শী লেখা লেখবার জন্য অভিনন্দন ! 
     
    'পৃথিবীতে এমন কোনও ঋতু নেই, যা মানুষের জীবন বদলে দিতে পারে। নেই, মানে নেইই।' -- কেয়াবাৎ ! কেয়াবাৎ ! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন