এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ছবি

  • গুরুচন্ডালদের নানা ছবি 

    &/
    ছবি | ২৯ এপ্রিল ২০২২ | ১০৪৭৪০ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • এখানে আপনারা নিজেদের তোলা বা আঁকা ছবি তুলে দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ০৫ আগস্ট ২০২৬ ০৭:৩৩748162
  • আমাগো ব্যাঙের ছাতাটা এতো সুন্দর রংচঙে নয়। অতি কেজো কেসিপালের ছাতা। :'(
     


    আর, একটা ম্যাও ফাউ। এ আমাদের পুষ্যি নয়। প্রতিবেশীর। মাঝে মাঝে ব্রেকফাস্ট বা হাল্কা স্ন্যাকস করতে আসে। দর্জার ফাঁক দিয়ে গোপনে তোলা ছবি।



    আর একটা কাঠবেড়ালি। এও, পুষ্যি না। সকালে খেলে বেড়ায়। খুবই ডেঞ্জার। (গাড়িটা, বলাই বাহুল্য, পার্কড।)

  • r2h | ০৫ আগস্ট ২০২৬ ১৫:৫৯748165
  • বাহ, খুবই পোক্ত ছাতা! স্বাধীন বেড়ালদের খাওয়ানোর জন্য কিছু বিলিতি খাবার বারান্দার বাইরে রাখার কথা আমিও ভাবছিলাম, কিন্তু আনা হয়নি, দেখে মনে পড়লো, দেখতে হবে। কিন্তু বেড়ালের শুকনো খাবার চোখে পড়ে না, এই হল মুশকিল। আর কাঠবেড়ালিদের ব্যাপার স্যাপারই ঐ। আচ্ছা, সেতুবন্ধনের সময় কাঠবেড়ালি, তারপর রামের হাত বুলিয়ে দেওয়ার ফলে দুটো দাগ- এ কি শুধু বাংলা মুলুকের গল্প? আর কোথাও তো কাঠবেড়ালির পিঠে দাগ দেখি না। আমাদের ওদিকে অর্থাৎ ত্রিপুরাতেও নেই। হিন্দি বলয়ে আছে? মনে পড়ছে না ঠিক।
  • kk | ০৫ আগস্ট ২০২৬ ২০:০৯748166
  • আমার এই সাদা ছাতা গুলোও খুব পছন্দ হলো। কী সুন্দর বাবা ছাতা-ছানা ছাতা! আর বাকি ছবি দেখে ক্ষীরের পুতুলের গল্প মনে পড়লো -- কাঠবেড়াল গাছ থেকে নেমে এলো, কুনো বেড়াল কোণ ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো :-)
    রামদাদার হাত বুলোনো কাঠবেড়ালি হিন্দী বলয়ে দেখেছি তো। উত্তরপ্রদেশে (গোরখপুর) আমার দিদির শ্বশুরবাড়িতে মস্ত বাগান ছিলো। ঐ ডোরাওয়ালা কাঠবেড়ালি আমলকী গাছ বেয়ে উঠতো নামতো।
  • পাটাবুকো হামস্ত্রি, মারগুই চাপড়া, তিরশুলী আকায়ব | ১৮ আগস্ট ২০২৬ ২২:০৮748208
  • আজ ধুলোমোছা ন্যাতারই একদিন কী আমারই একদিন | ১৮ আগস্ট ২০২৬ ২২:১০748209
  • খাই খাই খাই খাই | ১৮ আগস্ট ২০২৬ ২২:১২748210
  • kk | ১৮ আগস্ট ২০২৬ ২২:৩৩748211
  • কী সুন্দর ছবি তোলেন গো আপনারা! ঐ মিষ্টি মতো ভৌ সাহেবের নাম কী?
  • ভৌ সাহেব | ১৮ আগস্ট ২০২৬ ২২:৩৭748212
  • ওর নাম নুডল। এক বন্ধু পরিবার বেড়াতে যাচ্ছিল, তিন দিন আমাদের বাড়ি রেখে গেছিল। সে মামাবাড়ি ভারি মজা মোডে ছাতা জুতো পর্দা ঝাড়ন সবকিছুর ওপর দাঁতের সুখ করে গেছে!
  • অরিন | ২৩ আগস্ট ২০২৬ ১৬:২৩748227
  • দক্ষিণ আল্প্স পর্বতশ্রেণী
  • দ | ২৪ আগস্ট ২০২৬ ০৯:৩০748238
  • ব্যক্তিগত পদ্মপুকুর
     
  • অরিন | ২৪ আগস্ট ২০২৬ ১৬:০২748241
  • @অমিতাভ, আপনার ভাল লেগেছে যেনে ভাল লাগল।
    আরো ছবি এখানে পাবেন,
    https://pixelfed.social/p/arin_basu/997448802239939763
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৪ আগস্ট ২০২৬ ২২:৪৫748242
  • @ অরিন,
    দেখে এলাম। চমৎকার ছবি সব। কোন কোনটি ত একেবারে ভ্রমণ আর ফটো - এই দুই ক্যটেগরির দামি কাগজে ছাপা বইগুলির পাতা থেকে উঠে আসা যেন। লিঙ্ক শেয়ার করে রাখার জন্য অনেক ধন্যবাদ। বারে বারে দেখার ইচ্ছে আছে। heart
  • অরিন | ২৫ আগস্ট ২০২৬ ০১:৩৫748243
  • @অমিতাভ, আপনার রেসপন্স পেয়ে ভারি ভাল লাগল।
    এই জায়গাটা, ক‍্যাসল হিল, বিশেষ করে এত সুন্দর যে বলার নয়। এরকম আরো বহু জায়গা আছে যেগুলো সচরাচর আপনি নাম শুনবেন না কিন্তু মন মাতানো। ক‍্যাসল হিলের ছবি আপনি দেখেছেন নারনিয়া সিনেমায়। অনেক সময়েই ভেবেছি এগুলোর একটা কফিটেবল বই করে রাখি, হয়ে আর ওঠেনা।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৫ আগস্ট ২০২৬ ০৩:০৮748244
  • কফিটেবল বই হওয়ার জন্য এরা তৈরি হয়েই আছে। কেউ কিনবে না, আপনি প্রিয় মানুষদের উপহার দেবেন - এই রকম একটা প্রজেক্ট ঠিক করে নিয়ে নামিয়ে ফেলতে পারেন যদি তা হলে হয়ত হয়ে যায়, তাই না?
  • অরিন | ২৫ আগস্ট ২০২৬ ১৩:২৬748249
  • @অমিতাভ, কফিটেবিল বইয়ের আইডিয়াটা আমার খুব মনে ধরেছে। বন্ধুবান্ধবদের দেওয়া তো অবশ্যই যায়, তাছাড়াও স্রেফ নিজেদের স্মৃতি ধরে রাখার জন‍্যও চমৎকার।
  • অরিন | ২৯ আগস্ট ২০২৬ ১২:৩৭748266
  • https://cdn.bsky.app/img/feed_fullsize/plain/did:plc:bxxulyfjciqnr5p6vgbtehdf/bafkreidtd75zhjcw5tqwnlieylq274tegvjqqqnmapx4ppdrv6re6gjhwq
    বৃষ্টিস্নাত মেঘলা দিনে উচ্ছল জলপ্রপাত
  • অমিতাভ চক্রবর্ত্তী | ৩১ আগস্ট ২০২৬ ০৩:৫১748278
  • দেখলাম। নি:সন্দেহে বড় ক্যানভাসে দেখার মত ছবি সব। ভালো কম্পোজিশন।
  • অরিন | ৩১ আগস্ট ২০২৬ ১২:২০748282
  • আপনার কমেন্ট পেয়ে বড় ভাল লাগল। অন্তর থেকে ধন‍্যবাদ জানবেন। আরো ভাল ছবি তোলার অনুপ্রেরণা পাই আপনার কমেন্টগুলোতে।
  • দ | ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১০748336
  • আমাদের ছোট নদী
     
  • kk | ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৮748340
  • এত সবুজ দেখে চোখের খুব আরাম হচ্ছে। অরিনবাবুর অ্যালবামেও সুন্দর সব ছবি দেখলাম।
  • r2h | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫২748358
  • অরিনদার পর্বতমালা, ঝর্ণা, দমদির পদ্মপুকুর, ছোট নদী- দারুন সুন্দর সুন্দর সব ছবি।

    এই ইমেজ হোস্টিং সাইটগুলির কিঞ্চিৎ ফ্যাচাং। দমদির ছবিগুলি কম্পুতে দেখতে পাচ্ছি না, ফোনে দেখতে পেলাম। কোথাও কোন সেটিং দেওয়াল - ঐসবে আটকে দিচ্ছে।
  • ফুটকড়াই | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০748360
  • সবুজের অভিযান surprise
  • দ | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৩748361
  • সবুজের খোঁজে অভিযান।
     
    সবুজ বললে এইরকম....
  • দ | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪748362
  • আমিও অরিনের ছবিগুলো দেখে ফেললাম। বরফচুড়া পাহাড় বড় সুন্দর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন।