এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | ০৮ নভেম্বর ২০২৬ ০৬:০৮561150
  • @মানালী, //তবে ভূতের গল্পে এক দুই তিনে আমি রাখবো হেমেন্দ্রনাথ রায়, প্রেমেন্দ্র মিত্র ও নীহাররঞ্জন গুপ্তকে// ওটা হেমেন্দ্রকুমার রায় হবে বোধয়, তবে প্রেমেন্দ্র মিত্র ও নীহাররঞ্জন গুপ্ত ভূতের গল্প একেবারেই পড়িনি আমি l দুএকটা স্যাম্পেল পাওয়া যাবে ?
  • Bratin Das | ০৭ নভেম্বর ২০২৬ ২৩:৫৩561149
  • নারকীয় শুভেচ্ছা টা গোলা হয়েছে!! wink
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৫২561147
  • থ‍্যাঙ্কু দ দিদি।
    বলি রাজাকে কেউ ঠান্ডা করতে পারছে না দেখে নারায়ণ এলেন। এক পা স্বর্গে ও এক পা মর্ত‍্যে রেখেছেন, সেই অবতারের তৃতীয় পা রাখবেন কোথায়? বলি রাজা নারায়ণের জন‍্য নিজের মাথা পেতে দিলেন। সঙ্গে সঙ্গে নরকে ট্রান্সফার। এতে শ্রীবিষ্ণুরও একটু মনে কষ্ট হলো। তিনি বললেন, ok, অমাবস‍্যার আগের চতুর্দশী তিথিতে নরকের দ্বার খুলে যাবে। তুমি দলবল নিয়ে উঠে আসতে পারো।" আজকে তাই আমাদের নরকগত চোদ্দোপুরুষ আসেন, চোদ্দোপ্রদীপ, চোদ্দোশাক দিয়ে আপ‍্যায়ণ জানাতে হয়। আর তেনাদের লিড করেন বলি রাজা।
     
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৪৭561146
  • //elizabeth kostova এর লেখা the historian পড়েছি l আপনি ? মেক্সিকোর অন-রিও কখনো শুনিনি l কি সেটা ?//
     
     
    kostova আমার পড়া নেই। ইউরোপীয় ভয়ঙ্কর শাসক এলিজাবেথ ব‍্যাথেরিকে নিয়ে একটা ফিকশন পড়েছিলাম।
    অন রিও মেক্সিকান মেয়ে ভূত। সাদা গাউন, সাদা চুল, নীল আই শ‍্যাডো দিয়ে ঘরের উপরদিকে এককোণে মাথা ঝুঁকিয়ে হাওয়ায় ভেসে বসে থাকে, ওইটা।
    ব্রতীনদা আর কেকেদা, হ‍্যাঁ শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়ের ভূতের গল্পগুলো দারুণ লাগে ! তবে ভূতের গল্পে এক দুই তিনে আমি রাখবো হেমেন্দ্রনাথ রায়, প্রেমেন্দ্র মিত্র ও নীহাররঞ্জন গুপ্তকে। ভাষা বলুন, ধ্রুপদী বাক‍্যবিন‍্যাস বা গা শিউরে ওঠা ভয় অক্ষরের মাধ‍্যমে দেখাতে পারা, অনন‍্য। ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ, মণিহারা বা নিশীথের উত্তরসূরী।
  • দ | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৪২561145
  • আজ তো নরক চতুর্দশীও। সব চোদ্দ চোদ্দ ব্যপার তাই না।
    বেশ আমার চোদ্দগুষ্ঠির তরফ থেকে আপনাদের চোদ্দগুষ্ঠীকে নরক চতুর্দশীর নারকীয় শুভেচ্ছা জানাই।
  • kk | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৩১561144
  • মেছো ভূত মাছ দিয়ে যায়? না অন্যের থেকে মাছ চায় আর কেড়েকুড়ে নিয়ে নেয়?! আমি শীর্ষেন্দু আর লীলা মজুমদারের ছাড়া অন্য কোনো ভূতের গল্প একদম ভালোবাসিনা। ছোটবেলায় ড্রাকুলা খুব পড়তাম! কিন্তু একটু বড় হবার পর থেকে ঐ জঁরাটাই অপছন্দের হয়ে গেলো।
  • MP | ০৭ নভেম্বর ২০২৬ ২০:৪২561143
  • @ ব্রতীনদা, এইটা ভুলেই গেছিলাম l সেদিক থেকে দেখলে সবচেয়ে উপকারী ভূতগুলো শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে গল্পগুলোতে আছে l তারা উপকারী
  • Bratin Das | ০৭ নভেম্বর ২০২৬ ২০:১৫561142
  • আরে মানালি আর MP, মেছো ভুতের মতো উদার হৃদয় ভুত আর দুটো পাবে না। ওরা ভালোবেসে ইলিশ, কই, পফ্রেট, পার্শে, পাবদা এই সব মাছ দিয়ে যায়
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ২০:০৪561141
  • সরি,
    আগের কমেন্ট ভুল করে এখানে পোস্ট হয়েছে। অন্য টইয়ের জন্যে।
     
    ইগনোর করুন।
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ২০:০১561140
  • অহো ভাগ্য!
  • Bratin Das | ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৩০561139
  • আমাদের দেশের বাড়ি তে ( তারকেশ্বর এর কাছে একটা গ্রাম গোপীনাগর). সবাই এই সময় আসে।মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, লুরু ইত্যাদি প্রভৃতি
     
    দারুন আনন্দ হয়
  • MP | ০৭ নভেম্বর ২০২৬ ১৯:০৫561138
  • @ তা পড়েছি অনেক কিছুই l elizabeth kostova এর লেখা the historian পড়েছি l আপনি ? মেক্সিকোর অন-রিও কখনো শুনিনি l কি সেটা ?
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ১৭:৫৫561137
  • বাহ্। ব্রাম ষ্টোকারের ড্রাকুলা লেখা শুরু হয়েছিলো রুমানিয়ার 'ড্রাকুল (ড্রাগন)' বংশের রাজা ভ্লাদ দ‍্য ইমপেলারকে নিয়ে। ওনার ও এলিজাবেথের প্রেমকাহিনী ও অভিশপ্ত মৃত‍্যু, তুর্কি নিধন আর ইউরোপের উইচক্রাফ্ট নিয়ে ভালো সব উপন‍্যাস আছে।পড়তে পারেন
  • MP | ০৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৬561136
  • @ মানালী, আমি ওল্ড স্কুল l ড্রাকুলা l
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ১৭:২১561135
  • প্রিয় ভূতের টাইপ কী আপনাদের? আমার মেক্সিকোর অন-রিও।
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ১৭:২০561134
  • সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা।
  • কৌতূহলী | ০৭ নভেম্বর ২০২৬ ১৩:৪৬561133
  • বাংলা সিনেমার পরিচালক অমল রায় ঘটক প্রয়াত
  • Bratin Das | ০৭ নভেম্বর ২০২৬ ১৩:১৪561132
  • একজন মাস্টারমশাই হিসাবে বুঝতে পারি প্রত্যেকের জন্যে আলাদা আলাদা প্রশ্ন করা কতটা কঠিন .
     
    যো দির এই ইনসাইট গুলো খুব ভালো লাগছে
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ১১:২৭561131
  • বুদ্ধবাবুর অসমাপ্ত কাজ শেষ হবে। চলছে না, চলবে না শ্রমিক অধিকার আর মার্ক্স - ওয়েবার -মিশেল ফুকোর কচকচানি থেমে যাবে। পঞ্চাশ বছরের খরা কাটাবে সুনার বঙ্গাল হবেএএএএএ....... নিউজ চ‍্যানেলগুলো সব গলা ফাটিয়ে চেঁচাচ্ছে এই মর্মে।
  • X | ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৪৯561130
  • দু'দিন দেখছি পেপার এ "ত‍্যোহার" বলে একটি শব্দ বাংলা হরফে দেখছি - এর মানে টা কি? বাংলা কোন প্রতিশব্দ নেই নাকি?
    অন‍্যদিকে উন্নয়নের মধ‍্যে দেখলাম নিউ টাউনে ১৭ একর জমিতে আম্বানির প্রেরণায় তিরুপতি মন্দির হবে বলে মুখু‍্যমন্ত্রী বলেছেন। তো নিউ টাউন গেলো - নতুন মন্দির ইন্ডাস্ট্রি আর নতুন ইনভেস্টমেন্ট- এভাবেই এগোবে বাংলা
  • Джошита | ০৭ নভেম্বর ২০২৬ ০৪:১৫561129
  • পরিবহন ব‍্যবস্থা সম্পর্কে কয়েকটা কথা আজ বলব বলে দিনের মধ‍্যে অনেকবারই ভেবেছি। কিন্তু বিভিন্ন সময়ে এমন সব কাজ কর্মে ব‍্যস্ত হয়ে পড়ছিলাম যে লেখা হয়ে ওঠে নি।
    মানালি জানতে চায় শিক্ষা ব‍্যবস্থার ব‍্যাপারে আরও ডিটেইলে। গবেষণা বা রিসার্চের জন‍্য যারা গেছে ( ইনক্লুডিং এই অধম) সেখানেও মারামারির পরিবেশ পাই নি। আমার ছোটবোন ভারত থেকে চিকিৎসক হয়েছিল, তবে যখন গবেষণার কাজ করে উৎসাহী হয়, ওকে নিয়ে আসি। তিন বছরের মধ‍্যেই গবেষণার কাজ সফলভাবে শেষ করে ভারতে ফিরে যায়। বিষয় ছিল ডিম্বাশয়ের একটা ক্রণিক ব‍্যাধির কারণে যে বন্ধাত্ব হয়, তার নিরসনের উপায় বের করা। ঐ অল্প সময়ের মধ্যে ওর দুজন গাইড ( দুজনেই প্রোফেসর এবং চিকিৎসক হিসেবে অত‍‍্যন্ত অভিজ্ঞ ছিলেন) কখনও অসহযোগিতা করেন নি। বরং ভাষা একটা বাধা হবার বিষয় হলেও, তাঁরা সে বাধা অতিক্রম করে ফেলতেন। ঐ সময়ে আমিও ভাষান্তরে সাহায‍্য করতে গিয়ে অনেক মেডিকাল টার্মের সঙ্গে পরিচিত হই।
    যেনন পরিস্কার মনে আছে একটা অদ্ভুত নাম, যেটা নিয়ে হাসতাম প্রচুর।

    морская свинья (মার্স্কাইয়া স্ভিনিয়া) এই শব্দের অনুবাদ করতে গেলে দাঁড়ায় সামুদ্রিক শুয়োর।
    টানা অনুবাদ চলছে তখন, সিরিয়াস পাড়াশুনোয় সন্ধে কাবার করে রাত গভীর হচ্ছে। টপাটপ রুশ থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে রুশে অনুবাদ করে দিতে হচ্ছে। হাতের কাছে গাব্দা যে ডিকশানারি থাকার কথা, সেটা কাজে লাগে না, দরকার হয় না বলে। এমতাবস্থায় ঐ সামুদ্রিক শুয়ের আমাদের ঝামেলায় ফেলল। বারবার একে নিয়ে অনেক ইমিউনোলজির পরীক্ষা করেছেন বৈজ্ঞানিক। প্রাণীটা কীরকম? চিন্তা তো হবেই। অনেক পরে রহস‍্যভেদ হয়েছিল — গিনিপিগ!
  • Джошита | ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৪৪561128
  • যাইহোক বেনাম ট্রোলগুলোকে ঘৃণা ভরে ইগনোর করে যাই।
  • Джошита | ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৪১561127
  • কী লেভেলের হিংস্রতা যে ব‍্যাপারটা গুলিয়ে দেবার চেষ্টা চলছে প্রাণপনে। দুজন যে এক লোক না, তা প্রত‍্যেকেই জানে। কিন্তু সেটা বিষয় না। বিষয় অন‍্য। প্রবল আক্রোশ। এটা কি সত‍্যিই একটা সামাজিক ব‍্যাধি? বিশ্বাস করতে ইচ্ছে হয় না।
  • @মানালী | ০৭ নভেম্বর ২০২৬ ০৩:২৬561126
  • "করভা চৌথে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম প্রসঙ্গে, "যাদের স্বামী আছে তারা তো সেলিব্রেট করবেই"
     
    এই কথাটার মধ‍্যে আপত্তির কি দেখলেন? মানে করভা চৌথ না কি বলছেন (সেটা কি জিনিস? বাংলা শব্দ বলে তো মনে হচ্ছে না), সেই ব্যাপারটা এমনিতেই আপত্তিকর হলে অবশ‍্য কথা নেই, সেটা যদি না হয়, তাহলে কেউ উৎসাহের সঙ্গে পালন করলে করবে, তাতে আর আপত্তির কি আছে?
     
    বাদবাকী যে ব্যাপারগুলো লিখেছেন সেগুলো পড়ে মনে হয় এই লেখিকা পাঁড় রাইট উইং যেমন হয় তেমন: এঁড়ে তর্ক, কুযুক্তি বাজ, বেসিকালি trash | এরাই তো আজকাল দলে ভারি।
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ০১:৩৬561125
  • দেবারতি মিত্র একজন বিদগ্ধ কবি। ওনার শেষ কাব্যগ্রন্থ "মঞ্জুল পাহাড়ে মেঘ জমেছে" বেশ ভালো লেগেছিল। পাতলা বইটি, দাম একশ টাকা।
  • Manali Moulik | ০৭ নভেম্বর ২০২৬ ০০:৫৯561124
  • করভা চৌথে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম প্রসঙ্গে, "যাদের স্বামী আছে তারা তো সেলিব্রেট করবেই' ধরনের মন্তব‍্য, বা বুকষ্টল ভাঙার ক্ষেত্রে কমিউনিষ্টরা কেউ বই পড়ে না। যদি ওদের ষ্টলে কমিউনিজমের বইগুলোতে ষ্টালিন, লেনিন কতোটা বর্বর ও গণহত‍্যাকারী ছিলেন বা মরিচঝাঁপি-সাঁইবাড়ি-দেশভাগে বৃত্তান্ত, মুসলিম তোষণ এগুলো তুলে ধরা হয় সেসব বইয়ের ওরাই তখন বিরোধিতা করবে। সো কল্ড লেফ্ট-লিবেরালদের নিজস্ব কোনো আনন্দ উৎসব নেই তাই এই পুজোয় তারা বুকষ্টল দিয়ে উৎসব করে এইসব আর কি... নেহা বোরার রাজনীতি ও মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের রাজনীতি এক, ছাত্র আন্দোলনের নাম দিয়ে দেশদ্রোহিতা ও একটা রাষ্ট্রকে fascist বলে উন্নতির গতি থামিয়ে দেওয়ার চেষ্টা ইত‍্যাদি থেকে নিয়ে ম‍ধ‍্যবিত্ত বাড়িতে জামাইষষ্ঠীতে সস্তার প্লাষ্টিকের টেবিলক্লথ পাতাটা কী কদর্য আর রুচিহীন এসকল সমালোচনা।
  • @মানালী | ০৭ নভেম্বর ২০২৬ ০০:৩০561123
  • "আরে না না। আমি তুচ্ছ মানুষ, বড়ো কারো সমালোচনা করার যোগ‍্য নই। নিজের একশোটা সমস‍্যা নিয়ে জর্জরিত। চোখে পড়ে খারাপ লাগলো, তাই এই সার্কেলে সাহস করে বললাম।"
     
    ব‍্যক্তি সমালোচনা বা ভজনা ছেড়ে যদি লেখাগুলো নিয়ে ফোকাস করেন, তাহলে বুঝতে সুবিধে হয় কি বলতে চাইছেন। চোখে পড়ে কি খারাপ লাগল এবং কেন খারাপ লাগল, সেটুকুই না হয় লিখলেন।
  • albert banerjee | ০৬ নভেম্বর ২০২৬ ২২:৩৩561122
  • এমন ভালোবাসা আমি কখনো দেখিনি, শুনিনিও।
     
    চোখের পলকের কম্পনেও রয়েছে অনন্তকাল।
     
     
     
    আমার পাঁজরে জড়িয়ে থেকেও তুমি আমার থেকে দূরে।
    আমি তোমাকে ঘোমটার মতো আমার মুখের কাছে রাখতে চাই।
     
     
     
     
    যখন তুমি চোখ ফিরিয়ে নাও, আমি ভয়ে শিউরে উঠি।
     
     
     
     
    এক দেহ হয়ে আমরা রাত কাটাই, আনন্দের অতলে ডুবে।
    ভোর হতেই উদ্বিগ্ন হৃদয়ে আমরা দেখি, জীবন আমাদের ছেড়ে চলে গেছে।
  • Кочу | ০৬ নভেম্বর ২০২৬ ২১:৪১561121
  • "কোথায় আছেন লসাগুবাবু?"
     
     
    এই 'আমাকে দেখুন কারণ আমি ধুরন্ধর লেখক আর বাকী সব ফেরেব্বাজ' ভাটবাজটি তো দেবারতি মিত্রের নামও শুনেছেন বলে মনে হচ্ছে না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত