এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৫ অক্টোবর ২০২৬ ০১:৫৯560248
  • হ্যাঁ, ১৩০ মিলিয়ন লোকের নাম যদি বাদ যায় (বা ঝুলে থাকে) তাহলে ঝামেলা হতেই পারে...
  • X | ১৫ অক্টোবর ২০২৬ ০১:৫৯560247
  • CNN, japan times, Reuters - সব দেশের মিডিয়া কভার করছে - বলছে যে উনিজির এই বানানো পপুলারিটির ইমেজ বড় ধাক্কা খেয়েছে ইন্টারন‍্যাশনালি
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০১:৫৫560246
  • গ্যানেশ কুমার সত্যি বিশ্বগরুতে পরিণত হয়েছে। এবং ওনার কান টানছে দুজন যারা, তারাও।

    কিন্তু, এটা নিশ্চিত, প্রবল ঝড় উঠবে, ভারতে। ওঁয়াদের লক্ষ্য ছিল সেকেণ্ড রিপাবলিক তৈরী করা, কিন্তু সে করতে গিয়ে স্বাধীনতার যুদ্ধ বেঁধে যাবে।

    কোর্ট ? তার কোমরের জোর কতখানি আর আছে ?
  • lcm | ১৫ অক্টোবর ২০২৬ ০১:৪৮560245
  • গতকাল এখানে গাড়িতে রেডিওতে (NPR চ্যানেলে) খবর শুনতে শুনতে - প্রটেস্ট ইন ইন্ডিয়া - শীর্ষক একটি প্রতিবেদন হল .. বলল ইন্ডিয়ার ভোটার লিস্টে প্রচুর মানুষ, প্রায় ৯৮০ মিলিয়ন (... India's Election Commission, which is an ostensibly independent body, had been undertaking a wide-ranging revision of voter rolls, which had listed nearly 980 million names ...) ... তার সংশোধন হয়েছে এবং হচ্ছে ...
    তো, এই রিভিশনের ফলে এখনও অবধি বলছে ১৩০ মিলিয়ন নাম মুছে গেছে বা বিলুপ্তির পথে (... as this revision progressed, more than 130 million people were either struck off the rolls or were threatened with deletion... ) ...

    একজন ৮০ বছরের বৃদ্ধের বক্তব্য(অডিও) শোনালো ... Like, an 80-year-old man we met at one protest, Omakant Dhyani. He told us that he'd voted his whole life, and yet, he and half the voters in his village were struck off voter rolls. ...

    এই সংখ্যাটা (১৩০ মিলিয়ন) বিশাল... এত শত লোককে তো আর এরকম ডিলিস্ট করে রেখে দেওয়া যায় না... এদেরকে কিছু একটা স্ট্যাটাস দেওয়া ...
     
    খবরের প্রতিবেদনটির অডিও এবং টেক্সট - 
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০১:২৫560244
  • রীল বা ভিডিওটা, যা দেখা যাচ্ছে, সেটা মনে হয় পুরোটা নয়। প্রথমে হয়ত কিছু ছিল যা থেকে বোঝা যেত যে কেন এই বার্তা। সেটা করা হয়নি, কিন্তু নীচে লেখা হয়েছে। হ্যাঁ, জেন- জি উল্লেখ করা হয়েছে অথচ বামপন্থী সংগঠনের জন্য বার্তা, হয়ত ধরেই নিয়েছে যে ছাত্র মানেই জেন- জি। একদিক থেকে তো ঠিকই, ছাত্র সগঠন বললে ছাত্র্রীরা কোথায়, অতএব জেনজি বললে সবাইকেই বোঝানো হয়। জেনজি হয়ত নতুন লব্জ !

    যাই হোক, এইরকমই হয়, হচ্ছে। যে যা, নিজেদের বোধবুদ্ধি মত বুঝে নেবে।
  • একক | ১৫ অক্টোবর ২০২৬ ০১:০৬560243
  • ঝেখেনে বদ্ধোমান লোকালের আমসত্ত্বর সঙ্গে, বারুইপুর লোকালের আমসত্ত্বর প্রকৃতি মেলেনা, সেখেনে জেন জি মানে আম থুড়ি সমসত্ত্ব, এরম অদ্ভুত ভাবনার মানে কি।
     
    কতো কতো চাড্ডি জেন জি চারপাশে। হোমগ্রোন, অরগ্যানিক এন্ড এন্টিবায়োটিক ফ্রী। ইতে অবাকের খী হলো "
  • bikarna | ১৫ অক্টোবর ২০২৬ ০০:৫৩560242
  • না, দুনিয়া এত সহজ না। এখন অমুকের উদ্দেশ্যে বলেছি বলেলেই শেষ হবে না বিষয়টা। বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ সম্মেলন উপলক্ষে নেহা বোরা এই ভিডিও বার্তা দিয়েছে। এইটা যদি তাদের উদ্দেশেই হত তাহলে তা বললেই হত। কিন্তু তিনি বলেছেন বাংলাদেশের জেন জি। শুধু তাই না, যদি শুধু বাংলাদেশের জেন জির আন্দোলনের কথা বলত তবুও আমি মেনে নিতাম। যেমন ঢঙ্গেরই হোক, একটা সরকার পতন আন্দোলন তো হয়েছে, তা থেকে যদি ভারতের জেন জিরা অনুপ্রেরণা পায় তাহলে তাতে দোষের কিছু নাই। কিন্তু তিনি বলেছেন মৌলবাদের বিরুদ্ধেও নাকি আমাদের দেশের সোনার টুকরা জেন জিরা লড়াই করেছে? এই তথ্য কই পাইল সে? জাস্ট চেরি সহ কেকের টুকরাটা প্লেটে করে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে, দিয়েও কাজ শেষ হয়নি, পানি, টিসু পেপার হাতে দাঁড়িয়ে আছে! বাংলাদেশ সম্পর্কে যদি ধারনা না থাকে তাহলে কথা না বললেই হয়। কিন্তু ওই রকম একটা অবস্থানে থেকে এমন মন্তব্য কেন করবে? এই পাস থেকে পূর্ণ সমর্থন দিচ্ছিলাম। অনেকেই নানা প্রশ্ন করছিল, কিন্তু আমার মনে হয়েছে ভারতের জেন জি নিশ্চয়ই আমাদের মত হবে না। আর তাদের ইস্যুটাও বেশ শক্তিশালী ইস্যু। তাহলে সমর্থন করব না কেন? এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে লোকে ফোন দিয়ে আমাকে খুঁজছে! নেহা বোরার বক্তব্যের জবাব এখন আমাকে দিতে হবে! ফেসবুকে পোস্ট করেছি, ভারতীয় কেউ কেউ ভিডিওটা ফেক বলে মন্তব্য করছে! কেউ নাকি আমি যে লিংক দিচ্ছি তা দেখতে পারছে না। কোন ফিল্টার কাজ করছে কি ভারতে? না হলে দেখতে পাবে না কেন? কে জানে! জেন জিদের উপরে ভরসা করা মানে যে আকাশ ভরা তারা দেখা এইটা আবার প্রমাণ করলেন এই মেয়ে।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০০:৩০560241
  • ডুবছে যে তার প্রমাণ, মন্ত্রীর রঙ করা রামধনু রাস্তায় রিপাব্লিকের 'সাংবাদিক' - এর বাইক উল্টোচ্ছে।

    কোন সদ্ভক্ত পার পাবে না।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০০:২৬560240
  • অবশ্য ভাজপার কাছে কিছু আশা করা পাপ। তারা দেশকে নিয়ে ডুববে, সদ্ভক্তদের শুদ্ধ। যদিও যারা মাথায়, যারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের কিছুই যায় আসে না। তারা সদ্ভক্তদের 'ঘুসপেটিয়া' খাওয়াচ্ছে।

    রিটেল আর হোলসেল, দুই ক্ষেত্রেই জিনিসের দাম বাড়ছে। ওদিকে টাকাকে হুড়মুড়িয়ে পড়ে যাওয়া থেকে ঠ্যাকনা দিয়ে ঠেকিয়ে রেখেছে। খারাপ দিন ছাড়া ভারতের বিশেষ কিছু হওয়ার নয়, কমিশন আর ভোট চুরি তার একটা দিক।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০০:১৯560239
  • নেহা বোরার বক্তব্য মোটেই কাঁচা নয়। আর এই হাই - টেকের যুগে নিশ্চয় নতুন রকমের আন্তর্জান্তিক ভ্রাতৃত্ব তৈরী হবে, সহজে তৈরী হবে, আবার সহজে ভেঙ্গে যেতেও পারে।

    ভাজপা আপাতত নিজেদের জাতীয় পতাকা নিয়ে ন্যাশনালিট পলিটিক্স, ক্ষমতায় আসার পরে, সেই ২০১৫ সাল নাগাদ যা করত, সেটা কেমন ফিরে আসছে, সেটা দেখুক।
  • nored | ১৫ অক্টোবর ২০২৬ ০০:১১560238
  • কাজটা কাঁচা হয়েছে, এইটে অস্বীকার করার জায়গা নেই। কমরেড নেহা সোভিয়েত আদর্শে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব দেখাতে গিয়ে বিজেপিকে ফুলটস দিয়ে বসেছেন। এ বামদের পুরনো দোষ। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। অথচ সফল কমুনিস্টরা অর্থাত চীনেরা কাউকে পোঁছে না, ভ্রাতৃত্ব মারায় না। ভারতের কমরেডরা কবে শিখবেন?
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০০:০৬560237
  • নেহা বোরার বক্তব্যের শুধু ছবিটাই ঘুরছে এবং সেটা করার মধ্যে একটা স্বার্থ কাজ করছে। লক্ষ্য করচিলাম যে গত ক'দিনে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা বলছিল যে ভারতের আন্দোলনকারীরা বাংলাদেশ থেকেই শিখেছে ! জানি না, যারা বলছে তারা কারা, হতেই পারে যে তারাই এখনকার মৌলবাদী শক্তি এবং ভারতের আন্দোলন দিয়ে তারা তাদের লেজিটিমেসি তৈরী করছিল। এবং তার পরেই নেহা বোরার বক্তব্যের এই 'ছবি'। তো দুয়ে দুয়ে চার করাই যায় এবং সেরকম হয়ে থাকলে অশা করা যায় বাংলাদেশের ঐ বামপন্থী ছাত্র সংগঠন তার ক্রিটিসিজম করবে।

    এসবই অবশ্য লিখলাম আমার 'ধারণা' থেকে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শক্তিগুলি সম্বন্ধে বিশদে না জেনে।
  • albert banerjee | ১৪ অক্টোবর ২০২৬ ২৩:৫১560236
  • //এতে কেউ যদি প্রাথমিক ভাবে তাঁকে জার্মান নাগরিক ভেবে ভুল করে সেটা এত বড় অপরাধ?//ঠিকপরাধ না হলেও ভ্যাট বকা তো বটেই। আর তথ্য বার বার যাচাই করা উচিত যা ডট করেন নি। এবং হ্যাঁ আমি স্পষ্ট ভাবে বলতে চাই ডট ভিকটিম কার্ড খেলছেন। লজিক তো নেই "একজন স্বাধীন মহিলা" দেখুন ডট আপনি বাদেও আরো মহিলা আছেন যারা স্বাধীন। পূর্ণ স্বাধীন। আপনি কিন্তু এখনো দিল্লিতে পুলিশি বর্বরতার বিরুদ্ধে কিছু বলেন নি। আশা করবো এখনও আপনার কলম কথা বলবে। আর যদিভাবেন আপনার জোনারের লোক যা করেছেবেশ করেছে, তা হলে আমি আপনাকে ফেমিনিস্ট ভাবতে পারলাম না। তাহলে এটা গোষ্ঠীতন্ত্র এবং খুব প্রিমিটিভ লেভেলের।
    বিজেপি কে কেউ আস্তে না করেনি তবে খিল্লি খেলে নিজের দায়িত্বে।
  • ক | ১৪ অক্টোবর ২০২৬ ২৩:৩৪560235
  • নেহা বোরার বক্তব্যটা বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠনের উদ্দেশ্যে, তাদের কোন এক সম্মেলন চলছে বা শুরু হবে, সেই জন্য। সুতরাং ছবি তুলে দিলেই হবে না, রীলটার নীচের দিকে লেখাই আছে কাদের উদ্দেশ্য এই বক্তব্য। বক্তব্যের প্রথম আর শেষ বাক্যে You এর উল্লেখ আছে, সেটা মনে হয় ঐ সংগঠনের উদ্দেশ্যে বলা। এবার, বামপন্থী সংগঠনের কী ভূমিকা ছিল বা আছে, মৌলবাদ বা শিক্ষাব্যবস্থা সংক্রান্ত, সে ব্যাপারে আমার ধারণা নেই।
  • X | ১৪ অক্টোবর ২০২৬ ২০:৫১560234
  • নেহা র বক্তব্য শুনলাম। বাংলাদেশ এর আন্দোলন মৌলবাদী রাই চালনা করেছিল- নিঃসন্দেহে- যদিও সরকার বিরোধী ক্ষোভ কেই কাজে লাগানো হয়েছিল। বাংলাদেশ এর ঘটনা সেই সময় অনস্পায়ার করেছিল সত্যি কলকাতা আর জি কর কান্ডে - অনেকে তো প্রায় রাষ্ট্রশক্তি দখল করে ফেলছিলেন - আর সত্যি শেষ পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার রাজনীতি- দুটো ক্ষেত্রেই সাম্প্রদায়িক আইডেন্টিটি পলিটিক্স এর জয় হয়েছে।
     
    নেহা র মত শিক্ষিত ইনটেলেক্চুয়াল মানুষের কাছে এ রকম ভ্রান্তি/ মিসইনফর্মেশন কাম‍্য নয় - আশা করবো উনি এই স্টেটমেন্ট রিভোক করে নেবেন।
  • Джошита | ১৪ অক্টোবর ২০২৬ ২০:১৯560233
  • বিকর্ণ,
    সব ভালো তো?
  • bikarna | ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৪৭560232
  • নেহা বোরা বলছে বাংলাদেশের জেন জি মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করছে! এইটা শোনার পরে আমার এলাকা সহ বাংলাদেশে যত জায়গায় মাজার ভাঙ্গা হয়েছে, যতগুলো মন্দির, পূজামণ্ডপ ভাঙ্গা হয়েছে, ধর্ম অবমাননার দায়ে যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হইছে তাঁরা সবাই এই আন্দোলনের সাথে সহমত পোষণ করেছেন! জীবিত মৃত সবাই চল দিল্লী বলে প্রায় রউনা দিল বলে, নেহায়েত ভিসা দিচ্ছে না তাই যাইতে পারছে না। অন্যদিকে ফারুকি, আসিফ নজরুল সহ ছাত্র নেতারা এই বক্তব্যের পরে মোনাজাত ধরে নেহা বোরার দীর্ঘায়ু কামনা করে বলছে কেউ বিষাস করে নাই আমাদের কথা, আমরা যে মৌলবাদের বিরুদ্ধে এইটা এতদিনে নেহা বোরাই বুঝল। দুই একটা মাজার ভাঙ্গা, কনসার্ট বন্ধ হওয়া, নারীদের রাস্তাঘাটে হেনস্তা করার মত কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য সবাই আমাদেরকেই মৌলবাদের পক্ষ শক্তি বলা শুরু করেছিল, কিন্তু সত্য নাহিদ ইসলামের ভূরির মত ঠিক প্রকাশ পেয়েছে! পরে নেহা বোরা অমর রাহে বলে মোনাজাত শেষ করেন তারা, এই সময় পাশ থেকে জামাতের আমির জোরেশোরে আমিন বলেছেন বলে কেউ কেউ জানিয়েছেন...! এই সময় দিল্লী না ঢাকা স্লোগান ধরতে গেলে থাপর দিয়ে থামিয়ে দেওয়া হয় স্লোগান!
     
     
    May be an image of one or more people and text
  • Ae ke bolchi | ১৪ অক্টোবর ২০২৬ ১৬:৫০560231
  • Molla to non-terrorist conversion o hobe ei link tay?
  • Onek din | ১৪ অক্টোবর ২০২৬ ১৬:৪৬560230
  • Onek din dhore bhat e ashi, aaj ei dot(ted) er anonymous nick er sathe haoway interaction pore, bham ranjan aar pretentious ekak er inputs er cha(a)t soho, bimol anondo upobhog korlam. Aah just how much I love kyachals xdd
  • Ae | ১৪ অক্টোবর ২০২৬ ১৪:৪০560229
  • দমুদি এই নিন
    যা ইচ্ছে কনভার্ট করুন

    https://ahaconvert.com/
  • Manali Moulik | ১৪ অক্টোবর ২০২৬ ১২:৪৩560228
  • বন্দনাখন্ড দিয়ে দিয়েছি তৈলপায়ীমঙ্গলের। smiley
  • Ranjan | ১৪ অক্টোবর ২০২৬ ০৯:০২560227
  • মজুর ফজুর !!!
    চমৎকার!!
  • :/ | ১৪ অক্টোবর ২০২৬ ০৮:৫৩560226
  • চেন্নাই থেকে হাওড়া দূরত্ব কত? গুগল বলছে ১৬০০ কিমি মতো। ৪৬০ টাকায় এই ডিসট্যান্স কভার করলে কিমিপ্রতি ২৭ পয়সা দিচ্ছেন। এতে কি গদিআঁটা সিট আশা করেন? আরেকটু বেশি দিয়ে অন্য ট্রেনে নন-এসি স্লিপার কাটুন। মজুরফজুরদের জন্য পাতি ট্রেন আছে ত। তাতে চড়ুন।
  • বন্দেভারত | ১৪ অক্টোবর ২০২৬ ০৮:১৬560225
  • প্রত্যেকটা বন্দেভারত অল এসি সুপারফাস্ট ট্রেন যখন ঘোষণা হয়, শুনে আমাদের ভালো লাগে, তখন অভিজিৎ-রা ... ...
    --- --- ---
    আমি সুন্দরবন লাহিড়ীপুরের ছেলে অভিজিৎ। আপনাদের সামনে আজ আমার জীবনের একটা গল্প নিয়ে হাজির হলাম।
    *সকাল ৭ টা, চেন্নাই সেন্ট্রাল স্টেশন।*
    আমার হাতে একটা ৪৬০ টাকার জেনারেল টিকিট। চেন্নাই টু হাওড়া। পকেটে আর ৫৪০ টাকা আছে, বাড়ি গিয়ে মা-কে দেবো বলে।
    আমার ট্রেন সন্ধ্যা ৭ টায়। এখন বাজে সকাল ৭ টা। মানে ট্রেন আসতে এখনো ১২ ঘণ্টা বাকি। কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে গেছি। কেন জানেন? কারণ লাইনে না দাঁড়ালে আমি বাড়ি যেতে পারবো না।
    আমার সামনে তাকিয়ে দেখি, আমার মতো আরও ৩০০ জন দাঁড়িয়ে। আমার পিছনে আরও ৫০০ জন। সবাই বাঙালি। কেউ দক্ষিণ ২৪ পরগনার, কেউ মুর্শিদাবাদের, কেউ আমার মতো সুন্দরবনের লাহিড়ীপুরের। আমাদের সবার গন্তব্য একটাই - হাওড়া।
    আমরা সবাই পরিযায়ী শ্রমিক। চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করি, কেউ কাপড়ের দোকানে কাজ করে। ৬ মাস পর বাড়ি যাচ্ছি।
    দুপুর ১২ টা। রোদে মাথা ফেটে যাচ্ছে। পুলিশের এক দাদা এসে লাঠি দিয়ে লাইন সোজা করছে। বলছে - "লাইন মে রহো, লাইন মে রহো।" আমরা লাইনে আছি।
    দুপুর ৩ টে। একজন বয়স্ক কাকু, বয়স ৬৫ হবে, আমার সামনে লাইনে দাঁড়িয়ে, গরমে মাথা ঘুরে পড়ে গেল। আমরা জল দিলাম। কাকু বলল - "বাবা, সকাল ৬ টা থেকে দাঁড়িয়ে আছি। ছেলেটার জন্য ওষুধ নিয়ে যাবো।"
    বিকেল ৫ টা। মাইকে অ্যানাউন্স হলো - "১২৮৪১ করোমণ্ডল এক্সপ্রেস ৪ নম্বর প্ল্যাটফর্মে আসছে।"
    আর তখনই যা হলো, তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না।
    যে লাইনটা আমরা ১০ ঘণ্টা ধরে বুক দিয়ে আগলে রেখেছিলাম, সেটা এক সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে গেল। কোথা থেকে যেন আরও ১০০০ লোক দৌড়ে এলো। পিছন থেকে, সাইড থেকে, রেল লাইনের ওপর থেকে।
    পুলিশ দাদারা চিৎকার করছে, বাঁশি বাজাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? সবাই ছুটছে। একটা সিটের জন্য যুদ্ধ।
    আমি দেখলাম, আমার সামনের সেই ৬৫ বছরের কাকু, যে ১২ ঘণ্টা লাইনে ছিল, সে ভিড়ে পড়ে গেল। তার হাতের ওষুধের প্যাকেটটা ছিঁড়ে গেল। কেউ তুললো না।
    আমি নিজে কোনো রকমে জানালা দিয়ে ব্যাগটা ছুড়ে দিলাম, তারপর জানালা দিয়েই ভিতরে ঢুকলাম। আমার পা-টা কেটে গেল। কিন্তু আমি সিট পেলাম।
    আর কাকু? কাকু উঠতেই পারলো না। ট্রেন ছেড়ে দিল। কাকুর পরের ট্রেন কাল সকাল ৭ টায়। মানে আবার ১২ ঘণ্টা লাইন।
    এটাই কি আমাদের জীবন? ৪৬০ টাকার টিকিট কেটে, ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, জানালা দিয়ে ট্রেনে উঠতে হবে? আমরা কি মানুষ না?
    *আমি কোনো রাজনীতি করছি না। আমি লাহিড়ীপুরের ছেলে, আমি শুধু একটা প্রশ্ন করছি রেলমন্ত্রীকে।*
    আপনারা যদি ৪৬০ টাকা নেন, তাহলে আমাদের একটু সম্মান দিন।
    ১. এই রুটে জেনারেল বগি ২ টো থেকে বাড়িয়ে ৬ টা করে দিন। আমরা এসি চাই না।
    ২. চেন্নাইতে যেমন তিরুপতি মন্দিরে লোহার খাঁচা দিয়ে লাইন করানো হয়, তেমন একটা পাকা লাইন করে দিন। একটা টোকেন সিস্টেম করে দিন। যে আগে আসবে সে আগে উঠবে। পুলিশ দাদাদের তাহলে আর মার খেতে হবে না, আমাদেরও আর পড়ে যেতে হবে না।
    আমার এই লেখাটা যদি কোনো বড় অফিসারের চোখে পড়বে। আর আমার মতো হাজার হাজার অভিজিতের কষ্ট একটু কমবে।
  • Bratin Das | ১৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৯560224
  • smiley
  • সন্ত্রস্ত পাঠক | ১৪ অক্টোবর ২০২৬ ০৭:০২560223
  • "@একক, গৃহে ফিরে পিটুনি খাননি? মানে ধরুন কলেজবেলায় বা তারপরে এরকম?"
     
    বাপরে, কি ভয়ঙ্কর হিংস্র মারকুটে পরিবার!
  • একক | ১৪ অক্টোবর ২০২৬ ০১:১৬560222
  • না। বাড়িতে অপছন্দ করেচে। কিন্তু কোনোদিন অসুবিধাজনক বহিঃপ্রকাশ দেখেন নি বলে, নিজেরাও মাত্রা ছাড়ান নি আরকি।
     
    বরং এইবয়েসে বলেন, বয়েস বাড়চে লিপিড কোলিস্টো সামলাও ইত্যাদি :)
  • Manali Moulik | ১৪ অক্টোবর ২০২৬ ০০:৪৩560221
  • @একক, গৃহে ফিরে পিটুনি খাননি? মানে ধরুন কলেজবেলায় বা তারপরে এরকম?
  • একক | ১৪ অক্টোবর ২০২৬ ০০:৩৩560220
  • নানারকম পোষাক পরে নানারকম নেশা করতে বেশ ভালো লাগে তো। শীতের স্টেশনে একটা ভোটকম্বল জড়িয়ে গাঁজা খেলে, শুধুমাত্র মোজা পরে এলেসডি খেলে, ওভারসাইজ জোব্বা, যা পায়ে জড়াবেই, এমন সঙ্গে মাশ্রুম, মিনি শরটস ও বেসবল ক্যাপ পরে বীয়র। আর কতো বলবো!
     
    মুন্ডুর সঙ্গে কালো সিল্কের শার্ট পরে টোইটে যেতুম মাঝেসাঝে। সেদিন ইন হাউস বিয়ারটা জমিয়ে ভালো লাগতো।
     
    ওহ, মাঝে একদিন কাদাময় গামবুট পরে অলি গেস্লুম। আর গ্যালস উইদ শার্ট। ভদ্রলোকেরা ফালুক ফুলুক দেকচিল।
  • Srimallar | ১৩ অক্টোবর ২০২৬ ২৩:০৭560219
  • কেমন আছো সক্কলে???? পুজো এলো। ছাতিম এলো। স্বপ্ন এলো। অপেক্ষা এলো। সবকিছুই এলো। গেলো বলতে মনখারাপ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত