এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বুঝভুম্বুল | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২559494
  • //স্রীমল্লার, এই বোরডোম থেকে বেরোতে গেলে নতুন কিছু করলে দেখবেন ভাল লাগবে।
    https://bengali-nostr-client.vercel.app//
     

    অরিনদা,
    এটায় শুরুতেই বলছে npub আর nsec মানে একটা পাব্লিক আরেকটা আমার নিজের। কিন্তু অ্যাকাউন্ট তৈরি করবো কোনটা দিয়ে? সেখানে অপশন চাইছে।
  • @&$ | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৮559493
  • এইতো এ পাড়ার কেসি পাল এসে গেছে আবার।
  • তরমুজ | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০১559492
  • @বি, এটা আমি আগেই বলেছিলাম। পশ্চিমবঙ্গে এক বিপরীতমূখী হাওয়া চলছে। আগামী কিছু দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন থেকে সিঙ্গেল ইঞ্জিন হয়ে যাবে। এবং আগামীতে ভারতে আরএসএস বিজেপির ফ্যাসিজমের গড় পশ্চিমবঙ্গই হবে। আরএসএস এবং বিজেপি এটাই করতে চেষ্টা করছে। একটু ভালো করে ফলো করুন। বুঝতে পারবেন এবং আগামীতে আরো পরিষ্কার হয়ে যাবে। এবং আমি বহু আগে এই ভাটেই এগুলো বলেছিলাম। এবার কথা হল কী করে বুঝলাম? বিজেপি ও আরএসএস যতবার ক্ষমতার কাছাকাছি এসেছে, প্রতিবার নতুন এজেন্ডায় এসেছে। যেমন মুরারজী দেশাইয়ের সময় এই হিন্দুত্ববাদীদের এজেন্ডা ছিল সোসালিজম। এবং পাশে বামপন্থীদেরও পেয়েছিল। তারপর বাজপেয়ির সময় মিশ্রঅর্থনীতি। বাজপেয়ি নিজে গ্রামীণ অর্থনীতির উপর জোর দেওয়ার কথা বলেছিলেন। এবং মোদিকালে প্রবল দক্ষিণপন্থা ও পুঁজিবাদী অর্থনীতি। কিন্তু দেশাই থেকে শুরু করে একটা বিষয় প্রতিটি হিন্দুত্ববাদী সরকারের মধ্যে কমন।
    1. প্রত্যেকেই অপদার্থ
    2. প্রতিটি এজেন্ডাই ততকালীন কংগ্রেসের এজেন্ডা
     
    যেমন মুরারজী দেশাইয়ের সময় কংগ্রেসের নিজের এজেন্ডা ছিল সমাজতন্ত্র। এবং ইন্দিরা গান্ধির নেতৃত্বে বহু শিল্পের সরকারিকরন হয়েছিল। যা সমাজতন্ত্রের প্রতিচ্ছবি। পরবর্তিতে রাজীব গান্ধি ও নরসিমা রাওয়ের সময় দেশে মুক্ত বাজার অর্থনীতি বা পুঁজিবাদী অর্থনীতি শুরু হল। যার ফলে মিশ্রঅর্থনীতির একটা ছবি দেখা গেল। তারপর বাজপেয়ী সরকারের এজেন্ডাও ছিল মিশ্রঅর্থনীতি। পরে মনমোহন সিং সরকার পুঁজিবাদের উপর বেশি জোর দিল। এবং বেসরকারিকরনের এজেন্ডা মূলত মনমোহন সিং এর হাত ধরেই আসে। এবং তারপর মোদিজীর এজেন্ডাও ছিল পুঁজিবাদ। কিন্তু দেশাই, বাজপেয়ী, মোদি প্রত্যেকেই কপি-পেস্ট লক্ষ্য পূরণেও প্রবল ভাবে ব্যর্থ। কিন্তু তা সত্ত্বেও দলটি বারেবারে ফিরে এসেছে। এরপর আবার ফিরে আসার জন্য একটা ঘাঁটির দরকার। যেখানে তারা তাদের এজেন্ডাকে আবার পরিবর্তন করতে পারবে। একটা অন্য রকমের প্রতিচ্ছবি তৈরি হবে। সেই এজেন্ডা ও আউটলুকের উপর ভিত্তি করে আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে। সেজন্য ওরা বাংলা দখল করল কখন? যখন অন্য রাজ্যগুলোতে তাদের ভিত নড়বড়ে হচ্ছে। আর উত্তরপূর্বের রাজ্যগুলি আদিবাসী সংস্কৃতি প্রবণ। সুতরাং সেখানে তাদের সাংস্কৃতিক আগ্রাসন থাকবে না। এবং দাক্ষিণাত্যও বিজেপিকে রাজনৈতিক ও সমাজিক ভাবে প্রত্যাখ্যান করেছে। পাঞ্জাবেও মোটামুটি সেরকমই। আর মহারাষ্ট্র এবং গোবলেয়র কাজে বিজেপি আরএসএস নতুন কিছু না। সুতরাং সেখানে নতুন করে প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং বিজেপির আগামী গড় বাংলা ও ওড়িশা। তার মধ্যে বিশেষ করে বাংলা।
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৪559491
  • এন্ড্রয়েড থেকে ...
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০559490
  • টেস্ট
  • test | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১২559489
  • Test
  • b | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪559488
  • আচ্ছা এই আমিষ নিরামিষ ব্যাপারটা মানে হচ্ছে বাংলাতেই বেশি। ধরুন আসামেও একটা ভালো সাইজেবল আমিষাশী পপুলেশন আছেঃ পোল্ট্রি ডিম্ থেকে শুরু করে পায়রা শুওর এসবেরও ভালোই মার্কেট (এমনকি কিছু কিছু বৈষ্ণব সেক্টে বিধবাদের মাছ খাওয়া নিষেধ নয় )। কিন্তু ২০১৬ ইলেকশন জেতার আগে পরে কেউই এই নিয়ে ঘোঁট পাকায় নি, আগের মুখ্যমন্ত্রীর আমলেও না, পরেরজনেরও না। ধীরেন্দ্র শাস্ত্রী এখানে কোনো বাণী দেন নি এখনো অবধি। কেউ কেউ হয়ত প্রবল হিন্দু হয়ে নভ্রাত্র ব্রোত মানছেন , কিন্তু সেটা তাঁর নিজেরই ব্যাপার ।
  • অরিন | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৭559486
  • হুঁ, "আগডুমবাগডুম"ই বটে।

    আপনি যে প্রশ্নটা করতে চাইছেন এটা তো "আপনার ইয়ে" না। এটা একটা পাবলিক প্রোটোকল — যে কেউ যেকোনো ক্লায়েন্টে লিখতে পারে। আমি শুধু একটা ক্লায়েন্ট বানিয়েছি।

    "এক-আধটা লোকও হবে না", হতেই পারে। তাই বলে চেষ্টা না করে জানব কীভাবে? যদি দু'জনও কাজে লাগায়, আমার কাছে সেটাই যথেষ্ট।

    প্লিজ ট্রাই করে দেখুন, তারপর বলুন ডিসেন্ট্রালাইজড মালটা আসলে কতটা ঠিক বা বেঠিক। তখন আপনার মতামত সিরিয়াসলি শুনব।
  • :/ | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০২559485
  • আরে অরিন্দা, এসব আগডুমবাগডুম ডিসেন্ট্রালিজড মাল ঠিক আছে, কিন্তুক দিনের শেষে ফেবু বা গুরুতে এসে লোক টানতে হলে আসল উদ্দেশ্য ব্যর্থ হল না? জ্যানাগান ফেবুতে আর কবি আপনার ইয়েতে কোবতে লিখে কি করবে? যে রেটে লিংক গুঁজে যাচ্ছেন, এ তো মনে হয় এক-আধটা লোকও হয়না।
  • অরিন | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩559484
  • স্রীমল্লার, এই বোরডোম থেকে বেরোতে গেলে নতুন কিছু করলে দেখবেন ভাল লাগবে।
    এ যান, বাংলায় যা মনে আসে কবিতা লিখুন।
    অন‍্য একটা নতুন রকমের দুনিয়ার সঙ্গে পরিচিত হন, দেখুন। এমনিতে তো account খুলেছেন, দারুণ ব্যাপার।
  • Srimallar | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫১559483
  • কবিতার টুকরো টুকরো স্রোত আসছে। নতুন গঠনে। অচেনা অভিজ্ঞতায়। কিন্তু মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছি যে, সবকিছুকেই দূরের মনে হচ্ছে ভীষণভাবে। জীবন! এবার বাঁচতে দাও.... শান্ত হও....
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২১559482
  • কলকাতার একজায়গায় শুনলাম একটা পাড়ায় বাড়ি বাড়ি 'রিকোয়েস্ট' করে গেছে গণেশ চতুর্থীর জন্য দুদিন যেন আমিষ না খাওয়া হয়। এদিকে ভিআইপি রোডের সার্ভিস রোড ব্লক করে সুবিশাল মণ্ডপ হয়েছে গণেশ পুজোর। আমাদের পাড়ার দুর্গা ঠাকুরের প্যান্ডেল যা হয় তার থেকেও গ্র্যান্ড আর বড় প্যান্ডেল। উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু জি। টানা গায়ত্রী মন্ত্র আর বাপ্পা মোরিয়া লুপে চলছে।
  • তরমুজ | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০০:২২559481
  • এই ধরনের প্রিমিয়াম সিল্ক সামার প্রোডাক্ট বানালে হেব্বি চলবে। তার সাথে প্রিমিয়াম সিল্ক আন্ডারওয়্যার। সিল্ক রিসাইক্লেবল। এবং সিল্ক রিসাইকেল করে সিল্ক লেদারও বানানো যায়।
     
     
  • তরমুজ | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯559480
  • আই থিঙ্ক সিল্ক। কিন্তু তার জন্য নতুন ওয়েস্টার্ন ডিজাইন লাগবে। ভালো কোয়ালিটির সিল্ক। ক্যাজুয়াল সিল্ক শার্ট। মেয়েদের স্টাইলিশ ফ্রক। ইত্যাদি।
  • তরমুজ | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২২559479
  • পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করার মত ভালো প্রোডাক্ট কী?
  • Srimallar | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৩559478
  • তারপর কোথায় গেলেন সবাই? গল্প হোক, আড্ডা হোক....
  • অঙ্কের ম্যাস্টর | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩559477
  • আরেন্না, বেতের হিসেবটা ওর'ম না। বেত্রাঘাতের সংখ্যা ঠিক হবে ভাটানোর পরিমাণ এবং কোয়ালিটির থ্রি বাই টু পাওয়ারে। তার জন্য বর্গমূল লাগবে। ওইজন্যে বলি, ভাল করে বর্গমূল প্যাক্টিস করুন।
  • Srimallar | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১559476
  •  :{  | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৬
    না। মাধ্যমিকে অংকে পেয়েছিলাম ৮৭
    আর সমস্ত বিষয় মিলিয়ে আমার প্রাপ্ত মোট নম্বর ছিল ৬২৭ (৭০০ র মধ্যে)। 
  • হাড়গিলে | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০559475
  • যথার্থ বলেছেন যদুবাবু। আপনার মতো জ্ঞানতাপস এই আদিগন্ত ধাপার মাঠে কেন চড়ে বেড়াচ্ছেন তাই মনে মনে ভাবি।
  • যদুবাবু | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২২559474
  • সত্যিই তাই। সাইটের হ্যাজ আর আবর্জনার মাঝে এই এক যা একটু কিছু চোখে তোলা যায়।
  • Sambuddha Bisi | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩559473
  • @r2h দারুন anecdote.
  • অরিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪559472
    • আচ্ছা নিউরাল নেট আর্কিটেকচার থেকে সমাজতত্ত্বের কিছু সুরাহা হতে পারে কি? ধরুন মানুষ জদি নিজদিগকে এক-একটি নিউরোন ভাবে, তাইলে প্রতিটি লেয়ারে একটি শ্রেণী তৈরী হবে। কিন্তু যেহেতু ফাইনাল আউটপুটে যার যেমন অবদান, সেই অনুযায়ী "ওয়েট" ডিস্ট্রিবিউট হচ্ছে, পুরো সিস্টেমটা ইউটিলিটারিয়ানিজমের দৃষ্টিতে ফেয়ার। এইভাবে ভাবলে মনে হয় না ক্যাপিটালিজমে ওয়েলথ ডিস্ট্রিবিউশন ব্যাপারটা ব্যাকপ্রপাগেশন থেকে ইন্সপায়ার হয়ে রিডিজাইন করার সময় এসে গেছে?
    খুবই আকর্ষণীয় প্রস্তাব।
    তার ব্যাক প্রোপাগেশন এলগরিদমটাও তো লিখতে হয় সেইভাবে।
  • r2h | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫559471
  • সন্ধ্যাদিদির কথা তো আগেও লিখেছি, ছোটবেলায় আমাকে দেখাশুনো করা জন্য বহাল হয়েছিল, তারপর যোগাযোগ ছিন্ন হয়নি। সন্ধ্যাদিদি বোধয় সাত না আট ক্লাস পর্যন্ত পড়াশুনো করেছিল, তারপর বাবা মারা যাওয়াতে আর স্কুল যেতে পারেনি। কিন্তু সন্ধ্যাদিদি ছিল, আমেরিকানরা যাকে বলে স্মার্ট। চালাক চতুর, সজাগ, অনুসন্ধিৎসু, প্রবল উপস্থিত বুদ্ধি। সেসবের মধ্যে অনুসন্ধিৎসা আর কৌতূহল ছিল সবচে' বেশি। তখন একাত্তর সালে সীমান্ত অঞ্চলে বানানো গোপন সেনাঘাঁটিগুলি বছর দশ বারো কেটে যাওয়ার পর সরিয়ে ফেলা হচ্ছে, হঠাৎ একদিন হয়তো দেখা গেলো ইট বাঁধানো পথে ঘড়ঘড় করে সাঁজোয়া গাড়ির বহর কি দু'খানা ট্যাংক চলেছে, ওপরে খোশমেজাজ দুচারজন সেনা জওয়ান আর পেছনে হইহই করে ছেলের পাল। তো ঐরকম সময়, জুনের দাঙ্গা থিতিয়ে এসেছে বোধহয়, বাসে পাশে এক সিআরপিএফ জওয়ানের অত্যাধুনিক বন্দুক দেখে সন্ধ্যাদিদির অনুরোধ ছিল বন্দুকটা একটু হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখা যায় কিনা। বাড়িতে কাগজ ম্যাগাজিন এলেই সন্ধ্যাদিদির কাজ ছিল হেডলাইনগুলি, গল্প, প্রবন্ধ ইত্যাদির নামগুলি পড়ে ফেলা। এবং তারপর, মাসি অবিমৃশ্যকারিতা কী, মাসি পরলোকগমন কী -ইত্যাদি ইত্যাদি। সেসবের প্রয়োগও হত মন্দ না। কেউ একটা সন্ধ্যাদিদিকে জিজ্ঞেস করেছিল - তোমার বাড়ি কোথায়? প্রশ্নটা অযাচিত ছিল, সন্ধ্যাদিদি উত্তর দিয়েছিল কিষ্কিন্ধ্যা।

    সন্ধ্যাদিদির বিয়ে হয়েছিল চড়িলাম এলাকার বিখ্যাত টিউবয়েল মিস্ত্রীর সঙ্গে। সে সময় পাহাড়ি অঞ্চলে টিউবঅয়েল বসানো তো সোজা কাজ ছিল না, বিশেষ দক্ষতা, ভূমিজলের জ্ঞান- এইসব লাগতো। তো সন্ধ্যাদিদির সংসার যখন খুব জমজম করে উঠেছে, সেইসময় সরকার থেকে গ্রামে গঞ্জে ওয়াটার সাপ্লাইয়ের লাইন বসানো শুরু হল। সেই সময় ওঁদের বেশ অনটন গেছে। আজকাল এই অ্যাই প্রসঙ্গে ব্যাপারটা খুব মনে হয়।

    এইরকমই একবার প্রশ্ন করেছিল সন্ধ্যাদিদি- মাসি, কেতকী কুশারী ডাইসন কী?
    আজ মনে পড়ে গেল ব্যাপারটা।
  • :{ | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৬559470
  • বুরুন শ্রীমল্লার তুমি অংকে তেরো?
  • Manali Moulik | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৬559469
  • বাদ যাবা না। শুধু মুখোশের আড়াল থেকে বেরোনোর জন‍্য এক ঘা বেত কম খাবে। ডিসকাউন্ট আর কি!
  • অঙ্কের ম্যাস্টর | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৪559468
  • সম্পূর্ণ সহমত। তবে, শুধু অ‍্যানোনিমাস কেন? নন-অ‍্যানোনিমাস কি বাদ যাবে নাকি?
  • Srimallar | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৫559467
  • ভাবনার রূপ দেখলে, ভয়ঙ্কর সুন্দর আনন্দ হয়।
  • ? | ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৮559466
  • আচ্ছা নিউরাল নেট আর্কিটেকচার থেকে সমাজতত্ত্বের কিছু সুরাহা হতে পারে কি? ধরুন মানুষ জদি নিজদিগকে এক-একটি নিউরোন ভাবে, তাইলে প্রতিটি লেয়ারে একটি শ্রেণী তৈরী হবে। কিন্তু যেহেতু ফাইনাল আউটপুটে যার যেমন অবদান, সেই অনুযায়ী "ওয়েট" ডিস্ট্রিবিউট হচ্ছে, পুরো সিস্টেমটা ইউটিলিটারিয়ানিজমের দৃষ্টিতে ফেয়ার। এইভাবে ভাবলে মনে হয় না ক্যাপিটালিজমে ওয়েলথ ডিস্ট্রিবিউশন ব্যাপারটা ব্যাকপ্রপাগেশন থেকে ইন্সপায়ার হয়ে রিডিজাইন করার সময় এসে গেছে?
  • Manali Moulik | ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৫559465
  • একটা সোশ‍্যাল সাইট এবং অনলাইনে চালানো যায় এমন বেত দরকার! আশা করি আগামীতে আবিষ্কার হয়ে যাবে! ভ‍্যাটালেই সপাং সপাং ! অ‍্যানোনিমাস অ‍্যাকাউন্ট, ওসব হয়েই থাকে --- বলে কাঁদলেই আরো কয়েকটা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত