এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩২559254
  • //চারবেলা পাম্প দিন//
    একক আপনার কি মাথা খারাপ হয়ে গেছে। বেচারা ডাহা মারা যাবে।
  • albert banerjee | ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৯559253
  • ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৮yes
  • Manali Moulik | ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৩559252
  • বাংলা কবিতার উত্তরাধিকার ও অহংকার দেখে মাঝে মাঝে খিক খিক করে হাসি পায়।
     
    পূর্ব - পশ্চিম উপন‍্যাসের বাসুদেব চক্কোত্তিকে মনে পড়লো।
     
    বি.দ্র : গালাগালি করবেন না। বৃষ্টিবাদলায় জিওপলিটিক্স পড়তে পড়তে বোর হচ্ছিলাম। খিল্লির টপিক পেয়ে আনন্দিত মনে একপয়সা দিয়ে গেলাম
  • একক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪559251
  • স্ট্যালিন এখনো বাগে আসেনি। ইডি ঢুকিয়ে দিলে আসবে না এরকম কোনো কথা নেই।
     
    একটা লোক শুধুমাত্র পয়সা আর সরকারি ক্ষমতার জোরে বিরোধী প্রার্থী কিনে বেড়ায়, কূটনীতির কূ ও বোঝেনা, সে নাকি চানক্য! বিরোধীরাও দেখি বলার সময় ভক্তিতে উথলে পড়ে।
     
    ওল্ড ইন্ডিয়ান কাল্টগুলোকে লক্ষিকান্তপুরলোকালের জোক্স বানিয়ে দিল এরা!
  • ক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১২559250
  • ** তারা তো আমাদের অনুমতিও নেয়নি

    ** এইরকম একটা কথা ঘুরছিল সিজেপির দিক থেকেই
  • ক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১০559249
  • দিল্লী পুলিস নাকি ৫ই সেপ্টেম্বরের সিজেপির পদযাত্রার সম্বন্ধে বলেছে, তারা তো আমাদের অনিমতিওন নেয়নি। কোর্ট নাকি বলেছে সে আপনাদের ব্যাপার। এই রকম একটা কথা ঘুরছিল, বিজেপির দিক থেকেই যে সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের যদি অধিকার দেওয়া থাকে তাহলে পুলিশের অনুমতি নিতে হবে কেন ? যুক্তিটা মনে হয় এটা, যে অশান্তি হলে পুলিশ ধরতে পারে, তার আগে কেন ? সত্যি যদি এই লাইনে প্ল্যান করে থাকে তাহলে খুবই বড় কাজ।

    আর, শীতকালীন অধিবেশন কেন, বর্ষার পার্লামেন্ট অধিবেশন কিন্তু বন্ধ করা হয়নি, নিয়ম অনুযায়ী, সেটা এখনো 'ঝুলে আছে', সুযোগ খুঁজছে, বিশেষ অধিবেশন ডেকে বিল পাসের।

    আরো যে, মিশনকে কিন্তু পুজোর মধ্যে ঢোকায়নি, তাদের এসএসসি আর বইমেলার কমিটিতে ঢুকিয়েছে, কারণ হল তারা গভঃ এর সঙ্গে কম্প্রোমাইজ করলেও, আমরা যা বলছি পুজোতে সেসব না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এই গুণ্ডামির ভাষা ব্যবহার করতে পারবে না। সেখানে তাই ঠ্যাঙাড়ে ভিএইচপি।
  • একক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৬559248
  • ইস্কনের সঙ্গে হাত মিলিয়ে এযাত্রা আম্রিকায় মুখ বাঁচালো আরেসেস। তারমানে বিজনেস লবির কিছুটা সাপোর্ট আছে।
     
    বাংলায় ইস্কন ছেয়ে দেবে। আরকেএম এদ্দিন সেল্ফি ফেল্ফি তুলে কী কল্লো, লজ্জাও নেই, সঙ্ঘের সঙ্গে যতই পুরনো সম্পর্ক থাক, এই দফায় ইস্কন অনেক এগিয়ে।
     
    এইসব আলবাল জিনিসে নভেম্বর অব্ধি কাটিয়ে শীতকালীন বিল পাস। ব্যাস, আপ্নারা তদ্দিন সংস্কৃতি নিয়ে তজ্জা করুন।
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৮559247
  • বোর হয়ে গেছি, তাই একটা পিজে দিয়ে যাই।
     
    উনিজি গেছেন আম্রিগা। দোলান্ডার পেছন পেছন ঘুরছেন। তো দোলান্ডার প্রিয় খেলা গলফ। উনিজি এতবড় মাঠ দেখে প্রথমে ভাবলেন, সেকী এখনো বিল্ডিং তোলা হয়নি কেন এখানে? তারপর মাথা চুলকে জিগালেন, মাই ফ্র্যান্ড, এই খেলা কীভাবে খেলে? কোনো বোলার বা গোলকিপার কাউকেই তো দেখছি না।
    দোলান্দা বলল, এই হচ্ছে গলফের ব্যট, এর নাম গলফ ক্লাব, আর এই হচ্ছে গলফ বল। ধরো গলফ বল হলো ভারত...
    উনিজি তাড়াতাড়ি বললেন, ব্যাস ব্যাস বুঝে গেছি, গাড্ডায় ফেলতে হবে তাই তো!
  • ক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬559246
  • এইসব গুড়গুড়ানন্দরা তখন কোথায় যখন সুচিত্রা সেনের মুখের আদলে কলকাতায় দুর্গা ঠাকুরের মুখ হয়েছিল ? দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা - এসব গেরুয়াওয়ালারা জানে বা বোঝে ? ঐ একই কথা কীভাবে দুর্গাপুজোর মূর্তিভাবনার মধ্যে দিয়ে সত্যি হয়ে উঠেছে সে কথা তাদের মাথায় ঢুকবে ? বাঙালীর দুর্গা যে শাস্ত্রের দেবী শুধু নয়, সে সেখান থেকে নেমে এসে ঘরের মেয়ে হয়ে মাঠঘাটের খেটে খাওয়া মেয়েও হয়ে ওঠে, ঐসব নিরেটরা সেসব বোঝে ?
  • ক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৭559245
  • বাবর আর তৈমুরকে নিয়ে ভাজপা আর ভিএইচপির গুড়গুড়ানন্দ ইত্যাদিদের এত আপত্তি, অথচ মহামানব পিএম গেছেন উজবেকিস্তান, মেডেল গ্যাঁড়াতে আর আদানির জন্য লাইন করতে। লোকটার জাস্ট কাজ নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন, কিছুতেই কিছু যায় আসে না, দেশটাকে শেষ করে হাস্যমুখর পোজ দিয়ে যাচ্ছেন।
  • ক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:২১559244
  • ঐ ১৫ বছরের মেয়েটি, যার স্লোগান শুনে মোদীজীর কালচার শক লেগেছিল আর ভাজপার বদমাইশ বুড়োগুলো মেয়েটার পেছনে লেগে ভয় দেখিয়ে ক্ষমা চাইয়েছিল, সে এক ভিডিওতে সরাসরি দেশের প্রধাণমন্ত্রীকে দায়ী করছে যে তিনি ঐ মেয়েটির জীবন নরক করে দিয়েছেন। তার সব গেছে। এবং এই জন্যই তার আর কোন ভয় নেই !

    এর বিরুদ্ধে কে দাঁড়াবে ? মিলিটারি ?

    কোর্ট অন্তত দাঁড়াতে পারছে না। এফ আই আর তুলে নেওয়া হয়নি কেন, সেই প্রসঙ্গে সিজেপি ৫ই সেপ্ট দিল্লীতে আবার ধর্ণা আর পদযাত্রার ডাক দিয়েছিল, সুপ্রীম কোর্ট সেই পদযাত্রায় বাধা দেয়নি। তারই পরে গভঃ থেকে কোর্টকে অনুরোধ করা হয়েছে সংবিধানের বিশেষ ধারা ব্যবহার করে ঐসব এফ আই আর যাতে তুলে নেওয় হয়, তার ব্যবস্থা করতে !

    একটা জেনারেশনকে বোকা বানিয়ে তার পরের জেনারেশনের সামনে গভঃ আর ভাজপা জাস্ট কাঁপছে। রাস্তায় আবার তারা নেমে এলে কী হবে, ঐ মেয়েটি আবার স্লোগান দিলে কী হবে !

    (এবং যে জেনারেশনটি বোকা বনেছে তারা পঃবঃ - এ ভাবছে ভাজপাকে কেন নিয়ে এলাম, তারা তো পুজো নিয়েও এখন হুমকি দিচ্ছে।)
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৬559243
  • আমার এক বন্ধুর মুদ্রা দোষ আছে, মাঝে মাঝে বলে সবাই ভালো থাকুন। কলেজ লাইফ থেকেই এরকম। স্বাভাবিক ভাবে চাটন খেয়েছে কিছু এটা নিয়ে। কিছুটা রেগুলেট করত তাই। আশেপাশে কারা আছে দেখে নিয়ে বলত। আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্যাপারটা কীভাবে শুরু হয়েছিল? কথায় কথায় বলেছিল যে ওর ভগবানের প্রতি আস্থা আছে, কিন্তু নিজের জন্য কিছু চাইতে পারেনা সাধারণত। তাই জেনুইনলি চায় পৃথিবীর সবাই যেন ভালো থাকে। এই ফিলসফিতে এতটা বিশ্বাস করে যে ভেতরে ঢুকে গেছে, মুদ্রা দোষ হয়ে গেছে। এটা হচ্ছে ওর হতাশাবাচক এক্সপ্রেশন।
     
    তো অনেকদিন পর কাল কথা হচ্ছিল, কথার মাঝে কী নিয়ে একটা হতাশ হয়ে একবার বলল সবাই প্রায় ভালো থাকবেন। আমি অবাক হয়ে বললাম প্রায় কেন? ও বললো যা দিনকাল পড়েছে, পুরো ভালো রাখাটা ভগবানের জন্যও চাপ হয়ে যাবে।
  • একক | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৩559242
  • এগুলো খারাপ কী। পাম্প ঠিক থাকলেই হলো।
     
    সুখ দুহখ, আনন্দ অবসাদ এসব এক্সট্রিমিটি থেকেই লেখা হয় আঁকা হয় সুর হয়। ফ্রম দ্য হায়েস্ট অফ দ্য হাই, ফ্রম দ্য লোয়েস্ট অফ দ্য লো।
     
    পাম্প দরকার। পাম্প বেরিয়ে গেলে সবই লুল।
     
    চারবেলা পাম্প দিন।
  • অ্যাকোয়াটাইকোটিস | ০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:০৮559241
  • ...মাঠপারে ঘাটপারে কেঁদে মরে খালি সে,
    ঘ্যান্‌ ঘ্যান্ আব্‌দারে ঘন ঘন নালিশে ৷
    এটা চাই সেটা চাই কত তার বায়না—
    কি যে চায় তাও ছাই বোঝা কিছু যায় না ৷
    কোকিলের মত তার কন্ঠেতে সুর চাই,
    গলা শুনে আপনার, বলে, 'উঁহুঁ, দূর ছাই !'
    আকাশেতে উড়ে যেতে পাখিদের মানা নেই ৷
    তাই দেখে মরে কেঁদে–তার কেন ডানা নেই ৷...
  • Srimallar | ৩১ আগস্ট ২০২৬ ২২:৪৮559240
    • kk | ৩১ আগস্ট ২০২৬ ২০:৪৪
    I’m feeling low, Kk...…....
     
    আরও যদি অন্যভাবে বলি, তাহলে হচ্ছে, যত বড় সাফল্য চাই তত বড় পরিশ্রম করতে পারছি না। আর পারলেও সাফল্য আসছে না। হতাশা... অবসাদ... এগুলো চলছে। যেমন চলে আর কী... মৃত্যুর আগে চাই বিরাট সাফল্য, অনেক অনেক টাকা... লোভী হয়ে উঠেছি দিনকে দিন... আর আরেকটা কথা, ভেতরে ভেতরে আমার অসম্ভব অহংকার কবিতা লিখি ব’লে... অথচ জানি, এমন কিছু ভাল লিখি না। সৎ স্বীকারোক্তি বলতে পারো এগুলোকে আমার...
  • :|: | ৩১ আগস্ট ২০২৬ ২২:০৩559239
  • ২০:৪৪-এর শেষ প্রশ্নের উত্তর জানি। বদ হজম হওয়া আপেক্ষিকতাবাদ অ্যাবসল্যুটলি হজম হয়ে যাবে। ঠিক এই কারনেই কেমিস্ট্রি সব সময়ই ফিজিক্সের থেকে এগিয়ে ;)
  • kk | ৩১ আগস্ট ২০২৬ ২০:৪৪559238
  • শ্রীমল্লার, যখন অনেক সময় থাকবে একটু খানি একটা কথা বসে ভেবো। সব সময় কি জিততেই হবে? সব সময় কি 'সবল' হয়েই থাকতে হবে? কেন? কী হবে এগুলো না হলে? সত্যি করেই 'সবল' কে আর 'দুর্বল' কে সেটা কি স্পষ্ট তোমার কাছে? মাথা নীচু করার মধ্যেও বা এতই গ্লানি কেন? কখনো কখনো কোনো চরণ ধূলার তলে মাথা নত করে দেওয়াটাও জরুরী হতে পারে কিনা সেটা কি ভেবে দেখেছো? এখন এই প্রশ্নগুলো কিছুটা "নেবুচাডনাজার আর পজিট্রনের কম্বিনেশন জানো? থিওরি অফ রিলেটিভিটির সাথে অ্যাকোয়াটাইকোটিস মেশালে কী হয় বলতে পারো?" গোছের লাগতে পারে। তবু।
  • r2h | ৩১ আগস্ট ২০২৬ ১৯:৪১559237
  • নিজের সঙ্গে অত ঝগড়াঝাটি করার দরকারটাই বা কী বাপু?
  • Srimallar | ৩১ আগস্ট ২০২৬ ০১:০৩559236
  • ক্রমশ হেরে যাচ্ছি নিজের কাছে। নিজেরই কাছে। নিজের সঙ্গেই নিজের লড়াই। তাও হেরে যাচ্ছি। মাথা নীচু হয়ে আসছে। আনন্দ করছি, অথচ তার মধ্যে আনন্দ নেই। দুঃখ পাচ্ছি, অথচ তার মধ্যে দুঃখও নেই যেন... ক্রমশ হেরে যাচ্ছি নিজেরই কাছে। আমার ‘অন্য’ আমির চেয়ে ‘এই’ আমি কত দুর্বল!
  • Manali Moulik | ৩০ আগস্ট ২০২৬ ২৩:২৮559235
  • উফফফ্ গোরু! ওটা মোটেও সেই আসপেক্টে বলিনি। বীটনিক কালচার নিয়ে বলেছিলাম।আর এখেনে হাউলিং টার্মটা দেখে বললাম। আশ্চর্য হনুমান এই ডবল স্মাইলি নিক
  • :-)) | ৩০ আগস্ট ২০২৬ ২৩:১৩559234
  • অ্যালেন গিন্সবার্গকে নিয়ে নেকুমানালির সমস্যাটা ঠিক কোথায়? আগে গিন্সবার্গমার্কা পার্ভার্টিজম বলে ঝাড় খেয়ে কিছুদিন চুপ থেকে আবার গিন্সবার্গ। তখন ত নেকিসুদিপনার ঢল বইয়ে না না আমি হোমোফোবিক না করে ম্যালা ক্যাওম্যাও দেখলাম। ইনহেরেন্ট হোমোফোবিয়া ছাড়া গিন্সবার্গ নিয়ে এত লদকা লদকির কারণটা কি?
  • ^_^ | ৩০ আগস্ট ২০২৬ ২২:০৭559233
  • হাতে সময় আছে? খোরাক নিতে চান? তাইলে বিদগ্ধ কোবি জয় গোস্বামীর এই সাক্ষাৎকারটি দেখুন। হুতবাবু দেখবেন না।
     
  • albert banerjee | ৩০ আগস্ট ২০২৬ ২০:০১559232
  • //আন্দাজ।// জিনিসটা খুব বাজে।
     
    ফাঁদটা পাতি আন্দাজে
    চাড্ডি মাথায় গোবর পোরা
    এরাই আমার বান্দাজে।
    মোগল মাংসে টান মেরেছি
    পথের শিশুর দুধ ফেলেছি
    খুচরো চুরি করবো এবার
    এখন এটাই ধান্দাজে।
  • Manali Moulik | ৩০ আগস্ট ২০২৬ ১৬:২৬559231
  • আন্দাজে হাউল করাটা কি ঠিক? গিন্সবার্গ মশাই?
  • হাউলিং | ২৯ আগস্ট ২০২৬ ২৩:৩১559230
  • আপনাদের মত নিষ্কর্মা জেনজি নন।



    আপনাকে কে বললো?

    আন্দাজ।
  • Manali Moulik | ২৯ আগস্ট ২০২৬ ২৩:০৬559229
  • আপনাদের মত নিষ্কর্মা জেনজি নন।
     
     
     
    আপনাকে কে বললো?
  • না আসেননি | ২৯ আগস্ট ২০২৬ ২২:১৪559228
  • না তরমুজ তো বিবাগী হয়েচেন, এবে হাউলিং এয়েচেন তরমুজের বেশে। তাও নেহায়েৎ জরুরত ছিল বলে। না হলে ভক্তদের আকুল ডাকে ভগবান সাড়া দিলেও, তরমুজ দেন না। ওনার অনেক কাজ আছে, আপনাদের মত নিষ্কর্মা জেনজি নন।
  • Srimallar | ২৯ আগস্ট ২০২৬ ২১:৪৭559227
  • ২১:৪২ কে
     
    চমৎকার হয়েছে বেশ! চমৎকার...
  • র২হ | ২৯ আগস্ট ২০২৬ ২১:৪২559226
  • সব পাখি ঘরে আসে— সব নদী— ধর্মতলার মোড়ে সন্ধ্যার সব লেনদেন;
    থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার ৪৬ গুরুপদ লেন।
  • Manali Moulik | ২৯ আগস্ট ২০২৬ ১৬:৩৫559225
  • তারপর, তরমুজদা রিটার্ণ কল্লেন?.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত