এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৮ আগস্ট ২০২৬ ০৯:২৩559194
  • আর কত? আর কত ? যেদিন কবির সুমন বর্ধমানে এসে বলেলন ধর্মের কথা নাস্তিক থেকে ধর্ম প্রাণ। ক্যাসেট গুলো ভেঙে দিলাম। বব ডিলন জাস্ট নোবেলটা নিয়ে নিল? আবার ক্যাসেট গুলো ভেঙে দিলাম। আবুল বাশার।
    জয় বলল সে নিজের জন্য লিখবে ছাপাবে না, ভেবে ছিলাম আরো এক মার্কোস কে পেলাম। কি হলো ?
  • albert banerjee | ২৮ আগস্ট ২০২৬ ০৯:০৬559193
  • //অপবিত্র জন্তুজাত পুত্র// ইটা রবীন্দ্রনাথ।
  • Dhuttor | ২৮ আগস্ট ২০২৬ ০৭:২৪559192
  • "গজনীর মাহমুদ থেকে মুঘল সম্রাটরা সবাই ব্রাহ্মণদের সম্পদ লুঠ করেছে।" এই টা বলা একেবারেই ঠিক হলোনা l আকবর জাহাঙ্গীর তো বটেই এমনকি খোদ আলমগীরের আমলেও অনেক ব্রাহ্মণেরা জমি ও নানান উপহার পেতেন উপঢৌকন হিসাবে l মুঘল সম্রাটের কাছ থেকে নানান পদমর্যাদাও মিলতো তাদের l শিবাজীর উত্থানের বিরুদ্ধে সবচেয়ে বেশি কলম ধরেন ব্রাহ্মনেরাই (উত্তর ভারতের ও দক্ষিণ দুদিকেরই ) যেহেতু উনি নাকি শূদ্র ছিলেন l এদের মধ্যে অনেকে তো নাকি আলমগীরের বিজয় ও দীর্ঘায়ু চেয়ে ও শিবাজীর মৃত্যুকামনায় যজ্ঞও করেন যার ফলেই হয়তোবা শিবাজীর বা তার পুত্রদেরও অকালমৃত্যু হয় l অন্যদিকে আলমগীর মধ্যযুগের সম্রাটদের থেকে অনেক বেশী বয়স অবধি বেঁচেছিলেন নিশ্চয় ব্রাহ্মণদের প্রচুর দান করবার সুবাদেই l
  • :|: | ২৮ আগস্ট ২০২৬ ০৪:৪৪559191
  • সময় আছে তাই ঝুড়ি কোদাল নিয়ে বসাই যায়। এই যে আপনার দেওয়া পোস্টটার কথাই ধরুন। ব্রাহ্মণবন্দনের শেষে বললেন উনি ব্রাহ্মণ এবং নিজেরই সেবা করে থাকেন। এই রকম আর কি!
  • :|: | ২৮ আগস্ট ২০২৬ ০৪:৩৮559190
  • কি জানি, তিনটে দুই! এই পোস্টগুলি সবই সার্কাজম বলেই মনে হয়েছে। ইন ফ্যাক্ট ওনার ছদ্মনামটিও ঠাট্টা করেই নেওয়া।
    এমন কি আরও এগিয়ে গুরুরই কারও সঙ্গে এই লেখার স্টাইলে মিল পাই।
  • pluto | ২৮ আগস্ট ২০২৬ ০৩:০২559189
  • পতিতপাবন বাবুর পুরোনো মন্তব্য এইরকম। যাঁরা বলছেন ইনি সার্কাজম করছেন, তাঁরা একটু ভেবে দেখবেন। এনার ব্রাহ্মণ ফেটিশ অনেকদিনের।
     
    পতিতপাবন সমাদ্দার, বোস্টন | ১৮ জুলাই ২০২৪ ১৪:১৪534883
    শূদ্রের তো বেদপাঠে অধিকার নেই। যার যা জন্মগত অধিকার, তা লঙ্ঘন করা পাপ।
    আর ব্রাহ্মণরা জ্ঞানবুদ্ধিতে শ্রেষ্ঠতম, এটা নিয়েও তর্ক চলে না। আমি যে সহরে ত্রিশ বছর যাবৎ বাস করি, সেখানে শ্রেষ্ঠতম কয়েকজন ব্যক্তিকে বলা হয় বোস্টন ব্রাহ্মণ।
    তবে ভারতে কমিউনিস্ট ও ইসলামিক শক্তি যৌথভাবে ব্রাহ্মণদের আক্রমণ করে চলেছে। ঐতিহাসিকভাবে ইহুদি সম্প্রদায়ের মতই ব্রাহ্মণরা সংখ্যায় কম, কিন্তু জ্ঞানে-বুদ্ধিতে শ্রেষ্ঠ হওয়ায় অন্যান্য ম্লেচ্ছ জাতিগোষ্ঠীর আক্রোশের মুখে পড়েছে। গজনীর মাহমুদ থেকে মুঘল সম্রাটরা সবাই ব্রাহ্মণদের সম্পদ লুঠ করেছে।
    ব্রাহ্মণদের নিজভূমে পরবাসী করে রাখার রাজনৈতিক প্রচেষ্টা ধ্বংস হোক। এখন ব্রাহ্মণরা নিজেদের পরিচয় দিতেও ভয় পায়। যদিও আমি সগর্বে জানিয়ে থাকি, আমি কাশ্যপ গোত্রধারী এক কুলীন রাঢ়ী ব্রাহ্মণ বংশের সন্তান এবং বিদেশে থেকেও সাধ্যমত ব্রাহ্মণ সেবার চেষ্টা করি।
  • অরিন | ২৮ আগস্ট ২০২৬ ০০:৫৪559188
  • আরে ভাল হত নিজের সার্ভারে ghost blog দিয়ে বা Wordpress site এ নিজের কবিতার পাতা খুললে। আপনার লেখার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ত।
     
  • অরিন | ২৮ আগস্ট ২০২৬ ০০:৩৮559187
  • ফেসবুকে না "খুলে" কবিতার পাতা mastodon.social বা a bsky.app এ খুললে ভাল হত। সমঝদার পাঠক পেতেন।
  • Srimallar | ২৭ আগস্ট ২০২৬ ২৩:১২559186
  •  
    একটা ফেসবুক পেজ খুলে ফেললাম। ইচ্ছে হলে কবিতা জমা করব এই পেজে৷ যাঁরা ফেসবুকে আছেন, তাঁরা চোখ রাখতে পারেন আমার এই পেজে।
  • albert banerjee | ২৭ আগস্ট ২০২৬ ২১:৫৫559185
  • পতিতপাবন সমাদ্দার, বোস্টন খনি খনি
    এস বাবা তোমাকে একটু নাথ দর্শনের সারফেস লেভেলের ছিটে মারতে হবে।
  • albert banerjee | ২৭ আগস্ট ২০২৬ ২১:৫২559184
  • একক | ২৭ আগস্ট ২০২৬ ১২:২৯ ভালো এক্সপিরিমেন্ট yes
  • kk | ২৭ আগস্ট ২০২৬ ২০:৩১559183
  • b (১৩ঃ৩২), ক্ক
  • ক | ২৭ আগস্ট ২০২৬ ১৫:২২559182
  • ন্যাশনাল ল' স্কুল, ব্যাঙ্গালোর তাদের কনভোকেশন রদ করে দিল, পড়ুয়ারা সূর্যকান্ত বিচারপতিকে সেই অনুষ্ঠানে চায়নি, এরকম খবর ছিল, পরে মনে হয় বার কাউন্সিলের চেয়ারম্যানকে নিয়েও আপত্তি তৈরী হয়েছিল। মুম্বইয়ের TISS, তারাও কনভোকেশন পিছিয়ে দিয়ে অন্য একজনকে অনুষ্ঠানে এনে মনে হয় কনভোকেশনটা করবে, সেখানেও সূর্যকান্তে আপত্তি। NALSAR হয়ত শেষ পর্যন্ত করছে, সূর্যকান্ততে পড়ুয়াদের আপত্তি থাকলেও তিনি যাবেন বলেছেন। এইসব প্রিমিয়ার ইনস্টি, গভঃ এর ওপরে নির্ভরশীল, সেখানেও চীফ জাস্টিস ঢুকতে পারছেন না এবং গত ক'সপ্তাহে চেষ্টা করেও ব্যাপারটার সমাধান করতে পারেনি ! কথা হল আপত্তি কি শুধুই ঐ কমেন্টের জন্য না আরো কিছু, দীর্ঘদিনের বিচারব্যবস্থার দীর্ঘদিনের কাজকর্মও এইসব আপত্তির পেছনে আছে ?
  • b | ২৭ আগস্ট ২০২৬ ১৩:৩২559181
  • পতিতবাবু, একটু ব্র‌্যাকেটে সারকাজম লিখে দিন। সোশাল মিডিয়া করে করে এনাদের মিডিয়াল ভেন্ট্রাল প্রিফ্রন্টাল কর্টেক্স ড্যামেজ হয়েছে।
  • তরমুজ | ২৭ আগস্ট ২০২৬ ১৩:১৭559180
  • তবে ঐতিহাসিক কাল থেকে ব্রাহ্মনরা যে সুযোগ সুবিধা পেয়ে এসেছে। তাতে এই দশটা নামই ব্রাহ্মন হওয়া উচিৎ ছিল।
  • ক | ২৭ আগস্ট ২০২৬ ১৩:১৩559179
  • সেল্ফ মেড বোস্টন ব্রাহম্মিন কেস নাকি ?
  • তরমুজ | ২৭ আগস্ট ২০২৬ ১৩:১২559178
  • Ten of the most pioneering and influential Bengali scientists in history:
    1. **Sir Jagadish Chandra Bose (1858–1937)** – *Physics & Biophysics*
    A pioneer in radio science and wireless communication, he invented millimeter radio waves and demonstrated that plants possess life and respond to external stimuli using his self-designed instrument, the crescograph.
    2. **Acharya Prafulla Chandra Ray (1861–1944)** – *Chemistry*
    Known as the "Father of Chemical Science in India," he discovered mercurous nitrite and founded Bengal Chemicals & Pharmaceuticals, India's first pharmaceutical company.
    3. **Satyendra Nath Bose (1894–1974)** – *Theoretical Physics*
    Renowned for his work on quantum mechanics, he collaborated with Albert Einstein to formulate Bose-Einstein statistics and the Bose-Einstein condensate. The class of fundamental subatomic particles known as **bosons** (including the Higgs boson) is named after him.
    4. **Meghnad Saha (1893–1956)** – *Astrophysics*
    Developed the **Saha Ionization Equation**, a groundbreaking formula used by astrophysicists to relate the ionization state of an element to the temperature and pressure in stellar atmospheres.
    5. **Prasanta Chandra Mahalanobis (1893–1972)** – *Statistics & Applied Physics*
    Considered the "Father of Modern Statistics in India," he founded the Indian Statistical Institute (ISI) and formulated the **Mahalanobis distance**, a fundamental metric in statistics.
    6. **Upendranath Brahmachari (1873–1946)** – *Medicine & Chemistry*
    Synthesized **Urea Stibamine** in 1922, an effective treatment for Visceral Leishmaniasis (*Kala-azar*), saving hundreds of thousands of lives across South Asia.
    7. **Ashoke Sen (Born 1956)** – *Theoretical Physics*
    A contemporary theoretical physicist who made pioneering contributions to **String Theory**, particularly regarding strong-weak coupling duality (S-duality) and tachyon condensation. He received the inaugural Fundamental Physics Prize in 2012.
    8. **Asima Chatterjee (1917–2006)** – *Organic Chemistry*
    The first Indian woman to earn a Doctor of Science degree, she conducted extensive research on medicinal chemistry, specifically developing anti-convulsant and anti-malarial drugs derived from Indian plants.
    9. **Bibha Chowdhuri (1913–1991)** – *Particle Physics*
    A pioneer in subatomic particle physics who conducted seminal research on cosmic rays, discovering subatomic particles later identified as **pi-mesons**. IAU named a star (*Bibha*) in her honor.
    10. **Radhanath Sikdar (1813–1870)** – *Mathematics & Surveying*
    A mathematician and computer for the Great Trigonometrical Survey of India, he was the first person to calculate the exact height of Peak XV, proving it to be the highest mountain peak in the world (later named Mount Everest).
     
    ..... এতে কী ব্রাহ্মনত্ব আছে ঠিক বুঝলাম না।
     
  • তরমুজ | ২৭ আগস্ট ২০২৬ ১৩:০৬559177
  • @পতিতপাবন, ভদ্রলোক ব্রাহ্মনের সংজ্ঞা কী? বাঙালির মুখ উজ্জল হল বা হল না। তাতে কার কী ছেড়া গেল? আধুনিক বিজ্ঞান ও সমাজে পৃথিবীর বুকে বাঙালি এমন কী ছিড়েছে? এবং তাতে ব্রাহ্মন শ্রেণির অবদানই বা কী? বরং শিক্ষার প্রসার যদি সব শ্রেণির মধ্যে হয়। তাহলে তারাই বা যে অসাধারন কিছু করতে পারবে না, তারই বা কোনো অর্থ আছে কী? তাহলে ব্রাহ্মনত্ব কেন? .... আমি এমন অনেক মড়োয়ারি লোককে জানি যাদের শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই। তবে তাদের অর্থ বা পুঁজির সামনে আপনি দাঁড়াতেও পারবেন না। সুতরাং শিক্ষা বা জ্ঞান দিয়ে যে অর্থ বা পুঁজিকে ব্যখ্যা করছেন। সেটা মনে হয় না সঠিক। .... লোহাকে যেমন লোহা দিয়েই কাঁটতে হয়। জ্ঞানকেও সেরকম জ্ঞান দিয়ে, বিজ্ঞানকে বিজ্ঞান দিয়ে, পুঁজিকে পুঁজি দিয়ে কাঁটতে হয়। সেরকম ব্রাহ্মনত্বকে ব্রাহ্মনত্ব দিয়েই কাঁটতে হয়। সেক্ষেত্রে আপনি বাঙালি ব্রাহ্মন হয়ে বিহারী ব্রাহ্মনদের সঙ্গে তর্ক করতে পারেন। ..... এছাড়া আমেরিকায় আরএসএস কে ব্যান্ড করার জিগির উঠছে। ভারতের ব্রাহ্মন আমেরিকায় পালিয়ে ব্রাহ্মনত্ব দেখাচ্ছে। কমপ্লিটলি ননসেন্স। ..... পুরো ভারতের লোক সুযোগ পেলে উন্নততর দেশে পালায়। ব্রাহ্মন, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে। ..... তবে আগাগোড়াই ব্রাহ্মনরা অধিক সুযোগ সুবিধা পেয়ে এসেছে। তাই সবার আগে তারাই দেশ ছেড়েছে। এখন শিক্ষিত ভদ্রবিত্ত হয়ে সবাই তাই করছে। এবং বিদেশে গিয়ে ডলার কামাচ্ছে।
  • একক | ২৭ আগস্ট ২০২৬ ১২:২৯559176
  • ওহ আপনারা স্টেট্ এফেয়ার্সের সঙ্গে মেলানো সঠিক ন্যাশনাল সং চান ? সে কবির কাজ নয়। রোবটের কাজ। বললুম আর লিকে দিলো ! [ কী কদাকার :(( ]
     
     
    এক ভারত
    রাগাশ্রয়: বিলাবল | তাল: ৪/৪ | গম্ভীর জাতীয় সংগীত
    [VERSE]
    হিমগিরি হইতে সাগর-তীর,
    এক তব পুণ্য ধাম;
    সহস্র কণ্ঠ স্তব গাহে,
    এক তব পবিত্র নাম।
    ভাষা বহু, কিন্তু এক ভাষা
    হউক জাতির প্রাণ;
    গান বহু, কিন্তু এক গানে
    উঠুক ভারতের ত্রাণ।

    [CHORUS]
    এক ভারত! এক ভারত!
    এক হউক তব প্রাণ।
    এক পতাকা, এক সংগীত,
    এক তব অভিমান।

    এক ধর্ম—ভারতধর্ম,
    সত্য-শৌর্য-পরিত্রাণ;
    এক ভাষায়, এক শপথে,
    অখণ্ড হউক হিন্দুস্থান।

    [VERSE ২]
    জাতি-উপজাতি, প্রদেশ-পরিচয়
    থাকুক আপন স্থানে;
    কিন্তু সকল পরিচয়ের ঊর্ধ্বে
    ভারত থাকুক প্রাণে।
    রাজ্য বদলাক, রাজদণ্ড বদলাক,
    বদলাক ক্ষমতার আসন—
    জননীর প্রতি অটল থাকুক
    সন্তানের সমর্পণ।

    [FINAL CHORUS]
    এক ভারত! এক ভারত!
    এক হউক তব প্রাণ।
    এক পতাকা, এক সংগীত,
    এক তব অভিমান।

    ভাষা এক, হৃদয় এক,
    এক হউক অভ্যুদয়—
    অখণ্ড ভারত, অমর ভারত,
    তব জয়, তব জয়!

    জয় ভারত।
     
     
  • ক | ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৭559175
  • চোখ রাখতে হবে না ! বুঝতে হবে না, গুঁফো আরএসএস কেন বিলেত-আম্রিকা গেছে, জার্সিগরুদের ঘাস খাওয়াতে আর তাদের দুধ দুইতে ?
  • পতিতপাবন সমাদ্দার, বোস্টন | ২৭ আগস্ট ২০২৬ ১০:৫৬559174
  • আমি ধনসম্পত্তি করেছি নিজ কর্মদক্ষতায় ও মা ভবতারিণীর কৃপায়। বাঙালির দুর্গতির কারণ বামপন্থা ও মুখেন মারিতং জগৎ। আমাকে কুকথা বলে তুমি পার পাবে না। আমার মত ভদ্রলোক ব্রাহ্মণ শ্রেণীর সুসন্তানেরাই এককালে বাঙালি জাতির মুখোজ্জ্বল করেছে। ক্রমে ক্রমে বামফ্রন্ট সরকার এই ভদ্রলোক শ্রেণীকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। তারপর কালীঘাটের ওই মহিলা লুম্পেনদের টাকা বিলিয়ে সে কাজ সুসম্পন্ন করেছেন। ফলে বাঙালির এই অবস্থাই হবে।
     
    তবে রাজনীতি চক্রবৎ পরিবর্তন্তে। মুড়িমিছরি এক হয়ে গিয়ে আমেরিকা ভারত সর্বত্র ছোটোলোকেরা ক্ষমতায় চড়ে বসছিল। তাতে দুনিয়া রসাতলে যাচ্ছে দেখে এখন আবার ব্রাহ্মণদের শরণাপন্ন হতে হচ্ছে। ওই বেঁটে জ্যোতি বোসের শাগরেদরা দেয়াল লিখত, দুনিয়ার মজুর এক হও। আমি বলি, দুনিয়ার ব্রাহ্মণশ্রেণী এক হও এক হও এক হও। তোমার পদবী চট্টোপাধ্যায় দেখে এতগুলো কথা বললাম।
  • :|: | ২৭ আগস্ট ২০২৬ ১০:৩৯559173
  • ৯টা ৪২ -- আমি তো ভাবলুম চারটে ৩৭ ঠাট্টা করে লেখা। উনার নিন্দের ইস্টাইলটাই এরকম। কদিন আগেই তো তুলসী পাতা দিয়ে শিব পুজোর কথা বললেন। উদ্ভট রসের রসিক আর্কি!
  • ক | ২৭ আগস্ট ২০২৬ ০৯:৫৪559171
  • জার্সিগরুদের দুধে তো বেশী সোনা।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ আগস্ট ২০২৬ ০৯:৪২559170
  • @ পতিতপাবন সমাদ্দার, আপনি একটি পাতি ট্রোল সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনার মত লুম্পেনগুলো কলকাতা থেকে পালিয়েছে, দেখেও মনে শান্তি হয়।
     
    কারোর যদি সাবেকি পুজো দেখতে ইচ্ছে হয়, তাহলে তার জন্যও অনেক পুজো হয় শহরে, সেসব দেখলেই চুকে যায়। তার জন্য সব পুজোকে সাবেকি হতে হবে এমন তো কোনো কথা নেই। একটা পুজোয় শুনলাম থিম হচ্ছে বুবাইয়ের জয়যাত্রা। শুভেন্দু অধিকারীর জীবনের ওপর মূর্তি, ছবি এসব দিয়ে প্যান্ডেল বানানো হচ্ছে। উদ্যোক্তা চন্দ্রচুর গোস্বামী খোদ বিজেপির লোক, আগে গান্ধীর মতো অসুর বানিয়ে কুখ্যাত। তো আপনাদের ছোটবেলায় বুঝি এসব শেখানো হত? আপনাদের মত লোকগুলোই দেশটাকে জিজিতে পাঠিয়ে এখন পিঠটান দিয়েছেন ও দূর থেকে তামাশা দেখছেন। যেদিন ট্রাম্প আপনাকেও বাম্বু দেবে সেদিন অন্যদের রিয়াকশান খেয়াল করবেন।
  • :|: | ২৭ আগস্ট ২০২৬ ০৪:৪০559169
  • ২৬ আগস্ট ২০২৬ ২২:৩৫ -- অরুনাচল ঢোকালে কনফুশন হবে। সাউথেও একপিস অরুণাচল আছে রমন মহর্ষির জীবনকাহিনীর সঙ্গে জড়িত।
  • পতিতপাবন সমাদ্দার, বোস্টন | ২৭ আগস্ট ২০২৬ ০৪:৩৭559168
  • কোলকাতার পুজো দীর্ঘদিন ধরে বামফ্রন্ট ও লুম্পেনদের হাতে তার বনেদী গৌরব খুইয়েছে। সনাতনী পদ্ধতিতে মা দুর্গা ফিরে এলে খুশি হব, যা আমাদের বাল্যকালে দেখেছি। বিজেপি ক্ষমতায় এসে শিক্ষিত ভদ্রলোকদের জন্য বেশ ভাল ভাল কাজ করছে দেখছি।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ আগস্ট ২০২৬ ০২:১৩559167
  • বিশ্ব হিন্দু পরিষদ নতুন কমিটি বানিয়েছে, এবার তারা গাইডলাইন করে দেবে দুর্গা পুজোর। কী থিম, কী ঠাকুর করা যাবে কী করা যাবে না। তাদের মতে বাংলার দুর্গা পুজো যথেষ্ট সনাতনী আচার মেনে করা হচ্ছে না, তাই এদের লাইনে আনা দরকার।
  • অরিন | ২৭ আগস্ট ২০২৬ ০১:৫০559166
  • মেটা শুধু টাকা জরিমানা দেবে না, আরো অনেককিছু করবে বলেছে

    "Mahoney specifically called on TikTok and YouTube to follow “Meta’s lead.”
    As part of the settlement, Meta agreed to set a default daily time limit of two hours for users under 18 that can only be lifted by a parent, Bonta said. If other social media firms agree to similar terms, the daily time limit will drop to one hour.
    The company will also institute a nighttime block between midnight and 6 a.m. for users under 18. Like the daily limit, this can only be lifted by a parent and should other social media firms agree, the nighttime block will change to 10 p.m. to 7 a.m.
    Notifications will also be blocked for minors from 10 p.m. to 7 a.m. and during the school day.
    In addition to time limits, Meta will roll out an “enhanced” way for teens to report potentially harmful content. Meta will be required to respond to 90 percent of those reports within six hours.
    A display of the number of likes or reactions will also be banned for minors, along with the plastic surgery image filters."
    এদিকে অস্ট্রেলিয়ার মত নিউজিল‍্যাণ্ডও ১৬ বছরের নীচে যাদের বয়স, তাদের সোস্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে।
    এতে কতটা কাজ হবে কে জানে।
  • ! | ২৭ আগস্ট ২০২৬ ০০:১৮559165
  • উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ না ঢোকালেও চলবে। গুজরাটও বাদ দিন। ভারত ষ্টেট তো ওরাই চালায়; যারা হ্যাভনটস যেমন - বাংলা, ওড়িশা, নর্থ ইস্ট, ইভেন মারাঠা (মুম্বই তো গুজরাটে), এদের ইনক্লুড করতে হবে। কাশ্মীরকে ইনক্লুড করতে হবে। এদের কেকের ওপর চেরি হিসেবে রাখতে হবে। মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে তোমরা খুব ইম্পর্টেন্ট। বাকি কেক তো গুজরাট, ইউপি, এমপির মধ্যে ভাগাভাগি হবেই রে বাবা! সে গান-টান রোবেই লিখুক কি ব্যাঁকা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত