এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৩ আগস্ট ২০২৬ ১৪:২৭559043
  • @সত‍্যেন্দু সান‍্যাল
    একশো শতাংশ সঠিক কথা। আজও প্রাসঙ্গিক
  • সত্যেন্দু সান্যাল | ২৩ আগস্ট ২০২৬ ১২:১৭559042
  • এই কোলাহল-মুখর, চিৎকারে অতিষ্ঠ সোশ্যাল মিডিয়ার যুগে, যখন বিভিন্ন মতাদর্শীরা নিজ নিজ অবতার বন্দনায় সচেষ্ট, তখন রবীন্দ্রনাথ রচিত "বিদ্যাসাগর চরিত" এর শেষ প্যারাগ্রাফটি এখনো প্রাসঙ্গিক কি না ভেবে দেখুন।
     
    সেইজন্য বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন। এখানে যেন তাঁহার স্বজাতি-সোদর কেহ ছিল না। এ দেশে তিনি তাঁহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়া গিয়াছেন। তিনি সুখী ছিলেন না। তিনি নিজের মধ্যে যে এক অকৃত্রিম মনুষ্যত্ব সর্বদাই অনুভব করিতেন চারি দিকের জনমণ্ডলীর মধ্যে তাহার অভাস দেখিতে পান নাই। তিনি উপকার করিয়া কৃতঘ্নতা পাইয়াছেন, কার্যকালে সহায়তা প্রাপ্ত হন নাই। তিনি প্রতিদিন দেখিয়াছেন-- আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস্‌, এবং নিজের বাক্‌চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্‌কার ছিল। কারণ, তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন। বৃহৎ বনস্পতি যেমন ক্ষুদ্র বনজঙ্গলের পরিবেষ্টন হইতে ক্রমেই শূন্য আকাশে মস্তক তুলিয়া উঠে বিদ্যাসাগর সেইরূপ বয়োবৃদ্ধি-সহকারে বঙ্গসমাজের সমস্ত অস্বাস্থ্যকর ক্ষুদ্রতাজাল হইতে ক্রমশই শব্দহীন সুদূর নির্জনে উত্থান করিয়াছিলেন, সেখান হইতে তিনি তাপিতকে ছায়া এবং ক্ষুধিতকে ফল দান করিতেন, কিন্তু আমাদের শতসহস্র ক্ষণজীবী সভাসমিতির ঝিল্লিঝংকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন। ক্ষুধিত পীড়িত অনাথ-অসহায়দের জন্য আজ তিনি বর্তমান নাই, কিন্তু তাঁহার মহৎচরিত্রের যে অক্ষয়বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন তাহার তলদেশ সমস্ত বাঙালিজাতির তীর্থস্থান হইয়াছে। আমরা সেইখানে আসিয়া আমাদের তুচ্ছতা, ক্ষুদ্রতা, নিস্ফল আড়ম্বর ভুলিয়া, সূক্ষ্মতম তর্ক-জাল এবং স্থূলতম জড়ত্ব বিচ্ছিন্ন করিয়া, সরল সবল অটল মাহাত্ম্যের শিক্ষা লাভ করিয়া যাইব। আজ আমরা বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়ার আধার বলিয়া জানি-- এই বৃহৎ পৃথিবীর সংস্রবে আসিয়া যতই আমরা মানুষ হইয়া উঠিব, যতই আমরা পুরুষের মতো দুর্গমবিস্তীর্ণ কর্মক্ষেত্রে অগ্রসর হইতে থাকিব, বিচিত্র শৌর্য-বীর্য-মহত্ত্বের সহিত যতই আমাদের প্রত্যক্ষ সন্নিহিত ভাবে পরিচয় হইবে, ততই আমরা নিজের অন্তরের মধ্যে অনুভব করিতে থাকিব যে, দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাঁহার অজেয় পৌরুষ, তাঁহার অক্ষয় মনুষ্যত্ব; এবং যতই তাহা অনুভব করিব ততই আমাদের শিক্ষা সম্পূর্ণ ও বিধাতার উদ্দেশ্য সফল হইবে, এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালির জাতীয় জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হইয়া থাকিবে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২৬ ১১:২১559041
  • একস্ট্রা ক্লাসে বাড়তি বাজেট | ২৩ আগস্ট ২০২৬ ০৯:২৯৫৫৯০৩৭
    আসলে সিরিজে টিচারদের এমন ভাবে দেখানো হয়েছে যে তারা স্টুডেন্টদের পাশ করানোর জন্য জান লাগাতে প্রস্তুত, সেখানে এক মাস কিছু টাকা এক্সট্রা না হলে এঁরা সেটা করবেন না, এটা মনে হয়নি সিরিজে। তাই ঐটা কনসিস্টেন্ট লাগেনি।
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ১১:১১559040
  • কেন মশাই? কবিরা কি আপনাকে কামড়ায়? একটা লোক শুধু কবিতা নিয়ে ভাবে বলে তার অন্নচিন্তা নেই? সভাকবি করে রেখে দিন তাহলে আর অন‍্য চাকরি খুঁজতে হবে না। চারিদিকে কোটি কোটি গাম্বাট গেরেম্ভারি চাড্ডি ছ‍্যাঁচোর দাঙ্গাবাজ ঘুরে বেড়াচ্ছে, যত দোষ কবিদের?
  • albert banerjee | ২৩ আগস্ট ২০২৬ ১০:৩৮559039
  • //২২ আগস্ট ২০২৬ ২৩:৪৪//
    মালটা আজব ঢপবাজ তো। দুদিন আগেই চাকরি নিয়ে কথা বলছিলো আজ বলে আমি কবিতা ছাড়া কিছু ভাবি না। আপনি আজকে সফল হতে পারেন চাড্ডিদের সাথে হাত মেলান। তবে কবিতা নিয়ে পড়াশোনা খুবই কম। জানার পরিধি বাড়ানোর কোনো চেষ্টা নেই। ভাষা সম্পর্কে নলেজ মাধবো। শুধু ছাপার অক্ষরে নিজের নাম দেখতে পাবার প্রবণতা। আজ আমার এ বলতে ইচ্ছা করছে "এত কবি কেন? "
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ১০:৩৪559038
  • দরকার আছে, তবে হয় না যদ্দুর জানি। অবশ্য ভুলও জানতে পারি, রাজ্যে রাজ‍্যে তফাতও থাকতে পারে।সরকারি কর্মচারীদের অনেকেই অনেক বাড়তি কাজ এমনিতেই করেন, বা করতে হয় তো।
  • একস্ট্রা ক্লাসে বাড়তি বাজেট | ২৩ আগস্ট ২০২৬ ০৯:২৯559037
  • শিডিউলড জব আওয়ারের বাইরে একস্ট্রা ক্লাস কি সরকারী শিক্ষকেরা সমাজসেবার বদান্যতায় করবে? তাদের ওভারটাইম, বা বাড়তি এফর্টজনিত উপরি দেওয়ার দরকার নাই?
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২৬ ০৮:০৬559036
  • বাংলাতেও সরকারি স্কুলে মিড ডে মিলের টাকাতে স্কুলের বিভিন্ন কাজ করা হত, এটা সত্যি ঘটনা। অনেক স্কুলেই পর্যাপ্ত ফান্ডিং নেই। স্কুল মেন্টেন্যান্স এর টাকাও মিড ডে মিলের টাকা এডজাস্ট করে আসত। এক্সট্রা ক্লাসে বাড়তি বাজেট কেন লাগত এটা আমি বলতে পারব না। এইটা একটু ভুলভাল লেগেছে। বা হয়তো কোনো কন্টেক্সট আছে, আমি জানি না।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২৬ ০৭:৩২559035
  • খুব মাস্ট ওয়াচ কিছু এমন নয়, কিন্তু ফিল গুড ফ্যাক্টর আছে একটা, আদর্শ বাল বিদ্যালয়। টিভিএফ বানিয়েছে।
  • যদুবাবু | ২৩ আগস্ট ২০২৬ ০৭:২৮559034
  • এটা কোন সিরিজের কথা হচ্ছে? যদিও আমার সেই পাঁচ না ছ'বছর আগের লিস্টের জিনিষ শেষ হয় নাই। তাও, লিস্ট তো শেষ করার জন্য কেউ বানায় না।
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ০৭:০২559033
  • সিরিজটা নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া। ওইগুলি তো বটেই।
    তবে অনেক ফ‍্যাকচুয়াল গণ্ডগোল আছে মনে হয়। সরকারি স্কুলে এক্স্ট্রা ক্লাসে বাড়তি বাজেট, মিড ডে মিলের বাজেট দিয়ে ফিল্টার - ওসব হয় নাকি! দিল্লির ব‍্যাপার স্যাপার আলাদা হতে পারে, জানি না।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২৬ ০৬:৫০559032
  • প্রচার করলে পাল্টা প্রচার করা যায়, রাজনীতি করলে পালটা রাজনীতি করা যায় কিন্তু যেভাবে ব্রাউনশার্ট বাহিনীর মতো গেরুয়া সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে, এর উত্তর কী? যদি পুলিশ চুপ থাকে মানুষ কী করবে? নাকি জনতাই এর প্রত্যুত্তর? জয়পুরে স্কুল ঠিক করো যাত্রাতে তো লাঠি ইট সহ গুণ্ডা বাহিনীর আক্রমণ নামিয়ে আনা হয়েছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২৬ ০৬:৪৪559031
  • এই যখন সারাদেশে স্কুল ঠিক করো শুরু হয়েছে, এই সিরিজটা সরকারি স্কুলের বাচ্চাদের মানসিকতার সাথে ওয়াইডার অডিয়েন্স কে কানেক্ট করতে সাহায্য করে।
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ০৫:০০559029
  • আমারও লিখেই মনে হল সংজ্ঞা মানে তো নাউন না। আরেকবার দেখতে হবে ঠিক কী বলেছিল। অবশ‍্য ওই পদার্থবিদ‍্যার শিক্ষিকা চরিত্রটি হিন্দিতে সড়গড় না - এমন ছিল। জানি না ওই হিসেবে কিনা!
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ০৪:৫৬559028
    • যদুবাবু | ২৩ আগস্ট ২০২৬ ০২:৫৪
    • ... একজন কোথাও প্রৌঢ় বয়সে অই কবিতা পড়তে পড়তে যদি এমন একটা প্রাচীন জীবনে ফিরতে চায় যেটা আসলেই কোনোদিনই সে পায়নি শুধু অশান্তির মাঝে কানে আঙুল গুঁজে কল্পনা করেছে যে আচ্ছা তাহলে কৈশোরে প্রেম পেলে বুঝি ঐরূপ হয়, অদর্শন বুঝি আসলে ঐরকম সন্ধ্যের দিকে ঘনিয়ে আসে, সেই তো সাফল্য।
     
     
    সে তো বটেই, সত্যি বলতে কী ওইই তো।
    কিন্তু লোকে একেবারে পড়ে না তা আমি বিশ্বাস করি না। মানে ধরো এই গুরুর পাতাতেই তো। কবিতা পড়ার ব‍্যাপারে যেমন, এই তোমার প্রতিই চাহিয়া আমার বিস্ময়ের সীমা নাই। এই যেমন ধরো প্রায় সাম্প্রতিক সাতগাঁর হাওয়াতাঁতিরা - নতুন বই, গামা সাইজ, কিন্তু মরমী পাঠক হুলিয়ে পড়লো। এই ভূত প্রেত তন্ত্র মন্ত্র জুভেনাইল চাড্ডি এইসবের বাজারি প্রচারের পরেও।
    তো তেমন তেমন ভালো লেখা লোকে কেউ খুঁজে কেউ লোকমুখে শুনে পড়ে ঠিকই- আমার এমনটাই মনে হয়। বিক্রি হলো না বা আলোচিত হলো না মানে লোকের কাছে পৌঁছনর মত ব‍্যাপার স্যাপার নেই, এমনটা মেনে নেওয়া ভালো। আমার পদ‍্য লোকে পড়লো না তার মানে আমি জীবিত জীবনানন্দ হলাম- এই ভেবে লাভ নেই।
     
    তবে হ‍্যাঁ একজন পাঠকেরও যদি ঐ ঐ মনে হয় তাহলে তাও সার্থকতা, সে তো বিলকুল।
     
    হুঁ অ‍্যাণ্ডর আসে না - এইটা আমিও ভাবি।
  • টানা অপেক্ষায় চোখে সর্ষেফুল দেখে বানান্ভুল | ২৩ আগস্ট ২০২৬ ০৪:৪৭559027
  • সংজ্ঞার্থ হবে।
  • সীমান্তে অপেক্ষায় দশ ঘন্টা কেটে গেল যার… | ২৩ আগস্ট ২০২৬ ০৪:৪৩559026
  • definition এর বাংলা জানতাম সজ্ঞার্থ।
  • :|: | ২৩ আগস্ট ২০২৬ ০৪:৩৫559025
  • ০০:৪৬-এর লগে দুই খান প্রশ্ন
    1) ব্যর্থতা আর বিফলতায় কী পার্থক্য? সমান চিহ্নের দুপাশের বি কেটে নিলে পড়ে থাকে অর্থ এবং ফল। এই বাজারে অর্থ লাভই ঠিক ঠিক ফল লাভ যদি হয় তবে ...
    2) "এক হিন্দি শিক্ষক মেয়েদের নাম রেখেছে সংজ্ঞা আর ক্রিয়া। তাতে এক পদার্থবিদ্যার শিক্ষিকা অবাক হয়ে বলেছে- আপনি মেয়েদের নাম রেখেছেন নাউন আর ভার্ব?" সংজ্ঞা কেন নাউন? বিশেষ্য তবে কি? ডেফিনিশনের বাংলাই বা কী?
  • | ২৩ আগস্ট ২০২৬ ০৩:৫৯559024
  • মাথায় রাখবেন, ভারতে আর ১৫ বছরের মধ্যে কর্মী মানুষের মধ্যে demographic decine চলে আসবে, ঐ ক্যাটাগরিতে, কর্মী মানুষের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে আর কম বয়সীদের জন্য আছে ক্রাইসিস। বন্দে মাতারম চোদ্দ বার মুখস্থ করালেও সে ক্রাইসিস যাবার নয়।
  • যদুবাবু | ২৩ আগস্ট ২০২৬ ০৩:০৪559023
  • "খেলা হবে, হচ্ছে, চরম কিছু কীরকম ঘটবে, কবে ঘটবে বলা যাচ্ছে না।"
     
    কেন যাবে না? এই তো কিছুদিন আগেই ভাট পড়ে প্রত্যয় হল যে আমাগো তরমুজের নেতৃত্বে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। পেলে অবশ্য খুশিই হই। রাহুল গান্ধীকে দেখে মনে হয় লোক ভালোই। রাজনীতির পথ তো বিশ্রী, তাতেও - এত ট্রোলিং ইত্যাদির পরেও তো টিঁকে আছেন। হয়ত meek সত্যিই একদিন earth inherit করবে? কে জানে।

    অবশ্য তরমুজবাবু মনে হয় রাগমাগ করে চলে গ্যাছেন। আজকাল এই অ্যাক। এই ব্যাপারে অবশ্য মানালিকে প্রশংসা না করে পারছি না। নিয়মিত ভাটুরেদের মধ্যে তর্কপ্রিয় অল্পবয়সীদের দেখলে ভালো লাগে।

    অ্যাণ্ডরকেও অনেকদিন দেখি না। মতানৈক্য-টৈক্য তো লেগেই থাকে ও থাকবে, আজকাল তো আরই, তবু চেনামুখ না দেখলে একটু খারাপ লাগে। বয়সের দোষ।
  • যদুবাবু | ২৩ আগস্ট ২০২৬ ০২:৫৪559022
  • "কলকাতা ডুবুডুবু ও বঙ্গসমাজ ভেসে যাবে" -

    বঙ্গসমাজ ভাসিয়ে কী লাভ? বঙ্গসমাজ রিল দ্যাখে আর নাক খোঁটে আর রাজাউজির মারে। ও জগদ্দল আর ভাসবে না।
     
    বরং একজন কোথাও প্রৌঢ় বয়সে অই কবিতা পড়তে পড়তে যদি এমন একটা প্রাচীন জীবনে ফিরতে চায় যেটা আসলেই কোনোদিনই সে পায়নি শুধু অশান্তির মাঝে কানে আঙুল গুঁজে কল্পনা করেছে যে আচ্ছা তাহলে কৈশোরে প্রেম পেলে বুঝি ঐরূপ হয়, অদর্শন বুঝি আসলে ঐরকম সন্ধ্যের দিকে ঘনিয়ে আসে, সেই তো সাফল্য।
  • | ২৩ আগস্ট ২০২৬ ০২:৫১559021
  • খেলা হবে, হচ্ছে, চরম কিছু কীরকম ঘটবে, কবে ঘটবে বলা যাচ্ছে না। হয়ত দীর্ঘ দীর্ঘ ক্রাইসিস, ফুটে বেরোন, ফেটে বেরোন এসবের। ভাজপা নরমে গরমে কন্ট্রোল করার চেষ্টা করছে, সামনের বিধানসভা ভোটগুলো দেখবে, তবে কাজ কিছুই করতে পারবে বা, গুণ্ডামি আর হিন্দু - মোসলমানই করবে।
  • | ২৩ আগস্ট ২০২৬ ০২:৪৫559020
  • এসব ধীরে ধীরে বেরোচ্ছে, গভঃ এর ভেতর থেকেই বার করা হচ্ছে, পাপ চাপা থাকে না।

    https://m.rediff.com/news/report/87cr-indian-youth-are-not-studying-working-niti-report/20260822.htm

    ১৫ - ২৯ বছরের মধ্যে প্রায় ৯ কোটি ছেলেমেয়ের কোন ভবিষ্যত নেই, এইটা মূল কথা, না পড়াশোনায় না কাজকারবারে। তারা সেসব থেকে বিযুক্ত হয়ে পড়ছে। ক্রাইসিস, চরম ক্রাইসিস না তো কী ? যাস্ট জীবনের স্থিরতা হারিয়ে যাচ্ছে, ২৫ বছর যার বয়স তার কোন ভবিষ্যৎ নেই, খাবে কী, পড়বে কী, করবে কী ? চরম অসাম্য আর গভঃ এর বাঁদরামো এই অবস্থা তৈরী করছে।
  • | ২৩ আগস্ট ২০২৬ ০২:৩৮559019
  • আর যদুপুরের ঘটনাকে শুধুই যদুপুরের ঘটনা বলে দেখলে ভুল করা হবে। ২০ জুলাইয়ের সময় থেকে সারা দেশ জুড়ে তরুণদের নড়ে ওঠা, কলকাতায় বিশাল মিছিল হওয়া, এসব কাউন্টার করতে গেলে ভাজপার একটা অস্ত্র গুণ্ডামি, তারা সেটাই করেছে। যদুপুরকেন্দ্রিক তাদের অ্যাজেন্ডা সফল করাই উদ্দেশ্য নয়, ঐ ঘটনা ঘটিয়ে তাদের ভক্তদের চাগিয়ে তোলাও উদ্দেশ্য। এখানকার ঘটনা তারা দেশের অন্য জয়গাতেও ব্যবহার করবে, তরুণদের দিক থেকে নজর তারা নিজেদের দিকে ঘোরাবার চেষ্টা করবে।
  • | ২৩ আগস্ট ২০২৬ ০২:২৭559018
  • রাহুল গান্ধীর পলিটিক্সটা একটু লক্ষ্য করবেন, গতকাল পুণেতে যা বলেছে। মনুস্মৃতি টেনে এনে, মেয়েদের পক্ষ্যে দাঁড়িয়ে এবং যোগী - মোদী - ভাগবতের ছবি স্ক্রীনে এনে তাদেরই আজকের মনুস্মৃতির সঙ্গে যুক্ত করে ফেলা, এ বলাই যায়, ভারতের রাজনীতিতে প্রধাণ একটি দলের দিক থেকে খুবই র‌্যাডিকাল। নেহেরু আরএসএসকে বুঝেছিল, ইন্দিরা নেগোশিয়েট করার চেষ্টা করেছিল, রাহুল কিন্তু কনসিস্টেন্ট, সরাসরি আরএসএসকে চাবকানোর জন্য। কোনদিন সময় বদলালে, এগুলো লেখা থাকবে।
  • kk | ২৩ আগস্ট ২০২৬ ০১:৩৮559017
  • মানালির প্রশ্নটার উত্তর আমারও জানা নেই। আমি কবিতার কিছুই বুঝিনা। তবে প্লুটোর কথাটা ভেবে দেখার মত
  • হেঁয়ালি | ২৩ আগস্ট ২০২৬ ০১:৩৮559016
  • বাংলা উত্তর আধুনিক কবিতাটাই বা কী জিনিস??
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ০১:৩০559015
  • মানালি, এত কঠিন কথার উত্তর তো আমার জানা নেই। তবে কিনা অনুরূপ অভিযোগ ধরুন কড়া বামপন্থীরা জীবনানন্দকে নিয়ে করেছেন। আবার ধরুন ভিয়েতনাম যুদ্ধমূলক বাস্তব থেকে মুখ ঘুরিয়ে প্রচুর পোলাপান অন্তর্মুখী গাঁজা খেয়েছেন ও ফুলছাপ জামা পরে ঘুরে বেরিয়েছেন। তো আমি জীবনবাবু ও ওইসব পোলাপানের পক্ষে।
     
    আবার যারা অষ্টপ্রহর যুদ্ধ সীমানা ধর্ম এইসব নিয়ে নিদান বিধান দেয় তারা যদি একটু অন্তর্মুখী নিজের চরকায় তেল দিত তাহলে কি ভালোই না হত। তো ব‍্যাপারটা নেহাত খারাপ তা বলা যায় না।
     
    সব কবিতাই যদি সারাক্ষন দ্রোহসামত্ত হয় তাহলে কী করে হবা।
  • pluto | ২৩ আগস্ট ২০২৬ ০১:২৫559014
  • শব্দের আমাশার তুলনায় শব্দের এনিমিয়া বাঞ্ছনীয় নয় কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত