এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গুজব ছড়িও না | 2a0f:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ২৩:৫৬554080
  • তোমার হোয়াপ মেসেজর খবরে ওসব দেখাচ্ছে। সিজার লিস্টে কার্তুজ নেই। ওর সিকুরিটির কাছে ২৪ টা কার্তুজ পাওয়া গেছে। লিগালি সিকুরিটি ৫০টা রাখতে পারে। খবরের কাগজ খোঁজো পাবে।
    তরমুজ আকছার ফেক ভিডও পোস্ট করে।
  • albert banerjee | ১২ মে ২০২৬ ২৩:৫৬554079
  • কী রে তিনু আবার বুঝলি
  • . | ১২ মে ২০২৬ ২৩:৫২554078
  • সকলে সোনার দাম নিয়ে এত চিন্তিত কেন?
    বিয়ে টিয়ে করছে নাকি সকলে?
  • . | ১২ মে ২০২৬ ২৩:৫০554077
  • তরমুজ বলল তো যে বাড়ি থেকে কার্তুজ পাওয়া গেছে। তাকে বলো।
    আজতক বাংলা বলে একটা চ‍্যানেলেও বলল।
    গুজব কি না, সেটা ফেসবুক ইউনিভার্সিটি থেকে ভেরিফাই করতে হবে?
    ঐ লোকের নাম আজ প্রথম শুনলাম।
  • albert banerjee | ১২ মে ২০২৬ ২৩:৪৯554076
  • নিন একটা গান শুনুন
     
     
    সালা ছেঁদো প্রেমিক আবার বিদ্রোহ কবিতা লিখছে
  • | ১২ মে ২০২৬ ২৩:৪৩554075
  • albert banerjee | ১২ মে ২০২৬ ২৩:২৭554074
  • আসুন অঙ্কটা করি।
  • albert banerjee | ১২ মে ২০২৬ ২৩:২৬554073
  • ২০০৭ সালে ভারতে ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার গড় দাম ছিল প্রায় ১০,৮০০ টাকা। ২০২৬ সালের মে মাস নাগাদ, ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমান গড় দাম প্রায় ১,৫৯,০০০ টাকা থেকে ১,৬৩,০০০ টাকারও বেশি।
  • albert banerjee | ১২ মে ২০২৬ ২৩:১১554072
  • যা বাবা গর্গকে আজকাল লোকে চেনেই না ? তিনু গুলোর হলো কি? ভালো ভালো তা বলি ফাদার স্ট্যান্ড স্বামীর নাম টা মনে টোন আছে?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ২২:২৪554069
  • পুরো ভিডিওটা দেখলাম না, কাজেই তথ্যগুলো কতোটা ঠিক বলতে পারবো না। ইন জেনারাল বলতে পারি যে টিএনইবি সাবসিডি দেয়, তাতে কোন ভুল নেই। আর সেটা ঠিকও করে, কারন তাতে এক্সটার্নালিটি জেনারেট করে। এসব ভিডিওতে কখনোই পুরো অ্যানালিসিস করে না, তাই দেখে সময় নষ্ট করলাম না।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ২২:২০554068
  • ছোট - বড় - কচি- মাঝারি বা-লেরা ইতিহাসে আসন গ্রহণ করার জন্য নেমে পড়েছে।
  • তামিল সাবসিডি | 2401:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ২১:৩৫554067
  • এখানে ডিসিবাবু বা আর কে তামিলনাড়ুর আছেন, এই তথ্যগুলি কতটা সঠিক, Discom নিয়ে?
     
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ১৯:৫৪554066
  • শ্রীমল্লার, মানালি,
    সাড়া পেয়ে ভালো লাগলো। ভালো থেকো/থাকুন।
  • . | ১২ মে ২০২৬ ১৮:৫৬554065
  • দমকলমন্ত্রী পুলিশ হেফাজতে এবং তিলজলায় অগ্নিকাণ্ডের ফলে দুজন নিহত।
  • . | ১২ মে ২০২৬ ১৮:৫৪554064
  • @X
    হ‍্যাঁ সেরকমই দেখলাম ইন্টারনেটে।
    ইনি কী অপরাধ করলেন আবার?
  • X | 117.*.*.* | ১২ মে ২০২৬ ১৮:৪৩554063
  • ডঃ গর্গ চ‍্যাটার্জী বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা হিসেবে বেশি পরিচিত। যে পরিচয় টা লোকে কম জানে, ভদ্রলোক বোধহয় এমবিবিস ফ্ম মেডিকেল কলেজ, পি এচ ডি ফ্রম হার্ভাড- আপাতত আই এস আই তে অ‍্যাসিস্ট‍্যান্ট প্রফেসর
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ১৮:৪২554062
  • মানালি, বুদ্ধিজীবি আর সংস্কৃতি ইত্যাদি নিয়ে খুব বেশী ভেবে টেনশান করবেন না। ওদের কাজ ওরা করছে, আপনার কাজ আপনি করুন :-) আর খুব বেশী ক্লান্ত লাগলে তিনচার দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসতে পারেন, এমনকি মাবাবার সাথেও ঘুরে আসতে পারেন। রবীন্দ্রসংগীতের সাথে অন্য কিছু গানও শুনে দেখুন, যেমন ব্ল্যাক সাবাথ বা আয়রন মেইডেন।
  • X | 117.*.*.* | ১২ মে ২০২৬ ১৮:৩৫554061
  • @১৫ঃ২০ শ্রীমল্লার কে আন্তরিক অভিনন্দন। এই যে - "তাই যা-কিছুই লিখি এখন, সেসব আমার কাছে প্রকাশযোগ্য মনে হ’য়ে ওঠে না।" এটাই আসল ম‍্যাচুরিটি - নার্সিসিজম থেকে বেরিয়ে আসা - এটা প্রথম স্টেপ। লোকে যা গ‍্যাস দেয় দিক - খাতা বা ডায়েরি তে লেখ- এক সপ্তা কি মাস বাদে পড়ে যদি মনে হয় ঠিক আছে তবেই পরের কথা ভেবো। অতি এনকারেজমেন্ট এর বহু কুফল আছে।
  • . | ১২ মে ২০২৬ ১৮:২৮554060
  • গর্গ এর নাম এই প্রথম শুনলাম। ইনি কি বিখ্যাত কেউ?
  • . | ১২ মে ২০২৬ ১৮:২৬554059
  • প্রাক্তন দমকল মন্ত্রী নাকি শ্রীভূমি থেকে শ্রীঘরে।
  • b | 14.*.*.* | ১২ মে ২০২৬ ১৮:২৬554058
  • আমার এক ভাইপো (দাদা বিজেপির কারিয়াকর্তা ) যুবশ্রীর টাকা নিতো। চেপে ধত্তে দাঁত কেলিয়ে বলল : আরে আমি গান্ধীজীকে খুব ভালোবাসি :)
  • X | 117.*.*.* | ১২ মে ২০২৬ ১৮:২০554057
  • SIR এ নাম বাদ যাওয়া মহিলারা অন্নপূর্ণা স্কিমের সুযোগ পাবে না - https://scroll.in/latest/1092781/bengal-persons-excluded-in-sir-will-not-get-welfare-benefits-says-bjp-government - ব‍্যস তা হলে তো কেল্লাফতে। তবে আমার পরিচিতির মধ্যে কিছু ধনী মহিলা - যাদের দের মাসিক হাতখরচ হেসেখেলে পঁচিশ ত্লর হাজার বা বেশি -ক্ষীর ভান্ডারের টাকা নিতেন এই অজুহাতে যে না হলে অন‍্য কেউ নেবে। পারিবারিক ইনকাম একটা লিমিট এর উপরে হলে তাদের বাদ দেওয়া উচিত।
  • Manali Moulik | ১২ মে ২০২৬ ১৮:০৭554056
  • কেকেদা, ব্রতীন দা, মোটামুটি ভালোই আছি। পড়ার চাপ অত‍্যন্ত বেশী আর কম্পিটিটিভ প্রিপারেশন, ইন্টার্ণশিপ সবকিছু নিয়ে লিখে ওঠার সময়ও পাই না। এছাড়া ইদানিং কেমন একটা আশ্চর্য ক্লান্তি আমাকে বশ করেছে জানেন, কেবল রবীন্দ্রসঙ্গীত আর ঘুমে শান্তি পাই। মাইগ্রেনের ঝামেলা আবার বেড়েছে। একদিকে ফ‍্যাসিস্ত রেজিমে পরিস্থিতি দেখে বীতশ্রদ্ধ, আবার সো-কল্ড মুক্তচিন্তক বুদ্ধিজীবীদের দ্বিচারিতা, উচ্চবংশ উচ্চঘর -কংসরাজার বংশধরদের হাতে সংস্কৃতির কুক্ষিগত হয়ে যাওয়া দেখে পরিশ্রান্ত। টার্গেট ছিলো CUET PG দেবো কিন্তু দুবছরের কোর্স করার সুবিধা নেই। সেদিক দিয়ে যদুপুর অনেক ভালো, একবছরে মাষ্টার্স (ইন্টিগ্রেটেড ) করা যাবে। একটি শান্ত ক্ষুদ্র জীবনের খোঁজে আর কি....
    ছোটোবেলা থেকে গড়ে তোলা আইডিয়াসমূহের ভগ্নস্তুপে চাপা পড়ে আছি। বুকের ভিতর পাড় ভাঙার শব্দ, ঘোলা জল ছুটে আসে আকাশের রঙের সঙ্গে তাল মিলিয়ে।
    আষাঢ়স‍্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্টসানুং
    সেখানে কোনো মেঘের পরিণত গজকে বপ্রক্রীড়া করতে দেখি না। খালি ছেঁড়া মেঘ মনখারাপের আঁচল দুলিয়ে হারিয়ে যায়।
    মন ভীষণভাবে চাইছে কেঠো শহর থেকে মুক্তি। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। একবার শান্তিনিকেতন ঘুরে আসতে পারলে আমার থেকে আনন্দ কেউ পেতো না। সে এখন হবে না। যাই হোক, তবু লড়ার চেষ্টা....টিকে থাকার চেষ্টা।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ১৬:১২554055
  • ওর বাড়ি থেকে নাকি কার্তুজ পাওয়া গেছে, তাহলে তো অন্য ধারা লাগাবে।
  • | ১২ মে ২০২৬ ১৬:০৮554054
  • ভোটে না দাঁড়ালেও কি নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ আনা যায়?
  • | ১২ মে ২০২৬ ১৬:০৭554053
  • হুঁ।
    কিন্তু গর্গ তো ভোটে দাঁড়ায়। নির্বাচনবিধি ওর জন্য কী করে ভ্যালিড হয়?
  • একক | ১২ মে ২০২৬ ১৫:৫৫554052
  • গর্গ কে তুললো?
  • Srimallar Speaks | ১২ মে ২০২৬ ১৫:২০554051
  • কেকে তুমি ভাল আছো তো? লেখা কমিয়েছি আগের চেয়ে অনেকটাই। আসলে কী জানো, আমি আগের চেয়ে অনেকটাই বেশি গোছানো স্বভাবের হ’তে পেরেছি। তাই যা-কিছুই লিখি এখন, সেসব আমার কাছে প্রকাশযোগ্য মনে হ’য়ে ওঠে না। তাই অল্পপ্রকাশের রাস্তা বেছে নিয়েছি। তাও ‘রাজনীতির ভবিষ্যৎ’ শিরোনামে ছোট ছোট কবিতা প্রকাশ ক’রে চলেছি, এটুকুই। হয়তো এখন আমার কাছে এর চেয়ে বেশিকিছুই বলার নেই।
     
    আর তাছাড়াও কর্মজীবনে প্রবেশ করলে অনেককিছুর থেকেই দূরত্ব বেড়ে যেতে থাকে ক্রমশ। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর আমার এই বাইশ বছর বয়েসে এটাই ইচ্ছে যে, কবি হিসেবে যেন একদিন প্রতিষ্ঠা পেতে পারি। প্রতিষ্ঠিত একজন কবি যেন হ’তে পারি আমার এই বাংলা ভাষার। তুমি নিশ্চই দেখেছিলে কেকে, আমি অনেকদিন আগে ভাটে লিখেছিলাম, আস্তে আস্তে গুরু থেকে স’রে যাব। হয়তো একদিন থেকে আর গুরুতে আসবই না। হয়তো আজকের এই না-আসা, সেইদিনকার জন্যরই কোনও এক পূর্ব-প্রস্তুতি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত