এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০০:২৮553387
  • এবং এইটি এবার নর্ম দাঁড়িয়ে যাবে, ভবিষ্যতের ভোটের জন্য। যথেষ্ট সময় রাখা হবে ভাজপার জন্য যাতে সে টাকা ওড়াতে পারে।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০০:২৫553386
  • কিন্তু কথা হল, ইসি এত করিৎকর্মা, সে এত সময় নেয় কেন ? ২০২৪ র লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছিল ৩ দিনের মাথায়, আর একটা রাজ্যের রেজাল্ট বার করতে লাগছে ৫ দিন ! কিন্তু, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখানেও ধনেশ কুমারের খেলা আছে, সময়টা রাখা হয়েছে কেনাবেচার পরিস্থিতি তৈরী জন্য, কেনাবেচা করার জন্য। বিভিন্ন এক্সিট পোল ঐ খেলাতেই অংশ নিগ্ছে, কনফিউশন তৈরী করা, যদি কিছু হয়। আর যদি তিয়েলি ভোটের আবহ ক্লোজ হত, তাহলে তো ৫ দিন কাজেই লাগত।
  • | ০১ মে ২০২৬ ০০:২২553385
  • না না জাতপাত কংগ্রেস বানায় নি। ও বহু পুরোন। সেই শম্বুক ইত্যাদি ভুক্তভোগী। তনিকা সরকারের ইন্টারেস্টিং কাজকর্ম আছে এই নিয়ে।
  • lcm | ০১ মে ২০২৬ ০০:১৫553384
  • "... উত্তর ভারতে জাতপাতের জমিটা তৈরীই হয়েছিলো কংগ্রেসের জন‍্য... "

    ধুস!
    জাতপাত তো দু হাজার বছরের পুরোনো জিনিস... বরং, নেহেরুভিয়ান সোশ্যালিজম মডেল তো কাস্টিজম কমিয়ে আনার মডেল ... হ্যাঁ, ইম্পলিমেন্টেশন ভালো হয় নি, বিশেষ করে ল্যান্ড রিফর্ম...

    Nehruvian socialism aimed to build an egalitarian India by replacing caste-based social hierarchies with modern, secular, and economic structures.

    While Nehru recognized caste as a regressive, exclusive, and restrictive system, critics argue his policies sometimes failed to dismantle rural caste hierarchies mainly because of failure to implement land reform uniformly.
  • Manali Moulik | ০১ মে ২০২৬ ০০:০০553383
  • আর বিজেপীর এই উত্থানের পেছনে কংগ্রেসের অবদান যথেষ্ট
     
     
    দ দি 100% সহমত। উত্তর ভারতে জাতপাতের জমিটা তৈরীই হয়েছিলো কংগ্রেসের জন‍্য। আর গুজরাট দাঙ্গা তো বটেই, কেওনঝোড় কেসেও কোনো পজিটিভ সে দেখা যায়নি। এখন রাগা পকেটে সংবিধান নিয়ে ঘুরলে বা সোনিয়া গান্ধী উনিজীর নীতিকে গালমন্দ করলে কিছু হবে না। জগজ্জীবন রাম, মীরা কুমারীর ঘটনাগুলো প্ল‍্যাটফর্ম তৈরী করার জলন্ত নিদর্শন।
  • Manali Moulik | ৩০ এপ্রিল ২০২৬ ২৩:৫৭553382
  • আচ্ছা, শওকতদা মাছ চোর - এই সুরটা কিন্তু কিছু একটা জনপ্রিয় সিনেমার গানের সুর - তামিল বা হিন্দি। মনে পড়ছে না ঠিক।
     
     
    চেন্নাই এক্সপ্রেসের খুব সম্ভবতঃ। ওয়ান টু থ্রি ফোর / কাম অন দ‍্য ডান্স ফ্লোর সেইটে।
  • | ৩০ এপ্রিল ২০২৬ ২৩:৪৭553381
  • ভোট চোর গানটা কেউ গেয়ে ফেলুন মিউজিক দিয়ে। শুধু গুজরাটের শ্রুমখোর হবে। গাঁজাখোর নয়।
  • | ৩০ এপ্রিল ২০২৬ ২৩:৪৫553380
  • ওদিকে বুথে ঢোকার সময়েই সিসি ক্যামেরা খুঁজে রেখেছিলাম কোথায়। বেরিয়ে আসার সময় ক্যামেরাকে মিডল ফিঙ্গার দেখালাম। তিনো এজেন্ট বলল 'ও কিছু না ক্যামেরা'। -_-
  • r2h | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২৩:৩৭553379
  • হুঁ গুজরাট বা বাবরি নিয়ে কং সরকার সর্বশক্তি দিয়ে লড়েনি কেন এ এক রহস্য। নিজেদের পাপগুলি ধামাচাপা রাখার জন্য কিনা কে জানে, নানান কিছুই তো আছে, শিখ বিরোধী দাঙ্গা তো বিরাট, সফদর হাশমি, বড় বড় দুর্নীতি।
    কিন্তু তখন একটু সাহস করে ঝুঁকি নিয়ে লড়লে এখন এই ধুয়ে মুছে সাফ হওয়ার মত অবস্থা হতো না হয়তো। দেশের জনগনের হেনস্থা ফাউ।

    সেদিন যদুবাবুর লেখায় কিং লিয়র, ব্যক্তির বিপর্যয় বনাম সমষ্টির বিপর্যয়ে ব্যক্তিগত স্টেক নেই এমন মানুষের ব্যথিত হওয়া নিয়ে বলছিলাম। শাসক যখন শাসক হয়, তখন ঐ সমষ্টির বিপর্যয় ব্যাপারটা তার মাথায় কতটা কীভাবে থাকে এইটা আমি ভাবি।
    শেক্সপিয়রের নাটকে রাজা কি রাজ্যের গরীব মানুষের দুঃখু হবে এই নিয়ে চিন্তিত, নাকি নিজের গর্দান ও দোস্ত বিরাদরির ভিটে মাটি চাটি হবে বলে? আমরা সেটা জানি না, হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনাও প্রবল। কিন্তু একটা সাধারন মানুষ, সরকার পরিবর্তনে যার রুজি রুটি জীবনযাত্রার কোনরকম প্রত্যক্ষ ক্ষতিই হবে না, কিন্তু তবু নিজের দেশের আর পাঁচটা লোকের কথা ভেবে বনের মোষ তাড়িয়ে বেড়ায়, সেটা অন্য।

    ওখানেই :|: ভারতের আত্মা নিয়ে বলেছেন। ঐটাও তো কঠিন ব্যাপার। ভারতের আত্মা জিনিসটা এতই ইউনিক ও বহুমাত্রিক, যে রীতিমত যত্ন আত্তি না করলে গোলমাল হয়ে যাবে।
  • | ৩০ এপ্রিল ২০২৬ ২৩:১২553378
  • বিজেপীকে আমি ৩ কিম্বা ৪ এও দেখতে চাই না। অতি বর্বর ইতর টাইপের দল একটা। আর বিজেপীর এই উত্থানের পেছনে কংগ্রেসের অবদান যথেষ্ট। রাজীব হান্ধীর অপকর্মগুলো যদি নাও ধরি তাও গুজরাট জেনোসাইডের ঠিকঠাক বিচার ও শাস্তি দ্রুত হওয়া খুব দরকার ছিল। দশ দশটা বছর জাস্ট হেলায় হারিয়েছে।
  • r2h | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২৩:০২553377
  • আচ্ছা, শওকতদা মাছ চোর - এই সুরটা কিন্তু কিছু একটা জনপ্রিয় সিনেমার গানের সুর - তামিল বা হিন্দি। মনে পড়ছে না ঠিক।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ২২:৫৬553376
  • "বিজেপি যে পবতে প্রধান বিরোধী দল এ খুবই বিচ্ছিরি ব্যাপার" - একমত। সিপিএম অন্তত প্রধান বিরোধী দল হলেও ভালো হয়।
     
    কবিতাটা পড়ে মনে হলো, ডোনাল ডাক কিন্তু ইন্টারভিউ দিতে পিছপা হয়না।
  • r2h | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২২:৪৬553375
  • নিত্য নিতাই নেত্য করায় ডোনাল খুড়োর গেটে - উফ অনুপ্রাসের কী বাহার ঃ)

    ব্যাপক হয়েছে!
  • ভোট চোর | 185.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২২:৪৩553374
  • মার্কেটে নতুন গান!
     
    পাক্কা ব্যাটা দাঙ্গাবাজ বেঙ্গলেতে এসে,
    চিটিংবাজি করতে গিয়ে এবার গেল ফেঁসে।

    ভোট চোর ভোট চোর,
    নরেন দা ভোট চোর।
    জুমলা করা কাজ ওর,
    নরেন দা ভোট চোর।
    গুজরাতের গাঁজাখোর,
    নরেন দা ভোট চোর।
    সকাল সন্ধ‍ে রাত ভোর,
    নরেন দা ভোট চোর।

    সাংবাদিকের জবাব দিতে যায় দেখি তোর ফেটে,
    নিত্য নিতাই নেত্য করায় ডোনাল খুড়োর গেটে।

    ভোট চোর, ভোট চোর,
    নরেন দা ভোট চোর।
    দেশটা ভাবে বাপের ওর,
    নরেন দা ভোট চোর।
    গণধোলাই খাবে জোর,
    নরেন দা ভোট চোর।
    তল্পিতল্পা গোটা তোর,
    নরেন দা ভোট চোর।
  • r2h | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২১:৪৮553373
  • হ্যাঁ, বিজেপি যে পবতে প্রধান বিরোধী দল এ খুবই বিচ্ছিরি ব্যাপার।
    এই ভোটের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ হবে, যা-ই হোক।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ এপ্রিল ২০২৬ ২১:৩৭553372
  • একটা দল যারা খোলাখুলি বাঙালি বিদ্বেষী, বাংলাভাষা কে বিদেশি ভাষা মনে করে, লুঙ্গি পড়লে ভোট দিতে দেয়না, বাঙালির খাদ্যাভ্যাসকে ব্যঙ্গ করে, রাজ্যকে ভাগ করে দিতে চায় সেই দলকে প্রধান বিরোধী দল অব্দি হতে দেওয়া উচিত নয় বলে মনে করি।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ এপ্রিল ২০২৬ ২১:৩৩553371
  • পবর লোকেরা নিতান্ত বর্বর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যোগ্যই নয়। - এইটুকু অংশের সাথে একদম সহমত, পশ্চিমবঙ্গের লোকেরা নিতান্ত বর্বর না হলে বিজেপির মতো একটা বর্বর ফ্যাসিস্ট বহিরাগত শক্তিকে নির্বাচনে অংশ গ্রহণ করতে ও এই রাজ্যে ভোট প্রচার করতে অ্যালাও করছে কী করে বুঝতে পারি না।
  • r2h | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২১:২১553370
  • বিজেপি মনে হয় হতাশ। ভিকাশ সারস্বত নামে একজন আরএসেস হনুর টুইট দেখলাম অন্যত্র - পবর লোকেরা নিতান্ত বর্বর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যোগ্যই নয়। পবর মত রাজ্যকে অনির্দিষ্টকাল কেন্দ্রশাসিত করে রেখে সভ্য করে তারপর গণতন্ত্র দেওয়া উচিত - এই মর্মে।

    এগুলি একদিকে মনে হয় খোরাক, আবার অন্যদিকে নয়ও। আর আরও দুঃখের কথা, পালে পালে পববজাত বাঙালীও এই কথায় অফেন্সিভ কিছু পাবে না।

    তবে সে যাই হোক, হয়তো ভেতরে খবর আছে, এত কিছুর পরও কিছু হবে না- সেই হতাশা চেপে রাখতে পারছে না। না হলে তো কেন্দ্রীয় বাহিনি ও ইসির সুচারু নির্দেশনায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিয়ে অভিনন্দন জানাতো।
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ২১:০৫553369
  • রাজ্যপাল রবি বাবু
  • হেঁয়ালি | 49.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ২০:৩৮553368
  • কোন রবিকান্ত? নাভাল?
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ২০:৩৪553367
  • ভয়টা অন্য জায়গায় - ১) গণনার সময় কি খেলা হবে ? কিউআর স্ক্যান করে শুধু বিজেপির কাউন্টিং এজেন্ট ঢোকানো হবে না তো ? গণনার ফল পাল্টে দেওয়া হবে না তো ? ২) যদি টিএমসি ১৬০ না ১৭০ পায় - কিনে নিয়ে বিজেপি সরকার তৈরী হবে না তো ? রবিকান্ত বাবু কি খেল দেখাবেন ফল বেরোবার পরে ?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৫৫553366
  • এবার বলছে রেসপন্স বায়াস আর সাইলেন্ট ভোটার খুব বেশী, অর্থাত মানুষ চুপচাপ কিসে ছাপ দিয়েছে কেউ বুঝতে পারছেনা। কাজেই সোমবার অবধি নিশ্চিন্তে অপেক্ষা করতে হবে।
  • lcm | ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪৯553365
  • এক্সিট পোল চালানো তে অনেক কাজ, ঝামেলা আছে ... ঠিকঠাক স্যাম্পলিং মেথড, স্যাম্পলিং সাইজ করে পোল চালানো - এসবে খরচও আছে ... এখানে বলছে -
    ... a credible exit poll typically uses multi-stage stratified random sampling. ... ... sample sizes in Indian national exit polls range from around 20,000 voters for quick surveys to 600,000 for major media-sponsored operations.... ... Post-fielding, raw vote share is weighted and mapped to seats using models that include past constituency performance, swing analysis and constituency-level simulation....
     
    এখন কথা হল এই রেজাল্টগুলোর কতটা সিমুলেশন দিয়ে তৈরি ...
     
     
  • dc | 106.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ১৬:৫২553364
  • আমার তো মনে হয় এক্সিট পোল জিনিসটা ইন্ডিয়াতে স্রেফ এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছু না। রেজাল্ট বেরনোর আগে খানিক হুজুগ তৈরি করা।
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ১৬:৩৯553363
  • এক্সিস ইন্ডিয়া - প্রদীপ গুপ্তা পশ্চিমবঙ্গের কোনো এক্সিট পোল পাবলিশ করবে  না, প্রেস  রিলিস দিয়ে দিয়েছে। বাকিগুলো যে ঠান্ডা ঘরে বসে বানানো তা আর একবার প্রমান হয়ে গেলো। 
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ১৪:৪৪553362
  • সবার কাছে অনুরোধ রইল এই ভিডিয়োটা পুরো দেখবেন। ভাল লাগুক বা খারাপ লাগুক। বিজেপিকে সবাই যা ভাবে, আসলে সেটা নয়। মানুষকে সচেতন করা দরকার।
     
  • Manali Moulik | ৩০ এপ্রিল ২০২৬ ১১:৪৮553361
  • এ বাবা, না না তরমুজদা আপনাকে গোরু বলিনি তো! এরকম ধৃষ্টতা আমার হবে কেন? আয়‍্যাম রিয়েলি রিয়েলি স‍্যরি। এটা আমার মুদ্রাদোষ বা 'তাকিয়াকালাম' বা রেগে গেলে পাগলামি বলতে পারেন। বন্ধুরাও জানে আমার এই স্বভাবটা। একবার মাইনর ক্লাসে এক সোশিওলজির বান্ধবীকে 'করিডোরটা ছেড়ে দাঁড়া না গোরু!" বলেছিলাম। সে আবার " অ‍্যাই দাঁড়া একটু....." বলে তার সমাজতাত্ত্বিক জ্ঞান উজাড় করে গোরু ও মানুষের সংযোগ, গোরু বলে মানুষকে উপমা দেওয়ার কারণ এসব বুঝিয়েছিলো। তো এটা আমার মুদ্রাদোষ। যেমন এই, "চৌ ডাইনেষ্টির ইতিহাসটা গোরু পড়ে তল পাচ্ছি না..." "ল‍্যাপটপে গোরুর কী হলো আবার?" "গোরুর ইন্টার্ণশিপটা জ্বালিয়ে মারছে!" "ভোটে যে গোরু কী হবে কে জানে! " এই আর কী..... প্লিজ কিছু মাইন্ড করবেন না।
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ১১:১৬553360
  • ভোটের পরের দিনই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল! আবেদনের বিরোধিতা করল না কেন্দ্রীয় সংস্থা ইডি |
    https://www.anandabazar.com/india/i-pac-director-vinesh-chandel-gets-bail-dgtl/cid/1683993
  • Tania Basu Dutta | ৩০ এপ্রিল ২০২৬ ০৯:২৪553359
  • গাইঘাটা বিধানসভা নির্বাচনী এলাকা 
     
    আমার ভোট দেওয়ার জায়গা .
    গোবরডাঙার কাছেই কুচুলিয়া গ্রামে লুঙ্গি পরে আসা বাঙালী মুসলিমদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে . ভোট দিতে দেওয়া হয়নি . কারণ তারা লুঙ্গী পরে এসেছিলো . 
     
    আমাদের টাউন হল এ ছেলেদের সাথে মেয়েদেরও মেরেছে (যদিও এই ঝামেলাটা শুনেছি, দেখিনি)। ... তাও সত্যি মনে হচ্ছে তাই লিখছি কারণ টাউন হল আমার বাড়ির খুব কাছেই . 
     
    ১৪ নম্বর ওয়ার্ডে বয়েস স্কুল এ লুঙ্গি পরে ভোট দিতে এসেছিলো। ...ঘাড় ধাক্কা দিয়ে বিদেয় করেছে। ...ওই বয়স্ক ভদ্রলোকের বাড়ি স্কুলের উল্টোদিকে হওয়ায় উনি আবার পায়জামা পরে এলেন . ( এটা আমার চোখের সামনে হয়েছে ) 
     
    আমার সত্যিই খুব ভয় করছে . 
  • র২হ | 2600:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০৯:১৪553358
  • হ‍্যাঁ তাই তো হওয়া উচিত, কিন্তু একবার গোরু বলা (অ‍্যালেজেডলি) আরেকবার বিজেপি মনে করে - তাই রাগের দুইটি উপলক্ষের মধ্যে একটি ফাঁক :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত