এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৯:৪২553267
  • সেই গোদি মিডিয়া! খুব দরকারি কিছু না হলে আমি গোদি মিডিয়ার কোন পোস্ট শেয়ার করি না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৯:২৭553266
  • পানিহাটির ঘটনা মিথ্যে নয়। তবে আসলে কি ঘটেছে তদন্তসাপেক্ষ। কিন্তু কিছু ঘটেছে। সম্ভবত এফ আই আর হয়েছে।
     
  • খেলা হবে | 2401:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৯:২৩553265
  • | ২৮ এপ্রিল ২০২৬ ১৯:০১553264
  • নেন আইএসএফের গান শোনেন 'শওকতদা মাছ চোর'
     
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৫৫553263
  • পানিহাটির ঘটনার ভিডিয়ো টা কি কেউ দিতে পারবেন ? বিজেপি বলে বেড়াচ্ছে এটা মিথ্যে রটনা- এরকম কিছু নাকি হয়নি।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৭:২৯553262
  • পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি পন্থী গুন্ডা ও প্রাক্তন তৃণমূলী বিজেপি পন্থী গুন্ডাদের দাপাদাপি চোখে পড়ছে। আধা সেনা আসার পর থেকেই শুরু হয়েছিল। এখন বাড়ছে বলে মনে হচ্ছে। প্রসাশনের নিয়ন্ত্রন আছে বলে মনে হচ্ছে না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৭:১৬553260
  • উত্তর প্রদেশের খবর
     
  • Srimallar Speaks | ২৮ এপ্রিল ২০২৬ ১৪:৪০553259
  •  
  • Manali Moulik | ২৮ এপ্রিল ২০২৬ ১৩:৩০553258
  • হুতো মানালি কেকে ডিসি ব কী খবর ? দেশ আর দশের ?
     
     
    আছি ব্রতীন স‍্যার। পার্সিয়ান হিষ্ট্রি আর গুচ্ছের ইন্টার্ণশিপ নিয়ে চাপে চ‍্যাপ্টা হয়ে। আপনি আশা করি ভালো আছেন ? কাল আমাদের এখানে ভোটপর্ব। আমার পেরথমবার ভোট। বেশ এক্সাইটমেন্ট আসতাসে! অনেকেই অনেক পরামর্শ দিচ্ছে। পান্না, পোখরাজ নাকি নীলা এসব। আমি অবশ‍্য চুনীর বোতামেই আপাতত স্থির।laugh
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৩:২৭553257
  • //মনুবাদ আর তালিবানি মানসিকতা আমার আয়নার প্রতিচ্ছবির মতো মনে হয়। //
     
    মনুবাদ আরো বেশি জঘন্য। কারন মুসলিম ঐ সব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন খারাপ জিনিস আছে। কিন্তু জাতপাত নেই। কিছু দিন আগে সুপ্রিম কোর্টে এসসি এসটি অ্যাক্টের উপর একটি মামলা চলছিল। সেখানে কোর্ট বলে, বর্তমানে হিন্দুই এমন একটি ধর্ম যেখানে আজও জাতি ব্যবস্থা আছে। সুতরাং অন্য ধর্মের লোকরা এসসি এসটি অ্যাক্ট অনুযায়ী কোটার সুবিধা পাবে না।
     
    আর এই জাতপাতের কারনেই মনে হয়। বিদেশী শক্তিগুলো ভারতে শাসন করতে পেরেছিল। ইতিহাস পড়লে বোঝা যায়। যখন সিন্ধু প্রদেশে প্রথম মুসলিম আক্রমন হয়েছিল। তখন ঐ অঞ্চলের বৌদ্ধরা ব্রাহ্মণ রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
     
    আর এই সব কারনেই ভারতে মুক্ত বাজার অর্থনীতি সফল হতে পারে না। এত বড় বাজার থাকা সত্ত্বেও। কারন বাজার অর্থনীতি নির্ভর করে কনজিউমারের উপর। ভারতে আজ কনজিউমার মাত্র পচিশ শতাংশ। পচাত্তর শতাংশ কনজিউমারই নয়।
  • | ২৮ এপ্রিল ২০২৬ ১৩:২২553256
  • কালকে শেষ দিন ছিল তো। ওই টোটো করে পরিক্রমা করছিল তৃণমূল সিপিএম কংগ্রেস সকলেই। বরাবরই শেষদিনেএটা হয়। তো রত্না দেবনাথ কোথাও একটা বক্তৃতা দিচ্ছিল সেই সময় সিপিএমের টোটো করে প্রচার করতে করতে যায়। রত্না অন মাইক কিছু কটুক্তি করে আর বিজেপীর কিছু কর্মী টোটোটাকে তেড়ে যায়। তারাও আপত্তি করে কারণ শেষ মুহুর্তের প্রচারে এরকম ক্রস কানেকশান হয়েই থাকে, নতুন কিছু নয়। এরপরেই একটি মেয়েকে ( কারণ মেয়েরাই সফট টার্গেট)। নামিয়ে মারতে শুরু করে। সেই সময় রত্না অন মাইক 'মার মার' করে উৎসাহ দেয়। এঈটে নাকি ভিডিও আছে।
    এটা কোন্নগর ফেরিঘাটে শুনে এলাম। ভিডিও দেখি নি। অন্য কিছু জানতে পারলে লিখে দেবো এখানে।
     
    ক্ষমতা হাতে না পেয়েই এই অবস্থা, হাতে পেয়ে গেলে কী হতে পারে ভাবা যায় না। এরা আবার নারীসুরক্ষা দেবে!
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১৩:১২553255
  • পানিহাটিতে সিপিএম মহিলা কর্মীর মার খাওয়ার ঘটনাটা কী ঘটেছে?
  • Tania Basu Dutta | ২৮ এপ্রিল ২০২৬ ১২:৩৩553254
  • মনুবাদ আর তালিবানি মানসিকতা আমার আয়নার প্রতিচ্ছবির মতো মনে হয় . হিন্দুত্ববাদ মানেই মনুবাদ এটা যাদের নীতি তাদের ধিক্কার জানাই . লক্ষ লক্ষ বছর আগের সিন্ধু সভ্যতা অপালা, সংঘমিত্রাদের উদযাপন করতো . মাতৃতান্ত্রিক এই সভ্যতা আমাদের শিকড় . তাই হিন্দুত্ববাদ কে হঠাৎ তালিবানি মানসিকতার রূপ দিয়ে এমন জঘন্য কদর্য বানায় যারা তাদের ঘৃণা করি .
    এনারা মনে করেন মহিলাদের জন্মই হয়েছে পুরুষদের পদসেবার উদ্দেশ্যে . মাতৃত্বই মহিলাদের এক এবং অদ্বিতীয় পরিচয় . মাতৃত্ব খুব খুব সুন্দর। ....তাই বলে সেইটেই একমাত্র পরিচয় হতে পারেনা . নিজের মতামত স্বাধীনভাবে রাখতে গিয়ে মেয়েরা মার খাচ্ছে। ...রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এইটেই গোদিমিডিয়ার হজম হয়না আসলে। ...তাই এই কদর্য মিম ......
     
    তাই আজ জোর গলায় চিৎকার করে বলি :
    " আমার মাটি আমার মা
    দাঙ্গাবাজের হবে না !!!!!! "
  • সিএস | 103.*.*.* | ২৮ এপ্রিল ২০২৬ ১১:৪৫553253
  • ও, এই সেই জাহাঙ্গীর যার বাড়িতে দাবাং অফসার হুমকি দিতে গেল ! কিন্তু এদের মাঝে গিয়ে পড়লে আমিও তো মরব।
  • ওলেবাবালে | 2a0d:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০৬:৩৫553252
  • " টিএমসি জিতলে মারপিট হওয়া উচিত নয়।"
     
    সন্টামনারা কোন পৃথিবীতে থাকেন? এখনি জাহাঙ্গির খানের লোকেরা বাইক নিয়ে হুমকি দিয়ে বেড়াচ্ছে।
  • :|: | 172.*.*.* | ২৮ এপ্রিল ২০২৬ ০২:১৩553251
  • ১টা৫০ সেকেন করলুম। দুটো সীটেই হারলে যদি ...
    বলা যায় না বুড়ো বাপ বড়ো ব্যাটার বৌয়ের মুখটি দেখে যেতে পারে, মন্দ কি!
    যিনি গোরুর দুধে সোনা খুঁজে পান তিনি কি ভাতৃজায়ার অনুসন্ধানে কার্পন্য করবেন।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০১:৫০553250
  • তবে, টিএমসি জিতলে মারপিট হওয়া উচিত নয়। শুধু চাইব, অধিকারীর মাথায় পাগড়ি বেঁধে ইউপি নিয়ে গিয়ে যেন যোগীজীর পদতলে ফেলে আসা হয়।
  • Bratin Das | ২৮ এপ্রিল ২০২৬ ০১:৩৪553249
  • হুতো মানালি কেকে ডিসি ব কী খবর ? দেশ আর দশের ?
  • Bratin Das | ২৮ এপ্রিল ২০২৬ ০১:৩১553248
  • এই সিএস কি পুরোনো সিএস ?
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০১:২৩553247
  • না টোটাল বলল। আমি একটু বাড়িয়ে ওনাকে বললাম। দেখা যাক।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০১:১০553246
  • কালকের হাঁটার পর মানে .... ১৪২-এ ১৮০?
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০১:০০553245
  • আর ব্যাপার হল, আপনারা কেউ পদযাত্রায় মমতার হাঁটা দেখেননি, কী সেই গতি ! এই হাঁটা একটা কনশাস পলিটিকাল ডিসিশন, গান্ধী করেছিল এককালে, জয়প্রকাশও করেছিল মনে হয়, রা - গাও ভারত জোড়ো যাত্রার সময়ে করেছিল। সব ক্ষেত্রেই এগুলো ফল দিয়েছিল, যে নেতা যে, সে নেতা নয়, সে মানুষের লেভেলেই, সেই জন্যই পলিটিকাল স্টেটমেন্ট। তো মমতার ঐটি আছে, এখনো, টিএমসিরই ছোট বড় নেতারা গাড়িতে চড়ে কিন্তু মমতা ঐ পথে যায়নি। এই পথের একটা মূল্য আছে। আজ যে হাঁটাটা ছিল, তার শেষে একজন, অতি সাধারণ, বলল, এরপর টিএমসি ১৮০ !
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০০:৩১553244
  • আর যা বুঝছি এবার হাম্বাগ টিভির ফাণ্ডিং নেই, সেরকম সব মিলিয়ে পুরোটাই AJP কে prop up করার জন্য ধার্য ছিল, তাই পুরোটাই করসেবা চলছে।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০০:২৪553243
  • আর এও তো পরিষ্কার, কলকাতায় বসেই দেশ চালানো যায়। দুজনের তো আজ গঙ্গা, কাল গঙ্গাসাগর। উনি তো শুনছি আজ সন্ধ্যেতেই কল্কাতার গরম থেকে সিকিমের তুলনামূলক ঠাণ্ডায় চলে গেছেন, সিকিমের টুপি আর পোশাক পরে go as you like সাজতে।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০০:১৬553242
  • লোকসভা ভোটে লিস্ট থেকে ফুটিয়ে দেবে।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ০০:১০553241
  • ঠিক এটাই বলতে চাইছি। সাফল্যের শর্টকাট পাবার লোভ।
    লোভে পাপ। পাপে মৃত্যু।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৫৯553240
  • অরণ্যদেবের তো আবেগ ছিল। ফাটিয়ে সমাজ বদল করে দেব, বইমেলায় বগলে নকশাল আন্দোলন নিয়ে অনুষ্টুপের বই দেখেননি ? ভাবলেন শর্টকাটে হয়ে যাবে, ভাজপা জয়েন করলে !
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৯553239
  • চাপ না লোভ। দেবনাথ জায়ার নয় কিছু আবেগ ছিলো অরন্যদেবের তো কিছু ব্যাপারই ছিলো না।
    তারপর নাড়ু ডাক্তার। বুড়িমার ইমোশন বাঁচিয়ে দিলো এযাত্রা।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৮553238
  • আমার সব সময়ে মনে হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে তারা তো ভাজপা দিয়ে চালিত হয়েছেন, সেগুলোই বার করে দিয়ে আরোই নাম খারাপ করে দিত। শয়তানি দল তো এমনি এমনি নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত