এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৬552875
  • ২০২১, ২০২৪ র হার পেরিয়ে গেছে, এই সীটগুলোর জন্যই। ৯০%, ৫ টা অবধি।

    ভাজপা পরের ফেজে আরো চটিপেটা খাবে।
  • দাশু | ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৫০552874
  • ওপরের লেখা রাজদীপ বিশ্বাস রুদ্র
  • দাশু | ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৯552873
  • কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে দেখে তার কেন্দ্রের ভোটাররা " নেতাগিরি চোদাউ ", " এতদিন কই ছিলি " ইত্যাদি সম্বোধনে আলাপ করতে এলে তিনি দৌড় দিয়েছিলেন। কিন্তু এলাকার লোক তাকে ধরে ফেলেন, পরপর থাপ্পড় দেন। কোনওমতে, একজন পুলিশকর্মীর সাহায্যে উনি মানস ভুঁইয়ার অনুকরণে লং রেসের চেষ্টা করেছিলেন ঠিকই, কিছুটা সফলও হয়েছিলেন। পিছনের জনতা তাকে ধরতেও পারছিলনা। তখনই, সামনের বাড়ি থেকে একজন বিড়ি খেতে খেতে বেরিয়ে এসে ওকে ধরে রাখলেন যতক্ষণ না পিছনের জনতা এসে পৌঁছায়। তারপর আবার থাপ্পড় শুরু। আমার বেশী কিছু দাবী নেই। শুধু ওই বিড়িওয়ালা কাকুর মতন কুল হতে চাই জীবনে!!
  • পাঠক | 2a09:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৩৩552872
  • বিশ্ব বই দিবসে বই কিনব বলে ওয়েবসাইটে ২৫% ছাড়ের ঘোষণা দেখে কলেজ স্ট্রিটে গুরুর দোকানে আজ গিয়েছিলাম, দেখি তালা ঝুলছে। কী আর বলব, একটু বিরক্তই লাগল। উলটো দিকে প্রতিক্ষণ থেকে বই কিনে ফিরলাম।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৩552871
  • একটা গান শুনুন
     
  • হেঁয়ালি | 49.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৫552870
  • দুপুর তিনটে পর্যন্ত ৭৯% ভোট পড়েছে surprise
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৯552869
  • হ্যাঁ ইয়ং জেনারেশানের মধ্যে আর খ্রীশ্চানদের মধ্যে বিজয়ের ভোট বেশী পাবার কথা।
  • | ২৩ এপ্রিল ২০২৬ ১৫:১৮552868
  • *বিজয়ের
  • | ২৩ এপ্রিল ২০২৬ ১৫:১৭552867
  • গেঞ্জিরা নাকি বিজতের খুব ভক্ত। আজকে এই সময়ে লিখেছে।
  • Manali Moulik | ২৩ এপ্রিল ২০২৬ ১৫:০৫552866
  • @Albert Banerjee দাদা, অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই শিল্পের সংজ্ঞা ও সুন্দর-অসুন্দরের সংজ্ঞা বিষয়ক বইটার লিংক প্লিজ আরেকবার দেবেন তো। বিভিন্ন চাপে পড়া হয়ে ওঠেনি। আর এমন গাধা আমি, লিংকটা কপি করে নিতেও ভুলে গেছি। প্লিজ একবার তুলে দেবেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৪:৫২552865
  • তবে দুয়েকজনের কাছে শুনলাম বিজয় নাকি এডিএমকের সমর্থকদের থেকে বেশী ভোট কাটবে। সেরকম হলে তো ভালোই হয়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৪:৪৩552864
  • এবার তো ডিএমকেই জিতবে মনে হচ্ছে, যদিও তামিল নাড়ুতে সাধারনত প্রতি বার দল পাল্টায় (একমাত্র এক্সেপশান, আম্মা পরপর দুবার ক্ষমতায় এসেছিল যেবার আম্মা ক্যান্টিন, আম্মা ভেজিটেবিল ইত্যাদি অনেকগুলো ওয়েলফেয়ার স্কিম একসাথে চালু করেছিল)। তবে এবার বিজয়নও মনে হচ্ছে বেশ পপুলার হয়েছে, বিশেষ করে চেন্নাই আর আশেপাশের কনস্টিটুয়েন্সিগুলোতে।
  • b | 14.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ১৪:২২552863
  • পাশ্চাত্য ক্লাসিকাল সঙ্গীত ভালোবাসলে :
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৭552862
  • বিজেপির প্রধান শত্রু কংগ্রেস। কারন কংগ্রেস ও ডি এম কে বিজেপিকে চ্যালেঞ্জ করার জায়গায় আছে। কংগ্রেসের রাজ্য ও দেশকে সঠিক ভাবে পরিচালনার যোগ্যতা আছে। শুধু তাই নয়। মোদিজীর জমানাতেও কংগ্রেস শাসিত রাজ্যগুলি তুলনামূলক বেশি উন্নতি করেছে। যদিও গোটা দেশের অবস্থাই খারাপ। এবং অর্থনীতি থেকে শুরু করে দেশের সর্বাঙ্গীন উন্নয়নের যোগ্যতা কংগ্রেসেরই আছে। তাছাড়া কংগ্রেস যদি একটু একটু করে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে সাধারন মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে(কোন সরকারের আমলে দেশ কেমন চলেছে) কংগ্রেস অপ্রতিরোধ্য হয়ে উঠবে। এবং সেটাই বিজেপির সবচেয়ে বড় সমস্যা। জনমতের ভিত্তিতে বর্তমানে কংগ্রেস দেশের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় দল(তামিল নাড়ুতে ডি এম কে ছাড়া)। সি পি এম, টি এম সি, এরা কোন ফ্যাক্টর নয়। সে জন্যই বিজয়ন হঠাৎ হঠাৎ করে কংগ্রেসের কুৎসা করে। পরে যা বিজেপির পক্ষেই যায়।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ১৩:২০552861
  • বিজেপি এবং কংগ্রেস বিরোধী সমীকরন
     
  • . | ২৩ এপ্রিল ২০২৬ ১২:২৩552860
  • আমি এখন আর কারোকে কথা দিই না। কথা রাখতে পারি না বলে। তবে চেষ্টা করব।
  • . | ২৩ এপ্রিল ২০২৬ ১২:২২552859
  • শত বর্ষ পরে
  • sndg | 103.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ১১:২৮552858
  • এটার নামে কি একটা পাস্ট-ফিউচার ডাইকোটমি আছে? বিগত একশ বছর পরে -- এইরকম কিছু?
  • sndg | 103.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ১১:১১552857
  • তুমি কির বুলিচেভ এর অ্যালিস এর বইটার (Сто лет тому вперед) অনুবাদ ধরতে পারবে? কী অবস্থা এখন?
  • . | ২৩ এপ্রিল ২০২৬ ১০:৫১552856
  • ভোট কেমন হচ্ছে? শান্তিপূর্ণ?
  • X | 103.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ১০:১৬552855
  • ইয়ে - অতৃপ্তিটা হল গিয়ে anti-incumbency
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ০৯:০০552854
  • আর অতৃপ্তি?
  • b | 14.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪১552853
  • ভোটার স্লিপ এয়েছে। তার উল্টোদিকে লেখা আছে ভোটের পরিবর্তে অর্থ বা তৃপ্তি নেওয়া যাবে না।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৩৬552852
  • রামলালের মনে হয় রামের দল নয় বাম বা লালের দলকে ভোট দেবার ইচ্ছে ছিলো।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৩০552851
  • হাতি বলে কি মানুষ না? সারের পরীক্ষায় পাশ দিয়ে থাকলে বেচারা ভোট দেবে নাই বা কেন?
    আবাপের খবর
    "ভোটকেন্দ্রে হাতি!
    ঝাড়গ্রামের এক বুথের কাছে পৌঁছে গেল হাতি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় ‘রামলাল’। তাকে সেখান থেকে সরানোর জন্য ভোটকেন্দ্রের চত্বরে পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরা।"
  • X | 103.*.*.* | ২৩ এপ্রিল ২০২৬ ০৮:০২552850
  • বেশ ভালো লিংক - অনেক ধন্যবাদ। আরো আছে - মহিলা এম এল এ / এম পি পশ্চিমবঙ্গেই সর্বাধিক- সে উনিজি যতই কাঁদুন না কেন।
     
    আই টি তে এখন ব‍্যাঙ্গালুরু বা গুড়গাঁও তে একটা ইকোসিস্টেম হয়েছে ঠিকই- তবে রাজারহাট ডেভেলপমেন্ট এর আগে পব তে বড় মাপের জমির পরিমাণ অনেক কম - ঐতিহাসিক কারণে। ইনফোসিস যেমন লুরু তে ইনফোসিস বিশাল ল‍্যান্ড পার্সেল নিয়ে বসে আছে যার অনেকটাই আনইউজড। পব তে সেরকম কিছু করা মুশকিল।
     
    তবে মূল সমস্যা কলকাতার বাইরে এস এম ই হাব তৈরি না হলে জব ক্রিয়েশন হবে না। স্কুল এ টিচার রিক্রুট হলে কিছুটা হেল্প হতেই পারে - এলোমেলো টাকা না উড়িয়ে
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ এপ্রিল ২০২৬ ২০:৪০552848
  • ২০২৫ এর লিস্টে কলকাতা তিন নম্বরে ছিল। এটা নিয়ে খবর বেরিয়েছিল নানা জায়গায়। নমিনাল নয়, এমনি জিডিপি অনুযায়ী।
  • MP | 2409:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ২০:২২552847
  • AI এর যুগে কি আগের মত সার্ভিস সেক্টরে কাজ পাওয়া যাবে ? পোস্ট গ্লোবালাইজেশন এবং AI ফ্যাক্টর দুটো কি সার্ভিস সেক্টরে আগের মত জব গ্রোথ দেবে ? বাংলা তথা সারা ভারতে এর ইমপ্যাক্ট কি হবে কে বলতে পারবে !
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ১৯:০৪552846
  • দাশুবাবুর পোস্টটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আইটি বা সার্ভিস সেক্টরে তো পব জোর দিতেই পারে, লং টার্ম প্ল্যান নিয়ে এগোলো সার্ভিস হাব হিসেবে হয়তো তুলে ধরতে পারে। তবে সেসব তিনোদের দ্বারা সম্ভব হবে বলে মনে হয়না, যতোটুকু খবরে পড়ি তাতে আমার মনে হয় তিনোরা স্রেফ ছ্যাঁচড়া চোরে ভর্তি পার্টি।
     
    আর ইন্ডিয়ার আর্বান সেন্টারগুলোর নমিনাল জিডিপির একটা তালিকা (2022-23) উইকিদাদুর কাছে আছে দেখছি, সেটা এরকমঃ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতাঃ
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত