এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৪:৪৪552753
  • প্রেম নিবেদনের এক রোম্যান্টিক এক্সপেরিমেন্ট;
     
    "হম চিজ হে বড়ে কাম কি,
    হমে কাম পে রখ লো কহি।"
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৪:৩৯552752
  • আরো দুটো সুন্দর প্রেমের গান শুনুন। গান দুটো লিখেছেন গুলজার ও সুর দিয়েছেন বিশাল ভরদ্বাজ।
     
    "টকরায়ে হোটসে, ফিরভি উমিদ হো,
    কোই তো ইস তরহা, আশিক শহিদ হো।"
     
  • ফুটকি | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৪:২৫552751
  • দাও দমদি। যা গরম। তুমি তো আবার থেকে থেকেই পাহাড়,লেক, ঝর্ণা। গরম লাগলেই তিব্বত ধরণেরস্ট্র‍্যাটেজি। চেনা লোকজন আর কারা আসে এখনো?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৩:৩৯552750
  • মানালি, যে সব ছেলেরা মেয়েদের সঙ্গে খোলাখুলি ভাবে মেলামেশা করতে পারে, তারা মেয়েদের বেশি পাত্তা দেবে না, এটাই স্বাভাবিক। এর মানে এটা নয় যে তারা যোগ্যতার দিক থেকে অনেক বেশি বা কম। যোগ্যতার সাথে এসবের কোন সম্পর্ক নেই।...... আমিও একটা সময় পর্যন্ত আপনার মতই ভাবতাম। তার পর কি মনে হল, মেয়েদেরকে একদম ছ্যাঁচড়া মার্কা লাইন মারতে আরম্ভ করলাম। তখন বুঝলাম, যে সব মেয়েদের পটানো অসম্ভব মনে হত। তারা জীবনে ছ্যাঁচড়ামি টাই পছন্দ করে। এবং তার পর খুব অল্প দিনের মধ্যেই, খুব অল্প বয়সেই, জীবনের চূড়ান্ত অভিজ্ঞতাগুলো হয়ে গেল। আর মনে হয় না, এর মধ্যে কোন ভুল আছে। এটাই স্বাভাবিক। আর বেশি দেব দেবী, আসনপত্র, শাস্ত্র শোনালে সবাই পালিয়ে যাবে। সে যে উচ্চতাতেই বাস করুক না কেন। তাহলে এ সবের কি কোন জায়গা থাকবে না? বিকল্প চিন্তা ভাবনা দর্শন আধ্যাত্ম সব কিছুই থাকবে। কিন্তু সেটা সঠিক সময় সঠিক জায়গায়। সর্বপরি বেসিক ইন্সটিংক্ট অনুযায়ী একটা ছেলে একটা মেয়ে চায়। একটা মেয়ে একটা ছেলে চায়। কোন না কোন জায়গায় আমরা সবাই পশু। আগেও পশু ছিলাম ভবিষ্যতেও পশুই থাকব। কারন এটাই স্বাভাবিক এবং সঠিক। পৃথিবীটা পশু পাখিদেরই জায়গা। দেবতাদের জায়গা ব্রহ্মান্ডের অন্য কোন অংশে। পশুরাই সমাজ গঠন করে। দেবতা ও শয়তানের সমাজের প্রয়োজন হয় না। তারা সমাজ মানবিকতা ন্যায় পরায়নতার উর্ধ্বে। তাই এই ধরনের গান শোনান ও নিজে শুনুন।
     
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ১৩:০৩552749
  • হুয়া হুয়া।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১২:৩৫552748
  • আমিও একটা নাম্বারড লিস্টের কবিতা লিখলাম, ভোগন ​​​​​​​কবিতা ​​​​​​​না ​​​​​​​কিন্তু!
     
    ১। কালকে সকালে খাবো দৈ দিয়ে মেখে মুড়ি
    সাথে থাকবে আম মস্ত এক ঝুড়ি।
    ২। গভীর জলে তিমির গোপন যাতায়াত
    কোন চালে মাছের দল হবে কুপোকাত?
    ৩। আগ্নেয়গিরির অগ্ন্যুতপাতে থরথর কাঁপে দেশ
    আকাশে বাতাসে বিঠোফেনের গভীর ও চিকন রেশ
    ৪। গরমে কাহিল কুকুর বেড়াল কাঠবিড়ালির দল
    তাহারই মাঝে প্রেমে পড়িতেছে যুবক যুবতী সকল।
  • b | 14.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ১২:০৬552747
  • আরে না না। কেকের সাপোর্টের কথা শুনে বললাম .
  • | ২১ এপ্রিল ২০২৬ ১১:৫৭552746
  • আরে আয় আয় বোস বোস। আমপোড়া শরবত খাবি?
  • ফুটকি | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১১:৪২552745
  • দমদি আছো দেখছি। r2h কি হুতোদা? বতীন দাও আছে। ভাট আগের মতই তো।
  • ফুটকি | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১১:৩২552744
  • আসতে পারি? বহুবছর বাদে। এসেই পড়ি, নাকি?
  • lcm | ২১ এপ্রিল ২০২৬ ১০:৪৬552743
  • ইরানের জায়গায় ইটালি খেলবে কি ঠিক হয়ে গেছে?... কোয়ালিফাইং রাউন্ডে তো বসনিয়া-র সঙ্গে পারল না ইটালি... সেটা অবশ্য ইরানের যুদ্ধের আগে...
  • b | 14.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ১০:৪১552742
  • ইটালি ? ইঃ রামোঃ।
  • lcm | ২১ এপ্রিল ২০২৬ ১০:৩৯552741
  • হ্যাঁ সেটা আছে... তবে জেনেটিক্যাল ফ্যাক্টরও আছে বলছে .. এ নিয়ে বলছে - -

    Attention Difficulties: a two-year longitudinal study found that teenagers who frequently use social media are more likely to develop ADHD-like symptoms, such as difficulty paying attention, hyper-focusing, and impulsivity.

    মস্তিষ্কের ভাবনা পদ্ধতিতে --
    "Training" the Brain: Constant switching between apps and short-form content (like TikTok or Reels) trains the brain to expect high stimulation and instant rewards, making it harder to focus on less stimulating, daily tasks.

    সোশ্যাল মিডিয়ার সঙ্গে এডিএইচডি-র সম্পর্ক দ্বিপাক্ষিক --

    ADHD → Social Media: An individual with ADHD has lower impulse control, leading to high-intensity social media use.

    Social Media → ADHD: That high-intensity use then further impairs their ability to concentrate, worsening their symptoms.
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১০:২০552740
  • সোশ্যাল মিডিয়া বাই ডিজাইন অ্যাটেনশান সিকিং বিহেভিয়ার বাড়ায়। কাজেই এখনকার যারা ছোট তাদের সেরকম দোষ দিতে পারিনা।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১০:১৭552739
  • কেকের সাথে আমার বেশ খানিকটা মিল আছে দেখছি। আমিও ছাত্রজীবনে গাঁজা খেয়ে, পানু দেখে, আড্ডা মেরে কাটিয়ে দিয়েছি, তারপর চাকরি করেছি, আবার পিজি করেছি, আবার চাকরি করেছি, এইসব নানান হাবিজাবি করে সময় কাটিয়ে দিয়েছি। ইন ফ্যাক্ট আমার সবথেকে বড়ো লাইফ লেসনগুলো আমি আমার প্রাক্তন প্রেমিকা আর বৌ এর কাছ থেকে শিখেছি :-) তবে এটাও ঠিক যে তখন এতো সোশ্যাল মিডিয়া ছিল না। তখন সারারাত ধরে মোবাইল টিং টিং করে বাজতো আর হাজারটা এসেমেস এদিক থেকে ওদিক হতো।
  • lcm | ২১ এপ্রিল ২০২৬ ০৯:৪৮552738
  • ADHD is on the rise globally .... Global ADHD prevalence increased by approximately 18.6% between 1990 and 2021...
  • | ২১ এপ্রিল ২০২৬ ০৯:৪২552737
  • আমার তো এদের দেখে প্রবল অ্যাটেনশানের ক্ষিদে চোখে পড়ে। সবার সব মনোযোগ এক্ষুণি চাই আমারই চাই পাশের জন যেন না পায় এরকম একটা ভাব।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০৯:২৫552736
  • আমি খুব একটা "আগে কী সুন্দর দিন কাটাইতাম" টাইপের লোক নই। নস্টালজিয়া ফিয়া তো মোটেই ভালোবাসিনা। কিন্তু এই ভাটে শ্রীমল্লার বা মানালির মত তরুণদের পোস্ট দেখি, কিম্বা ভাটের বাইরে আমার নিজের ভাগ্নেকে দেখি, আর মনে হয় এদের সিরিয়াসনেস কত বেশি! আমার নিজের ঠিক এই বয়সটার কথা আমার খুব ভালোই মনে আছে। সে সময়ে আমি জীবনে ছড়িয়ে লাট করে, গুছিয়ে পাট করে, চেনাজানা সবকিছু হারিয়ে, নতুন অনেক কিছু খুঁজে পেয়ে, সিগারেটে গাঁজা ভরে, বিশ্বকাপে ইতালির হয়ে গলা ফাটিয়ে, সারা রাত জেগে পরদিন দুপুর একটায় শুয়ে, মেঘলা দুপুরে রিকসাচালকের বাঁশির সঙ্গে ভরপুর জর্জ মাইকেল শুনে কাটিয়ে দিয়েছি। কনফিউশন আর আনসার্টেনটি তখন ছিলো সাঙ্গো আর পাঙ্গো। জানতামই না এত বেশি ভাবতে হয়, এত মাথা ঘামাতে হয়, এত সবার কাছে নিজের মনের কথা তুলে ধরা যায়! জানতাম না ভবিষ্যৎ জিনিষটাকে এত গুরুত্ব দিতে হয়। অবাক লাগে, অনেক অবাক লাগে।
  • একক | ২১ এপ্রিল ২০২৬ ০৮:৫৫552735
  • এরা এতো এমেটিন কেন :/
  • r2h | 134.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০৮:৩৪552734
    • Srimallar Speaks | ২১ এপ্রিল ২০২৬ ০৭:৪৮
    • ... ব্যস্ত হ’য়ে প’ড়ছি। ভাল লাগছে। ... ভুলে যেতে হয়।
     
    সে তো হয়ই। গুরুতে কত লোক, যাঁরা বিভিন্ন মতপার্থক্যের কারনে আসেন না তাঁদের কথা বলছি না, কিন্তু কেবল বিভিন্ন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলে আসেন না, এমনও কতজন আছেন। আমরা যারা পুরনো ভাটুরে, তাদেরও হাজিরায় উচ্চাবচ হয়। তবে তাই বলে ভুলে যেতে হবে, পণ করে ছাড়তে হবে, এ কোন কাজের কথা না। কত কাজ নিয়ে দড়াবাজি করে চলতে হয়। ভালো লাগা বা ভালোবাসার অভ্যাসের সঙ্গে জোর করে আড়ি করলে পরে পস্তাতে হয়।
    ভুলে যেতে টেতে হয় এমন কিছু না। কখনো হয়তো মনে হল দুর আমার দ্বারা এ হবে না, বৃথা কালক্ষয়, অন্য কিছুতে মন দিলাম - সেরকম হয়। আমার বাসনা ছিল বিজ্ঞাপনী আপিসে ছবি আঁকবো, একটু বাজার ঘেঁটে বুঝলাম আমার চেয়ে হাজার গুন বাঘা লোক ফ্যা ফ্যা করে ঘুরছে, তাই রণে ভঙ্গ দিলাম। সে আর কী করা যাবে, তাই বলে কী আর খাতার মার্জিনে ছবি আঁকি না।
  • r2h | 134.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০৮:২৭552733
    • kk | ২১ এপ্রিল ২০২৬ ০৩:০০
    • "... বালকটি প্লেয়িং হার্ড টু গেট এর আর্ট ভালোই রপ্ত করেছেন। ... দু একটা ব্যর্থ প্রেম না থাকলে জীবনই বা জীবন কী? কাজেই সেও ঠিক আছে। নাহলে তো "ম্যায় অর মেরী তনহাই আকসর ইয়ে বাতেঁ করতে হ্যায়" ধরণের কবিতাও লেখা হবেনা।
     
    হুঁঃ)
    কিছুটা এই লাইনে আমার প্রায় দুটো পদ্য আছে, কিন্তু নিজের মুখে বললে লোকে নিন্দে করবে, তার ওপর আবার বই বিক্কিরি হয়নি, সুতরাং
     
    আর, আহা, এই বিষয়ে হিমাংশু দত্ত'র চাঁদ চামেলীর গানগুলি স্মর্তব্য।

    তবে মানালি বয়সের ব্যাপার বললেন, দু'পাঁচ বছরের ছোট বড় তো কিছু না, এর বাইরে হলে, অধ্যাপকের প্রেমে পড়েছেন? এত দাবাখাবা অধ্যাপক হলে কিন্তু, ধরে নেওয়া যায় প্রতি বছরই কিছু ছাত্রী তাঁর প্রেমে পড়েনঃ) আর তাই যদি হয়ে থাকে তার মানে অধ্যাপক নিরাপদ পাঁচিল তোলার ব্যাপারে সচেতন, খুবই দায়িত্বশীল অধ্যাপক বলতে হবে!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০৮:০৯552732
  • শ্রীমল্লারের পোস্ট ভালো লাগলো। জীবনে কখনও এক জায়গায় আটকে থাকবেন না, সবসময়ে এগিয়ে যাবেন। বড়ো হওয়ার মানে হলো আত্মনির্ভরতা, আর রেসপনসিবিলিটি নেওয়া। খুব করে কাজ করুন, বন্ধুদের সাথে নানান জায়গায় ঘুরতে যান, আর জাহাজ ভর্তি করে টাকা ইনকাম করুন, কারন টাকা ছাড়া সব অচল, টাকা থাকলে পৃথিবী আপনার হাতের মুঠোয় :-) বেস্ট অফ লাক!
  • bah | 51.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০৮:০০552731
  • মল্লারবাবু খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন। আপনার লেখা পড়ে মনে হয়েছে আপনি লেখা ছেড়ে দিলেই সাহিত্যের মঙ্গল। কোনো শিল্পচর্চা না করলেই সম্ভবত সমাজের উপকার হয়। বিন্দুমাত্র প্রতিভা না থাকা সত্ত্বেও বাঙালিদের যে ক্রনিক শিল্পবাতিক, সেটা কাটিয়ে ওঠা চাট্টিখানি কথা নয়। যেকোনো এডিকশন থেকে বেরিয়ে আসার মতই সাহসী ও কমেন্ডেবল পদক্ষেপ। আশা করি আপনার কবিতা আর গুরুর পাতায় দেখতে হবে না। ভাল থাকুন।
  • Srimallar Speaks | ২১ এপ্রিল ২০২৬ ০৭:৪৮552730
  • একটা সহজসত্য এই যে, গুরুচণ্ডা৯ তে কিংবা জীবনের অন্য অন্য বাঁকগুলোতেও আর তেমন আসব না আগের মতো। ব্যস্ত হ’য়ে প’ড়ছি। ভাল লাগছে। এমনকী নিজেকে যে কোনও বন্ধন থেকে মুক্ত ক’রে দিতে রাজি। বড় হ’য়ে গেলাম, ছেলেমানুষের জীবন আর মানায় না। এবং এটাও সত্যি যে, একদিন গুরুচণ্ডা৯ তে আসা বন্ধই ক’রে দেব... ভুলে যাব, একদিন এমন কোনও জায়গায় নিজের লেখাপত্তর জমা করতাম। জীবনের এমন অনেককিছুই ভুলে যাব। ভুলে যেতে হয়। দ্বিতীয়বার সেসব মনে ক’রে আর পিছিয়ে আসতে চাই না। চাইবও না। আপনারা হয়তো আমাকে অন্যভাবে চিনবেন। শিল্পের অন্য কোনও শাখায় হয়তো পা রাখব! এমনও হ’তে পারে, লেখাও ছেড়ে দিলাম। সময় ডাকছে, তার ডাকে সাড়া দিতে চাইছি ভীষণভাবে...
  • . | ২১ এপ্রিল ২০২৬ ০৩:৪৪552729
  • কৌতুহলী
     
    উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে নিন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০৩:০০552728
  • "ঠোঁটে চেপে রাখা বক্র হাসি, চোখের কোণে কেঁপে ওঠা তাচ্ছিল‍্য, দৃষ্টিতে বিদ্রুপের রেখা "এবং এছাড়াও আগে এর কথা যা পড়েছি তাতে বোঝা যায় বালকটি প্লেয়িং হার্ড টু গেট এর আর্ট ভালোই রপ্ত করেছেন। এখন মানালি যদি না বোঝেন যে নিজেকে বেশি নিডি দেখানো খুব দ্রুত, খুউব বোরিং হয়ে যায় তাহলে একটু সমস্যা। 'দেবমূর্তি' ও 'বেদী' ইত্যাদি সত্যিই ব্রাহ্ম উপাসনা হয়ে যাবে। প্রেমে সেসব থাকলে অনেক মুশকিল! অবশ্য দু একটা ব্যর্থ প্রেম না থাকলে জীবনই বা জীবন কী? কাজেই সেও ঠিক আছে। নাহলে তো "ম্যায় অর মেরী তনহাই আকসর ইয়ে বাতেঁ করতে হ্যায়" ধরণের কবিতাও লেখা হবেনা।
  • r2h | 134.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০২:৩৭552727
  • ক্ষীইই মুশকিল।

    আপনার কোন ঈষৎ বখা বন্ধুবান্ধব নেই? থাকলে তাদের সঙ্গে কদিন একটু বেশি মিশুন। প্রেমে পড়েছেন ভালো কথা তাতে এত আনদ্ঘন সত্ত্বার সঙ্গে একীভূত হওয়া, পূর্ণতার কাছে যাওয়া- এ কি প্রেম হচ্ছে না ব্রাহ্ম উপাসনা? (শান্তিনিকেতনিদের কাছে মার্জনা চাই)

    আর ফ্লেশি চিন্তন ছাড়ানোর ব্যাপারটাও বুঝলাম না, প্রেম হলে তো একটু ফ্লেশি চিন্তন থাকবেই, না হলে মানে ঐ আরকি। শাহ আবদুল করিম বলেছেন কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না।

    যাগ্গে, একটু বন্ধুবান্ধব জুটিয়ে মোচ্ছব করুন, একটু জিন অ্যান্ড টনিক খান, একটু ছড়ান, কান্নাকাটি করুন, তারপর নব আনন্দে জেগে উঠুন।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০২:৩১552726
  • //কোনো বিশেষ মানুষের মনোযোগ না পেলে মনে হয় আমার কোনো যোগ্যতা নেই।//

    আপনি যে বস্তুগুলিকে কেন্দ্র করে ভাবছেন উচ্চতার চরমে পৌছাবেন। আদৌ কি সম্ভব। না হলে সারা জীবন একটা অলীক কল্পনার মধ্যে থেকে যেতে হবে। তার থেকে আসে ডিপ্রেশন।...... আপনি বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ান।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০২:১০552725
  • "শরীরের পতন না শরীর পাতন।"yes
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ০২:০২552724
  • কোনো বিশেষ মানুষের মনোযোগ না পেলে মনে হয় আমার কোনো যোগ্যতা নেই।
     
     
    হুম সেটা অনেকাংশে। আর এটা পূর্ণ করা কোনো অর্থনৈতিক বা সাংস্কৃতিক ভ‍্যালিডেশন দিয়ে সম্ভবও নয়। দূরত্বকে কাজের মাধ‍্যমেই মেটাতে হবে। কিন্তু সমস‍্যার সূত্রপাত ওখানেই। সমস্ত পজিটিভিটির মূলে তাকে যখন আনন্দঘন সত্তার সঙ্গে একীভূত করে দেখতে যাই, মনে হয় আমি ভন্ডামি করছি। এখনো Fleshy চিন্তন আমি ছাড়িয়ে উঠে তার উপস্থিতি ভাবতে শিখিনি। অথচ সামাজিক, বয়সগত, যোগ‍্যতা, আভিজাত‍্য, রুচি কোনোদিক থেকেই তা সঠিক হবার সম্ভবনা নেই। এই দ্বন্দ্ব আমার আজকের নয়। সম্ভবতঃ ইন্ট্রোভার্ট হওয়া বা নিজেকে নিয়ে লজ্জিত থাকার একটি কারণ এটাও যা আজ নিজেকে বিশ্লেষণ করে বুঝতে পারি। বস্তুত, বুদ্ধিদীপ্ত চোখ, ঠোঁটে চেপে রাখা বক্র হাসি, চোখের কোণে কেঁপে ওঠা তাচ্ছিল‍্য, দৃষ্টিতে বিদ্রুপের রেখা সেন্স অফ হিউমার, বিশ্বসাহিত‍্যের উদ্ধৃতি, অ‍্যাষ্ট্রোফিজিক্সের জটিল তথ‍্য প্রাঞ্জল করে বলা, হাত নাড়ানোর ভঙ্গিমায় তীক্ষ্ণতা এসমস্ত আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। সমবয়স ব‍্যাপারটার গুরুত্ব তখন চিন্তনে রাখতে পারিনা। পরে পাপ বোধে জ্বলেপুড়ে শেষ হই। যে কেন আমি এতো খারাপ? কেন আমার দেবমূর্তিকে তার যোগ‍্য বেদীতে বসাতে পারি না ! এই আর কী....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত