এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪৯552633
  • এই হেগেল নিয়ে আ লোচনা একটা টইপত্তর করুন না
    ভাটিয়ালি তে হারিয়ে যাবে তো !!
  • Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪৬552632
  • ২২ টা ২০ .
     
    সত্যি ???
  • Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪৪552631
  • মানালি, সিনেমার নাম লালকুঠি
  • Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪১552630
  • ডিসি র লিস্টি তে মান্না নেই sad
  • Srimallar Speaks | ১৮ এপ্রিল ২০২৬ ২৩:৩৭552629
  • ‘ভালোবাসার সময় নেই’— পৃথিবীর বড় মিথ্যেগুলোর মধ্যে অন্যতম এটি....
     
    ভালোবাসতে সময় লাগে নাকি? ভালোবাসা হ’য়ে যায়।
  • Srimallar Speaks | ১৮ এপ্রিল ২০২৬ ২১:২৬552628
  • সেই কালকেও কাজে বেরোতে হবে। কালকেও আজকের মতো সেইসব বিভিন্ন পরিস্থিতি’র মুখোমুখি হ’তে হবে। হয়তো একই পরিস্থিতি, হয়তো বা আলাদা। বুঝতে পারছি ভালমতো যে, এটা জীবন নয়। জীবনের সংজ্ঞা তো আমরাই তৈরি করি, আবার শেষ করি সেই আমরাই। যে লক্ষ্যে পৌঁছতে চাই, সেখানে পৌঁছব কী ক’রে জানি না। শুধু এটাই ভাবছি, আমাকে সবকিছু ছেড়ে বেরিয়ে প’ড়তে হবে দূরে.... অনেক দূরে.... পিছুটান নেই কোনও আমার। শুধু নিজের লক্ষ্যের প্রতি এমন এক টান আছে আমার, যা নিজে অনুভব করতে পারি কিন্তু অন্য কারও সঙ্গে সেই অনুভব ভাগ করতে পারব না। কেননা, তা অনুবাদ করার ভাষা জানি না। জানাও নেই।
  • b | 117.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ১৬:১১552627
  • কৌতূহলী মশায়, সায়েবরা যাকে বলেন ইন হনারেবল কম্পানী ঃ
     
    "কুষ্টিয়া যাইবার পথে একদিন প্রাতে নিমন্ত্রিত হইয়া [রবীন্দ্রনাথ] ১০টার ট্রেনে দয়া করিয়া রাণাঘাটে আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন।... সেই (১৮৭৬) নবযুবকের আজ পরিণত যৌবন। কি শান্ত, কি সুন্দর, কি প্রতিভান্বিত দীর্ঘাবয়ব। মুখাবয়ব দেখিলে চিত্রিত খৃষ্টের কথা মনে পড়ে। আমি তাঁহাকে অভ্যর্থনা করিয়া গৃহে আনিলাম। আমার তখন বিদ্যাপতি ও চণ্ডীদাসের মিলনের কবিতাটি মনে পড়িল, 'দুই উৎকণ্ঠিত ভেল'।...
    আমরা তখন তাঁহাকে একটি গান গাইতে অনুরোধ করিয়া হারমনি-ফ্লুট তাঁহার সামনে দিলাম-- তিনি একটি পর্দা কিছুক্ষণ টিপিয়া সুরটি মাত্র স্থির করিয়া যন্ত্র ছাড়িলেন। তাহার পর একটি নূতন কীর্তন গান গাহিতে লাগিলেন: -- এস এস ফিরে এস। একে এই সুললিত রচনা, অপূর্ব কবিত্ব ও প্রেম ভক্তির উচ্ছ্বাস, তাহাতে রবিবাবুর কামিনীলাঞ্ছিত বংশী-বিনিন্দিত মধুর কণ্ঠ! আমার বোধ হইতে লাগিল, কণ্ঠ একেবার গৃহ পূর্ণ করিয়া, ছাদ ভিন্ন করিয়া, আকাশ মুখরিত করিতেছে। "
    (নবীনচন্দ্র সেন )
  • Manali Moulik | ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৪০552626
  • এইটা শুনুন একবার।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ১৪:১৩552625
  • এইরে, রেকর্ডিং করার মত যোগ্যতা আমার নেই সম্ভবত।
    বেশ, আপনার পরামর্শ মাথায় রাখব।
    স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে শ্যামল মিত্রের গানগুলো গাইতে সবচেয়ে স্বচ্ছন্দ লাগে। মানে গাইতে ভাল লাগে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ১৪:১১552624
  • //সরু আওয়াজ।//
     
    তাহলে হাই স্কেলের গানগুলো গাইতে চেষ্টা করুন। মনে হয় আপনার গলায় ভাল লাগবে। আর যদি কখনও রেকর্ডিং করতে চান বা নতুন কিছু গাইতে চান, তাহলে আমার লেখা ও সুর করা বাংলা গান আছে। মান খুব একটা খারাপ না। আমি দিতে পারি।
     
     
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ১৪:০৫552623
  • হ্যাঁ, সরু আওয়াজ।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫৬552622
  • @কৌতূহলী, আপনার গলার আওয়াজ কি মহিলাদের মত?
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৯552621
  • //মার্ক্স হেগেলের পদ্ধতিকে mystical shell থেকে মুক্ত করে তার rational kernel নিয়েছেন, কিন্তু ভিত্তি সম্পূর্ণ উল্টে দিয়েছেন। আদর্শ থেকে বস্তুতে এবং চেতনা থেকে বাস্তব অর্থনৈতিক জীবনে।
    হেগেলের Phenomenology of Spirit এবং Science of Logic এই লেখা গুলি পড়ে নিতে পারেন।//
     
    আদর্শ বা চেতনা বা দর্শন, পুরো বিষয়টাই তো পরিবর্তনশীল। ইতিহাস পরিবর্তনশীল সমাজকে নথিবদ্ধ করে। সুতরাং আদর্শ বা দর্শন ভিত্তিক ইতিহাস রচনা করলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ইতিহাস বস্তুগতই হওয়া উচিত। কারন বস্তু স্থির।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৩৭552620
  • এই গানটাও দারুন! আমার য়ুটুবে বেশ কয়েকটা প্লেলিস্ট আছে, তাতে প্রতি দশকের হিন্দি আর বাংলা গান বুকমার্ক করা - পঞ্চাশ, ষাট, সত্তর, আর আশি। সেগুলোতে কিশোর, আশা, লতা, গীতা দত্ত, হেমন্ত, রফি, মহেন্দ্র কাপুর ভর্তি। লং ড্রাইভে একেকটা প্লেলিস্ট চালিয়ে দিলেই হলো :-)
     
    আর এই ঝুমরু সিনেমাটার সময়ের কয়েকটা সিনেমার গানের সুর খুব কাছাকাছি। হাফ টিকেট আর চলতি কা নাম গাড়ি মনে পড়ছে, আরও দুয়েকটা আছে বোধায়। যদিও, মজার কথা হলো, ধিং পটাপট ধিংরি পকো ফ্রেজটা কিশোর কুমার কালিয়া সিনেমার একটা গানেও গেয়েছিলেন। ঝুমরু সিনেমার আরেকটা দুর্দান্ত গান গে গে গে গেলি জারা টিম্বাকটুঃ
     
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ১১:৪৭552619
  • @ডিসি বাবু, এটা কেমন?
    • যদি চান | 45.123.***.*** | ১৮ এপ্রিল ২০২৬ ১১:০৮552618
    • কৌতূহলী গান রেকর্ড করে ড্রাইভে রেখে লিংক দিতে পারেন এখানে।
    এইরে, অতটা সাহস হয়নি। সাহস বাড়ুক, তারপর চেষ্টা করে দেখব।
  • যদি চান | 45.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ১১:০৮552618
  • কৌতূহলী গান রেকর্ড করে ড্রাইভে রেখে লিংক দিতে পারেন এখানে।
  • albert banerjee | ১৮ এপ্রিল ২০২৬ ১১:০৫552617
  • আর হেগেলের Abstract-Negative-Concrete এই পাঠামি টা পুরো শিল্প জগৎ কে মেরে ফেলেছে।
    ধরুন “প্রেম” ধারণা।
    1. Abstract: শুধু “ভালোবাসা” — রোমান্টিক, আদর্শ, একপেশে।
    2. Negative: এর সীমা দেখা — ঈর্ষা, নির্ভরশীলতা, কষ্ট, বিচ্ছেদের সম্ভাবনা। প্রেম নিজেই তার বিপরীতে (হিংসা বা বিচ্ছিন্নতা) রূপ নেয়।
    3. Concrete: পরিণত প্রেম — যেখানে ভালোবাসা, স্বাধীনতা, দায়িত্ব ও বাস্তবতা একসাথে থাকে। এটি সমৃদ্ধ, গভীর ও টেকসই।
    মানে বিবাহ নামক প্রতিষ্ঠানকে মহিমান্বিত করা। যাতে রাষ্ট্রের সুবিধা হয় সংখ্যাগরিষ্ট্ররা যা বলবে তাই ঠিক। আর ঠিক ভুলের বিচার করবেন হীরকরাজ।
    //Concrete: পরিণত প্রেমে// ভালোবাসা আসে না আসে কন্ট্রাক্ট পেপার। এবার ক্রম গুলো উল্টে দি
    1. Concrete: পরিণত প্রেম — যেখানে ভালোবাসা, স্বাধীনতা, দায়িত্ব ও বাস্তবতা একসাথে থাকে। এটি সমৃদ্ধ, গভীর ও টেকসই। এর সাথে থাকে কন্ট্রাক্ট ভেঙে যাবার ভয়। তাই
    2. Negative: এর সীমা দেখা — ঈর্ষা, নির্ভরশীলতা, কষ্ট, বিচ্ছেদের সম্ভাবনা। প্রেম নিজেই তার বিপরীতে (হিংসা বা বিচ্ছিন্নতা) রূপ নেয়। [একে ওপরের ফোন চেক করা, পাসওয়ার্ড চাওয়া ইত্যাদি ] এখানে সবচেয়ে কোর্টকেস হয় আর যেটা হয় "এমন মানব জমিন রইলো পতিত ..... " এর থেকে বের হতে পারলে পরে থাকে
    3. Abstract: শুধু “ভালোবাসা” — রোমান্টিক, আদর্শ, একপেশে [বিশ্বাস করি। ভালোবাসি। যা করবি কর আমিতো আছি ]
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ১০:৫৮552616
  • "ভাল গান, কিন্তু কিশোরকুমারের ওই সময়ের বাংলা গানগুলো আমার ততটা প্রিয় নয়"
     
    কিশোরকুমারের আরেকটা বাংলা গান, এটা আমার খুব ভাল্লাগে :-)
     
  • albert banerjee | ১৮ এপ্রিল ২০২৬ ১০:৩৭552615
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:০২
    থিসিস-অ্যান্টিথিসিস-সিন্থেসিসের ধারণা Johann Gottlieb Fichte এর হেগেলের নয়। হেগেলের তত্ত্ব "negation of the negation "
    মার্ক্স হেগেলের পদ্ধতিকে mystical shell থেকে মুক্ত করে তার rational kernel নিয়েছেন, কিন্তু ভিত্তি সম্পূর্ণ উল্টে দিয়েছেন। আদর্শ থেকে বস্তুতে এবং চেতনা থেকে বাস্তব অর্থনৈতিক জীবনে।
    হেগেলের Phenomenology of Spirit এবং Science of Logic এই লেখা গুলি পড়ে নিতে পারেন।
    আর হাঁ আমি আজ নেমড্রপ করলাম।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০৯:১৯552613
  • @হুতোবাবু, কেকেবাবু, হ্যাঁ বুঝলাম মোটামুটি
     
    @কেকেবাবু, হ্যাঁ গানের লিরিকটা ভুল লিখেছিলাম, স্মৃতি থেকে লিখেছিলাম আসলে। ওই গানগুলো শুনিনি অনেকদিন।
     
    @যদবাবু, না, জয় গোস্বামীর কবিতা তেমন পড়িনি, এটা পড়ব নিশ্চয়ই।
  • হুসনা | 108.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০৬:৪০552612
  • হুসনা শুনে ফেল্লুম। ভালই।
  • ek bagal mein | 108.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০৬:৩০552611
  • সিনিমা আজো সাহস করে দেখে উঠতে পাল্লুম না, অথচ এইটি আমার প্রিয়তম গুটিকয় গানের একটি। হোয়া গ্রুপে কাছের জনতাকে বছরে একবার করে শুনিয়ে থাকি!
  • যদুবাবু | ১৮ এপ্রিল ২০২৬ ০৫:১৭552610
  • আহা এই ভদ্রলোকের সেই ছোটবেলার নাটক দেখেছি, রেকর্ডিং অবশ্য। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গাইছেন। উফ্।
     
    "হুসনা" নামে পীযুষ মিশ্রার একটা গান আছে, কোক স্টুডিও হতে পারে (আবার নাও হতে পারে)। শুনেছ?
  • lcm | ১৮ এপ্রিল ২০২৬ ০৫:১২552609
  • আপনেরা মিশ্র-জীর গান শোনেন, ওনার লেখা/সুর/কণ্ঠ ...
  • যদুবাবু | ১৮ এপ্রিল ২০২৬ ০৫:০৩552608
  • আজকাল ভাটে দুপয়সা দেওয়ার চান্স ফসকে যায়। এই গান নিয়েও কী যেন একটা সেদিন ভেবেছিলাম। তারপর ভুলে গেছি।
     
    সে যাইহোক, কৌতূহলী বা অন্যদের, "সব অন্ধকার ফুলগাছ" পড়েছেন? জয় গোস্বামীর। আমার কোনো এক সময়, সম্ভবত থার্ড ইয়ার কি চাকরির প্রথম বছর মনে নেই, ওই বই পড়ে মনে হয়েছিল এই তো আমিই সেই সোমনাথ। পরে ভুল ভেঙে গেছে অবশ্য।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ০১:১৪552607
  • কৌতূহলী,
    তাছাড়া একই ভয়েস সবার এক রকম লাগেনা। যেমন দেখলেনই তো শিল্পা রাওয়ের গলা আমার ভীষণ ভালো লাগে অথ্চ তরমুজের ভালো লাগেনা। আপনার নিজের কন্ঠস্বরের প্রতি কিছুটা নেগেটিভ বায়াসও থাকা সম্ভব। সেসব বাদ দিলেও, তথাকথিত ভালো গলা না থাকলেও কিন্তু ভালো গান গাওয়া সম্ভব। কারণ গানের একটাই মাত্র কম্পোনেন্ট (গলা) নয়। সুর, তাল-মাত্রা-লয়-ছন্দের জ্ঞান, ইমোশন এগুলোও বড় কম্পোনেন্টস। সব মিলিয়েই গানটা গান হয়। নুসরাত ফতেহ আলি খানের গলা তথাকথিত মাপকাঠিতে "ভালো" ছিলো তা বলা চলেনা। কিন্তু তাঁর গান নিশ্চয়ই শুনেছেন!
  • r2h | 134.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০১:০৭552606
    • কৌতূহলী | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৬
      • ... নিজের গলা নিজেরই এত বিচ্ছিঋ লাগলে অন্যের শুনতে ভাল লাগবে কী করে? তাঁরাও তো একই আওয়াজ শুনছে।
     
    তা না, আপনি যখন নিজের গলা রেকর্ডেড শুনছেন - আপনার জন্য সেটা একটা আলাদা অভিজ্ঞতা। মানে ধরুন আপনি আয়নায় নিজেকে দেখছেন, নিজের হাত পা দেখছেন- সে এক রকম, কিন্তু যদি আরেকটা আপনি আপনার সামনে দাঁড়িয়ে থাকে? তেমনি আপনি নিজের গলা নিজে শুনতে পাচ্ছেন, নিজের দেহযন্ত্র থেকেই আওয়াজটা বেরুচ্ছে- সে একরকম, কিন্তু বাইরের সোর্স থেকে নিজের গলা শোনা - ওটা আলাদা অভিজ্ঞতা। অন্যদের ক্ষেত্রে কিন্তু তা না, তাঁরা অলরেডি বাইরের সোর্স থেকেই শোনেন, তাঁরা সেটায় অভ্যস্ত।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ০১:০০552605
  • ধুত, তখন পাওয়া যায় নয়! তবেই পাওয়া যায়! তাড়াহুড়োয় ভুল লিখে দিলাম!
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ এপ্রিল ২০২৬ ০০:৫৭552604
  • "আর আপনি যে গানটা বলছেন, কিশোরকুমারের, ওই দুটো লাইন এরকম - '' তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই/পথে ফেলে দিলে আমি পথেই পড়ে রই / আমায় দেখে সবাই কেবল কিনে নিতে চায়/মনের মত মূল্য দিলে তবেই তারা পায়।''
     
    ইয়ে, আসলে কথাগুলো এই রকম -- যে যখ্ন দেখে আমায় কিনে নিতে চায়/ মনের মত দামটি দিলে তখন পাওয়া যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত