এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ২০:০৮552573
  • বল্টু ও বেড়ালছানার কথা শুনে খুবই মনখারাপ হলো। বৌদ্ধ দর্শন নিয়ে গুরুতে খুব সুন্দর ডিটেইলড কথাবার্তা হয়েছে একাধিকবার। অরিনবাবু, রঞ্জনদা, শিবাংশু'দা আরো অনেকে খুব মনজ্ঞ আলোচনা করেছেন। তরমুজ ও মানালির যদি ইচ্ছে থাকে তো পড়ে দেখতে পারেন। ওপরের 'গুরুসন্ধান' ট্যাবে "বৌদ্ধ" কী-ওয়র্ড দিয়ে সার্চ করলেই একাধিক থ্রেড পাওয়া যাবে। মানে সার্চ কী করে করতে হয় সে তো আপনারা জানেনই, তাও একবার বললাম আর কী!
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১৮:৪২552572
  • মহাবোধি সোসাইটি।
     
     
    বাহ্!
  • তরমুজ | 42.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ১৮:০৩552571
  • //একেবারে সহমত। বৌদ্ধধর্মের নির্বাণের ধারণাটি, অহিংসা, সহজযান, কালচক্রযান ও পরিশেষে চর্যাপদের সান্ধ‍্যভাষার গীতিগুলি আমার বড়ো প্রিয়। প্রণম‍্য। কোথায় গেলেন তরমুজবাবু? মহাবোধি সোসাইটি না ট্র‍্যাঙ্গুয়াল পার্কের মহানির্বাণ মঠ? (এতে একদিন যাবার ইচ্ছা আছে)//
     
    মহাবোধি সোসাইটি।
  • b | 14.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ১৮:০২552570
  • "ট্র‍্যাঙ্গুয়াল পার্কের মহানির্বাণ মঠ?"
    ঐটি নিত্যগোপালের। কথামৃততে রেফারেন্সআছে। বৌদ্ধধর্মের সাথে কোনো সম্পর্ক নেই .
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৬552567
  • বল্টুর কথা পড়ে খারাপ লাগলো।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৪552566
  • । আজ পর্যন্ত যত দর্শন ও আধ্যাত্যিক ধ্যান ধারনা নিয়ে চর্চা করেছি, তার মধ্যে এই দর্শন বা ধারনাটি সব থেকে বেশি বাস্তবচিত ও বিজ্ঞান সম্মত মনে হয়েছে। যাই হোক আজকে প্রাণীটির জন্য কোলকাতায় বৌদ্ধ মঠে গিয়ে প্রার্থনা করে এসেছি। এখন একটু ভাল লাগছে।
     
     
    একেবারে সহমত। বৌদ্ধধর্মের নির্বাণের ধারণাটি, অহিংসা, সহজযান, কালচক্রযান ও পরিশেষে চর্যাপদের সান্ধ‍্যভাষার গীতিগুলি আমার বড়ো প্রিয়। প্রণম‍্য। কোথায় গেলেন তরমুজবাবু? মহাবোধি সোসাইটি না ট্র‍্যাঙ্গুয়াল পার্কের মহানির্বাণ মঠ? (এতে একদিন যাবার ইচ্ছা আছে)
  • তরমুজ | 42.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৩৩552565
  • আজকের এই ঘটনার পর, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। হঠাৎ কি মনে হল, বৌদ্ধ ধর্ম নিয়ে ঘাটাঘাটি করতে আরম্ভ করলাম। এমনিতে জানতাম বুদ্ধদেব বলে ছিলেন, জগৎ দুঃখময়। এছাড়া জীবন বিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, যে কোন প্রাণী যত উন্নত হয়, তার কষ্ট বা দুঃখ অনুভব করার ক্ষমতা তত বেশি হয়। বৌদ্ধ ধর্মেও এই দুঃখকে সবার উপর রাখা হয়েছে।
    ......পৃথিবীর সব থেকে বেশি দুঃখ-কষ্ট কী বা কতটা হতে পারে? বৌদ্ধ ধর্ম অনুসারে দুঃখই মোক্ষের পথ। অর্থাৎ দুঃখই রূপান্তরিত হয়ে মোক্ষ বা জ্ঞানে পরিনত হয়। আজ পর্যন্ত যত দর্শন ও আধ্যাত্যিক ধ্যান ধারনা নিয়ে চর্চা করেছি, তার মধ্যে এই দর্শন বা ধারনাটি সব থেকে বেশি বাস্তবচিত ও বিজ্ঞান সম্মত মনে হয়েছে। যাই হোক আজকে প্রাণীটির জন্য কোলকাতায় বৌদ্ধ মঠে গিয়ে প্রার্থনা করে এসেছি। এখন একটু ভাল লাগছে।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:৪১552564
  • @তরমুজ, খুব খারাপ লাগলো শুনে। ও যেখানেই থাক ভালো থাকুক। crying
     
    আমার মামাবাড়িতে একটা প্রিয় বেড়ালছানা হারিয়ে গিয়েছিলো এভাবেই। ​​​
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:৪০552563
  • বল্টুর প্রতি,
     
    শোন হে মানব ভাই,
    সবার উপর মনুষ্যত্ব,
    তাহার উপর নাই।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:২৯552562
  • আমাদের বাড়ির সামনে একটা কুকুর থাকত। কুকুরটা ভিতু প্রকৃতির ছিল। অন্য কুকুরদের সঙ্গে লড়াই করে খেতে পারত না। আমার এমনিতে কোন পোষ্য নেই। পোষ্য খুব একটা পছন্দও করি না। কিন্তু কুকুরটা খেতে পেত না বলে, আমি কুকুরটাকে খাওয়াতাম। কিছু দিন আগে কুকুরটার কয়েকটা বাচ্চা হয়েছিল। আজকে সকালে এক বড় সাহেবের গাড়ি কুকুরটাকে চাপা দিয়ে চলে যায়। তখনও মরেনি, কিন্তু খুব কষ্ট পেয়েছিল। এখন সম্ভবত পৌরসভা থেকে এসে নিয়ে গেছে। যত তাড়াতাড়ি মারা যায় ততই ভাল। না হলে খুব কষ্ট পাবে। কুকুরটার নাম ছিল বল্টু। একটা বাচ্চা মেয়ে কুকুরটাকে এই নামটা দিয়েছিল।
  • Srimallar Speaks | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:১০552561
  • আচ্ছা, প্রকাশনা সংস্থাগুলোর ভবিষ্যৎ কী?
    আর যে সমস্ত তরুণ লেখক লেখিকারা আন্তর্জালের মাধ্যমে নিজেদের লেখালেখির জীবন এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তারই বা ভবিষ্যৎ কী?
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:০৫552560
  • এশিয়া, আফ্রিকা, ভারতবর্ষকে মালটা অপমানজনক ভাবে ইতিহাসের বাইরে বা স্থবির বলে বর্ণনা করেছিল
     
     
    সে যদি বলেন তো অধুনা স‍্যামুয়েল. পি. হান্টিংটনও সেই দোষে দুষ্ট। democratic দেশ হবার জন‍্য যে যে কম্পোনেন্ট দরকার তাতে উনি পশ্চিমকেই শ্রেষ্ঠ করে দেখছেন। এশিয়ার ক্ষেত্রে ওনার মতে কনফুশিয়ানিজম, ইসলাম, জরাথুষ্ট্র মতবাদ এসব প্রগতি ও ডেমোক্র‍্যাসির পথে বাধাস্বরূপ। এটাও একরকম এথেনোসেন্ট্রিজম।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১৪:০২552559
  • হ‍্যাঁ @Albert স‍্যার, কথাটা ঠিক। হেগেলের দর্শন অনেকাংশেই extreme রাষ্ট্রবাদীতার দোষে দুষ্ট। তবে এর একটা কারণও আছে। উনি যেসময়ে জার্মানিতে ছিলেন তখন একটা খুবই fragmented দশা, তাই মিল বা বেন্থাম ইংল‍্যান্ডে যে ষ্ট্রং সেন্ট্রালাইজশনের সুবিধা পেয়েছিলেন উনি সেটা পাননি। সেই চেতনা হয়তো ওনাকে এরকম একটা সার্বভৌম ও ঐশ্বরিক রাষ্ট্রের ধারণা আনতে সাহায‍্য করেছিলো। শেষে আবার বলছেন freedom মানে রাষ্ট্রের বেড়া অতিক্রম করা নয় বরং রাষ্ট্রের নিয়ম ও ধারণাগুলি সর্বাগ্রে মেনে চলা। আইডিয়ালিষ্ট হেগেল অনেকাংশে গ্রহণযোগ‍্য নয়। তবে ওনার থিসিস-অ‍্যান্টিথিসিস - সিন্থেসিসের ধারণা পরে আমরা মার্ক্সের ক্ষেত্রেও পাবো। সেইদিক থেকে ফিলোসফিটা ডেভেলপ করেছিলেন আর কী.....
     
    আজকে আমার ইউনি নেই, কাল পরশু দুদিন ছুটি। একটু চাপও কম কাজের। এবার তেড়ে ল‍্যাদ খাবো।
  • albert banerjee | ১৭ এপ্রিল ২০২৬ ১৩:৫০552558
  • হেগেল হলো গিয়ে ইউরোপ কেন্দ্রিক রাষ্ট্রবাদীতার বোকা ফাটা ঢাক। এশিয়া, আফ্রিকা, ভারতবর্ষকে মালটা অপমানজনক ভাবে ইতিহাসের বাইরে বা স্থবির বলে বর্ণনা করেছিল, শুধু তাই নয় চাড্ডিরা এর মতবাদ মেনে চলে। এবং গোদি বা চাড্ডি যার মতবাদ মেনে চলে তাকে বোকা ..... ছাড়া আর কিছু বলা যায় না।
  • albert banerjee | ১৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৯552557
    • "তরমুজ | 2402:3a80:431c:73dc:878:5634:1232:***:*** | ১৭ এপ্রিল ২০২৬ ০২:০৪552549
    • //হেগেল সাহেব বলছেন, ইতিহাস হচ্ছে দর্শনের পরিবর্তনের ইতিহাস। //"
    মাথা কিনে লিয়েছেন, হেগেল
    //What is rational is actual and what is actual is rational// যত ভুলভাল কথা।
    Capital (Vol. 1), Marx wrote:
    "My dialectical method is not only different from the Hegelian, but is its direct opposite. To Hegel, the life-process of the human brain, i.e., the process of thinking, which, under the name of 'the Idea', he even transforms into an independent subject, is the demiurgos (creator) of the real world, and the real world is only the external, phenomenal form of 'the Idea'. With me, on the contrary, the ideal is nothing else than the material world reflected by the human mind, and translated into forms of thought."

    "আমার দ্বান্দ্বিক পদ্ধতি শুধু হেগেলীয় পদ্ধতি থেকে ভিন্নই নয়, বরং তার সরাসরি বিপরীত। হেগেলের কাছে, মানব মস্তিষ্কের জীবন-প্রক্রিয়া, অর্থাৎ চিন্তন প্রক্রিয়া—যাকে তিনি 'ধারণা' নামে একটি স্বাধীন সত্তায় রূপান্তরিত করেন—সেটিই বাস্তব জগতের স্রষ্টা, এবং বাস্তব জগৎ হলো 'ধারণা'-র কেবলই এক বাহ্যিক, দৃশ্যমান রূপ। অপরপক্ষে, আমার কাছে ধারণা আর কিছুই নয়, তা হলো মানব মন দ্বারা প্রতিফলিত এবং চিন্তার রূপে অনূদিত বস্তুগত জগৎ। "
    ক্যাপিটাল (প্রথম খণ্ড)
  • albert banerjee | ১৭ এপ্রিল ২০২৬ ১৩:১৯552556
  • "আমি জানি এই ধ্বংসের দায়ভাগে
    আমরা দুজনে সমান অংশিদার
    অপরে পাওনা আদায় করেছে আগে,
    আমাদের ‘পরে দেনা শোধবার ভার।" /"অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে?
    কেবল শূন্যে চলবে না আগাগোড়া।" /"সিকতাসাগরে সাধের তরণী হও; "
    "বর্গীর ধান খায় সে ঊনতিরিশে।।"
     
    আমি শুধু জানি ধ্বংসের দায়ভাগে
    আমি ও এখন সমান অংশিদার
    অপরে পাওনা আদায় করেছে আগে,
    আমার উপরে দেনা শোধবার ভার।
     
    অখিল ক্ষুধায় নিজেকে খাচ্ছি আমি
    কেবল শূন্যে চালাচ্ছি আগাগোড়া।
    সিকতাসাগরে সাধের তরণী ডোবা ;
    বর্গীরা ধান খাচ্ছেযে বারবার । ।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১২:৪৮552555
  • সে তো উচিত। কিন্তু ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া !
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ১২:২৬552554
  • কিন্তু অষ্ট্রিচ লেদার জ‍্যাকেট তো হাজার হাজার লোক পরে, শুধু নীরব মোদী আর বিজয় মালিয়া তো নয়! তারা কি কেউই উটপাখি কবিতাটা পড়েছেন? এমন যদি হয় যে অষ্ট্রিচ লেদার জ‍্যাকেট পরতে গেলে উটপাখি কবিতাটা পড়তে হবে, তাহলে ঐ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে একটা করে কপি রাখতে হবে। কেউ অষ্ট্রিচ লেদার জ‍্যাকেট কিনলেই তাকে ধরে কবিতাটা পড়িয়ে দেওয়া হবে।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ১১:৫৪552553
  • উটপাখি হোন, উহাই প্রগতিশীলতার হলমার্ক।
     
     
    অতএব এসো আমরা সন্ধি করি
    প্রত‍্যুপকারে বিরোধী স্বার্থ সাধি 
    তুমি নিয়ে চলো আমাকে লোকত্তরে
    তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি।
     
    আচ্ছা, নীরব মোদী, বিজয় মালিয়ারা যে অষ্ট্রিচ লেদার জ‍্যাকেট পরেন, ওনারা কি সুধীন্দ্রনাথের উটপাখি কবিতাটা পড়েছেন? 
  • albert banerjee | ১৭ এপ্রিল ২০২৬ ১১:০২552552
  • kk | 2607:fb91:4c1f:4fcc:e9b1:6bd6:c4ad:***:*** | ১৭ এপ্রিল ২০২৬ ০০:০৩
    সরি এরপর থেকে খেয়াল রাখবো।
  • Tania Basu Dutta | ১৭ এপ্রিল ২০২৬ ১০:৪৩552551
  • " ওরা পারবে না ওরা পারবে না
    বাংলা ওদের কাছে হারবে না
    বাংলা ওদের কাছে হারবে না
    ওদের মগজে শুধু বিষ
    সে বিষে ওরাই হবে শেষ
    দেশ চায় শস্যের শীষ
    শতফুল আমাদের দেশ।
    ওরা পেটাক ধর্ম জয়ঢাক
    ওরা ছড়াক ধর্মবিদ্বেষ
    সব ধর্মের দেশ এটা
    শাঁখ আর আজানের দেশ
    ওরা চায় বাংলার প্রাণ
    বাংলাকে শেষ করে দিতে
    বাংলার ভাষা সম্মান
    কেউ পারবে না কেড়ে নিতে . "
     
     
    " চলো বানাই ভালোবাসার দেশ
    ভালোবাসা হোক রোজগার অভ্যেস "
  • @Manali | 2a03:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০৭:১৪552550
  • উটপাখি হোন, উহাই প্রগতিশীলতার হলমার্ক।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০২:০৪552549
  • //হেগেল সাহেব বলছেন, ইতিহাস হচ্ছে দর্শনের পরিবর্তনের ইতিহাস। //
     
    দর্শন ইতিহাসের পরিবর্তনের জন্য দায়ী না বস্তুগত বা বৈজ্ঞানিক পরিবর্তন, দর্শনের জন্য দায়ী। যেমন আমরা আজ স্মার্ট ফোনের যুগে বাস করছি। তো আমাদের চিন্তা চেতনায় এই স্মার্ট ফোন প্রভাব ফেলছে। সেই চিন্তা চেতনা থেকে আমরা সাহিত্য ও দর্শনের উদ্ভাবন করছি। একই ভাবে, যখন বৈদিক যুগে ছিলাম। সেই সময়কার বস্তুগত প্রভাব থেকে সেই সময়ের দর্শন তৈরি হয়েছিল।.... যদি টেকনোলজি এই একই সময়ে অন্য ধরনের হতো(আজকে যেমন টেকনোলজি ব্যবহার করছি এই রকম না হয়ে অন্য ধরনের হতো)। তা হলেও কি আমরা আজকের দিনের মতই দর্শন বা চিন্তা ভাবনা পোষণ করতাম?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০০:৩৯552548
  • // freedom বা তথাকথিত স্বাধীনতার সংজ্ঞা ও দর্শনটাই কীভাবে বদলেছে তার কথন। যেমন এজিয়ান সভ‍্যতা (মাইসিনীয়) যুগে স্বাধীনতা বলতে ছিলো কেবল এক শতাংশের স্বাধীনতা। গ্রীক, রোমান ও পরিশেষে ফ্রেঞ্চ রেভ‍োলিউশনে সেই সংজ্ঞা বদলে গেছে বারবার। তাই দর্শনের পরিবর্তন তো ইতিহাসের সঙ্গে জড়িত।//
     
    ইতিহাসের কাজ সব ধরনের তথ্য নথিভুক্ত করা।..... কিন্তু স্বাধীনতার এই ধারনার পরিবর্তন কি ইতিহাস পড়ে এসেছিল? না বস্তুগত ও বৈজ্ঞানিক ধ্যান ধারনা থেকে এসেছিল। যেমন, যুক্তিবাদ, জাতিগত স্বার্থ, অর্থনৈতিক ধ্যান ধারনা, সামাজিক স্বার্থ, ইত্যাদি।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ০০:২৭552546
  • @তরমুজ,
    একটু খটকা লাগছে। সব মেয়েগুলি এমন ইস‍্যু নিয়ে মিথ‍্যে বলছে? অবশ‍্য কিছুই বলা যায় না। আজকাল সবই তাসের খেলা।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ০০:২৫552545
  • কিন্তু ইতিহাসের সঙ্গে দর্শনের সম্পর্ক কি আদৌ আছে? যেমন, ইতিহাস নথিবদ্ধ করে পৃথিবীতে কখন, কোন্ সময়ে, কোন্ দর্শনের আবির্ভাব হয়েছিল। এবং সমাজে তার কী প্রভাব পড়েছিল।
     
     
    হ‍্যাঁ আছে তো। এপ্রসঙ্গে হেগেলের 'Philosophy of history' দ্রষ্টব‍্য। উনি তো বলছেন ইতিহাস কেবলমাত্র কবে কোন বংশ রাজত্ব করেছিলো ও কী কী যুদ্ধ হয়েছিলো তার বিবরণমাত্র নয়। পরে মার্ক্সও এই ধারণাকে কিছুটা গ্রহণ করেছেন কারণ জার্মান দর্শনের মার্কসীয় চিন্তায় প্রবল প্রভাব ফেলেছিলো। তো হেগেল সাহেব বলছেন, ইতিহাস হচ্ছে দর্শনের পরিবর্তনের ইতিহাস। এই freedom বা তথাকথিত স্বাধীনতার সংজ্ঞা ও দর্শনটাই কীভাবে বদলেছে তার কথন।  যেমন এজিয়ান সভ‍্যতা (মাইসিনীয়) যুগে স্বাধীনতা বলতে ছিলো কেবল এক শতাংশের স্বাধীনতা। গ্রীক, রোমান ও পরিশেষে ফ্রেঞ্চ রেভ‍োলিউশনে সেই সংজ্ঞা বদলে গেছে বারবার। তাই দর্শনের পরিবর্তন তো ইতিহাসের সঙ্গে জড়িত। আবার ইতিহাসকে তরান্বিত করে দর্শনের প্রয়োগযোগ‍্যতা। তা প্রোটেষ্টানিজমের ক্ষেত্রে ম‍্যাক্স ওয়েবার বলছেন।
  • syandi | 212.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ০০:২৩552544
  • তরমুজ, ওহ জুমলা? তা হবে হয়ত। এখন আর কোনকিছুকেই চোখ বুজে বিশ্বাস করা যাবে না। আসলে দ্য হিন্দুর মতো কাগজে দেখলাম তো।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০০:২১552543
  • পুনে ইনফিতেও এরকম কী যেন চলছে। মাইরি, নাসিক, পুনে, সব ভাজপা আর আরএসএস এর জায়গা সেখানে র‌্যাকেট চলছে, নয়ডাতে পাকিস্তান ঢুকে ঝামেলা করছে !

    লোকের বেবাক হয়ে "খাওয়ার" ও তো একটা লিমিট আছে।

    দেশে যেন জেহাদ কম পড়েছে, অনেক তো হল, এবার কর্পো জেহাদ।

    একটা লিং আছে, পড়ে দেখুন।

    https://www.indianexpress.com/article/cities/mumbai/tcs-sexual-harassment-case-nashik-employees-wives-claim-innocence-10636384/lite/

    পলিটিশিয়ানরা প্রথম থেকেই ঢুকে আছে। ভাজপাকে মনে হয় আইটি কোংগুলো চাঁদা ভাল দিচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত