এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১১ এপ্রিল ২০২৬ ২৩:১৮552211
  • এগুলো ফালতু ঈর্ষা। কাটাও।
     
    বেশিরভাগ মানুষ ডিভাইস এননিমিমিটির আড়ালে একটা কাল্পনিক ক্ষমতার স্বাদ পায়। যা মুখে এলো চাট্টি বলে দিল।
     
    সামনে বসিয়ে দিলে, চুপচাপ কফি শেষ করে উঠে যাবে। অনেক হনু দেখলুম।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২৩:০৯552210
  • "ধ্যাদ্ধেড়ে ইউনি মাস্টার কমেন্ট ওলা লেখা" - এই প্রসঙ্গে বলি, এখানে অ্যানোনিমিটির সুযোগে প্রায় সব্বার বিরুদ্ধেই, নতুন হোক বা পুরনো, কারা যেন এইসব কমেন্ট করে। পড়লে মনে হয় যেন একশো বছরের পুরনো শত্রুতার ঝাল উগরে দিচ্ছে। এরকম করে কার কি লাভ হয় জানিনা।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২৩:০৩552209
  • &\ বইটা পাবলিশ হয়েছে ২০১২ সালে, তবে কভার করেছে মোটামুটি ১৯৭০ থেকে ৮০ অবধি সময়।
  • যদুবাবুকে | 14.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ২৩:০০552208
  • আপনার পরামর্শ যথেষ্ট ভালো লেগেছে। যুক্তিযুক্ত কথাবার্তা। আর ওই ধ্যাদ্ধেড়ে ইউনি মাস্টার কমেন্ট ওলা লেখাটা আমি পড়েছি। আজকাল আসলে রিপার্কাসনের ভয় নাই বলে অনেকেই অনেক রকম শব্দভেদী বাণ ছুঁড়ি(নিজেকে ধরেই বলছি) এপাশ ওপাশ, লাগে তাক, না লাগে তুক। ওসব আপনার গায়ে লাগবে বলে মনে করি না। আপনি যথেষ্ট যোগ্য মানুষ। আর সত্যি বলতে, স্ট্যাটম্যাথ অ্যাকাডেমিক ফ্রেটারনিটিতে আপনাদের মতো মানুষরা আছেন বলেই আমরাও একটু মোটিভেশন পাই। কারণ আপনার এই যে সব লেখাগুলো বিভিন্ন ম্যাথামেটিসিয়ান স্ট্যাটিসটিশিয়ানদের কাজ নিয়ে, সেগুলো পড়ে বুঝতে পারি কত মনীষীর কত সাধনার ধারা এসে মিলেছে এই সমুদ্রে। আবারো সেই আপনারি লেখা প্রবন্ধ থেকে শতেক বচন ব‌ইয়ের ওই কুডলসঙ্গমের প্রভুর কথা মনে পড়ছে, সেই নদীসঙ্গমের প্রভুর পায়ে গিয়েই এত যুগের এত নিবিড় শ্রম, মেধা আর চর্যার ধারা গিয়ে মিশছে, আমিও সাধারণ মধ্যমেধার ছাত্র হয়েও যদি একটু পরিশ্রম দিই, আমারো এই হারাধনগুলি অণু পরমাণু হয়ে থেকে যাবে ওইসব চন্দ্র ভানুর পাশে এক‌ই জ্যোতিমঞ্জীরে গাঁথা হয়ে- এই আশাটুকু জেগে থাকে আপনার লেখাগুলো পড়ে বা আপনাদের মতো আরো যেসব ভালো শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়েছি স্কুল কলেজে তাঁদের কথাবার্তা শুনে। আমরা ছাত্রছাত্রীরাও যারা ক্লাসে মন দিয়ে পড়াশোনার চেষ্টা করি- তারাও না অনুভব করতে পারি কোনো শিক্ষক কতোটা ভালো পড়াচ্ছেন বা হোম‌ওয়ার্ক করে এসেছেন ক্লাসে। আগের সেমিস্টারে যখন রিয়েল অ্যানালিসিসের ক্লাস হতো একটি ঘন্টা বোর্ড থেকে চোখ ফেরানো, কান মাথা ঘোরানো বা খাতা থেকে পেন সরানোর সুযোগ হতো না। সামনে ডায়াসের ওপর সত্তরোর্ধ্ব যুবক খর্বকায় দক্ষিণী অধ্যাপক প্রায় তড়িৎ গতিতে নেচে বেড়াচ্ছেন আর লিখে যাচ্ছেন বোর্ডে আর মুখে বলে যাচ্ছেন, আর সব ইন্দ্রিয় দিয়ে যেন সবকটি কথাকে শোষণ করছি, তাও যথেষ্ট হচ্ছে না এমন অনুভূতি হতো। ইউজিতে একবার এরিয়ার খেয়ে রিয়েল অ্যানালিসিস পেপার ক্লিয়ার করেছিলাম, কিন্তু ভয় ধরে গেছিল। এখানে এসে সেই ভয়টা অনেকাংশে কেটেছিল ওই ক্লাসের বদান্যতায়। কিন্তু এই সেমিস্টারে মেজার থিওরী শুধু না, অধিকাংশ ক্লাসেই খালি বায়োমেট্রিকের ছাপ দিই, নোট নিই, ফোন ঘাঁটি আর ক্লাস শেষ হ‌ওয়ার অপেক্ষায় থাকি, এই করে করে ভেতরে রক্তক্ষরণ হয় কোথাও। একমাত্র ডিভাটের ক্লাসের অভিজ্ঞতা অন্যরকম, কিন্তু সেখানে ক্রেডিট কম ৫ ক্রেডিট যেখানে অন্য পেপারের ক্রেডিট সব ১০-১১ করে তাই সপ্তাহে মাত্র দুটি ক্লাস।
  • | ১১ এপ্রিল ২০২৬ ২২:৫৯552207
  • যদুবাবুকে আমি দুটো বই বলি
    Ghost Eye.- Amitav Ghosh
    The emperor who neverwas : Darah Shukoh in Mughal India - Supriya Gandhi
    দ্বিতীয় বইটা অ্যাকাডেমিক ইতিহাসের বই হলেও পড়তে খাসা লাগে। আর সুপ্রিয়ার ইংরিজিটা রাজমোহনের চেয়ে ভাল।
    প্রথম বইটা নিয়ে আমি হপাতে লিখেছিলাম। আহামরি কিছু নয় তবে পড়তে ভালই লাগে।
  • Srimallar Speaks | ১১ এপ্রিল ২০২৬ ২২:৫৮552206
  • “তোমার আছে ডাঙা, আমার আছে জল–
    তোমার বসে থাকা, আমার চলাচল।”
  • &/ | 107.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ২২:৫২552205
  • কাল। মহাকাল। বৃন্দাবন আর কতদিনের ? পরে সবই হায় বারাণসী হয়ে যায়।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২২:৪৬552204
  • ২২ টা ৩৯: সেসময়ের কিছু ইয়ং জনতা সে সময় নানা ভারতীয় ধর্মে আকৃষ্ট হন এবং এখন বৃদ্ধ বয়েসে সেসব চর্চাতেই থাকেন বলে শুনেছি।
  • &/ | 107.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ২২:৩৯552203
  • আর ভালো কথা, সেই হিপিদের কী হল ? সেই যে উনিশশো ষাটের দশকে সেই আন্দোলন হচ্ছিল, আরও কত কিছু, নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখলেন 'এককালে মানব প্রেমের মহাবন্যা এসেছিল নবদ্বীপ থেকে, এখন আসছে ক্যালিফোর্ণিয়া থেকে ' ( পুরোটা না হলেও অনেকটা এইরকমই একটা লাইন)
  • &/ | 107.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ২২:৩৪552202
  • ডিসি, এই হিপিদের ফিজিক্স সেভ করার বইটা কি সাম্প্রতিক নাকি অনেক বছর আগের ?
  • Srimallar Speaks | ১১ এপ্রিল ২০২৬ ২২:০৯552201
  • আশা ভোঁসলে’র কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন।
  • যদুবাবু | ১১ এপ্রিল ২০২৬ ২১:৪২552200
  • এও পড়া নেই। তবে ব্যাপক ইন্টারেস্টিং লাগছে। থ্যাংক ইউ ডিসি। :)
  • Bratin Das | ১১ এপ্রিল ২০২৬ ২১:৩৭552199
  • আচ্ছা এই সিএস কি সেই পুরোনো সিএস ?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২১:৩৪552198
  • পুরা নামঃ How the Hippies Saved Physics: Science, Counterculture, and the Quantum Revival
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২১:৩৩552197
  • আমি একটা বইএর রেকো দিতে পারিঃ হাউ দ্য হিপিজ সেভড ফিজিক্স। লেখক ডেভিড কাইজার (সোজে নন)।
     
    বইটা মূলত অ্যামেরিকান হায়ার স্টাডিজ এর এনডাওমেন্ট, টানাপোড়েন ইত্যাদি নিয়ে, আর ফান্ডামেন্টালস অফ ফিজিক্সের গবেষণা কোন দিকে কিভাবে বয়েছে সে নিয়ে। তবে আমি বইটা পুরোটা এখনও পড়ে উঠতে পারিনি, যেটুকু পড়েছি বেশ ইন্টারেস্টিং।
  • যদুবাবু | ১১ এপ্রিল ২০২৬ ২১:২৮552196
  • থ্যাংক ইউ। কিন্তু এ বই আমি ফিজিক্যাল বই পেলেই পড়বো। সব ফোন ট্যাবলেট দূরে ফেলে দিয়ে।
     
    পিডিএফ নামালে ওই ফোল্ডারের স্তুপে গিয়ে জমা হবে। কোটি কোটি পিডিএফ জমিয়েছি কিস্যু পড়া হয় না। মায়ার জঞ্জাল।
  • albert banerjee | ১১ এপ্রিল ২০২৬ ২১:২৭552195
  • ৩ দিনথাকছি না জয়দেব চললাম ফটো তুলতে
  • albert banerjee | ১১ এপ্রিল ২০২৬ ২১:২৫552194
  • AI কাজের মোটা মুটি একটা ভালো উদহারণ সিনেমা তে
     
     
     
    Pipeline used: ChatGPT → Photoshop → Kling → After Effects
    Method: first-frame / last-frame control
    A ZERO-BUDGET EXPERIMENT
  • যদুবাবু | ১১ এপ্রিল ২০২৬ ২১:১৫552191
  • থ্যাঙ্কু কেকে। :)
     
    টুকে নিলাম।
  • | ১১ এপ্রিল ২০২৬ ২১:১৪552190
  • উদিকে হুমায়ুন নিজে বলেছে ৫৯ মিনিটের থেকে মাত্র ১১ মিনিট দেখিয়েছে (অর্থাৎ AI নয়) laugh
     
    বিশ্বগরু আবার কোথায় যেন বলেছে পচ্চিমবঙ্গে ক্ষমতায় এলে সব শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে। রাজ্য সরকার নাগরিকত্ব দিতে পারবে ভাবুন কিরম উন্নয়ন্টাই না হবে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২১:০০552189
  • "রেকো দিন। থান ইঁটের বদলে পেপারব্যাক প্রেফারেবল।"
     
    যদুবাবু,
    এখানে বই রেকো দেবার স্পর্ধা আমার নেই। কিন্তু আগে অত্তোলেঙ্গি ও অ্যান্থনি বোর্ডেনের বইয়ের আলোচনাগুলো মনে করে বলছি। মুখ বদলাবার জন্য এই বইটা একবার উল্টে দেখতে পারো ইচ্ছে হলে -- 'চেঞ্জ দ্য রেসিপিঃ বিকজ ইউ ক্যান্ট বিল্ড আ বেটার ওয়র্ল্ড উইদাউট ব্রেকিং সাম এগস'। লেখক হোসে অ্যান্দ্রেস।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২০:৩৬552188
  • laugh
  • X | 103.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ২০:৩১552187
  • বিশ্বগরুর বাছুরেরা হাম্বা হাম্বা করছে
  • X | 103.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ২০:৩০552186
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২০:২১552185
  • আর, তিনোরা যা এ আই বানালো, আম্রিকার আর চীনের এআই কোম্পানীরা কুণাল ঘোষদের রিক্রুট করবে।

    এবং, উনিজী সেই কাজে আজ ছাপ্পা দিয়ে পেলেন, অযাচিতভাবে, পিএমওর নাম জড়িয়েছে কিনা।

    এও জানিনা, সেলিম এ আই নিয়ে কিছু বলেছেন কিনা। প্রথমেই উনি ছুটেছিলেন হুমায়ুনের সঙ্গে মিটিংএর জন্য !
  • Bratin | 2409:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২০:০২552184
  • আমাদের কবি র
    অধীর বাবু বলতেন
    এখন তোমাদের মেজার থিয়োরি বুঝতে একটু অসুবিধে হচ্ছে বটে কিন্তু একবার আমার
    বই টা বেরিয়ে গেলে দেখবে জীবনে আর আর চাপ ত্থাকবে না কিন্ত সে বই ও
    বেরোলো না আমরা 50 e 22, 9
    11 24 19
    এই সব পেলুম
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ২০:০১552183
  • সত্যি, পকিস্তান হঠাত এমনভাবে বিশ্বগরুকে ল্যাং দিলো, কেউ ভাবতে পারেনি। এই ব্যপারটায় হেব্বি মজা পেয়েছি।
     
    (যদুবাবুকে ধন্যবাদ, আমার কেন জানি মনে ছিল উইথ ইট, এখন দেখলাম উইথ দ্যাট)
  • যদুবাবু | ১১ এপ্রিল ২০২৬ ১৯:৩৮552182
  • আরে ব্রতীনদা, না না দিচ্ছি তো। আমাদের যাকে বলে ত্র্যহস্পর্শ, তাই ঘেঁটে আছি। ফোন বা মেসেজ তো আমি এমনিও খুব বেশি যে করি তা নয়। মেসেজ তাও ঠিকাছে, ফোনে কথা বলতে ভারি আলস্য লাগে। এমনিই সারাদিন বকবকের কাজ।

    ভাটে কেউ মেজ়ার থিওরি নিয়ে উতলা হয়েছিল বলে সুযোগ পেয়ে কিঞ্চিৎ জ্ঞান দিলাম দুদিন আগে, তবে, আমিও কতটা ছড়িয়েছিলাম সেটা কায়দা করে চেপে গেলাম।

    অবশ্য, জনৈক পাঠক আসল কথাটা ফাঁস করে দিয়েছেন আরও দুদিন আগেই - লেখা পড়ে বলেছেন "আম্রিগার ধ্যাদ্ধেড়ে ইউনির ম্যাস্টর", আশা করি, প্রত্যয় বা যেই হোক, সেসব বুঝেই এইসব মুফত জ্ঞানের বাণী সিরিয়াসলি নেবে না। laugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত