এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2409:40e0:4e:4334:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৭:১৫551669
  • কিছু দিন আগে দেখি ডাক্তার কুনাল সরকার বক্তব্য রাখছেন। রাজ্যের অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে। আমি কেন্দ্রের অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে একটি কমেন্ট করি। এবং কেন্দ্রের অর্থনীতি রাজ্যের অর্থনীতি কে কিভাবে ক্ষতি করছে, সেটিও তুলে ধরি। আজকে দেখছি দু জন অর্থনীতিবিদ নিয়ে এসে পডকাস্ট করছে। বিষয় দলমত নির্বিশেষে পশ্চিম বঙ্গে শিল্পায়ন। যদিও পডাকাস্ট জুড়ে তিন জন মিলে ভুলভাল কথা বলেছে। তবে আমি কমেন্ট করে একটি প্রস্তাব দিয়েছি। দেখা যাক এবার কি করে।
    প্রস্তাব:
    দেখুন দুটো দিক আছে, একটি রাষ্ট্রীয় স্তরে ও অন্যটি রাজ্য স্তরে। রাষ্ট্রীয় স্তরে যে কর্মকান্ডের জন্য সারা দেশের অর্থনীতি এবং শিল্পনীতি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটা হল মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ফলে পাবলিক সেভিংস কমেছে। আর তার কারনে সারা দেশেই শিল্প ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং এর ফলেই শিল্পপতি ও সরকার জমি অধিগ্রহন সংক্রান্ত বিষয়ের উপর জোর দিচ্ছে। শুধু জমি অধিগ্রহন করলেই শিল্প হয় না। বরং শিল্পপতিরা সেই সুযোগে রিয়েল এস্টেট ব্যবসায় ঢুকে যান। তার ফলে অতিরিক্ত কর্মসংস্থান কিন্তু তৈরি হয় না। কারন রিয়েল এস্টেট ব্যবসার ধরন অন্য। তা হলে, এবার এর সমাধান কী? একটাই সমাধান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন। এবং জিডিপির যে অংশকে ইনফ্লেটেড করে রাখা হয়েছে, সেই ঘাটতি আস্তে আস্তে কমিয়ে আনা। যেটা কেন্দ্র সরকারকে করতে হবে।
    দ্বিতীয়ত, রাজ্য স্তরে, রাজ্য সরকার বাণিজ্যের স্বার্থে প্রোডাক্ট এবং প্ল্যানিং এর জন্য একটি সরকারি সংস্থা তৈরি করতে পারে। সংস্থাটির কাজ হবে, শিল্পপতিরা কোন কোন প্রোডাক্টের উপর কাজ করবে, সেই প্রোডাক্ট সংক্রান্ত একটি গবেষণাগার তৈরি করা। এবং সেই প্রোডাক্টকে কিভাবে উৎপাদন করা হবে, সেই সংক্রান্ত প্ল্যানিং করা(যা হবে সম্পূর্ণ সরকারি খরচে)। যে শিল্পপতিরা সরকারের এই প্রোডাক্ট এবং প্ল্যানিং স্বীকার করবে। সরকার তাদের শিল্প করার অনুমতি দেবে এবং সাবসিডাইজ করবে(ছোট, বড়, মাঝারি শিল্প নির্বিশেষে)।
    এই ভাবে এগোন, মনে হয় সময়ের দিক থেকে বাস্তবচিত হবে। যেই সরকার গড়ুক না কেন।
  • Srimallar Speaks | ০২ এপ্রিল ২০২৬ ১৭:০৯551668
    • তরমুজ | 2409:40e0:28:abb:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৪:৩৬551664
    • “@শ্রীমল্লার বলছি, আমার একটা ইন্টারভিউ নেবেন?” 
     
    নিশ্চয়ই! আপনি যেদিনকে বলবেন, সেদিনকেই নেব... 
  • X | 103.56.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ১৫:১৫551667
  • সতী প্রথাও প্রাসঙ্গিক । সনাতন ধর্ম নিয়ে বিলাপরত দু একজনকে জিজ্ঞেস করে দেখেছি তারা সতীপ্রথা সমর্থন করেন কিনা । চুপ হয়ে যেতে দেখেছি - বলেনি যে সমর্থন করি না। অমৃৎকাল আসতে আসতে ফিরেও আসতে পারে  - চারপাশে লোকজনের যা কোয়ালিটি
  • তরমুজ | 2409:40e0:28:abb:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৫:১৪551666
  • প্রথম ভারতীয় হিসাবে লিবেরালিজম, মানবতাবাদ, যুক্তিবাদের জন্মদাতা। তুলনামূলক ধর্মতত্ত্ব (হিন্দু স্ক্রিপচার, কোরাণ, বাইবেল, জৈন গ্রন্থ থেকে তৎকালীন সমাজের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে সত‍্য খোঁজার চেষ্টা )  উনিই প্রবর্তন করেছিলেন বলা যায়।
     
    যুগ এর থেকেও অনেক আগে এগিয়ে গেছে। এখন স্ট্যাটিসটিক্স, অর্থনীতি এর উপর ভিত্তি করে সমাজিক বিশ্লেষন হয়। মানবতা বনাম ধর্ম। ধর্ম বনাম যুক্তিবাদ। ঐ যুগে আমি যেতে চাই না। এখন সমাজে কোন ব্যক্তির আত্মপ্রকাশ হলে, তাকে ধরেই নিতে হবে, সে মানবিক এবং যুক্তিবাদী(আমরা এই যুগে বাস করছি)। সে যদি মানবতা বা যুক্তিবাদ থেকে বিচ্যুত হয়, তখন তাকে জবাব দিতে হবে, সে কেন মানবতা থেকে বিচ্যুত হয়েছে।
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ১৪:৫৩551665
  • কেন? রামমোহন রায় শুধুমাত্র সতীপ্রথায় কেন প্রাসঙ্গিক হতে যাবেন? এতো খন্ডিত করে দেখছেন কেন? প্রথম ভারতীয় হিসাবে লিবেরালিজম, মানবতাবাদ, যুক্তিবাদের জন্মদাতা। তুলনামূলক ধর্মতত্ত্ব (হিন্দু স্ক্রিপচার, কোরাণ, বাইবেল, জৈন গ্রন্থ থেকে তৎকালীন সমাজের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে সত‍্য খোঁজার চেষ্টা )  উনিই প্রবর্তন করেছিলেন বলা যায়। সেই যুগে দাঁড়িয়ে তিনটি ভাষায় পত্রিকা চালিয়ে যাওয়া (বাংলা, ইংরেজি,ফার্সি) কোনো সামান‍্য কথা নয় নিশ্চয়ই। বাঙালী তো শুধু নয়, সারা ভারতের কাছেই রামমোহন রায় প্রাসঙ্গিক থাকবেন আজীবন।
  • তরমুজ | 2409:40e0:28:abb:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৪:৩৬551664
  • @শ্রীমল্লার বলছি, আমার একটা ইন্টারভিউ নেবেন?
  • তরমুজ | 2409:40e0:1041:8fb1:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৪:২৯551663
  • আর কাল্ট বলতে তো .. ইয়ে মানে ... নেতাজি, বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে সত্যজিৎ রবীন্দ্রনাথ -- বাঙালি কাল্ট কালচার এ খুব স্ট্রং ...
     
    এটা বাঙালির দুর্বলতা। যাদের কে আপনি কাল্ট বললেন, তারা কেউই এ যুগের মানুষ নন। যেমন, রামমোহন রায় কে যদি প্রাসঙ্গিক করতে হয়, তা হলে সতী প্রথাও প্রাসঙ্গিক। অন্য ভাবে বলতে গেলে, রামমোহন রায় বর্তমান সমাজে তখনই প্রাসঙ্গিক হবেন। যদি বর্তমান সমাজে সতী প্রথা কখনও প্রাসঙ্গিক হয়। সুতরাং নতুন সৃষ্টি কে স্বাগত জানানোর প্রয়োজন আছে।
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ১৩:৪৬551661
  • ড্রাকুলা স‍্যার যখন দেখি, তখন আমি স্কুলজীবনে। ভীষণভাবে মনে রেখাপাত করেছিলো। বেশ কয়েকদিন একা কাঁদতে হয়েছে। সত‍্যি ডিফরেন্ট লেভেলের কাজ।
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১৩:৪৬551660
  • " ...  সিনেমার পাশে দাঁড়ান ..." --- এ কথাটা শুনেছি, কিন্তু এর মানে কী জানি না ... শুনলে কিরকম মনে হয় - একটু অনুদান করুন ... ফান্ড রেইজিং ইভেন্ট টাইপের - একটু আসবেন, একটু দেখবেন ... খুব ভালো চিংড়ির চপ থাকবে ... 
     
    আর কাল্ট বলতে তো .. ইয়ে মানে ... নেতাজি, বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে সত্যজিৎ রবীন্দ্রনাথ -- বাঙালি কাল্ট কালচার এ খুব স্ট্রং ...
  • albert banerjee | ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩৯551659
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৮ এক্দম ঠিক। কিন্তু সত্যজিৎ কাল্টে আমার আপত্তি আছে। আরে মাস্টার ক্রিয়েটাররা জাস্ট সিঁড়ির ধাপ। আর যে কোনো ক্রিয়েটারের উচিৎ তাদের ডিফাইন জোন থেকে বের হয়ে ভাবা। এবং নিজের ভাবনার উপর বিশ্বাস রাখা। বাংলা সিনেমার পাশে দাঁড়ান। দাঁড়াবো যদি কোনো কাজ করে। 'Songs of the Forgotten Trees' এই ছবি টা টোটাল টলিউড মিলে কি কোনো OTT তে দিতে পারতো না। ও এর তো আবার ভারতে থিয়েট্রিক্যাল রিলিজ হয়ইনি।
    টাকা কামাতে এসেছে টাকা কামাক কীন্তু কিছু কাজ তো করুক। 
    Orizzonti বিভাগে Best Director পুরস্কার জিতেছে (প্রথম ভারতীয় হিসেবে এই বিভাগে এই সম্মান)।
    নাহলে মধ্যবিত্ত আবেগী ভ্যাট গুলো চুলোর দোরে গেলে শান্তি পাব। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩৬551658
  • বাকিটা ব্যক্তিগত খুব ভালো সিনেমা।
     
    নধরের ভেলা সিনেমার ফেস্টিভ্যাল কাট টা দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল, থিয়েট্রিকল কাটে দৈর্ঘ্য কমে গেছে কিনা জানিনা।
     
    বিনিসুতোয়, শব্দ, জ্যেষ্ঠপুত্র, রঞ্জনা আমি আর আসব না, বিলু রাক্ষস, এগুলোও বেশ ভালো। রবিবার সিনেমাটাও বেশ অন্য রকম লেগেছিল। 
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩০551657
  • অফ কোর্স  -- সত্যজিৎ রায় সিনেমার শেষ কথা নন , রবীন্দ্রনাথও সাহিত্যের শেষ কথা নন --- কিন্তু ওজনদার তো, ওনাদের বক্তব্যের গুরুত্ব থাকবেই, কখনও প্রণিধানযোগ্যও হবে ...  
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১৩:২৪551656
  • ড্রাকুলা স্যার তো ওয়েব সিরিজ - ওর ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য্যের একটা সিনেমা আছে - "শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে" - ওটা ইন্টারেস্টিং আইডিয়া ছিল ... 
  • albert banerjee | ০২ এপ্রিল ২০২৬ ১৩:২৩551655
  • তরমুজ yes
  • তরমুজ | 2409:40e0:11:371f:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৩:১৮551654
  • সত্যজিৎ রায়ের কথা ধ্রুব সত্য এরকম ধারনা তৈরি হল কি করে? সত্যজিৎ রায়ই শেষ কথা নাকি? এ রকম হলে তো ঐ জায়গার আগে আর বাঙালির শিল্প সাহিত্য এগোবে না। শিল্পে সাহিত্যে ভাল লাগাও থাকবে সমালোচনাও থাকবে। শিল্পে ধ্রুব সত্য বলে কিছু হয় না। কারন এটা বিজ্ঞান নয়। এটা শিল্প।
  • X | 103.56.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ১৩:১৪551653
  • ছোটদের ছবি সিরিয়াস বিষয় চমৎকার মেকিং - কিন্তু একবার ফ্লাইট এ বাধ‍্য হয়ে দেখেছিলাম - বড় শেয়ারড স্ক্রিনে চলছিল- সে এক বেশ চাপের অভিজ্ঞতা crying- কিন্তু মুভি ভালো ছিলো 
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৮551652
  • অ্যালবার্ট,
    সত্যজিত রায় কিন্তু বেদের মেয়ে জোছ্না কেন লোকে দেখছে সেই কারণটা নিয়ে ভাবতে বলেছেন... ছবিটির গুণমান বা শস্তা বা দামী নিয়ে কিছু বলেন নি...
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৬551651
  • পিয়া তোরা ক্যায়সা অভিমান  -- 
    রেইনকোট সিনেমার এই গানটা নাকি শক্তি চ্যাটার্জির "আমার কোনো অভিমান নেই" কবিতা দ্বারা অনুপ্রাণিত।  ঋতুপর্ণ গুলজারকে এই কবিতাটি দেন, গুলজার এটির হিন্দি অনুবাদ করেন, তখন আইডিয়া আসে যে এটাকে কেন্দ্র করে গান যে হোক। যাই হোক দেবজ্যোতি মিশ্র-র সুরে, প্রচণ্ডভাবে রাজস্থানি লোকগান প্রভাবিত - এটার দুটো ভার্সান - গেয়েছেন শুভা মুদগল এবং হরিহরণ ..  স্যান হোসে তে বঙ্গ সম্মেলনে যখন শুভা মুদগল এসেছিলেন তখন আমার খুব আশা ছিল যদি এই গানটা শুনতে পাই .. কিন্তু এটা গান নি .. অবশ্য আমি পুরোটা ছিলাম না. . পরে গেয়ে থাকতে পারেন . . মুদগল এবং হরিহরণ দুজনের ভার্শানই আমার ভালো লাগে ...  
  • albert banerjee | ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৪551650
  • ড্রাকুলা স্যার বেশ ভালো। 
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৪551649
  • দেখা নেই লসাগুদা।
    দেখতে হবে
  • albert banerjee | ০২ এপ্রিল ২০২৬ ১৩:০২551648
  •  আবার নিজেই বলছেন 
     
    enlightened
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১২:৪৮551647
  • "ছোটদের ছবি" - একটি বাংলা সিনেমা, কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ... সেটার ​​​​​​​কথা হচ্ছে  ...
     
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ১২:৪৬551646
  • Kk  : আহা....পিয়া তোরা ক‍্যায়সা অভিমান।.. 
    বহু মনোরথ সাজু অভিসার।...   এই গানগুলো হেডফোনেসশুনতে শুনতে কলেজে না গেলে আমার দিন পরিপূর্ণ হয় না। কী মনে করালেন।..... 
     
    আর চোখের বালি ও নৌকাডুবি আমার দুটো প্রিয় সিনেমা। মেনশন করতে ভুলে গেছিলাম। দারুণ লেগেছে।
     
    বাংলায় অন‍্যধরণের কাজের মধ‍্যে রিসেন্টলি ভালো লাগলো ইন্দুবালা ভাতের হোটেল, বিনোদিনী -  একটি নটীর নাম (স‍্যরি টু সে, লহ গৌরাঙ্গের থেকে এটা উচ্চমানের)  
    আর একটি অন‍্য ঘরানার দেখেছিলাম ড্রাকুলা স‍্যার। এরকম ছবি কিন্তু কম হয়েছে বাংলায়।
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ১২:৪০551645
  • ছোটদের ছবি দেখেছ?
    না দেখে থাকলে দেখে নাও
     
    হ‍্যাঁ ছোটোদের বলতে আমার যেগুলো দেখা - সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ অন‍্যান‍্য ফেলুদা মুভি। বা গোয়েন্দা গোগোল এইগুলো।
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ১২:১৮551644
  • সত্যজিৎ রায় বললেন,  "বেদের মেয়ে জোসনা’ তো দারুণ সফল। কী ব্যাপার বলো তো!"
     
    উত্তর দেওয়ার আগে ‘ঢোঁক গিলেছিলেন’ জানিয়ে কৌশিক বলেন, “কি বলব বুঝে উঠতে পারছিলাম না। ওনাকে তো আর বলা যায় না যে সিনেমায় সাপ রয়েছে, জেলখানা আছে, নানা ভঙ্গির নাচগান আছে। বললাম, হ্যাঁ হিট হয়েছে। বড়ই নিম্নমানের ছবি তো...।”
     
    সত্যজিৎ তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, "না না না। কোটি কোটি বাঙালি যে এই সিনেমাটা দেখছে, ভালোবেসেছে, তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আর সেই কারণটা খুঁজে বার করার চেষ্টা কর।”
     
    কৌশিক বলেন, “আমার মনে হল কেউ আমার গালে কেউ সপাটে চড় মারল। আমি সত্যজিৎ রায়ের কথা থেকে একটা শিক্ষা ভেতরে নিলাম। এরপর থেকে কোনো নাটক-সিনেমা দেখে ভালো না লাগলে আমি প্রকাশ্যে তা নিয়ে সমালোচনা করি না।”
     
  • তরমুজ | 2409:40e0:1051:5c4c:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১২:০৮551643
  • এর বাইরে আর এক ধরনের সিনেমা আছে। যাকে বলা হয় তথ্য চিত্র। এই তথ্য চিত্র, সিনেমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ।
  • তরমুজ | 2409:40e0:100d:494e:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১২:০২551642
  • @মানালি, ওনার এই সাক্ষাৎকারটি এন্ড টু এন্ড বাংলা চলচ্চিত্র জগৎ ও সামগ্রিকভাবে আমাদের রাজ‍্যের চিত্রটা তুলে ধরেছে। সেটারই প্রশংসা করলাম। 
     
    আপনি কি কিউ এর এই বক্তব্যকে স্ট্যান্ডার্ড বা তথ্য হিসেবে ধরে, রাজ্য তথা দেশের সামাজিক, রাজনৈতিক, ও অর্থনৈতিক অবস্থার কথা বোঝাতে চাইছিলেন? প্রথমে বুঝতে পারি নি। পরে সে রকম টাই মনে হল।
  • তরমুজ | 2409:40e0:100d:494e:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১১:৫৭551641
  • আমার মনে হয়, প্রকৃত সিনেমা বানাতে গেলে গল্পের কোন প্রয়োজন নেই। গল্প যদি পড়তে হয়। তাহলে সাহিত্যই তো যথেষ্ট। সিনেমার মূল বিষয় আবহ। সত্যজিৎ রায়ের সিনেমা না ভাল লাগার একটি কারন হল। অপরিনত আবহ। মৃণাল সেনের সিনেমা ভাল। কিন্তু উনি সেই ভাবে আবহ তৈরি করতে পারতেন না। ঋত্তিক ঘটক, অন্য একটি স্টাইলে আবহ তৈরি করতেন। যা বাংলা সিনেমায় এখনও পর্যন্ত আর কেউ করতে পারে নি। আর সুমন মুখোপাধ্যায় বিষয়ের অনেক গভীরে ঢুকতে পারেন।
  • albert banerjee | ০২ এপ্রিল ২০২৬ ১১:৩৩551640
  • "আগন্তুক" সিনেমা তে তো ইচ্ছাকৃত ভাবে গ্রহণের ভুল ব্যাক্ষা দেওয়া হয়েছে। "চাকতি চাকতি মিলে গেলো "।।.....ল.  কোনো দিন পরিধি মেলেনি আর মিলবেও না। এটা বাচ্ছাদের মনে আস্তিকতা ছড়ানোর অপপ্রচেষ্টা। আর টাকার কি দাপট পেয়েই ভাগ্নির পেট থেকে কান্না ডুকরে ডুকরে ডুকরে ডুকরে  আসছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত