এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:3a80:46a:4891:742c:3c8:79a4:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৯:০৯551459
  • সে তো বটেই! এমনিতে সিপিএম আর বিজেপি দুটোই রেজিমেন্টেড পার্টি, কাজেই দুটোরই একইরকম ইনফর্মেশান গ্যাদারিং নেটওয়ার্ক ছিল বা আছে। তফাত হলো বিজেপি কমিউনাল, সিপিএম না। 
     
    এলসির কথা আর কি বলবো, আমাদের যাদবপুর সন্তোষপুরে এলসির হুকুম ছাড়া পুলিশ থানা থেকে বেরতে অবধি সাহস পেতো না। কারুর যদি পাট্টি অফিসে ডাক পড়তো তো সে ভয়ে কাঁপতে থাকতো। এখন যেমন এমপি-গুজরাট-ইউপিতে হরেকরকম গৌমাতা-কানোয়ারি ইত্যাদিরা অত্যাচার চালায়, সেরকম। আমি এখন সবাইকে বলি বিজেপিকে ভোট দেবেন না, সিপিএমকে দিন (পবতে), কিন্তু যখন এমন সময় আসবে যে বিজেপির হাতে হ্যারিকেন আর সিপিএম আবার মধ্যগগনে, তখন আবার সিপিএম এর বদলে কংগ্রেসকে ভোট দিতে বলবো।  
  • একক | ৩১ মার্চ ২০২৬ ১৯:০১551458
  • হাঁসজারুর মতো নির্বিষ ছিলোনা। অদ্ভুত সন্দেহবাতিকগ্রস্ত ছিলো। ধরো তুমি আমি যতই তৃণমূল বা বিজেপি কে খেস্তাই কিচ্ছু যায় আসেনা কারণ ওরা ঠিক ​​​​​​​মেপে নেয় যে আমরা কোনো বিগ ফিশ নোই। একটা নির্জন সাইটে বসে জাবর কাটছি। 
     
    সিপিএমের এই চ্যাডবোধ, ইয়ানিকি সেন্স অফ স্কেল ছিলো ​​​​​​​না। সবার পেছনে লেগে যেত। 
     
    একবার বরানগর মিশনে রাশিয়ান বইয়ের বিশাল স্টল বসেচে। টিফিন টাইমে বেরিয়ে চুটিয়ে ​​​​​​​সায়েনসের বই কিনেচি ল্যান্ডেও-কিটাইগারোদস্কি সিরিজ ধরে পুরো মনে আচে। তো বেরোনোর সময় এক ক্লাস টেনের দাদাকে বলেচি: এতো ​​​​​​​কম ​​​​​​​দামে সোভিয়েতকে বাজার ছেড়ে দিয়ে বাংলা বই ব্যবসার ক্ষতি হচ্ছে না ??  :P
     
    ওমা সে উডুমভাই কাকে গিয়ে লাগিয়েচে, সেখান থেকে লতায় পাতায় এলসির এক চ্যালার ​​​​​​​কানে। ইস্কুল থেকে বেরোলে নাকি কোথায় হাজিরা দিতে হবে !! নেহাত পিটি টিচার  অসিত​​​​​​দা ​​​​​​​হঠাৎ ঝাঁ করে হাজির হয়ে মস ​​​​​​​মস ​​​​​​​করে ​​​​​​​কুচোকমীদের কান মুলে বিদায় করে দেওয়ায় সে যাত্রা রক্ষা হলো। 
     
    অদ্ভুত একটা গোপন ​​​​​​​মিলিশিয়া টাইপের পরিবেশ ছিল !
  • dc | 2402:3a80:46a:4891:742c:3c8:79a4:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৫৬551457
  • আর বিশ্বকোষ?
  • &/ | 107.77.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৫৬551456
  • হ্যাঁ, তালেগোলে হরিবোল। কোনো ছকের মধ্যে কিছু ফেলা যায় না। কে যে কীভাবে ভেতরে ভেতরে তৈরী হয়ে উঠছে সেটা অনেকসময় সেই লোক নিজেও জানে না, হা রে রে করে একসময় সব ওলোটপালোট হয়ে বদলে যায়।
  • &/ | 107.77.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৫২551455
  • বিশ্ব দিয়ে আর দুটো কথা জানি। বিশ্ববখাটে বিশ্বনিন্দুক :)
  • r2h | 134.238.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৪৭551454
  • ইয়ে এই কবিগুরু বিশ্বকবি এইসব শুনলে পিত্তি জ্বলে যায়। ভদ্রলোকের বাপ মা সুন্দর একটা নাম দিয়েছেন, রবিবাবু বলতে কী হয় কে জানে। আর আজকাল তো এসব শুনলে আরৈ নরেন মোদি বলে মনে হয়।

    হ্যাঁ এই বুর্জোয়া নিয়ে সিপুএম এত লজ্জিত হয়ে পড়েছিলো কেন বুঝি না মানে কথা তো সত্যই। বরং সামন্তপ্রভু না বলে বুর্জোয়া বলেছে মানে তো অগ্রগামী ব্যাপার।
  • তরমুজ | 2409:40e0:f:dd30:8000::***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৪৫551453
  • আপব্রিংগিং যেমনই হোক না কেন, প্রতিটি ব্যক্তির বয়স সুলভ আচরন করা উচিৎ। যার যা ভাল লাগে, বা যে যেরকম ভাবে বড় হয়েছে, তার তো একটা প্রভাব থাকবেই। কিন্তু তার মধ্যেও বয়স সুলভ ব্যাপারটা থাকা ভাল।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ১৮:৪২551452
  • ভবানী সেনের পার্টি ক্লাস হতো শুনেছি। এই সেই প্রথম প্রজন্মের কমি যিনি রবীন্দ্রনাথকে বিশুদ্ধ  বুর্জোয়া বলেছিলেন। ভবানীবাবুর ব্যাখ্যা বেশ ঠিকঠাক ছিলো। রবীন্দ্রনাথ ও নিজেকে তাই ভাবতেন।
     
     
    আচ্ছা, এটা তো কবিগুরুর রচনায় বুর্জোয়া সমাজের মনন ও তাদের অনিত‍্য চাওয়া পাওয়া, মনস্তত্ত্বের জটিল দিকগুলি প্রকাশ পেয়েছে বলে। নিন্দা তো নয়। তাই না? 
  • dc | 2402:3a80:46a:4891:742c:3c8:79a4:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৪০551451
  • সত্যি, আমাদের ​​​​​​​ছোটবেলার ​​​​​​​লালপাট্টি ​​​​​​​পুরো ​​​​​​​একটা হাঁসজারু ​​​​​​​মার্কা ​​​​​​​কেস ​​​​​​​ছিল laugh
  • কৌতূহলী | 103.249.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৪০551450
  • সিপিএমের পার্টি ক্লাসগুলো বন্ধ হয়েই সিপিএম আর বাংলা দুটোই উচ্ছন্নে গেল
  • একক | ৩১ মার্চ ২০২৬ ১৮:৩৮551449
  • ঠিক আমাদের পেছনের গলিতেই ভবানী সেনের পার্টি ক্লাস হতো শুনেছি। এই সেই প্রথম প্রজন্মের কমি যিনি রবীন্দ্রনাথকে বিশুদ্ধ  বুর্জোয়া বলেছিলেন। ভবানীবাবুর ব্যাখ্যা বেশ ঠিকঠাক ছিলো। রবীন্দ্রনাথ ও নিজেকে তাই ভাবতেন।
     
      কিন্তু লিবারাল বামেরা গত অর্ধশতক জুড়ে বুর্জোয়া বলার জন্যে স্যরি চেয়ে মরচে  :((((  কী জ্বালা :)))
  • dc | 2402:3a80:46a:4891:742c:3c8:79a4:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৩০551448
  • কারণ বই তাকে সাকসেসের গল্প শুনিয়েছে। ফেইলিওরের রাস্তা চেনায় ​​​​​​​নি। পুরো সিপিএমের মতো হতচ্ছাড়া অবস্থা হয়:))
     
    laughlaugh
     
    মাইরি, সিপিএমের সেই পাট্টি ক্লাস! laugh
  • :|: | 2607:fb90:bd09:dbdd:da0:8f04:c465:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:৩০551447
  • ১৩:৪৮ -- রাষ্ট্র সাপোর্ট দিলেই যদি জনসংখ্যা বাড়ে তাহলে চায়না রাশিয়াতে তো এখন পয়সা দিচ্ছে মা হলে তবু কেন সেখানে মেয়েরা মা হতে চাইছে না?
  • dc | 2402:3a80:46a:4891:742c:3c8:79a4:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৮:২৮551446
  • এর কোন নির্দিষ্ট প্যাটার্ন নেই, এরকম আপব্রিংগিং হলে ওরকম হবে বা ওরকম না হলে এরকম হবে না, সে আমার মনে হয়না। সব তালেগোলে হরিবোল। যে যার নিজের নিজের মতো করে বড়ো হয়, তারপর নিজের পথ বেছে নেয়, কেউ সফল হয়, কেউ হয়না। এই তো হলো ব্যাপার। 
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ১৮:২৭551445
  • কাঁধে ব‍্যাগ নিলে একটা বেশ রোমান্টিক ব‍্যাপার আসে। আর যদি সঙ্গে বোদল‍্যেয়ার, ডষ্টয়েভস্কি , বার্ণাড ক্রিক পড়া থাকে......চোখ কিছুটা নীলাভ......   আহ্্...... জিওপলিটিক্স পড়তে আর চাকরির প্রিপারেশন নিতে ভাল্লাগে আর!
  • Srimallar Speaks | ৩১ মার্চ ২০২৬ ১৮:১২551444
  • কী আশ্চর্য! এ তো আমার কথাই! তবে এখন আর ঝোলা কাঁধে বেরোই না। জেন জ়ি দের কাঁধে ঝোলা নয়, হাতে ফোন মানায়। যার মধ্যে নতুন ধরনের লেখাজোখা জমিয়ে রাখা থাকে। 
  • একক | ৩১ মার্চ ২০২৬ ১৮:০৭551443
  • ডিসিশন মেকিং খুব এবস্ট্রাক্ট একটা ব্যাপার তাই না !  এবার তুমি কর্মযোগে পৌঁছবে না জ্ঞানযোগে সে তোমার ব্যাপার। কেও হয়তো প্রচুর সিমিলার প্যাটার্ন অলরেডি হ্যান্ডল করেছে বলে এসোসিয়েটিভ থিংকিং দিয়ে কুইক ডিসিশন নেবে। কেও হয়তো এসব কিছুই করেনি কিন্তু বেসিক রুলস আর এলগো গুলে খেয়েছে। সেও কিন্তু কুইক এন্ড কারেক্ট  ডিসিশন নিতে পারবে। আমার মনে হয়না লোকের সঙ্গে প্রচুর মেলামেশা খেলাধুলো প্রচুর ঘুরে বেড়ানো এগুলো আদৌ কোনো মাস্ট হ্যাভ প্যারামিটার ---- ভবিষ্যৎ সাফল্যের ক্ষেত্রে। না পারলে দুনিয়া উল্টে যাবেনা। লক্ষী সরস্বতী কিছুই হাতছাড়া হবেনা। 
     
    পার্থক্য তুমি দেখতে পাৱে খুৱ লিমীটেড ক্ষেত্রে। এধরণের মানুষেরা ফল -সেফ হয়না। মানে এক দুবার  যদি ইকুয়েশন ব্রেক করে মাটিতে ছিটকে পড়ে , ভেবেই কূল পায়না কেনো ​​​​​​​এমন হলো। কারণ বই তাকে সাকসেসের ​​​​​​​গল্প শুনিয়েছে। ফেইলিওরের রাস্তা চেনায় ​​​​​​​নি। পুরো সিপিএমের মতো হতচ্ছাড়া অবস্থা হয়:))
     
    আমাদের চারপাশে মানুষের বলো ​​​​​​​বা প্রকৃতির এর ​​​​​​​একটাই মৌলিক অবদান। তা হলো রিয়েল ওয়ার্ল্ড বাগ ​​​​​​​সাপ্লাই। বিকট সব ভুলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। ফল -সেফ মানুষ হিসেবে গড়ে তোলা। 
     
    ঠিক পথে নিয়ে যেতে তো এআই ও পারে :))
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ১৮:০৪551442
  • নিন,মন- প্রাণ -হৃদয় পূর্ন করা একটা গান শুনুন।
  • r2h | 134.238.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৭:৫২551441
  • আবার ধরো যে নিজের সিদ্ধান্তে একটা অনিশ্চিত ক্যারিয়ার বেছে নিল, বা নিশ্চিত চাকরি বাকরি ছেড়ে ঝোলা কাঁধে বেরিয়ে পড়লো - ঐ প্রসেসটার মধ্যে নিজেকে চেনা, ঝুঁকি নেওয়া- এইসব ব্যাপার স্যাপার থাকে।
  • r2h | 134.238.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৭:৪৭551440
  • হ্যাঁ, সে তো অবশ্যই। তবে ঐ, বড় রকমের সাফল্যের জন্য ডিসিশন মেকিং ইত্যাদি লাগে বলে মনে হল আরকি। সে হিসেবে ঐ প্রথম দু'টো উদাহরন হয়তো কিছুটা রেলিভেন্ট, বাকিগুলি কিছু না।
  • একক | ৩১ মার্চ ২০২৬ ১৭:৪৫551439
  • সাফল্যের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। হুইল চেয়ারে বসে যে মানুষ নোবেল পায় তাকে কি নন্দাদেবী ট্রেক করেনি বলে বকা দেবে ?? :)))
     
    এগুলোর সম্পর্ক আইডেন্টিটি ওনারশিপের সঙ্গে। ওয়ারিয়র উইদাউট স্কারমার্ক তো হয়না। সেখানে চালাকি করলে নিজের কাছেই ঠকতে হয়। 
  • r2h | 134.238.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৭:৪২551438
  • এইসবের অনেকটাই নিজের ওপর মনে হয় যদিও। বেশিরভাগ ভারতীয় মা বাবা-ই তুলনামূলকভাবে বেশি প্রোটেকটিভ। তো এদিক ওদিক ঢপ ঢাপ দিতে হয়, ঝগড়াঝাটি করতে হয়। কেউ সেসব করে, কেউ করে না।
    আবার এইসব করার জোর, সাহস, স্পেস - সেসব আছে কিনা- তারও বেশ কিছুটা আপব্রিঙ্গিঙের ওপর নির্ভর করে হয়তো, কে জানে। একই পরিবারে একজন কর্তাভজা ও অন্যজন বিদ্রোহী- এমনও তো হামেশাই হয়।

    আমার এক তুতো বোন, এমবিয়ে টেম্বিয়ে করে বহুজাতিকে চাকরি করতে ঢুকে দু'দিনে কেঁদে কঁকিয়ে বিরক্ত হয়ে চাকরি চেড়ে ইওরোপের কোন দেশে একটা পড়তে চলে গেল, তারপর থেকে একেবারে পায়ের তলায় সর্ষে হয়ে গেছে - খালি এদেশ ওদেশ ঘুরে বেড়ায়। তো ঐ চাকরি করতে গিয়ে বিরক্তিটাই তার জীবনের মোড় ঘুরিয়েছে- তার আগে পর্যন্ত টিপিক্যাল।
  • r2h | 134.238.***.*** | ৩১ মার্চ ২০২৬ ১৭:২৭551437
  • এইসব পড়ে টড়ে ভাবছিলাম। আসলে ছকে ফেলা মুশকিল। আমাদের সময় একটি ছেলে ছিল, কোথাও একা যেত না, সাইকেল চালাতে শেখেনি, মা বাবা সর্বত্র নিয়ে নিয়ে যেত, পড়াশুনোর ক্ষতি হবে বলে তাদের পরিবারের কোন সামাজিক জীবন ছিল না। তো সে খুব ভালো ফল টল করে বিরাট ব্যাপার, দেশ জোড়া নাম আছে এমন একটি ডিজিটাল স্টার্টআপের অন্যতম প্রতিষ্ঠাতা ও কাণ্ডারী, খুবই সফল টফল। পারিবারিক জীবন তো জানি না, তবে নানান রকম সামাজিক কর্মকাণ্ড, সেবামূলক ব্যাপার স্যাপারের পৃষ্টপোষকতা করে জানি। লসাগুদাদের অঞ্চলের, অবস্থান ও কাজ - দু'দিকেই, আর ডিটেল দিলে অনেকে চিনতে পারবেন, তাই বলছি না। একই রকম আরেকটি ছেলেকেও দেখতাম, সবাই যখন নদীর ধারে কাদার মধ্যে হুটোপাটি করে জাম্বুরা দিয়ে ফুটবল খেলতো তখন তার মা তাকে জুতো মোজা গলাবন্ধ শার্ট পরিয়ে হাঁটাতে নিয়ে বেরুতো। পরবর্তীকালে সে খুবই উল্লেখযোগ্য বখা ও মস্তান হয়। কলেজ থেকে বের করে দিয়েছিল অধ্যাপকের বাড়িতে বোমাবাজি ও হামলার ফলস্বরূপ, তারপর কী হল জানি না। তো যাত্রা একই রকম হলেও ফল পৃথক হয়েছিল। আরও ছোট ছোট নানান কারন ছিল নিশ্চয়। 
    আবার এক বন্ধু যে ক্লাস এইট পর্যন্ত বখাচূড়ামনি ছিল, কষ্টেসৃষ্টে পাশ করে ওপরের ক্লাসে উঠতো, এগারো বারো ক্লাসে সে পথ পাল্টে এমন পড়াশুনোয় মন দিল, সে একেবারে খোদার আসন আরশ ছেদিয়া বেরিয়ে যায় এমন ব্যাপার। ক্লাস এইট পর্যন্ত হলুদ মলাটের বই, রামপুরিয়া, তেমন দরকারে ওয়ান শটারও - এইসব ছিল তার নৈমিত্তিক। নাইন টেন একটু নো ম্যানস ল্যান্ড মত, এগারো বারো ক্লাসে কেবল মোটা মোটা ফিজিক্স আর অঙ্কের বই। প্রথম প্রজন্মের কলেজ পড়ুয়া, বাড়ি থেকে ওসব দেখা টেখার কোন ব্যাপারই ছিল না। ইনফ্যাক্ট ওরকম একাধিক দেখেছি আমাদের ব্যাচে। আবার আরেকটি ছেলে ছিল, খুব ছোটবেলায় তার মা মারা যান। তার বাবা একটি মেয়েদের স্কুলের শিক্ষক ছিলেন, অত্যন্ত ভালো, সদাশয়, নিরীহ, অমায়িক ভদ্রলোক। সংসারে কেবল বাবা ছেলে, ছেলে সর্বত্র বাবার সঙ্গে যেত, পালাপার্বনে তাঁর কর্মক্ষেত্রেও, ঐ নিয়ে কেউ কেউ একটু আড়ালে হাসাহাসিও করতো। খুবই প্রোটেক্টেড শৈশব কৈশোর। পরবর্তীকালে সে খুবই অন্যরকম একটা পড়াশুনো ও পেশা বেছে নিল - এখন সে সিনেমা এডিটিং করে, নিজের ক্ষেত্রে খুবই প্রতিষ্ঠিত ও সফল।

    এইগুলি অনেকটা প্রোটেক্টেড হওয়ার সঙ্গে সফল হওয়ার সম্পর্ক হয়ে গেল - তবে আমি আবার মনে করি একটা লেভেলে সাফল্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও স্বাবলম্বনের একটা বড় ভূমিকা আছে।

    তো সেসব বোধহয় হয়েই যায়।
    তবে কলেজ জীবনে একটু চরে বেড়াতে না পারলে অনেক মজা মিস হয়ে যায় আরকি। আবার কার কিসে আনন্দ সেটাও একটা ব্যাপার।
     
    •  | ৩১ মার্চ ২০২৬ ১০:৩৩
    • ...এখন হঠাৎই চারদিক জঙ্গল হয়ে গেছে এটা পড়ে বেশ মজা পেলাম।  
    হুঁ, ক। চিরকালই চারদিকে বদ পারভার্ট ইত্যাদি। এখন বরং তাও সচেতনতা বেড়েছে বলে মনে হয়, মানুষ এসব নিয়ে খোলাখুলি কথা বলে, ভিক্টিম ব্লেমিং যে অপরাধ সেটা নিয়ে কথা হয়।
     
    • &/ | ৩১ মার্চ ২০২৬ ০৫:৪৩
    • ... যার যার জান মাল সে সে সামলাও। আরে আইনকানুন সভ্যতা তাহলে এইগুলো সব আইওয়াশ? তারচেয়েও বড় কথা, ওইভাবে তাইকোয়ান্ডা চালিয়ে সত্যিই কি আদৌ কেউ বাঁচতে...?
      ...
      ভালো সামাজিক পরিবেশ আকাশ থেকে পড়ে না, তৈরী করতে হয়।
     
    একেবারে একমত 
  • বিড়ি | 2409:40e0:1030:7627:8000::***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৬:১৭551436
  • রাহুল গান্ধি, দ্য রিয়েল পলিটিশিয়ন(শর্ট ফিল্ম)
     
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ১৩:৫৩551435
  • ​​​​​​তিনি এম  এ তে मेरिट এ আসা মেয়েকে কোথাও একা  ছাড়েন নি l
     
     
    কী সুইট !  এটা কিন্ত প্রেমের বন্ধন। সেইভাবে মা বাবার আন্তরিক বন্ধনটাও থেকে যায়। তাই বলে নিজস্ব কর্তব‍্য থেকে বিচ‍্যুত হলে তো আর তাদের সম্মান করা যায় না, তাই না! @ তরমুজ একেবারে আমার মনের কথা বলেছেন। একশো শতাংশ সহমত।
  • . | ৩১ মার্চ ২০২৬ ১৩:৪৮551434
  • আরেকটা ব‍্যাপার বলি।
    পশ্চিম য়ুরোপে এসে দেখলাম মেয়েরা সন্তানের মা হতে চায় না। কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ম‍্যাটার্নিটি লীভ বোধহয় তিন মাস কি দু মাস এরকম কিছু। তার পরে বাচ্চা কে সামলাবে? ভ‍্যালিড প্রশ্ন।
    এবার অন‍্য অদ্ভুত একটা সমাজের কথা বলি, যেখানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভালো সময় কাটিয়েছি।
    আমার পরীক্ষার টাইমে তখন প্রসবের ডেট পড়েছে। সমস্ত প্রোফেসর প্রতিটি পরীক্ষা নিলেন এক মাস আগে শুধু আমার। এবং প্রত‍্যেকটি প্রোজেক্টের ক্ষেত্রেও তাই। প্রসবের পরে এক বছরের ছুটি প্রাপ‍্য ছিল, নিই নি সে অন‍্য কথা।
    চাকরি করা মায়েরা ততদিন পর্যন্ত ছুটি পেতেন যতদিন না বাচ্চা ইস্কুলে যাচ্ছে। সবেতন ছুটি। কীরকম একটা বাজে অদ্ভুত সমাজ না? কোনও মেয়েই মা হতে ভয় পায় না, কেরিয়ার নষ্ট হবার প্রশ্নই নেই। ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবার ঘটনা নেই, যে বৌ বলবে বরকে — তুমি কেন স‍্যাক্রিফাইস করবে না বাচ্চার জন‍্য নিজের কেরিয়ার? 
     
    ফলতঃ এদিকে যেটা হচ্ছে স্থানীয় মেয়েরা মা হতে চাচ্ছে না। গরীব দেশের মেয়েদের বিয়ে করে আনছে স্থানীয়রা, তারা মা হতে ভয় পাচ্ছে না, একাধিকবার মা হচ্ছে, ভালো খেয়ে দেয়ে আরামের জীবন যাপন করছে।
    এখন প্রশ্ন হচ্ছে যে, একজন মেয়ে সন্তানের জন্ম দেবে কি দেবে না, তা তার নিজের পছন্দ। 
    "জন্ম দেবে না" নামক পছন্দকে আজকাল বেশি করে হাইলাইট করা হচ্ছে, স্বাধীন পছন্দ বলা হচ্ছে। এর পেছনে যে অসাম‍্যের গল্প রয়েছে সেটা চেপে দেওয়া হয়েছে। তাকে রাষ্ট্র ঠিকঠাক ব‍্যাকাপ দেয় না।
    অন‍্যদিকে "জন্ম দেবে" টা যে স্বাধীন পছন্দ হতে পারে, সেটা চেপে দেওয়া হয়। কেবলই এটাকে " জন্ম দেবার মেশিন" বলে দাগানোর একটা ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়েছে। 
    অ‍্যাজ ইফ সব মেয়েদের জোর করে বাধ‍্য করা হয় মা হবার জন‍্য। এটা ভুল প্রচার। অনেক মেয়েকেই জোর করা হয় যেমন সত‍্য, তেমনি রাষ্ট্র ঠিকঠাক সহায়তা করলে এই স্বাধীন পছন্দের গ্রাফ বদলে যাবে।
  • তরমুজ | 2409:40e0:103a:ae67:8000::***:*** | ৩১ মার্চ ২০২৬ ১৩:৩১551433
  • @মানালি  সত‍্যি কথা বলতে কী, আমার নিজস্ব একটা সমস‍্যা আছে।  কখনো না বলে কোথাও যায়নি, সো ইফ আই থিংক টু ডু সামথিং লাইক দ‍্যাট, ভীষণ অপরাধবোধ হয়। 
     
    অপরাধ বোধের কিছু নেই। মানুষ যাই করে, সবই কোন না কোন অভাব বোধের কারনেই করে। কথা হল সন্তানের সেই অভাবের বিষয়টি, তার পরিবারের লোকেরা বুঝবে কি না। পরিবারের লোক যদি সন্তানের প্রতি আন্তরিক হয়। তাহলে সেটা সন্তানেরও কিছুটা দায়িত্ব, যে তার অভাবের বিষয়টি পরিবারের লোকেদের বুঝিয়ে বলা। অন্য দিকে পরিবারের লোকের কোন অসুবিধা হলে, সেটা সন্তানেরও দায়িত্ব, তার মা বাবার অসুবিধাকে বোঝা। কারন অধিকার কর্তব্যহীন হতে পারে না। অধিকার থাকলে কর্তব্যও থাকবে। এ ভাবেই পরিবার চলে, এ ভাবেই সমাজ তথা দেশ চলে।
  • একক | ৩১ মার্চ ২০২৬ ১৩:১৩551432
  • "বেশ প্রগতিশীল কলেজ যদিও। "
     
    প্রগতিশীল বলেই আরও। পুরুষতান্ত্রিক প্রগতিশীলতা আর প্রোটেকশনিজম হাত ধরাধরি করে থাকে। এরা সবই  "কেয়ারফুল " :) বাড়িতে বাবা হিসেবে কেয়ারফুল তাই বাইরে যাবেনা পাড়ায় দাদা হিসেবে কেয়ারফুল তাই অন্য পাড়ায় প্রেম করবে না। কলেজে সুপার হিসেবে কেয়ারফুল। রাষ্ট্রে আইন প্রণেতা -পুলিশ হিসেবে ঠিক করে দেবে মেয়েরা কোথায় যাবে কী পোশাক পরলে ধর্ষণ হবেনা। ক্যাট স্টিভেন্স এর গান মনে পড়ে :
    "
    You know I've seen a lot of what the world can do
    And it's breakin' my heart in two
    Because I never wanna see you sad girl
    Don't be a bad girl
    But if you wanna leave, take good care
    Hope you make a lot of nice friends out there
    But just remember there's a lot of bad and beware, beware

    Oh, baby, baby, it's a wild world
    It's hard to get by just upon a smile
    Oh, baby, baby, it's a wild world
    I'll always remember you like a child, girl"
     
    এটা প্রগতিশীল কেয়ারফুল দের জাতীয় সঙ্গীত :))  এদের সব যুক্তি ওই ওয়াইল্ড ওয়ার্ল্ড এর গল্প দিয়ে ভয় দেখানোর যুক্তি।  
  • Ranjan | 2402:e280:3d02:20a:6232:9c64:1512:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১২:২৭551431
  • আমার একটা অভিমত l
    সারাজীবন কেউ বাবা মায়ের सुरक्षा ছাতার নীচে থাকতে পারে না l
    একদিন তাকে নিজের পায়ে দাঁড়িয়ে এই असभ्य দুনিয়ার মুখোমুখি হতে হবে l
    আগে থেকেই তৈরি হওয়া দরকার l
    দুটো একটা ঘটনা ঘটতে পারে l কিন্তু lesson অনেক দামী l
    সাহস বাড়বেl বিপদের সিগন্যাল বোঝার ক্ষমতা বাড়বে l সতর্ক হওয়া শিখবে l 
    কলেজ স্ট্রিটে গুরু স্টল এ আসা, গোড়ায় কয়েকজন সহপাঠী কে নিয়ে, ভালো starting  হতে পারে l
     
    "জলে না নামিले কেহ শেখে না  সাঁতার l
    হাঁটিতে  শেখে না কেহ না খেয়ে আছাড়"।
  • Ranjan | 2402:e280:3d02:20a:6232:9c64:1512:***:*** | ৩১ মার্চ ২০২৬ ১২:১৭551430
  • @Manali 
    এই বিষয়ে ভাবি নি l
    আমার উপলব্ধি: একজন মানুষের ভেতরে থাকে অনেক গুলো মানুষ l বিভিন্ন পরিস্থিতিতে  বিভিন্ন মানুষের সঙ্গে interaction এর সময় সেই  আলাদা মানুষগুলো বেরিয়ে আসে l তাদের চিনতে পারি l
    দুই জাতের উদাহরণ দিচ্ছি l একটা  বিখ্যাত শিল্প কর্ম থেকে!  একটা সাহিত্য থেকে l
     
    অন্য দুটো আমার চোখে দেখা অভিজ্ঞতা l ঘনিষ্ঠ লোকজন l
     
    প্রথম Monsieur  Verdu সিনেমা l যে লোকটা ঠান্ডা মাথায় মেয়েদের খুন করে! -- একের পর এক , সেই আবার  নিজের সন্তানদের প্রতি অত্যন্ত স্নেহশীল l
    দুই, Simon  দ্য বোভোয়ার চিঠি l
    নারী स्वाधीनता নিয়ে অমন মুখর ব্যক্তিত্ব , কিন্তু এক অল্প বয়সী ছেলের প্রেমে पागल হয়ে চিঠি লিখছেন কত दीनहीन ভাবে l
    একেবারে তোমার প্রেমে হব সবার कलंक ভাগী কেস l ভাবা যায়!
     
    এবার আমার জানা মতে দুটো ঘটনা l
     
    এক, আমার এক দাদা , যিনি কিশোর বয়সে বাড়ি থেকে একাধিকবার পালিয়ে  ছিলেন, পরে উগ্র বাম রাজনীতির ডাকে ঘর ছাড়েন, তিনি এম  এ তে मेरिट এ আসা মেয়েকে কোথাও একা  ছাড়েন নি l এখন উনি প্রয়াত l মেয়েটি ট্রেন  ও বাসে চড়ে  জার্নি করে একটি সরকারি স্কুলে পড়াতে যায় l
     
    দুই  একজন বাম রাজনীতি করা चरित्रवान  বাম बुद्धिजीवी  বৌ বাপের বাড়ি গেলে কাজের মাসি r হাত ধরে টেনে ছিলেন l মেয়েটি বাধা দেওয়ায় উনি লজ্জিত হয়ে মাফ চান l
    কিন্তু মেয়েটার trauma?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত