এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কালনিমে | 103.56.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২২:৪৯551369
  • আচ্ছা মানালি - আপনি এত "কোট" করেন কেন? সেই ছেলেবেলার রচনা লেখার মতো । নিজের বক্তব্য রাখুন নিজের জোরেই - নাহলে কনফিডেন্স এর অভাব মনে হয় । যেমন এখানে এই কোটেশন এর মানে বুঝলাম না। বক্তৃতা দিতে না চাইলে ঘন ঘন কোটেশন দেওয়ার প্রয়োজন নেই ।
  • dc | 2402:e280:2141:1e8:44de:606e:f252:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২২:৪৮551368
  • এইত্তো, শ্রীমল্লারও সিলফেনদের পথে হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে কখনো সমুদ্রের ধারে গিয়ে চন্দ্রোদয় দেখবেন, আবার হেঁটে হেঁটে পাহাড়ে উঠে সূর্যাস্ত দেখবেন। পেরুর সল্ট ফ্ল্যাট দিয়ে হাঁটতে হাঁটতে দেখবেন ড্রেক প্যাসেজে জাহাজডুবি হলো বলে। চলাই জীবন :-)
  • dc | 2402:e280:2141:1e8:44de:606e:f252:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২২:৪৫551367
  • মানালি অতো টেনশান নেবেন না। মজা করে পড়াশোনা করুন, বই পড়ুন, গান শুনুন, ফুচকা খান। মানুষের জীবনে একেকটা স্টেজ থাকে। এখন আপনি ছাত্রী, আবার যখন চাকরি করবেন তখন দেখবেন আরেকরকম জীবনে অ্যাডজাস্ট হয়ে গেছেন :-)
  • Srimallar Speaks | ৩০ মার্চ ২০২৬ ২২:৪৪551366
  • আজকে সন্ধেবেলায় কাজ থেকে ছুটি নিয়ে ঘরোয়া এক কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করেছিলাম। সেখানে কবিতা পড়লাম। প্রশংসা আর ভালবাসা নিয়ে বাড়িতে ফিরলাম। ফেরার সময়ে গাড়িতে ব’সে ভাবছিলাম— আমার তো এখনও নিজস্ব কোনও ভাষা আবিষ্কার হয়নি, হবেও না। তবু লেখাকে এত ভালবাসি যে, লেখাকে ছেড়ে দিতে এক মুহূর্তের জন্যেও ইচ্ছে করে না। জীবন বদলে চলেছে, আমি শুধু জীবনের পেছনে পেছনে হেঁটে চ’লেছি। জীবন তো অভিভাবক আমার... 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:69b1:a863:cebc:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২২:২৮551365
  • একটু অন্য প্রসঙ্গের একটা কথা জিজ্ঞেস করছি। এখানে কারুর EMDR এর অভিজ্ঞতা আছে?
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২২:২৫551364
  • ঘরের কাছের স্কুল, ঘরের কাছের কলেজের চক্করে পড়েছিল আমাদের এক পরিচিতাও। মেয়েটির ইচ্ছে ছিল সে বিএইচইউ তে পড়বে, চান্স পেয়েওছিল, সেই চিঠি কিনা ওর বাবা লুকিয়ে রাখলেন! যাতে দূরে না যেতে পারে মেয়ে। পরে অন্যলোকের কাছ থেকে কথাপ্রসঙ্গে জেনে ফেলে সেই মেয়ে। এখন সেই ঘরের কাছের কলেজেই পড়াশোনা করছে। অন্য উপায় তো ছিল না ওর।
  • Manali Moulik | ৩০ মার্চ ২০২৬ ২২:১২551363
  • আপনার বাবা মা যে আপনাকে নিয়ে এত উদ্বেগে থাকেন, তো বাইরে চাকরি পেলে কি ওঁরা সেটা মেনে নিয়ে আপনাকে যেতে অ্যালাও করবেন?
     
     
    সেটাও আমি ঠিক সিওর নই। তবে মাষ্টারসের ক্ষেত্রে বাবা বলছে জেএনইউ বা অন‍্য কোনো কলেজের প্রয়োজন নেই। যাদবপুর যথেষ্ট ভালো। কিন্তু আর্থিক স্বনির্ভরতা একদিকে, আর সবকিছু একদিকে। সেটা প্রচেষ্টা করতে হবে, নাহলে কীকরে আর হবে, কার্য তো একান্ত প্রয়োজন। আর সত‍্যি কথা বলতে কী, আমার নিজস্ব একটা সমস‍্যা আছে।  কখনো না বলে কোথাও যায়নি, সো ইফ আই থিংক টু ডু সামথিং লাইক দ‍্যাট, ভীষণ অপরাধবোধ হয়। মনে হয় আমি পড়ায় যথেষ্ট মনোযোগ করছি না, অন‍্যায় করছি। নিজস্ব ক‍্যারিয়ারে গাফিলতি করছি। খুব অস্বস্তি বাড়ে। কবিগুরুর সেই উক্তিটার কথা মনে পড়ে, "যা প্রাত‍্যহিক ও চিরকালীন, তাহাতে ডুবে থাকার বিষয়টিকে আমাদের অতি দীনহীন বোধ হয়। যা আকর্ষণীয় ও সৃষ্টিহীন, তাহার পানেই হৃদয় আকর্ষিত হইতে থাকে। কিন্তু সেই দৈনন্দিন ডুবিয়া থাকাকে তাহার হইতে দূরত্বে যাইলে আমরা অনুভব করিতে পারি।"  
    তো এই কনষ্ট‍্যান্ট দ্বন্দ্ব আর কী.....
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:৫৬551362
  • আমাদের এমনিতেও বলা হত আঠেরো বছর বয়স হলেই যার যার তার তার স্বনির্ভর হয়ে যায় বিলাতে টিলাতে, তখন খেটে খাও নিজের জায়গায় নিজে গিয়ে থাকো আর বাপমার কোনো দায়িত্ব নেই। আমাদের সমাজে তো কাজকর্মের সুযোগ সেভাবে নেই বিলাতে টিলাতে যেমন আছে, তাই বাড়িতেই বাপমায়ের অর্থেই আরও বেশ কিছুকাল কাটাতে হল। তারপরে কর্ম পেয়ে 'বাই বাই বেবি ডোন্ট বি অ্যালোন' এরকম একটা গান আছে না? :)
  • কালনিমে | 103.56.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:৫০551360
  • ধন্যবাদ রমিত - গুগল বোধহয় অন্য ঘটনার সঙ্গে গুলিয়ে ফেলেছে 
  • :|: | 2607:fb90:bd4b:9211:407b:908f:c121:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:৪৪551359
  • ২১টা ৩১ -- তবেই দেখুন হঠাৎ যে দু একদিন দাদা থাকতেন সেদিন কথাই বলা যেতো না। বেশীর ভাগ দিনই দাদা আর ভাই আলাদা মাঠেই খেলতেন।   
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ মার্চ ২০২৬ ২১:৪১551358
  •  
    আর ভিডিওটা ভালো করে দেখলে বাইরের প্যাটার্ন এর সাথে পুরো মিলে যাচ্ছে। এক পাশে সাদা কালো চেক চেক মেঝে। তারপর লাল কার্পেট। তারপর লাল হলুদ টাইলস বসানো। তারপর কংক্রিটের ফুটপাথ। আমি নিজে গেছি মুখার্জি রেস্টুরেন্টে আগে, তাই সাদা কালো প্যাটার্ন টা দেখেই চিনতে পারলাম।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ মার্চ ২০২৬ ২১:৩৩551357
  •  
    মহারাষ্ট্র আহিল্যা নগর বলে ঠিক মনে হল না, বাংলায় তন্ময় লেখা আছে দেওয়াল লিখনে।
  • dc | 2402:e280:2141:1e8:44de:606e:f252:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:৩৩551356
  • হ্যাঁ, স্কুল থেকে ফিরেই খেলার মাঠে দৌড়, তারপর খেলার শেষে অল্প একটু আড্ডা মেরে বাড়ি ফিরে পড়তে বসা! আমরা থাকতাম যাদবপুরে, সেখানে আশি পল্লির মাঠা আর নাতো যাদবপুর হাইস্কুলের উল্টোদিকের মাঠ, এইদুটো ছিল আমার খেলার জায়গা। আশেপাশের কয়েকটা পাড়া থেকে সাত আটজন জড়ো হতো। কিন্তু হায়, আমাদের প্রজন্মই বোধায় শেষ যারা ওরকম মাঠে গিয়ে খেলতে পেরেছে, পুকুরপাড়ে বসে বা মাঠের ধারে বসে আড্ডা মেরেছে। 
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:৩১551355
  • চতুর্মাত্রিক, একটা গান আছে না এরকম, 'দাদা বলাই সঙ্গে ছিল তাই কথা হল না' ? :)
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:২৭551354
  • আরে আমরা তো সেই ছোটোবেলা থেকে মুক্ত বাঁদর। স্কুল থেকে ফিরে পোশাক বদলে হাতমুখ ধুয়ে সামান্য কিছু খেয়েই 'মা খেলতে যাচ্ছি' বলে দৌড়। মাঠে। সেই সন্ধে অবধি খেলা। তারপর বাড়ি ফেরা। বৈশাখের সিজনে অবশ্য রোজ খেলা না, সপ্তাহে তিন দিন রিহার্সাল হত বড় চাতালে।
  • dc | 2402:e280:2141:1e8:44de:606e:f252:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:১৯551353
  • চেন্নাইতে তেলের দাম দুটাকা বেড়েছে। আগের সপ্তাহে শেলের পাম্পে দাম ছিল ১০৮ টাকা আর ১১৮ টাকা, আজ হয়েছে ১১০ আর ১২০ টাকা। জয়শ্রীরাম! 
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:১৮551352
  • একজন গল্প করছিলেন যে সকালবেলা এক মা ফোন করে ছেলেকে তোলেন, সেই ছেলে থাকে তার কর্মস্থলে, অন্য রাজ্যে। একদিন ফোনে চার্জ নেই, তখন দেবার উপায় নেইতাই ভীষণ উদ্বিগ্ন মা। পাশের একজন তাঁর ফোন ব্যবহার করতে দিলেন, তাই দিয়ে সমস্যা সমাধান। সব শুনে তিনি বললেন, আরেসে নিজেই উঠতে পারবে, আপনি এরকম এত টেনশন করবেন না। শুনে মা ভদ্রমহিলা ক্ষেপে গেলেন, ছেলে তার ফোনকল না শুনে ঘুম থেকে উঠতে পারবেই না। এই গল্প যিনি শুনছিলেন তিনি বললেন, হরি হে দীনবন্ধু !!! :)
  • :|: | 2607:fb90:bd4b:9211:407b:908f:c121:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:১৪551351
  • ২১টা সাত -- না বলরামকে মাঠে হাল চাষ করতে পাঠানো হতো। সেই জন্যিই তো হলধারী নাম হলো। তাছাড়া গরু চরানোর কোনও ছবিতেও ওকে তেমন দেখা যায়না। দাদা সঙ্গে থাকলে অমন মিষ্টি প্রেমও সম্ভব না।  
  • kk | 2607:fb91:4c8b:e2ab:69b1:a863:cebc:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:১৪551350
  • বাপ রে, আমার পিঠোপিঠি জন আমাকে বহুত বুলি করতো!
  • kk | 2607:fb91:4c8b:e2ab:69b1:a863:cebc:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:১২551349
  • আমাদের ছোটবেলায় মোবাইল ফোন না থাকার সুফল নিয়ে ডিসি আর অ্যান্ডরের পোস্ট পড়ছিলাম। সত্যিই যত দিন যাচ্ছে মানুষ তত বেশি ভিজিল্যান্সের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা হস্টেলে থাকতাম, এধার ওধার যেতাম, বাবা মা কোনো খবরই পেতোনা কে কখন কোথায় গিয়ে কী করছি। আর সেটা স্বাভাবিকই ছিলো তাদের কাছে। বড্ড জোর দূর পাল্লার কোথাও গেলে বলতো "পারলে একটা ফোন করে দিস"। ঐ 'পারলে' কথাটার জোরও খুব কম ছিলোনা। এই করে করে আমরা তিনজন কখন যেন বড় হয়ে গেলাম। কাগাবগাবিল্লিবাদুড় সব পেরিয়ে একেক জন একেক জায়গায় চলে গেলাম। এখন মায়ের ৭৮ বছর বয়স হয়েছে, একা থাকে, বাবা হঠাৎ মারা যাবার পর একটু ভীতু হয়ে গেছে। এখন ব্যাপারটা একটু অন্য রকম হয়। আমি মাকে হয়তো বললাম রোজ রোজ ফোন করবোনা, তুমি চিন্তা কোরোনা। মা সঙ্গেসঙ্গে বলে "না না, রোজ করার তো কোনো দরকারই নেই। যখন ইচ্ছে হবে করবি।" কিন্তু ফোন না করলে দুই দিদিকে মা জিজ্ঞেস করবে "হ্যাঁরে, ববি কি তোকে ফোন করেছিলো? কিম্বা টেক্স্ট করেছে যে আজ করবেনা?" এইসব! আমাকে কিন্তু ঘুনাক্ষরেও বলবেনা। পাছে আমি ভাবি যে মা অহেতুক চিন্তা করছে :-)
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:০৭551348
  • বলরামদাদাও যেত সঙ্গে, গরু চরাতে :) আমার আরেকটা কথাও মনে হয়, একজন যমজ ভাই বা পিঠোপিঠি ভাই থাকলে ট্রিটমেন্ট কীরকম হয় ?
  • :|: | 2607:fb90:bd4b:9211:407b:908f:c121:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২১:০১551347
  • বিয়ে হওয়া অবধি সাধারণত এই রকম হয়। তারপর আরেকদলের কন্ট্রোলে চলে গেলে এই দল ছেড়ে দেয়। আমাদের প্রজন্মেও এমন ছিলো। সব যুগেই একমাত্রদের একই অবস্থা। অষ্টম গর্ভ হলে বলতো যা গরু চরা গে যা। সেই দ্বাপরযুগ থেকেই দেখছি। কম দিন তো হলোনা! 
  • কালনিমে | 103.56.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২০:৫৯551346
  • @১৬ঃ৫৯ এর রাম নবমীর ভিডিও টা শ্রীরামপুর ঠিকই, তবে অহিল‍্যানগর, মহারাষ্ট্র বলছে। তবে সন্দেহ নেই এখানেও পেশি শক্তি বাড়লে বাঁদর নাচ এখানেও বাড়বে 
  • | ৩০ মার্চ ২০২৬ ২০:৫৩551345
  • সামনে আবার কবে যেন হনুমানজয়ন্তী আছে।  এই অসভ্যগুলো আবার কোথায় গিয়ে ভাঙাভাঙি করবে! 
     
    মানালি সম্ভবত একমাত্র সন্তান। একমাত্র সন্তানরাই বেশিরভাগ বেলজারের তলায় বড় হয় আর আতুপুতু নেকুতুতু টাইপ হয়ে যায়। তবে আমি যা বুঝলাম মানালির  অভিভাবকরা বেশ কন্ট্রোলিং টাইপ। নাহ শুধু কেয়ারিং নয়, কেয়ারিঙের মোড়কে কন্ট্রোলিং। এবার এটা থেকে বেরোবেন কিনা বা আদৌ চান কিনা সেটা ওঁর বিবেচনা। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:69b1:a863:cebc:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২০:৪১551344
  • মানালির ১৪ঃ৪৪ আর ১৭ঃ৩৮ এর পোস্ট পরপর পড়লে একটা প্রশ্ন আসছে। আপনার বাবা মা যে আপনাকে নিয়ে এত উদ্বেগে থাকেন, তো বাইরে চাকরি পেলে কি ওঁরা সেটা মেনে নিয়ে আপনাকে যেতে অ্যালাও করবেন?
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২০:৪০551343
  • যেসব জায়গায় মেঘহীন পরিষ্কার দিন অনেক, সেসব জায়গায় বিরাট সম্ভাবনা সোলার টেকনোলজির। ওই তেলের জায়গাগুলো অনেকগুলোই তো ওরকম।
  • হিহি | 2a03:e600:100::***:*** | ৩০ মার্চ ২০২৬ ২০:৩৭551342
  • এই গিদ্ধড় সায়েবরা এখনো তোকে দিয়ে জুতো চাটিয়ে সাফ করাচ্ছে? ইংরিজি শেখ ইংরিজি শেখ। বেশি কঠিন না দ্যাক চেষ্টা করে।
  • $ | 51.8.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২০:২৫551341
  • সোলার কুকারের কি দরকার, থার্ড ওয়ার্ল্ডের ভিখিরিরা ফটোসিনথেসিস শিখে নিলেই পারে।
  • dc | 2402:e280:2141:1e8:44de:606e:f252:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২০:২৩551340
  • আগের পোস্টটা ১৯:৫০ কে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত