এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:44de:606e:f252:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২০:২২551339
  • পুরোপুরি ভুল। 
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২০:২১551338
  • দেখুন, সোলার কুকারের কারখানা সেভাবে টেকঅফই করল না। সেরকম হলে ওইরকম কারখানা তার আনুষঙ্গিক ইন্ডাস্ট্রি, বিপণনের কৌশল কত চাকরি তৈরী করত। আমাদের মতন দেশে রান্নার জন্য ওরকম ক্লীন ইকোফ্রেন্ডলি টেকনোলজিও কত দরকার।
  • তরমুজ | 2409:40e0:101f:dff1:8000::***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৯:৫০551337
  • নতুন টেকনোলজি, পুরোন কোন না কোন টেকনোলজি কে রিপ্লেস করেই আসে। তাই চাকরি বা কর্মসংস্থান তৈরি, টেকনোলজির জন্য ঠিক হয় না। হয় সেই কাজটার চাহিদার উপর ভিত্তি করে। যেমন ডিজিটালাইজেশন, অটোমেশন হয়ে কত বিভাগে কত চাকরি নষ্ট হয়েছে। তাই চাকরি তৈরির জন্য অর্থনীতি গুরুত্বপূর্ণ। সাপ্লাইয়ের সাথে চাহিদাও থাকতে হবে। না হলে জব তৈরি হয় না।
  • হেঁয়ালি | 49.206.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১৯:৪৬551336
  • মাযু ইরানে পদাতিক নামালে টাকা ১০০ পেরোবে ?
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১৮:৪৭551335
  • অনেক লোক, অনলাইনে অফলাইনে বলছেন 'যে আসে আসুক, এরা যাক', সেই নৈরাজ্যাদাদার কথা মনে পড়িয়ে দেয়।
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১৮:৩৭551334
  • নতুন ধরণের চাকরি তৈরী হচ্ছে না ? নতুন টেকনোলজি ভিত্তিক ?
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১৮:২৬551333
  • আমাদের কলেজ আমলে মোবাইল ফোন ছিল না বলে সত্যিই বাঁচোয়া, নইলে প্রাপ্তবয়স্ক মানুষের উপরে এরকম এত নজরদারি .... এ ত একেবারে অষ্টাঙ্গবন্ধন করে রাখা .... আমরা সেই কোন গাঁ মফস্বলের মানুষ, তারাও দিব্যি নিজেদের মতন হাটে বাজারে গঙ্গার তীরে পার্কে মেট্রোতে ঘুরতাম, এদিক সেদিক ছোটোখাটো ট্রিপ নিতাম ....
  • Manali Moulik | ৩০ মার্চ ২০২৬ ১৮:২১551332
  • সত‍্যি কথা।  অনেকেই বলছেন আই আরকে কর্পোরেটের সঙ্গে কানেক্ট করো। আমার ইচ্ছা অ‍্যাকাডেমিকসে্ থাকার। দেখা যাক....
  • তরমুজ | 2409:40e0:104c:f046:8000::***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৮:১৩551331
  • সারা দেশেই জব মার্কেটের অবস্থা খুব খারাপ। নন টেকনিক্যাল দের জন্য তো আরও খারাপ। যত দিন যাচ্ছে আরও বেশি খারাপ হচ্ছে। পুরোন যারা আছেন, তারা তো মোটামুটি একটা জায়গায় চলে এসেছে। ফ্রেশার দের অবস্থা খুব খারাপ। আই আই টি র প্লেসমেন্ট আর প্যাকেজের অবস্থাও খুব খারাপ। তার উপর ইনফ্লেশন।
  • Manali Moulik | ৩০ মার্চ ২০২৬ ১৭:৩৮551330
  • খুব দুর্দিন ! পিপি একটু বাজে বকে বটে, কিন্তু অ‍্যাট লিষ্ট যতোদিন না অন‍্য কোথাও জব পেয়ে যাচ্ছি (কথাটা হয়তো স্বার্থপরের মতো বললাম, তবুও) বেঁচেবর্তে থাকতে হলে পিপিই ঠিক আছে! এখন মানে মানে কাটতে পারলে হয়।
  • তরমুজ | 2409:40e0:27:372d:8000::***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৭:২৯551329
  • শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা মাথার বাতি জ্বালান। বিজেপি কী করতে চেষ্টা করছে বুঝুন। এস আই আর, এন আর সি, এগুলো কিছুই না। আসল চক্রান্ত অনেক গভীর।
  • তরমুজ | 2409:40e0:27:372d:8000::***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৭:২৩551328
  • এখনও বিজেপি পশ্চিম বঙ্গে এল না। এত কিছু থাকতে বাঙালিদের দোকানগুলো আক্রমন করা হচ্ছে, কেন বলুন তো? এর পর কোন জায়গাগুলো আক্রমনের মুখে পড়বে? কৃষকের জমি, সাধারন মানুষের বাস্তু জমি, এগুলো? 
  • তরমুজ | 2409:40e0:27:372d:8000::***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৬:৫৯551327
  • শ্রীরামপুরের মুখার্জী রেস্টুরেন্টে রাম নবমীতে হামলা
     
  • dc | 2402:3a80:47f:b9aa:d9f6:850f:5a0b:***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৬:০৬551326
  • নানা লোকেশান শেয়ার তো প্রথমেই অফ করে দেওয়া উচিত। 
  • হেঁয়ালি | 49.206.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১৫:৫৯551325
  • ফোনে ফাইন্ড হাব ব্যবহার করে লোকেশন শেয়ার করে দিলেই তো হয়
  • dc | 2402:3a80:47f:b9aa:d9f6:850f:5a0b:***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৫:৫১551324
  • তবে এটা সত্যিই ঠিক যে আমাদের সময়ে ফোন ছিল না, আমরা বিরাট একটা ঝামেলার হাত থেকে বেঁচেছি। মোবাইলের থেকে বড়ো প্রাইভেসি কিলার আর কিছু আবিষ্কার হয়নি।  
  • dc | 2402:3a80:47f:b9aa:d9f6:850f:5a0b:***:*** | ৩০ মার্চ ২০২৬ ১৫:৫০551323
  • মানালি, বাড়িতে বলুন যে সারাদিনে একবার কি দুবার ফোনে কথা বলবেন। আমি আমার মেয়েকে বলে দিয়েছি মাকে বলতে যে মা যেন যখন তখন ফোন না করে, দরকার হলে মেয়ে মাকে ফোন করবে। মেয়ে হস্টেল থেকে বেরোলে ফেরার সময়ে একবার ফোন করে, আর ব্যাঙ্গালোর থেকে যখন চেন্নাই আসে তখন চেন্নাইতে বাস স্টপে নেমে দুয়েক সময়ে আমাকে ফোন করে, আমি বাড়িতে নিয়ে আসি। কাজেই একদম কড়াভাবে মা বাবাকে মানুষ করুন :-)
  • Manali Moulik | ৩০ মার্চ ২০২৬ ১৪:৪৪551322
  • কলেজে পড়তে আমরা কাওকে এটাও বলতুম না যে কোথায় যাচ্চি। বাড়িতেও জানতো সবাই বড় ঘড়ির তলায় দেখা কত্তে গ্যালো। এরপরের ফোন আসবে পৌঁছনোর পর। তাও ঘোর জঙ্গল টঙ্গল হলে, ফোন নাও আসতে পারে।
     
     
    আমার অন্তরের অন্তঃস্থিত  অন্তঃস্থল থেকে আপনাকে প্রণাম। আপনাদের প্রণাম। আমাকে সকালে উঠে কমপ্ল‍্যান-বিস্কুট খেতে হয় মুখ ব‍্যাজার করে, তারপর একটু পড়ে রেডি হয়ে লাঞ্চ। দেন বাসে উঠতে হয় কলেজের জন‍্য। যদুপুরে ঢুকে ফোন করে মাকে জানিয়ে দিতে হয় যে ক‍্যাম্পাসে এসে গেছি। টিফিন ব্রেকে ফোন। ছুটির সময় ফোন বাবাকে যে বেরোচ্ছি। চার নাম্বার গেটের বাইরে বাস ধরে ফোন করতে হয় মাকে যে কী বাস পেলাম। এক্সাইডে নেমে পরবর্তী বাস ধরে ফোন করে বলতে হয় যে কোন্ বাস পেলাম এবং বসার জায়গা পেয়েছি কিনা। এরপর বাড়ির ষ্টপেজে নামলে ততক্ষণে আটটা বা আটটা পনেরো বেজে যায়। বাবার অফিস ছুটি হয়, বাবা ওখান থেকে আমাকে নিয়ে বাকিটা অটো করে বাড়ি চলে আসে।  তারপর আছে রেসিটেশন ক্লাসে প্রেসির দাদাদের এই নিয়ে খ‍্যাকখ‍্যাক করে হাসি। প্রত‍্যেকের সিচুযেশন এক হয়না.... অথচ....
     
    আপনারা কী সুখী ছিলেন !!!  
  • একক | ৩০ মার্চ ২০২৬ ১২:২২551321
  • কাজ তো ল্যাপটপ নিয়ে গেলেই ম্যানেজ হবে। ওখানে ওয়াইফাই ঠিকঠাক। পাওয়ার কাট বর্ষার আগে খুব কম। 
    ইচ্ছে করছে যখন চলে যান। কলেজে পড়তে আমরা কাওকে এটাও বলতুম না যে কোথায় যাচ্চি। বাড়িতেও জানতো সবাই বড় ঘড়ির তলায় দেখা কত্তে গ্যালো। এরপরের ফোন আসবে পৌঁছনোর পর। তাও ঘোর জঙ্গল টঙ্গল হলে, ফোন নাও আসতে পারে।
  • Manali Moulik | ৩০ মার্চ ২০২৬ ১২:১৩551320
  • শান্তিনিকেতন যেতে ইচ্ছে করছে.......     ভীষণ।.... 
    কিন্তু সময়ও হাতে নেই আর কাজের চাপও দমবন্ধ করা...সেই ২০১৭ তে গিয়েছিলাম। 
  • কালনিমে | 103.56.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১১:৩৩551319
  • এটা মানতেই হবে - সায়েব গ‍্যাস টা ভালোই দেন।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ মার্চ ২০২৬ ১১:০৭551318
  • তার মানে সিলিন্ডারের দাম আরো দুশো টাকার মতো বেড়ে গেল।  
  • dc | 2402:e280:2141:1e8:f416:ff81:b462:***:*** | ৩০ মার্চ ২০২৬ ১০:৫৯551317
  • হ্যাঁ, ১৪ কেজির সিলিন্ডারে নাকি ১০ কেজি গ্যাস পুরে ছেড়ে দেবেন। এরকম খবর বেরিয়েছে, দ দিও কিছুদিন আগে লিখেছিলেন। 
  • কালনিমে | 103.56.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১০:১১551316
  • শুনলাম যে এল পিজি সমস্যা মেটাতে সায়েব shrinkflation আনছেন - ১৪ কেজির সিলিন্ডারে কম গ‍্যাস থাকবে! অবশ্য গুজব ও হতে পারে
  • b | 14.139.***.*** | ৩০ মার্চ ২০২৬ ১০:০০551315
  • @এল সি এম
    সচরাচর দিল্লি / গোয়া কে হিসেবের বাইরে রাখা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আর জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যগুলিকেও।
    এবারে বাকি রইলো যে কটা রাজ্য, সেগুলোর পরিপ্রেক্ষিতে প ঃ বঃ কোথায়?
  • :|: | 2607:fb90:bd4b:9211:9990:f2a6:ce01:***:*** | ৩০ মার্চ ২০২৬ ০৬:১৫551314
  • একটা সাতের কমেন্টের জন্য বাওজামবাগানের ক্যাফেতে চিফ কমেন্টার পজিশন দেওয়া হলো। এইরকম কথা বলবেন আর শুয়ে বসে ঘুমিয়ে খেয়ে দিন কাটাবেন।   
  • &/ | 151.14.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০৩:৩০551313
  • মহাশ্বেতা দেবী কি 'হাজার চুরাশির মা' উপন্যাসটাই প্রথমে লেখেন? তার আগে কি কোনো উপন্যাস লিখেছেন? নাকি তখন অনুবাদের কাজ করতেন?
  • &/ | 151.14.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০৩:২৫551312
  • সেদিন অভয়ার জায়গায় যদি কোনো পুরুষ ডাক্তার খুন হত, সেই ভিক্টিম যদি রেপডও হতো, সেটা গুরুত্ব পেত না, উল্লিখিত হত না। কারণ পুরুষদের রেপড হবার ব্যাপারটা সমাজ যাহ যাহ হুশ হুশ করে দেয়। তাই তার নাম গুমনামীও করা যায় না ওভাবে। তাই পুরুষ ডাক্তার খুন হলে খুনটাকেই শুধু দেখাতে হত, নাম গুম করা যেত না। মহিলা ডাক্তারের ক্ষেত্রে সুবিধা বেশি পায় পুরুষতান্ত্রিক সমাজ। দে কালি লেপে, দে নাম গুম করে, লুজারগুলো মরুক ডবল ডবল, আমরা পুচ্ছ তুলে নাচি।
  • . | ৩০ মার্চ ২০২৬ ০৩:২৩551311
  • একটা প্রশ্ন ছিল। সাহিত্য আকাদেমি পুরস্কারের শীর্ষ তালিকা কোথায় পাওয়া যাবে? 
    অনলাইনে থাকলে লিংক পেলে দেখতে পারব আর কারা এই লিস্টে আছেন। 
    তবে ২০২৫ এ অন‍্য একজন বাংলা পুরস্কার পেয়েছেন বলে খবর পেলাম।
    শীর্ষ তালিকাটির লিংক কেউ শেয়ার করবেন প্লিজ?
  • . | ৩০ মার্চ ২০২৬ ০৩:১০551310
  • ভারতীয় দণ্ডবিধির কীসব ধারায় রেপ ভিকটিমের নাম মুখে  আনা বা লেখা ভয়ঙ্কর রকমের পাপ। সেই পাপের শাস্তি দুবছরের জেল।
    এখন কোশ্চেন হচ্ছে যে, কেন পাপ?
    উত্তরটা ভেরি ইজি। সোশাল স্টিগমা থেকে ভিক্টিম কে রক্ষা করা।
    আরে বাঁড়া যে ভিক্টিম মরে গিয়েছে পুড়ে ছাই হয়ে টোটাল ভ‍্যানিশ, তার ওপরেও স্টিগমা চাপাবি?
    চাপাবে। কারণ দুটো ।
    এক, যারা আইন বানায়, তারাও এতে বিশ্বাস করে যে রেপ হওয়াটা হেবি লজ্জার। সেই ফুল অউর কাঁটে টাইপ উকিল, যে নির্ভয়ার কেসে রেপিস্টদের জন‍্য ডিফেন্ড করছিল, তার বয়ান, বিবিসিতে দেখেছি ২০১৫ সালের মার্চ মাসে। ওই ডকুমেন্টরি ভারতে ব‍্যান করা ছিল বলে শুনেছি।
    এরাই তো জেনারেল পাবলিক, আইন প্রণেতা টু রক্ষক, সব একই গামলার মাল।
    দু নম্বর পয়েন্টটা পার্সিপেলিস বইটা পড়লে বোঝা যাবে। শিশু মার্জান যখন বড়ো হয়ে ঈশ্বর হতে চেয়েছিল, তার ঠাকুমাকে সে বোঝাতে লেখেছে, সে কোন জিনিসটা নিষিদ্ধ করে দেবে ঈশ্বর বনে গেলে। সম্ভবত বুড়ো হওয়া বা অসুস্থ হওয়া, এই দুটোর মধ্যে একটা, এখন হাতের কাছে বইটা নেই তাই মনে পড়ছে না।
    তা, এই আইনও সেরকম। নাম ভ‍্যানিশ হয়ে যাবার ভয় থাকলে কি আর জ‍্যান্ত ভিক্টিমেরা আইনের দ্বারস্থ হবে? বিচার চাইবে? তাকে কে সারাটা জীবন নাম হীন হয়ে বাঁচতে হবে, এমনকি মরে গেলেও শ্রাদ্ধবাসরে তার নামোচ্চারণ হবে না। তার চেয়ে রিপোর্ট না করাই ভালো অপশন। রিপোর্ট না হলে, রেপ হয় নি। সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত