এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ৩০ মার্চ ২০২৬ ০২:৪৫551309
  • রেপ হলে নামটাও উবে যায় ভারতে।
    কি কিউট না?
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০১:৫১551308
  • এতকাল  এই  যে  তৈরী  নাম  ও  তার  মা  তার  বাবা  করে  উল্লেখ,  (অথচ  অভিযুক্ত  আসামী রা  নিজের নাম নিয়ে  ঘুরছে ) যেন  এরাই  অপরাধী , এঁরাই  গুমনামী , এই  অবস্থা  থেকে  বেরিয়ে  নিজ  নামে  মিডিয়ায়  আসতে  পারছেন , এটাকে  একটা  ইতিবাচক  দিক  বলে  মনে  হয় 
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০১:৪৪551307
  • হ্যাঁ , ওই  ভদ্রলোক  পশ্চিমবঙ্গে  থাকেন  বলেই  মনে  হল ।ওঁর  বক্তব্যের  সমর্থনে  যাঁরা  বক্তব্য  দিচ্ছেন  যে ডাবল  ইঞ্জিন  লাগিয়ে  ছুটতে  চান অর্থাৎ  কিনা  কেন্দ্রে  রাজ্যে  একই , তাহলে  কেন্দ্রের  বঞ্চনা  থাকবে না , তাঁরাও  পশ্চিমবঙ্গের  বাসিন্দা 
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০১:৩৭551306
  • যদুবাবু , একদম , একদম।  কীবোর্ডে  আনা  যায়  না  এতই  ইয়ে ....
  • lcm | ৩০ মার্চ ২০২৬ ০১:২৮551305
  • পশ্চিমবঙ্গের অনেক ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতি হয়েছে, কিন্তু সার্ভিস/মেইনটেন্যান্স কোয়ালিটি ভালো নয় ... 
     
    West Bengal has a high road density of 103.69 km per 100 sq km, exceeding the national average of 74.7 km.
    West Bengal has one of the highest road densities in India. 
     
    However, the state faces challenges with road quality, experiencing high crash severity (53.9% vs. 32.4% nationally). While urban connectivity grows, many areas suffer from poor maintenance, contrasting with the developed highway networks in states like Maharashtra.
     
    ইনফ্রা-র পুওর মেইনটেন্যান্স এর জন্য অনেকে দায়ী করেন - তোলাবাজি, সিন্ডিকেটরাজ, দুর্নীতি ...  এর কিছুটা তো পারসেপশন থাকবেই, এগুলো ডেটা দিয়ে এস্ট্যাবলিশ করা মুশকিল ... 
  • lcm | ৩০ মার্চ ২০২৬ ০১:২০551304
  • হ্যাঁ, এখানে অনেকে ঈশারা ইঙ্গিতে লেখেন... পার্টি তো বেশি নেই - বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম ... এত ইশারার প্রয়োজন নেই...
  • lcm | ৩০ মার্চ ২০২৬ ০১:১৮551303
  • প্রসঙ্গত, স্টেট জিডিপি তে পশ্চিমবঙ্গের পজিশন ৬ নং এ আছে দীর্ঘদিন ধরে (প্রায় ৩৫ বছরের ওপর ) ... এর মধ্যে একটি ফ্যাক্টর আছে, যেমন কিছু রাজ্য ভেঙে দুটো রাজ্য হয়েছে, অর্থাৎ, অন্ধ্রপ্রদেশ/তেলেঙ্গনা একসঙ্গে ধরলে, বা, মধ্যপ্রদেশ/ছত্তিশগড় একসঙ্গে ধরলে - মোট জিডিপি তে পশ্চিমবঙ্গের পজিশন নেমে আসবে ...  
  • যদুবাবু | ৩০ মার্চ ২০২৬ ০১:১৪551302
  • আচ্ছা, ড্যাশ মানে বিজেপি? তো &/ বিজেপিকে ড্যাশ বলেন কেন? এ কী এতই খারাপ কথা যে মুখে না যায় না এমন? তাহলে ঠিক আছে। :D 
  • lcm | ৩০ মার্চ ২০২৬ ০১:১০551301
  • এ নিয়ে আগে লেখা হয়েছে ... তুলনামূলক আলোচনার জন্য তথ্য পাওয়া মুশকিল ... তবুও মোটামুটি ৩ টে ইনডেক্স যদি দেখা যায় ... 
     
    ১) স্টেট জিডিপি ( ৬ নং এ পশ্চিমবঙ্গ )
    ২) পার ক্যাপিটা ইনকাম ( ২৩ )
    ৩) হিউম্যান ডেভলপমেন্ট ইনডেক্স ( ২৭ ) 
     
    এখন যেসব রাজ্যে বিজেপি সরকার আছে (এবং কেন্দ্রে যখন বিজেপি সরকার আছে) তাদের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য ট্রেন্ড ডেটা দরকার ... 
     
    State GDP 
     
    State Wise Per Capita Income
     
    State Wise HDI (Human Development Index)
  • যদুবাবু | ৩০ মার্চ ২০২৬ ০১:০৭551300
  • &/: আরেক ভদ্রলোক আবার ফেসবুকে লিখলেন, এবার ভোটে ড্যাশ পার্টিদের ড্যাশ মারিয়া দাও। সেই শুনে তৃতীয় জন বললেন না না একী ড্যাশের লেখা ড্যাশ না পড়ে এলে তো সিরিয়াস বিষয়ে কথা বলা যাবে না, তাই যাই ড্যাশ পড়ি, ফিরে এসে কোটেশন দিয়ে দেবো। চতুর্থ জন হতাশ হয়ে বললেন আমি তো কিছুই পড়িনি, তাই আজকে শুধু ড্যাশ ড্যাশ দিয়েই একটা নিরুচ্চার ড্যাশের কবিতা লিখবো। এতে মেলাঙ্কলিক র২হ দীর্ঘশ্বাস ফেলে বললেন, "কোথায় আমার ড্যাশ?" এবং সেই শুনে কোপনস্বভাব ড্যাশ ব্যানার্জি বল্লেন তবে রে ড্যাশের বাচ্চা দাঁড়া আমি রাত্রে একটু ড্যাশ খেয়ে ড্যাশজিপিটি বাগিয়ে আসছি। আজ তোর ড্যাশ কি আমার ড্যাশ! 
  • হেঁয়ালি | 2406:7400:10c:f8d1:3d55:47a0:b9b7:***:*** | ৩০ মার্চ ২০২৬ ০০:৪০551299
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০০:২৭
    এই ভদ্রলোক কোথায় থাকেন?
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ০০:২৭551298
  • এক ভদ্রলোক ফেসবুকে লিখলেন, যেসব রাজ্যে ওই ড্যাশ পার্টিক্ষমতায় আছে, সেইসব রাজ্যগুলোর নাকি খুবই উন্নতি হয়েছে, অর্থনৈতিক ইত্যাদি উন্নতি। উন্নতি কি সত্যিই হয়েছে? নাকি এরকম একটা ধারণা এই ফেসবুকে পোস্ট কমেন্ট করা সাধারণ লোকেরা (এবং তাদের আশেপাশের বিস্তর লোক) পেয়েছে?
  • dc | 2402:e280:2141:1e8:c139:e9f8:98d:***:*** | ২৯ মার্চ ২০২৬ ২৩:৫৩551297
  • আজ দেখে এলাম প্রোজেক্ট হেইল মেরি, ফিনিক্স মার্কেটসিটির আইনক্স থিয়েটারে। চারজন গেছিলাম, আমি, বৌ, আর দুই খুদে, কৃশ আর শালু (অবশ্য তারা এখন আর খুদে নেই, শালু ক্লাস টেনে আর কৃশ নাইনে পড়ে)। অনেকদিন পর হলে গিয়ে সিনেমা দেখলাম, চারজনেরই বেশ ভালো লাগল। ছোটদের সবচেয়ে ভালো লেগেছে রকিকে, রকির নানারকম ভয়েসকে। আর আমার ভালো লাগলো সিলিকন বেসড লাইফ ফর্ম আর ইকোলোকেশানের কনসেপ্ট, আজকাল হলিউডে এইসব কনসেপ্ট আর দেখায় না। আর হলে খুব ভিড় দেখলাম, ইন্ডিয়াতে বোধায় সিনেমাটা হিট করবে। ওভারল রেকমেন্ডেড। 
  • Manali Moulik | ২৯ মার্চ ২০২৬ ২৩:১৮551296
  • রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের ঘটনাটা অসম্ভব দুঃখজনক। ওনার অভিনয়, পডকাষ্ট, লেখালেখির পাশাপাশি ইন্টারভিউগুলো দারুণ !  ইউটিউব চ‍্যানেল 'সহজ কথা' ভীষণভাবে ফলো করতাম। খুব খারাপ লাগছে।
  • . | ২৯ মার্চ ২০২৬ ২২:৪৭551294
  • শুটিং চলছিল নৌকায়।
    প্রচুর জায়গায় দেখলাম। আরেকজন মেয়েও ডুবে গেছল, সে বেঁচেছে কিন্তু শকে আছে। সবার নাম তো জানি না, চিনিও না। রাহুলের মতো ট‍্যালেন্টেড অভিনেতা, এত অল্প বয়সে, জাস্ট এত খারাপ লাগছে যে, ঠিক বোঝাতে পারছি না। শিল্পীদের বা কর্মীদের কোনও সেফটি নেই ইন্ডাস্ট্রিতে।
    সেই ১৯৭৬/৭৭ সালে কেয়া চক্রবর্তীর মৃত‍‍্যুর ঘটনাও সেইম নেগলিজেন্স। জীবন যে রকম সিনেমার শুটিং এ কেয়াকে সাঁকরাইলের গঙ্গায় ঝাঁপ দিতে বলা হয়। ডামি ছিল না। কেয়া সাঁতার জানতেন না। পঞ্চাশ বছর কেটে গেল, কিস‍‍্যু বদলায় নি ভালোর দিকে।
  • lcm | ২৯ মার্চ ২০২৬ ২১:৫২551293
  • সেকি! ... শুটিং চলাকালীন নৌকো উল্টে ... কাগজের খবরে তো এসব লেখে নি ...
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ মার্চ ২০২৬ ২১:৪৪551292
  • আমি অপরাজিতা আঢ‍্য র একটা ইন্টারভিউ শুনলাম, ওঁর পরিচিত লোকজন ওই সময় তালসারিতে ছিল। তাদের চোখের সামনে শুটিং চলাকালীন দুর্ঘটনা টা ঘটেছে বলে জানালেন। নৌকা উল্টে রাহুল জলে পড়ে যান, বড়ো ঢেউ এসে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ওঁকে পাওয়া যায়।
     
    শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার খবরটা বার বার বলা হচ্ছে প্রোডাকশন হাউসের তরফ থেকে, সম্ভবত যাতে ওদের ওপর ব্লেম না আসে।
  • lcm | ২৯ মার্চ ২০২৬ ২১:৩৮551291
  • শকিং!  ... বলছে শুটিং প্যাক আপ হয়ে যাবার পরে জলে নেমেছিল ... হয় সাঁতার জানত না, বা, বালিতে পা আটকে গেছিল ... ১০-১২ কিলোমিটার ​​​​​​​দূরে ​​​​​​​হাসপাতালে ​​​​​​​নিয়ে ​​​​​​​যাবার ​​​​​​​পথে ​​​​​​​মৃত্যু ​​​​​​​হয় ... 
     
    সমুদ্রে ​​​​​​​সাঁতার ​​​​​​​ব্যাপারটা ​​​​​​​ক্যাসুয়ালি ​​​​​​​নেওয়া ​​​​​​​উচিত ​​​​​​​না ... 
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৯ মার্চ ২০২৬ ২১:১৩551290
  • রাহুলবাবুর একটা পুরনো ইন্টারভিউ দেখলাম। বামপন্থী অবস্থান আর তৃণমূল বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন। আবার নো ভোট টু বিজেপিকেও স্বাগত জানিয়েছেন। 
  • | ২৯ মার্চ ২০২৬ ২০:৫৮551289
  • সুস্বাগতম।
  • . | ২৯ মার্চ ২০২৬ ২০:৩৫551288
  • আচ্ছা। থ‍্যাংকস।
  • | ২৯ মার্চ ২০২৬ ২০:৩৫551287
  • রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার নধরের ভেলায় ছিলেন। খবরটা দেখে কিরকম একটা লাগছে।
  • | ২৯ মার্চ ২০২৬ ২০:৩২551286
  • ব্যানার্জি।
  • . | ২৯ মার্চ ২০২৬ ২০:২৩551285
  • সাত‍্যকিবাবুর পুরো নাম কী?
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ মার্চ ২০২৬ ২০:১৩551284
  • খুবই দুঃখজনক ঘটনা। পডকাস্ট, নাটক, সিনেমা, লেখালেখি কত কিছু নিয়ে ছিলেন। আগে ভীষণ মদ্যপানের অভ্যাস ছিল, ছেলের কথা ভেবে সেসবও কমিয়ে এনেছিলেন। হঠাৎ এরকম মৃত্যু মেনে নিতে খুবই খারাপ লাগছে। 
  • | ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৮551283
  • নধরের ভেলা দেখে এলাম। অসম্ভব  ভাল লেগেছে। বাড়তি পাওনা ছিল সিনেমা শুরুর আগে সাত্যকিবাবুর গান। 
  • :|: | 2607:fb90:bd4b:9211:9f7:fd0e:3d18:***:*** | ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৮551282
  • এমনকি আনন্দ বাজারের প্রকাশিত আগে ওঁর যে নস্টালজিয়া মূলক লেখাগুলো পড়েছি সেগুলোও বেশ ভালো লাগতো। খুবই আশ্চর্য হয়েছি খবরটা দেখে।
    ঠিক "পদ্মপত্রে জল, জীবন চঞ্চল"
  • যদুবাবু | ২৯ মার্চ ২০২৬ ১৯:৫০551281
  • হ্যাঁ, এইমাত্র খবর দেখলাম আনন্দবাজার, আজকালে। আমার-ই বয়সী। ওর পডকাস্ট দেখতাম মাঝে মাঝে, ভালো লাগতো। খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। জীবন বড়োই ভঙ্গুর। 
  • . | ২৯ মার্চ ২০২৬ ১৯:৪৫551280
  • অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় দিঘায় তালসারিতে শুটিং করতে গিয়ে নৌকো থেকে পড়ে গিয়ে নিহত।
    বিশ্বাস করতে পারছি না জাস্ট। ওর অভিনয় এত ভাল লাগত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত