এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ মার্চ ২০২৬ ২৩:০০550012
  • b | 117.238.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৩৬549987
     
    স্কটল্যান্ড ও ওয়েলসেও পাওয়া যাবে।  ইংল্যান্ড ও ইউরোপের সবজায়গায় পৌঁছে দেওয়া যাবে মোটামুটি।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:৫২550011
  • ডিসি, নাম হয়ত শুনেছেন, কাটিয়ে দিয়েছেন, মনের মধ্যে নেন নি। কারণ এর আগেও নানা সময়ে জাগো বাংলার উল্লেখ সাইটে হয়েছে। কেজানে তখন হয়ত আপনি ভেবেছেন এ কোনো রসিকতা হয়ত ! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:৪৬550010
  • চতুর্মাত্রিক, সে শুধু কাশীই বা কেন, সর্বত্রই তেমন। যেমন মন নিয়ে দেখা, তেমন দেখতে পাওয়া। কবি বলেন, 'তুমি জানো ভোজের বাজি/যে তোমায় যে নামে ডাকে, তাতেই তুমি হও মা রাজি'
  • dc | 2a09:bac3:3f46:1a8c::2a5:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:৪১550009
  • অরণ্যদা তাই দেখছি :-(
  • aranya | 2601:84:8582:8580:25f9:9296:a6c1:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:৪০550008
  • ডিসি, জাগো বাংলার নাম শোনো নি ! খুবি পিছিয়ে আছ :-)
  • :|: | 2607:fb90:bdb0:99af:19b5:3e03:923c:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:৩৯550007
  • ২২:১৭: কাশী আর বেনারসে কিন্তু পার্থক্য আছে। কাশী ভক্তের বেনারস টুরিস্টের। টুরিস্ট যেটিকে হাতি বলে ভক্ত তাঁকেই দেখে শ্রীগনেশজি। এখন আপনি কোন পরিচয়ে যাবেন সেই অনুযায়ীই দেখতে পাবেন। যত্র ভাব তত্র লাভ কিনা। 
  • albert banerjee | ১৩ মার্চ ২০২৬ ২২:৩৭550006
  •  
    The Pit and the Pendulum (1991)
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:6000::***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:৩৭550005
  • &\ জাগো বাংলা সত্যিই জানতাম না! 
     
    কেকে, আপনার সাথে একটা কফিশপ খুলতে পারলে দারুন হতো :-)
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:২৯550004
  • শুনুন দ্রবময়ীর গল্প।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:২৪550003
  • আর সেই ট্রেনে বিরিঞ্চিবাবা আর গুরুপদবাবু! কাশী থেকে ফেরার পথে। 'ওঠ, ওঠ, ওঠ', সূর্য ওঠানো। কাশীর পত্তনের সময় নাকি বিরিঞ্চি বললেন এ শহরের উপর দিয়ে কত কী যাবে, কত কী আসবে! ঠিকই তো! ঃ-)
  • kk | 2607:fb91:4c8b:e2ab:c094:e1c2:fc8:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:২১550002
  • অ্যান্ডর,
    আর 'ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল?' কাশীর পটভূমিতেই।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:২০550001
  • ঈশ, পুরো সজনেফুল পাতুরি কাদায় পড়ে গেল! শেষে কিনা বুদ্ধু গুহ !!!!
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:১৭550000
  • কাশী যাওয়া হয় নি। একবার যেতে হবে। সেদিন 'দ্রবময়ীর কাশীবাস' গল্পটা পড়ছিলাম। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:১৪549999
  • আরে ডিসি, জাগো বাংলা তো তৃণমূলী মুখপত্র যাকে বলে। ওখান থেকেই তো এপাং ওপাং ঝপাং ইত্যাদি জিনিসপত্র প্রকাশিত হয় যদ্দূর শুনেছি।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:১১549998
  • ভালো একটা স্যান্ডউইচের আইডিয়া পেলাম। কড়া করে টোস্ট করা দুই স্লাইস পাঁউরুটির মাঝে কয়েক পরত রাবড়ি। রাবড়ির বদলে মোটা সর (মোষের দুধের হলে ভালো হয়, নিবু আঁচে অনেক্ক্ষণ বসিয়ে রাখলে যা হয়) সামান্য গুঁড়ো চিনি সহযোগে, তাও চলতে পারে।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:c094:e1c2:fc8:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:০৮549997
  • আমি মধ্যে মধ্যে ডিসির সাথে নানা বিষয়ে এমন একমত হতে দেখি নিজেকে (বেনারসের টইতে পাঁউরুটি ইত্যাদি)! ডিসির সাথে মিলে একটা 'হ্যাংলাথেরিয়াম সোসাইটি' খুলবো ভাবি :-)
  • dc | 2402:e280:2141:1e8:350a:a7e1:b2dc:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২২:০৬549996
  • জাগো বাংলা বলে একটা নিউজপেপার আছে, তাই জানতাম না laugh
     
    এইজন্যই গুরুতে আসি - কতো কি জানতে পারি! 
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২২:০২549995
  • জাগো বাংলায় কী হয়েছে? জিনিসটা একটু সবিস্তারে যদি বলেন কেউ অনুগ্রহ করে, ঋদ্ধ হই।
  • Manali Moulik | ১৩ মার্চ ২০২৬ ২২:০০549994
  • একটি ধ্রুপদী প্রেম চাই। শুদ্রক, মল্লভাচার্য বা বিশাখদত্তের কোনো ধীরোদ্ধত বা চিরললিত নায়ক। নাহলে জীবন দিন দিন ঊষর হয়ে যাচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৫২549993
  • চচ্চড়ি লিখতে গিয়ে চচড়ি হয়ে গেছে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৫১549992
  • সিম্পল খাবারের তুলনা হয় না। অলিভ অয়েল দিয়ে ব্রেড, ডাল রুটি, আলুপেঁপেসেদ্ধ, সজনে ডাঁটার চচড়ি ----এইসব খাবারের তুলনা নেই
  • kk | 2607:fb91:4c8b:e2ab:c094:e1c2:fc8:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৪৬549991
  • হ্যাঁ, ওঁর ঐ 'টেস্টঃ মাই লাইফ থ্রু ফুড' বইটাও খুব ভালো। আমি ইতালিয়ান খাবার খুব ভালোবাসি। মাত্র তিনটে চারটে উপকরণ দিয়ে রান্না, তাদের স্বাদ গুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠে সেই রকম।
  • Srimallar | ১৩ মার্চ ২০২৬ ২১:৪৪549990
  • যেখানে কাজ করি, সেখানে মূল কাজের পাশাপাশি বহু মানুষকেও ফোন ক’রে জিগ্যেস করতে হয়, ‘আমি অমুক স্টাডি সেন্টার থেকে বলছি। আপনি কি অমুক বলছেন? আপনি নোটস পেয়েছেন? ইত্যাদি... ইত্যাদি...’ কিছু মানুষ ফোন ধরেনও না। Caller tune এ হয়তো অরিজিৎ সিংহের কোনও গান বাজছে, কিংবা চন্দ্রবিন্দুর কোনও গান। আবার এমনও হয়, যাঁকে ফোন করেছি, তাঁর স্বামী ফোন ধরেছেন। বলছেন, ‘উনি তো এখন স্নানে গিয়েছেন। এলে আপনাকে ফোন করতে বলছি।’ ফোন আসে না। কাজের জায়গায় সকলে বলে, কী সুন্দর কথা বলি আমি! আমার কণ্ঠ কত চমৎকার! এসবও শুনতে হয়... 
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৪২549989
  • সেই অমলেন্দুবাবুই কি এই যে কবিতা থ্রেড খুলে খুলে দিচ্ছেন, ৪৫ নম্বরে এসেছেন এখন, তিনি? নাকি ইনি অন্য লোক?
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৪০549988
  • এক ভদ্রলোক তীর্থদাকে কয়েছিলেন, ইতালিয়ান খাবার আর শক্তটা কী? নুডল সিদ্ধ করো আর সস ঢাইল্যা দ্যাও। ঃ-)
    এই হাসিখুশি সাহেবের রান্না বড়ই ভালো।
  • b | 117.238.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৩৬549987
  • আচ্ছা পাশে দেখছি অমলেন্দু বাবুর লেখা ইংল্যান্ডে পাওয়া যাচ্ছে। স্কটল্যান্ড কিম্বা ওয়েলসে পাওয়া যাবে না ?
  • dc | 2402:e280:2141:1e8:350a:a7e1:b2dc:***:*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৩১549986
  • কেকে দেখলাম স্ট্যানলি টুচির কথা লিখেছেন। উনি আমার অত্যন্ত প্রিয় অভিনেতা, কতো সিনেমা শুধু ওনার জন্য দেখেছি! ওনার একটা ট্রভেল সিরিজ আছে, সার্চিং ফর ইটালি। ওনার নিজের কুকিং শোও আছে। এইটা দেখতে পারেন, একদম সিম্পুল পাস্তা উইথ গার্লিক আর অলিভ অয়েলঃ 
     
  • &/ | 151.14.***.*** | ১৩ মার্চ ২০২৬ ২১:৩১549985
  • হুতেন্দ্র, আপনার লেখায় 'আয় ভাই একটু চিন্তা করি দু'জনে ছায়ায় বসে' খুবই ভালো লাগল। চিন্তা করা একটা ভালো অভ্যাস। ঃ-)
    আমাদের এক টিচার ছিলেন স্কুলে, কেউ তাঁকে কিছু জিজ্ঞস করলেই তিনি বলতেন, "দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই।" সেই থেকে জনান্তিকে তাঁর নামই হয়ে গেল চিন্তামণি। ঃ-)
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ মার্চ ২০২৬ ২০:৫৩549984
  • কাল পরশু কে কে আসছেন কলেজ স্ট্রিট বই মেলায়? চলে আসুন, থাকছি, দেখা হবে। 
  • হিহিহি | 2a0b:f4c2::***:*** | ১৩ মার্চ ২০২৬ ১১:৫৩549983
  • আরে হমিকচোর যে। এত পায়তারা কশে আইএছবিএন চুরি করেও বিক্রি করা গেল না এ দুক্ষু কোথা রাখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত