এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ১৫:১৫549682
  • হ‍্যাঁ হতেও পারে। আমি মাছ বলতে রুই, কাতলা আর কদাচিৎ পমফ্রেট ছাড়া তেমন কিছু খাই না। আমার ব্রয়লার ভরসা। মাছ একেবারে ভালোবাসি না। তবে এই যে রমিতবাবু বললের ঝাল দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়, এটা কিন্তু ঠিক। স্বল্প ব‍্যঞ্জনে বেশী পেট ভরানোর জন‍্য হয়তো এটার জন্ম। এর পিছনেও অর্থনীতি। তবে বিভিন্নপ্রকার মাছের বর্ণনা আছে বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গলে, বেহুলার স্বামীগৃহে ফিরে আসার পরের বিশাল রান্নার আয়োজনের বর্ণনা। মুকুন্দরাম চক্রবর্তীর অম্বিকামঙ্গলেও কালকেতু আর ফুল্লরার বিয়ের মেনুর উল্লেখটা বেশ। তবে যশোর নিয়ে প্রেমেন্দ্র মিত্রের অসাধারণ উপন‍্যাস, "সাদা ঘোড়ার সওয়ার" এটায় যশোরের এক জমিদারবাড়িতে যা যা রান্নার ফিরিস্তি পড়েছি, তাতে মনে হয়নি পার্টিশনের আগে কোনো ইনভেন্ট করা এসব রান্না প্রচলিত ছিলো সেখানে। 
  • Ekak | ১০ মার্চ ২০২৬ ১৫:০৭549681
  • আরেকটা কথা বলে যাই সিভিলাইজেশনের প্রশ্ন যখন উটলোই ,  বাঙালরা সভ্যতার নিরিখে ইহুদিদের পরেই। মানে আর কেও মাঝখানে আসবেনা। পৃথিবীর যে কোনেই যাক দুদিনে সেখানকার কোলচর আপন করে নেবে। আমার এক বন্ধু বয়েসে জুনিয়র  , বেলঘড়িয়ার মেসে থাকত , দুহাজার  চার নাগাদ সাতমাসের জন্যে ইউএস গেসলো। আইটি নয় , হসপিটাল ইন্ডাস্ট্রির লোক। সে যাগ্গে।।.......ফেরার পর একদিন বাড়িতে ডেকেছি মাল কে। দেখি ভাত ফাত খেয়ে বলচে :  দোস্ততো ,  তুর ঘরে কুক নাই ? 
     
    তো আমি বললুম না হ্যাঁ আচে ,  সকালে আসে।  আবার বলে , হুন না , হেবিট এমন হয়ে গ্যাসে বাই কুক সারা সলে না। পানি বোতল কেমং দ্যাখতে ইয়াদ আসে  না। দেখ্না ফিরিজে কুক নাই ?
     
    কর্পোরেশনের কলের জল খেতো সাত মাস আগে। জন্ডিসের ভয় দেখিয়েও প্যাকেজড ওয়াটার কেনাতে পারিনি কোনোদিন। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ১৪:৫৬549680
  • ঘটিরা প্রচুর মাছ খায় ওইসব বলে কোনো লাভ নেই। যে অঞ্চলের লোক যেমন মাছ পেতো, তেমন খেত।   আর আমি তো শুটকি সম্মন্ধে ভালোই বললাম যে এটা এক ধরণের প্রসেসিং সেলফ লাইফ বাড়ানোর জন্য।  ওটা তো ​​​​​​​আগে ​​​​​​​থেকেই ​​​​​​​প্রচলিত ছিল।  
     
    আর লইটা মাছ ও প্রচুর ঘটি কে খেতে দেখেছি। আমি নিজেও খাই। 
     
    কিন্তু পাশাপাশি  একটা বড় সংকটও অনেক রেসিপির জন্ম দেয় । গ্রেট ডিপ্রেশন এর সময় খোদ আম্রিগা তেই অনেক রেসিপি চালু হয়েছিল যা তারা কস্মিন কালেও খেত না। ওয়াটার পাই যেমন একটা।   
  • Ekak | ১০ মার্চ ২০২৬ ১৪:৩৮549679
  • ফরাসিরা কেনো ষাঁড়ের বিচি খায় ?কোরিয়ান রা কেন সাপ খায় ?  সারা পৃথিবীতেই খাবারের হাজার হাজার ভ্যারিয়েশন খোসা ,  ফুল , প্রাণীর অন্ত্র এসব দারুন দামি ডিশ। ফুড এক্সপ্লোর করা সভ্যতার একটি প্যারামিটার । 
     
    ঘটেদের ব্যাপার আলাদা। সামান্য মাছের ভ্যারিয়েশন দেকলে প্রথমে মুখটা শুকনো কুয়োয় আটকে পড়া কোলাব্যাঙের মতো করে থাকে তারপর বলে :  আদলে না আমাদে বাড়িদে  এই মাজ টা  আসদো  না ! :(((
     
    দিনে ঘুমোন রাতে জাগুন কাদলা খেঁয়ে পাদলা হাগুন ------- ঘটে জাতীয় সঙ্গীত। 
     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ১৪:০৪549678
  • ঝাল সম্বন্ধে একটা জিনিষ জানি, ঝাল মানুষকে তরকারি বা অন্যান্য অনুষঙ্গ ছাড়াই অনেকটা ভাত খেতে সাহায্য করে। শারদা দির পাকশালার গুরুচন্ডালি তে এই নিয়ে একটা সাব চ্যাপ্টার ছিল। মানে আমরা যারা ঝাল মোটে খেতে পারিনা এটা একটা বিশাল প্রিভিলেজের ব্যাপার। পড়ে দেখতে পারেন।
     
    বাকি গুলো ভেবে দেখলে মনে হয় সম্ভবত খাদ্য সংকট এর মোকাবিলা করার জন্য হ্য়তো। খোসা বাটা, এদিক ওদিকের শাক। আবার শেষে ডাল খাওয়ায় যে চল দেখেছি ওটাও আমার মনে হয়েছে শেষে মাছ বা মাংস খেলে প্লেটে যে তেল লেগে থাকার সম্ভাবনা থাকে, ডাল দিয়ে খেয়ে সেটাকে নিউট্রালাইজ করার একটা ব্যাপার হতে পারে, তাহলে বাসন মাজা অপেক্ষাকৃত সস্তা ও সহজ হবে। তবে এগুলো নিয়ে একটা এক্সপার্ট স্টাডি হলে নিশ্চয়ই আর ক্লিয়ার হবে কার্য কারণ সম্বন্ধ গুলো।
     
    শুঁটকি মাছ সম্ভবত আগে ওই অঞ্চলে চাহিদার চেয়ে অনেক বেশি মাছ পাওয়া যেত তাই অতিরিক্ত যোগান শুকিয়ে রাখা হতো এরকম কিছু একটা ব্যাপার। 
  • b | 14.139.***.*** | ১০ মার্চ ২০২৬ ১২:৫০549677
  • হ্যাঁ @ ১০ মার্চ ২০২৬ ০৯ঃ৫০। 
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ১২:৪৯549676
  • লুকা ব্রাক' ? আমি তো 'লুকা ব্রাসি' জানতাম... (লীলা মজুমদারের গডফাদার অনুবাদ) 
     
    আপনি কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, জেনে কষ্ট হচ্ছে। আমি কিন্তু আগুন জ্বালাতে চেয়েছিলাম।   
     
     
    এইরে !!! টাইপোর ভূত। অটো কারেক্ট মাত্রেই গন্ডগোল করবে। লুকা ব্রাসিই হওয়ার কথা। 
  • Anindya Rakshit | ১০ মার্চ ২০২৬ ১২:২৭549675
  • আমরা, যারা গত শতকের পাঁচ থেকে ছয়ের দশকে জন্মেছি, ভাল্ভ সেট রেডিও থেকে এ আই পর্যন্ত দেখেছি। নিল আর্মস্ট্রং থেকে জেমস ওয়েব টেলিস্কোপ পর্যন্ত, তেনজিং থেকে সন্তোষ যাদব, টেস্ট ম্যাচ থেকে আই পি এল (ভায়া 'বিগ বয়েজ প্লে অ্যাট নাইট'), লালবাহাদুর থেকে নরেন মুদি, একটা শতাব্দীর আর একটা সহস্রাব্দের ট্র্যানজিশন দেখেছি। শুধু বাকি ছেলো একটা বিশ্বযুদ্দু দ্যাকা, এবারে শয়তানের কৃপায় সেইডাও মনে লয় হইয়া যাইব।
  • Anindya Rakshit | ১০ মার্চ ২০২৬ ১২:১৩549674
  •  
    " ... আগুনের কানকো আর লুসি ব্রাকের কুঠার  পড়ে কাল অনেকক্ষণ কেঁদেছি। আশ্চর্য কষ্ট হচ্ছিলো।"
     
     'লুকা ব্রাক' ? আমি তো 'লুকা ব্রাসি' জানতাম... (লীলা মজুমদারের গডফাদার অনুবাদ) 
     
    আপনি কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, জেনে কষ্ট হচ্ছে। আমি কিন্তু আগুন জ্বালাতে চেয়েছিলাম।   
     
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ১১:৫৪549673
  • মানালি, ঘটি বাঙাল প্রসঙ্গে মনে পড়লো, রাণী চন্দ'র আমার মায়ের বাপের বাড়ি আর জেনানা ফাটক পড়েছেন? না পড়ে থাকলে চটপট পড়ে ফেলুন।
     
     
    না পড়িনি। অবশ‍্যই তাহলে এবার পড়ে দেখতে হবে। আপাততঃ দিব‍্যেন্দু পালিতে ডুবে আছি, আর অচিন্ত‍্য সেনগুপ্ত। সঙ্গে পড়ার চাপ অকল্পনীয় বাড়ছে (আসীরীয় আর মাইসীনিয়ান মাইগ্রেশন পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদিও ওটা আমার মাইনর সাবজেক্ট। কালকে @Anindya Rakshit বাবুর আগুনের কানকো আর লুসি ব্রাকের কুঠার  পড়ে কাল অনেকক্ষণ কেঁদেছি। আশ্চর্য কষ্ট হচ্ছিলো। 
    @যদুবাবু, সিরিজটা অবশ‍্যই পড়বো। এনরিচিং হবে। আচ্ছা, বাঙাল খাদ‍্য নিয়ে আপনারা কিছু জানেন?  ধরুন এই যে আমরা বলে থাকি কড়াইশুঁটির খোসার তরকারি, লটে মাছ, বাঁধাকপির ঝাল তরকারি এসব বাঙালরা খায়। এটা কী দেশভাগের পরে যে ট্র‍্যাজেডি তারা ফেস করেছিলো, সেই দারিদ্র‍্য ও সমস‍্যার ফল? মানে ১৯৪৭ সালের আগে কি যশোর, খুলনা বা মৈমনসিংহের কোনো সম্ভ্রান্ত বাড়িতে এসব রান্না হতো? 
    Tragedy of partition : Written in the food-plates with Haldi, rice and lost recipes. এরকম একটা প্রচেষ্টার ইচ্ছে আছে।
  • . | ১০ মার্চ ২০২৬ ০৯:৫০549672
  • এককালীন ঐ নহাজার?
  • b | 14.139.***.*** | ১০ মার্চ ২০২৬ ০৯:৪১549671
  • আজ আসামের গরীব মহিলাদের ৯০০০/- করে টাকা দেওয়া হবে। 
  • dc | 2402:e280:2141:1e8:491a:c09c:65cc:***:*** | ১০ মার্চ ২০২৬ ০৯:৩২549670
  • তবে ছিপ ফেলে মাছ ধরা বললে আরেকটা সিনেমার কথা বলবো, আ রিভার রানস থ্রু ইট। ব্র‌্যাড পিট আর টম স্কেরিট। 
  • dc | 2402:e280:2141:1e8:491a:c09c:65cc:***:*** | ১০ মার্চ ২০২৬ ০৯:২৮549669
  • বিগ ফিশ আমার খুব প্রিয় সিনেমা, বার্টন সাধারনত যেরকম সিনেমা বানান তার থেকে অন্যরকম। বাবা-ছেলের গল্প বলার আইডিয়াটা দারুন লেগেছিল :-)
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৬ ০৯:০৭549668
  • আগের মেসেজটা কেকের উত্তর। মলয় দাসের টই প্রসঙ্গে। সে অবশ্য বলাই বাহুল্য। 
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৬ ০৯:০৫549667
  • আরিব্বাস এটা তো দারুণ। ছোটবেলায় বাড়ির পাশেই পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা দেখেছি। বন্ধুদের বন্যার জলে গাপ্পি মাছ ধরতেও দেখেছি। নিজে অবশ্য ধরিনি। অত ধৈর্য্যও ছিল না + কষ্টও হতো। 
     
    আচ্ছা কেউ বিগ ফিশ দেখেছেন? টিম বার্টনের। দুর্দান্ত সিনেমা। মাছ ধরা বলতে মনে পড়ল। 
  • dc | 2402:e280:2141:1e8:491a:c09c:65cc:***:*** | ১০ মার্চ ২০২৬ ০৯:০১549666
  • কিছুদিন আগে ইরানে একটি ছোটদের স্কুলে বোম ফেলা নিয়ে কথা হচ্ছিল। এখন মনে করা হচ্ছে আমেরিকার টোমাহক মিসাইলের আঘাতে ১৮০ জনের মৃত্যু হয়েছিল। 
     
    ওয়েস্টার্ন মিডিয়া সিএনএন এর খবরঃ 
     
     
    Footage has emerged that appears to show a US missile targeting the Islamic Revolutionary Guard Corps (IRGC) naval base adjacent to the school where Iranian state media say scores of children were killed.
    A new video, posted on Mehr News, a semi-official Iranian news agency, is the first to show missiles striking the area in Minab, southern Iran, on February 28.
     
    This adds to a body of evidence that seemingly contradicts President Donald Trump’s claims that Iran was responsible for the attack, and tallies with CNN reporting, expert analysis and other outlets that found the United States military was likely responsible for the strike on the school.
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১০ মার্চ ২০২৬ ০৭:২৬549665
  • হ্যাঁ, মলয় দাস। খুব ইনফর্মেটিভ ছিলো টইটা। মাছ ধরার চার যে এত রকম হতে পারে কোনো আইডিয়াই ছিলোনা আগে। কত সব অদ্ভুত জিনিষ দিয়ে বানানো হয়!
  • dc | 2402:e280:2141:1e8:491a:c09c:65cc:***:*** | ১০ মার্চ ২০২৬ ০৭:১৬549664
  • অনেক বছর আগে কয়েকজন মাছ ধরা, মাছের টোপ বানানো ইত্যাদি নিয়ে লিখতেন। আমি নিজে অবশ্য কোনদিন মাছ ধরিনি, তবে সেগুলো পড়তে বেশ ভালো লাগতো। 
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ০৫:৪৪549663
  • আর সুনীলবাবুর অর্জুন উপন্যাসটা। ও একেবারে ছিন্নমূলের কলোনী নিয়ে। লেখকের মুনশিয়ানায় মহাভারতের একটুখানি ছায়া তার উপরে কাঁপছে।
  • r2h | 134.238.***.*** | ১০ মার্চ ২০২৬ ০৫:৩৮549662
  • মানালি, ঘটি বাঙাল প্রসঙ্গে মনে পড়লো, রাণী চন্দ'র আমার মায়ের বাপের বাড়ি আর জেনানা ফাটক পড়েছেন? না পড়ে থাকলে চটপট পড়ে ফেলুন।
    এসবে অবশ্য ঘটি বাঙাল নেই, একেবারেই নেই। তবে সে কোন কথা না।
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৬ ০৫:১১549661
  • উনি নিয়মিত লিখতেন সাইটে, এখনও অবশ্য লেখেন, বিভিন্ন ছদ্মনামে . ভদ্রলোকের লেখাগুলো সত্যিই চমৎকার, খোলা চোখ খোলা মন আর দুর্লভ অকুন্ঠ সাহস লেখার পরতে পরতে
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৬ ০৪:৪৪549660
  • @মানালি, "বাঙালের রোমানিয়া গমন" গুরুর একটি বই। এই সাইটেই ধারাবাহিকভাবে প্রকাশিত হত। এইখানে পাবেন, https://www.guruchandali.com/comment.php?topic=26986

    পড়ে দেখতে পারেন। গুরুতে প্রকাশিত অনেক বই নিয়েই আমি উচ্ছ্বসিত হয়েই থাকি, সে আর নতুন কী, প্লাস আমি বায়াসড। কিন্তু এই বইটি নিজেই যেন একটা আলাদা জঁর। এর তুল্য দ্বিতীয় নেই - সত্যিই নেই, মানে এটা অত্যুক্তি নয়। কেন নেই, সেটা জানতে গেলে পড়তে হবে অবশ্য - সময় লাগবে। ওপর-ওপর চোখ বোলালে হবে না। 
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৬ ০৪:৩২549659
  • এককের কুঠিঘাটে গিয়ে "বিচুলির নৌকায় সিধুপান করতে করতে গঙ্গাবক্ষে ভ্রমণ করুন" প্রকল্পে তো অবশ্যই আছি। laugh
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ০০:০৮549658
  • এরপর তো বলবে পালকি যার বৌ তার।
     
    এটা ওল্ড প‍্যাটার্ন।
     
    এবার তো কইবে বাইক যার জ‍্যোমাটোর পার্সেল তার !!! " 
     
    এটা নিউ
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ০০:০৪549656
  •  বাঙালের রোমানিয়া গমন ঠিক পশ্চিমবঙ্গের ঘটি বাঙাল দ্বৈরথের বাঙাল নন, আসল বাংলাদেশের আগমার্ক বাঙাল। 
  • r2h | 134.238.***.*** | ১০ মার্চ ২০২৬ ০০:০৩549655
  • কে যেন একজন বিখ্যাত কংগ্রেসিভাবাপন্ন লোক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা তাঁর সমসাময়িক কেউ, বলেছিলেন লাঙল যার জমি তার, এরপর তো বলবে পালকি যার বৌ তার।
    তপনবাবুর বইয়ে আছে।
  • Manali Moulik | ০৯ মার্চ ২০২৬ ২৩:৫৮549654
  • বাঙালের রোমানিয়া গমন
     
    আমরা পিওর ঘটি। একটু কনজারভেটিভ ফ‍্যামিলি।মামাবাড়ির সাইড আরো বেশী, মানে আমার মামীমা পরিবারের প্রথম বাঙাল সদস‍্য। তো এই বাঙাল -ঘটি নিয়ে একটু ছ‍্যাঁচড়ামো লেগে থাকতো। দিস ইজ কমপ্লিটলি অ‍্যা পারসোনাল ওপিনিয়ন, কিন্তু আমার বেসিক‍্যালি একটা জিনিস মনে হয় যে পূর্ববঙ্গীয়রা আমাদের পরিশ্রমী হতে শিখেয়েছে। তার দুটি উজ্জ্বল প্রমাণ চোখের সামনে আছে কলকাতায়। দেখুন, শোভাবাজার, চিৎপুর, শ‍্যামবাজার হচ্ছে সম্পূর্ণ ঘটি এলাকা। নর্থ ক‍্যালকাটা দেখতে যতোই এস্থেটিক হোক, অধিকাংশ বড়ো বাড়িগুলো শরিকি সমস‍্যায় জর্জরিত ও হাজার কেসে ডুবে আছে। সুদ ভাঙিয়ে কোনোভাবে চলছে, আবার কেউ কেউ গলাবাজি করে, "আমাদের কেউ পরের দসত্ব মানে চাকরি করেনি!"  ঘরে ঘরে তালা, রোয়াকে বসে বসে কুচুটে বুড়োগুলো গল্প করে, "শুনিচো, কী বলচে? লাঙল যার জমি তার????  এবার তো কইবে বাইক যার জ‍্যোমাটোর পার্সেল তার !!! " 
    আর অপরদিকে দেখুন গড়িয়া -যাদবপুর-নাকতলা-বিজয়গড়-ব্রহ্মপুর এসব জায়গাগুলো। ঝলমলে আভিজাত‍্য ও শিক্ষার ছবি। ইতিহাস বলে, সব হারিয়ে আসা মানুষগুলো এখানে বনজঙ্গল সাফ করে ছিটেবেড়ার ঘর দিয়ে শুরু করেছিলো। একটা হ‍্যারিকেনের আলোয় ছেঁড়া বই তিন-চারজনে পড়তো, গড়ে তুলেছে ক্লাব, সমিতি, খেলার দল। ছিলো অঙ্গীকার, পরস্পরের পাশে দাঁড়ানো। আজ সেই জায়গা বলতে আমাদের চোখে ভেসে ওঠে একখন্ড আলোকচিত্রের মতো ঝাঁ চকচকে শহর। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ মার্চ ২০২৬ ২৩:৩৭549653
  • মঞ্জিরা সাহার একটা সিরিজ আছে গুরুতে লেবারের বিদেশযাত্রা, দেশে ও বিদেশে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। এটাও পড়ে দেখতে পারেন। পরে পরিবর্ধিত হয়ে বই হয়ে বেরিয়েছে।
     
    এরই ঠিক আরেকটা দিক হলো বাঙালের রোমানিয়া গমন। এটাও দুর্দান্ত একটা সিরিজ এবং বই। যখন প্রকাশ পেত লেখাগুলো তখন পড়তাম এবং অদ্ভুত একটা অনুভূতি হতো। মনে হতো আমরাও যেন একটা এক্সপেরিমেন্ট আর এক্সপেরিয়েন্স ঠিক সামনের সিটে বসে দেখছি এমনকি মূল চরিত্রের সাথে কথা বলছি একই সঙ্গে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত