এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ১৮:২০549531
  • ইয়াহু!!
     
    আপনাদের সব্বার আগেই কীরকম বাওজাম বাগানে পৌঁছে গেছি দেখুন।  এখানে ছবি অ‍্যাড করবো কীকরে?
  • dc | 2402:3a80:463:da65:50b7:b0a9:197e:***:*** | ০৭ মার্চ ২০২৬ ১৬:৫৩549529
  • পাহাড় টাহাড় না, কলকাতা / পব স্রেফ লাল পাট্টি করতে গিয়ে ডুবেছে। আশি আর নব্বুই হলো পলিটিকাল স্ট্যাগনেশানের ফলে লস্ট ডেকেডস, তার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি (লাল পাট্টিও পারেনি)।  
  • Ekak | ০৭ মার্চ ২০২৬ ১৬:৪৭549528
  • বাই দ্য ওয়ে ,  সিনেমার লিংকের জন্যে যো -দিকে থ্যাঙ্কু ! যাষ্ট ফাটাফাটি !!
  • Ekak | ০৭ মার্চ ২০২৬ ১৬:৪০549527
  • হাতে গোনা কিছু দেশে প্রকৃতিকে রেখেই সমতলের সভ্যতা তৈরী হয়েছে ধ্বংস করে নয়। সেগুলা ব্যতিক্রম। বাড়ির পাশে ভুটানেই  অফিস কাচারী সব হবার পরেও নেগেটিভ কার্বন ফূটপ্রিন্ট। তাকেই হিসেবে ধরি নি ! ব্যতিক্রমী অভিজ্ঞতা ভালো কিন্তু তারপরেও ব্যতিক্রমীই। 
     
    কনক্লুশন হয়  ট্রেণ্ডের উপর দাঁড়িয়ে। আউটলায়ার নিয়ে নয়। আরেকটা বড়ো ব্যাপার হলো,  অথোরেটেরিয়ান রেজিমকে হিসেবের মধ্যে ধরে সভ্যতার ট্রেন্ড বিচার করা যায়না। ভুটান অথোরেটেরিয়ান। একটা ঢপের গন্ততন্ত্র চালায়।  বেলারুস  তো স্ট্রিক্টলি অথোরেটেরিয়ান । ক্লাসের মনিটর হিসেবে বন্দুক হাতে  মিলিটারি রেখে তুমি ক্লাসের স্টুডেন্টরা কত সুশীল সেই নিয়ে রচনা লিখতে পারোনা :)))  ব্যাপারটা হাস্যকর হয়ে যায় !  
     
    এবার ইউক্রেইন টানবে। ট্রাম্প টানবে। এরা ভার্সাস ওরা শুরু হবে। এই আমেরিকান এনারাই ভার্সেস ইউরোপিয়ান এনারাইয়ের আজাইরা ক্যাচালে আমি নাই :)))  প্লিজ প্লিজ , হাত তুলে দিলুম :)  গাল দিলে শুনে নেবো ওই ছকে ঢুকবোনা। পিলিজ :(
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ১৬:১১549526
  • মানালি, 
    ভয়ের কী আছে! যো ডর গ্যয়া উয়ো মর গ্যয়া আর ডরকে আগে  জিৎ হ্যায় বলতে বলতে এগিয়ে যান। 
     
     
     
     
    এই হচ্ছে কথা। শহর কলকাতা ও সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয়, ভীষণভাবে সত্তরের পয়েন্ট অফ ভিউগুলোর জন‍্য আমরা এখনো সাফার করছি। সময় বা বিষয় ও বিষয়ীগত শর্ত অবশ‍্যই বদলেছে, কিন্তু মূল যে যে সমস‍্যা ছিলো, কালে সেগুলো প্রকটতম আকার ধারণ করেছে। আগে এটা আমার আবছা - আবছা বিশ্বাস ছিলো, সময়ের সঙ্গে ইতিহাসের দিকগুলো আর বাস্তব অভিজ্ঞতা দেখে আরো deeply মনে হয় এখন। ব‍্যাখ‍্যা-ট‍্যাখ‍্যা পরে কোন প্রবন্ধে করা যাবে খন। তো এটাই।
  • . | ০৭ মার্চ ২০২৬ ১৬:০৬549525
  • "প্রকৃতি খুব নেসেসারি ইভিল। মানুষকে সেইন রাখার জন্যে। প্লেইনল্যান্ডের শহরে সেটা একেবারে নেই বলেই এতো কুতসিত। "
     
    প্রথম দুটো বাক‍্য হয়ত ঠিক।
    শেষ বাক‍্যটা ঠিক ভুল নয়, দেখার সীমাবদ্ধতা জনিত ইকুয়েশন সেট করা। 
    বেলারুস পুরোপুরি সমতল, তাই সমতল নিয়ে এই সমীকরণ ভুল। কিন্তু প্রকৃতি এখানে শীতল ঋতুতে নিষ্ঠুর। কাজেই, কম দেখা থাকলে এরকম কনক্লুশনে লোকে আসবেই।
  • dc | 2a09:bac2:3f46:16aa::242:***:*** | ০৭ মার্চ ২০২৬ ১৫:৪৩549523
  • মাইগ্রেশান আর অ্যাসিমিলেশান, দুইটাই বহু তর্কের ব্যপার। পক্ষে আর বিপক্ষে অনেক কিছু বলা হয়। 
  • | ০৭ মার্চ ২০২৬ ১৫:৩০549522
  • হুঁ হতে পারে।
  • একক | ০৭ মার্চ ২০২৬ ১৫:০০549521
  • এইটে আমারও মনে হয় সমতলে থাকলে। আমার ধারণা,  প্লেইনল্যান্ডের যে কোনো শহরে যেহেতু প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় না,  সেকারণে তাদের নেগেটিভ এনার্জি ড্রেইন আউট করার জায়গা নেই। ফলত এরা রাত্র দিন নিজেদের মধ্যে পঞ্চান্ন প্যাচাল করে চলছে আর অদ্ভুত একটা নির্বোধ রেষারেষি সর্বক্ষণ। 
     
    প্রকৃতি খুব নেসেসারি ইভিল। মানুষকে সেইন রাখার জন্যে। প্লেইনল্যান্ডের শহরে সেটা একেবারে নেই বলেই এতো কুতসিত। 
  • | ০৭ মার্চ ২০২৬ ১৪:৪২549520
  • মানালি, 
    ভয়ের কী আছে! যো ডর গ্যয়া উয়ো মর গ্যয়া আর ডরকে আগে  জিৎ হ্যায় বলতে বলতে এগিয়ে যান। 
     
    রমিত 
    বিহারী বেড়ে যাবার অনেক আগে থেকেই কলকাতা বিশ্রি।   সেই ৯ এর দশক থেকেই ওটা আমার দক্ষিণবঙ্গের বাথিরুম মনে হয়। 
     
    আমার এম্নিতেও কোন শহর তেমন ভাল্লাগে না। তার মধ্যে কলকাতা নিকৃষ্টতম। সম্ভব হলে লেহ বা আইজলে গিয়ে থাকতাম। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ মার্চ ২০২৬ ১৪:২৮549519
  • কলকাতার মানুষজনকে রেগুলার হ্যারাসমেন্টের আর হিন্দি ইম্পোজিশনের শিকার হতে হচ্ছে। অন্য কোনো কমিউনিটি এভাবে কলকাতা ধংস করছে না। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ মার্চ ২০২৬ ১৪:২৬549518
  • একক যা বলে দিয়েছে, একদম সঠিক। আমার নতুন করে কিছু বলার নেই। এটা ঘটনা। এর সাথে কোলকাতার ভালো বা খারাপ থাকা ভীষণ ভাবেই জড়িয়ে আছে। 
     
    এই গোবলয় বিধায়ক, নেতা, দাদারা দলবেঁধে বিজেপিতে জয়েন করবে এটাও একদম সত্যি ঘটনা।
     
     
  • dc | 2402:3a80:463:da65:d155:c94a:3d44:***:*** | ০৭ মার্চ ২০২৬ ১৩:৫৮549517
  • একক, বুঝতে পারছি। তবে নয়েস পলিউশান ইত্যাদিগুলো হয়তো পুলিশের ব্যর্থতাও হতে পারে, বা তিনোদের ব্যর্থতা হতে পারে, মানে দিদি তো চুরি করা ছাড়া আর কিছু জানেনা, এসব তার সাথে রিলেটেড হতে পারে - বা আমার ভুল হতে পারে। এমনিতে চেন্নাইতেও আজকাল নর্থ ইন্ডিয়ার থেকে আর নর্থ ইস্ট থেকে অনেকেই আসছেন, আর নেপাল থেকেও অনেকে আসছেন। এখনও অবধি বক্স চালিয়ে তিড়িংবিড়িং নাচতে দেখিনি, আর রাত দশটার পর এরকম করলে তো অবশ্যই পুলিশ এসে বন্ধ করে দেয়। তবে একটা ব্যপার দেখছি, সৎসঙ্গ ইত্যাদির উৎপাত অনেক পাড়াতেই বেড়েছে। কিছুদিন আগে আমাদের কিলপাকে এক পড়শী (হিন্দিভাষী) আমার বৌ কে জিগ্যেস করেছিলেন শিবরাত্রি কিভাবে পালন করবে। বৌ আকাশ থেকে পড়ে বলেছিল জীবনে শিবরাত্রি পালন করেনি, তাতে উনি একটু ঘেঁটে গিয়ে জিগ্যেস করেছিলেন তোমরা হিন্দু না? এইসব একটু একটু করে বাড়ছে :-( 
  • . | ০৭ মার্চ ২০২৬ ১৩:৪৩549516
  • অরণ‍্যবাবু,
    স্নেহ সর্বদাই নিম্নগামী এটা আজ বলে গেলাম। আশা করছি এটা আপনাকে কোনওদিনও মনে করতে হবে না, তবুও বললাম।
    দুই, মানুষ কি গাছ, যে তাকে এক জায়গাতেই গেঁড়ে থাকতে হবে? ঘুরুন, দেখুন, নিজে মূল‍্যায়ন করুন। আমি জাস্ট সাজেশন দিতে পারি নিঃস্বার্থ ভাবে। 
    তিন, বন্ধু শব্দের ডেফিনেশন তো সেই সংস্কৃত শ্লোকেই আছে। বন্ধু কজন হয় জীবনে? উৎসবে আমোদ আহ্লাদে শুধু থাকলে তো মাত্র এক তৃতীয়াংশ ফুলফিল্ড হলো ভাই। বাকি দুই তৃতীয়াংশের জন‍্য কেও থাকে না পাশে। তবে যে দেশটার কথা বললাম, সেখানে যুদ্ধে দুর্ভিক্ষেও এদের পরস্পরকে সাহায্য করার ট্র‍্যাক রেকর্ড প্রমাণিত এবং শেষটাতেও। অবশ‍্য পশ্চিমের ফিল্টার করা ইতিহাস বই বা খবরে সেগুলো ইনটেনশনালি মুছে দেওয়া হয়েছে। বুঝলেন?
  • একক | ০৭ মার্চ ২০২৬ ১৩:৪২549515
  • ইনভেসিভ স্পিসিস ঢুকলে মেল্টিং পট হয় না। আমরা মানুষরা একটা কমন মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং তয়ের করেচি যে, মানুষ কাকে বলে। গোবলয়ের রাজনীতি,  গোবলয়ের মানুষ এই কমন মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করে না। ওঁরা ইনভেসিভ স্পিসিস। ছাতুবাবুর সময় থেকে আমরা মারোয়ারীদের সঙ্গে আছি। কোনো সমস্যা হয়নি। কিন্তু অধুনা যে গোবলয়ের বাসিন্দারা পবতে ঢুকচেন,  এঁরা পবর মানুষকেই প্রথম টারগেট করেচেন। আমিষ আহার নিয়ে সমস্যা,  হাউজিং সোসাইটির কমিটিতে ঢুকে মন্দির বানানোর জন্যে চাপ দেওয়া, কমন এরিয়াতে বিড়াল কুকুরদের আমিষ খাওয়ানো যাবে না, নোটিশ জারি করা এইসবের সঙ্গে লড়াই করেই টিঁকে আছি। মিলাদের আর অষ্টপ্রহর সংকীর্তন এর উতপাত আগেও ছিলো,  কিন্তু তাদের পুলিশ মোটামুটি চেক এ রাখে, তার সঙ্গে ভোজপুরী উতপাত চলছে সারা রাত জুড়ে।  এরা গেরিলা আক্রমণের মত বক্স বাজিয়ে যায় রাত্রদিন। একদিন রাত দুটোয় রাজারহাট মেইন রোডের উপর দেখি জাস্ট একটা বক্স বসানো, ফাটিয়ে ভোজপুরী বাজছে আর ঘিরে ঠিক তিনজন নাচ্ছে। একটা বিড়ির দোকান থেকে কানেকশন ট্যাপ করেচে। কোনো পুজো উৎসব কিচ্ছু না!  ওদের একজনের নাকি জন্মদিন!!!  তাই!  
     
    নারায়নপুর থানায় কল দিলুম,  বলচে, আমরা একবার হাটিয়ে দিয়ে এসচি, আবার অন্যজায়গায় গিয়ে বক্স বাজাচ্ছে। 
     
    মেল্টিং পট ফট কিস্যু হচ্চেনা। একটা ইনভেসিভ স্পিসিস,  ভোটের রাজনীতির ফাঁকতালে পরিবেশের গাঁড় মারচে। আর,   "বিজেপি এসে যাবে" এই আধা সত্যি- আধা জুজুর কারণে বাঙালিদের তা সহ্য করতে হচ্চে। যদিও এই গোবলয় বিধায়কগুলো দলবেঁধে বিজেপি জয়েন করবে একদিন,  এই বলে দিলুম। 
  • dc | 2402:3a80:463:da65:d155:c94a:3d44:***:*** | ০৭ মার্চ ২০২৬ ১৩:১৫549514
  • রমিতবাবু, বিহারিদের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে কলকাতার ভালো বা খারাপ হওয়া বোধায় অ্যাসোসিয়েটেড না। সব শহরেই নানা রাজ্য থেকে মাইগ্রেশান হয়, হওয়া উচিতও। কলকাতায় যদি অনেক বিহারি, মধ্যপ্রদেশী, উড়িয়া, রাজস্থানি, উত্তরপ্রদেশী, তামিল, তেলেগু ইত্যাদি বেড়ে যায় তাহলে তো ভালোই! বেশ একটা মেল্টিং পট তৈরি হবে :-)
     
    একই কথা অন্য সব শহর আর রাজ্যের জন্যও বলবো।  
  • . | ০৭ মার্চ ২০২৬ ১৩:০৮549513
  • "প্রচুর বিহারি বেড়ে গেছে কলকাতায় এটা ঘটনা। "
    এটা কীরকম স্টেটমেন্ট? রেশিয়াল?
    নর্থ ইস্টের অনেক ভালো ভালো শহর আছে। 
    কোলকাতা অতীব বাজে শহর এটা অভিজ্ঞতা থেকেই বলছি। নোংরা, ঘিঞ্জি, আওয়াজ, চিৎকার, দূষণ, কুচুটে মানুষ, সব কিছুতে ঠাশা।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ মার্চ ২০২৬ ১২:৫৫549512
  • কোলকাতার চেয়ে ভালো বেশকিছু শহর নিশ্চিত ভাবে আছে ভারতে। কিন্তু ভারতের বেশিরভাগ শহরই কলকাতার থেকে অনেক খারাপ। কলকাতা দক্ষিণ বঙ্গের বাথরুম এইটা ওভার স্টেটমেন্ট। এটার সাথে একমত নই। 
    প্রচুর বিহারি বেড়ে গেছে কলকাতায় এটা ঘটনা। কিন্তু বাজে শহর বলবো না কিছুতেই। 
  • dc | 2402:3a80:463:da65:d155:c94a:3d44:***:*** | ০৭ মার্চ ২০২৬ ১২:৪৩549511
  • অনেকে বলছে পেট্রলের দাম বাড়বে নাকি। তার আগেই ফুল ট্যাংক করে নিন। 
  • P | 2402:3a80:42f4:a211:678:5634:1232:***:*** | ০৭ মার্চ ২০২৬ ১২:২৯549510
  • যুদ্ধের জন্য জিনিস পত্রের দাম বাড়া শুরু হয়েছে। কথা হল, যুদ্ধ শেষ হলে কি দাম কমবে? না একই থেকে যাবে। 2014 র পর থেকে ভারতে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। অস্বাভাবিক কারনে মূল্যবৃদ্ধি হলে, পরবর্তী কালে, মুদ্রাস্ফীতি হ্রাস পায় না। একই রয়ে যায়। যেমন সারা বিশ্বে যখন সস্তায় জ্বালানি তেল বিক্রি হয়েছে। ভারতে চড়া দামে বিক্রি হয়েছে। অন্য দিকে মুদ্রাস্ফীতির কারনে পুজিপতিরা মুনাফা কামাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা কমছে। তাহলে এই মুদ্রাস্ফীতিই কি মুনাফা কামানোর এক মাত্র অস্ত্র হয়ে যাবে?
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ১১:৫৫549509
  • ইহ কলকাতা খুব বাজে শহর।  বাড়িতে যেমন অন্তত একটা বাথরুম থাকতেই হয়, সে বাথরুম যতই সুন্দর করে সাজানো হোক সেখানে কেউ ঘুমোতে যায় না, কলকাতা আমার কাছে তেমনই। দক্ষিণবঙ্গের বাথরুম হল কলকাতা। 
     
     
     
     
     
    এইডা আপনি কী কইলেন দ দি? হেইডা শুইন‍্যা তো চাপে পইড়া গেলাম। CUET PG clear করতে পারুম কি পারুম না ঠিক নাই, তাপ্পর আচে চাকরির এগজামিন, নেট, জেআরএফ.....কলকাতার ছাড়তে পারুম কিনা জানি নি, আপনে তো ভয় ধরাইয়া দিলেন গা !
  • albert banerjee | ০৭ মার্চ ২০২৬ ১১:৪৬549508
  • Dr. No

    You’ll find him in the corner of the meeting room,
    Killing ideas with a whisper of doom.
    His specialty is killing a vibe with a phrase,
    The king of the "Well, actually" maze.

    Got a brand new concept? He'll glance at it,
    Then, he stroked his chin slowly, as if in a trance.
    He'll lean back and say, with a pitying sigh,
    "I hate to be negative, but... here's why."

    The budget's too little, the timeline's too vast,
    This bold, new tomorrow is built on a past.
    The tech isn't ready, the market is wrong,
    And your brilliant plan is not very strong.

    He's a human eraser, a permanent "no,"
    The place where cool projects inevitably go
    To be poked and dissected and filed away,
    To be brought back as memos on some other day.

    He’s a master of meetings, a talk-holding champ,
    Who can kill a whole whiteboard just by standing and stamping
    His foot and declaring, with absolute dread,
    "That one little post-it note..." *shakes his head*

    So let's raise a toast to this bearer of gloom,
    This master of "maybe" is inside a small room.
    For without his "no," how would we ever know
    The sweet, sweet relief of just watching things go...
    Nowhere.
     
    হালকা দিলাম 
  • albert banerjee | ০৭ মার্চ ২০২৬ ১১:১২549507
    • Dr. No | 223.19.***.*** | ০৬ মার্চ ২০২৬ ১৫:৫৬549420
    • It's little disappointing to see that a number of users are consistently posting content generated by AI, sometimes not the full content, but a large chunk of it. For example, I see that this post about "kobigaan" is generated by AI. I see photographs doctored by AI. I see Bengali articles about teaching Probability and Fuzzy Logic generated by AI
    • I see photographs doctored by AI প্রমাণ দেবেন। 
    আর বাচ্ছা গুলোর  জন্য ​​​​​​​আমি AI ইউস  ​​​​​​​করেই লিখবো আর It's little disappointing নয় It's a little disappointing.........
    আরো ভুল আছে। 
    না জেনে কথাবলতে এলে মুখে কি ল্যাবড়াতে হয় আমার ভালো করে জানা আছে। যা হোক I see photographs doctored by AI প্রমাণ টা  দেবেন। না হলে ১৪ মারর্চ পর্যন্ত এখানে দেখতে পেলে রোবো কুতুয়াটার মতো হালকরবো। আমার লেখার নতুন কিস্তি 
     
    সম্ভাবনা তত্ত্ব: রাজার নতুন শিক্ষানীতি  অধ্যায় ৩: শর্তসাপেক্ষ সম্ভাবনা — 
  • dc | 2402:e280:2141:1e8:7892:196f:2ea7:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:৪৮549506
  • "আমি অবশ্য এমনিতেই লোকজন পছন্দ করি না" - একদম একমত laugh​তবে আমি বাঙালিদের বিশেষ করে পছন্দ করি না দুর্গাপুজোর জন্য - তিনজন বাঙালি একজায়গায় হলেই বলবে চলুন দুর্গাপুজো করি। 
     
    "বাঙালি বাদে অন্য ভারতীয় কম্যুনিটিগুলি সংস্কৃতি বলতে ধর্মীয় ও বলিউড বাদে তেমন কিছু বোঝে না" - এটায় ভিন্নমত। আমার যে কয়েকজন বন্ধু আছে বা আর কয়েকজনের সাথে চেনাশোনা আছে, তারা বেশীরভাগই বলিউড নিয়ে কোন আলোচনা করেনা। ধর্ম নিয়ে অবশ্য আলোচনা হয়, তবে তামিল সংস্কৃতিতে হাজার বছর ধরে ধর্মের রোল ইত্যাদি নিয়েই বেশী কথা হয়, গৌমাতা টাইপের আলোচনা একেবারেই হয়না। অবশ্য এরা সকলেই চেন্নাই আর ব্যাঙ্গালোরের লোক, খুব ছোট স্যাম্পল সাইজ, কাজেই বায়াসড হওয়ার সম্ভাবনা খুব বেশী। 
  • | ০৭ মার্চ ২০২৬ ০৯:৪৫549505
  • ইহ কলকাতা খুব বাজে শহর।  বাড়িতে যেমন অন্তত একটা বাথরুম থাকতেই হয়, সে বাথরুম যতই সুন্দর করে সাজানো হোক সেখানে কেউ ঘুমোতে যায় না, কলকাতা আমার কাছে তেমনই। দক্ষিণবঙ্গের বাথরুম হল কলকাতা। 
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:৪১549504
  • হ্যাঁ, অনেক বাঙালিরাই বলেন বাঙালি দেখলে দৌড়ে পালান।

    আমি অবশ্য এমনিতেই লোকজন পছন্দ করি না, তাতে বাঙালি অবাঙালি ভেদাভেদ নেই। তবে সামাজিক আড্ডা টাড্ডায়, বাংলায় কথা বলার উপায় নেই- এমন জায়গায় পারতে যাই না।
     
    এমনিতেও এদিকে দেখি বাঙালি বাদে অন্য ভারতীয় কম্যুনিটিগুলি সংস্কৃতি বলতে ধর্মীয় ও বলিউড বাদে তেমন কিছু বোঝে না। পপুলার আরকি, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে অনেকে, ওতে বরং বাঙালীরা পিছিয়ে। 
    সামান্য কিছু হিন্দি নাটকের চর্চা আছে, তবে যাবো যাবো করে যাওয়া হয়নি।
  • dc | 2402:e280:2141:1e8:7892:196f:2ea7:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:৩৩549503
  • আমি বাঙালি দেখলেই দৌড়ে পালাই। কিন্তু এখন সাউথ ইন্ডিয়াতেও ছোট ছোট গ্রাম, রেস্টুরেন্টেও প্রচুর বাঙালি দেখতে পাচ্ছি :-(
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৯:৩২549502
    • aranya |  ০৭ মার্চ ২০২৬ ০৮:২৫
    • ... বড় ফ্যাক্টর হচ্ছে বন্ধু। 
      বন্ধু-বান্ধব, তাদের সংগ, আড্ডা - এগুলো আমার কাছে বড় ব্যাপার। ... 
     
    একেবারে। আশে পাশে ভালো ইয়ার বক্সি থাকলে নরকও গুলজার। এই বয়সে যদিও অষ্ট প্রহর বন্ধুরা তর্জায় মেতে থাকা সম্ভব না, সবার দায় দায়িত্ব অনিদ্রা অগ্নিমান্দ্য, কিন্তু তবু। না হলে ওটাই সবচে বড়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত