এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ২০:৩৪549321
  • @a ধন‍্যবাদ।
     
     
     
    আপনাদের আশীর্বাদে আজ হাতে পেলামএকটি প্রথম সারির student  magazine,  যাতে আমার রচিত দুটি প্রবন্ধ স্থান পেয়েছে।
     
    Intersectionality and the short stories of Mahasweta Devi : Uniques lens to discover social discrimination with critical analysis of colonized mindset. 
                                এবং
     
     সংস্কৃতি ও খন্ডিত রাজনীতি : নিম্নবর্গের লোকসঙ্গীত দ্বারা প্রতিরোধের সংস্কৃতির একটি ক্ষুদ্র আলেখ‍্য। 
     
          প্রচেষ্টার ফসল। মনটা ভালো লাগছে।
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ২০:২৮549320
  • যারা নারী প্রেম  পায়  নি কখনো।  যারা মনে করে দিন শেষে সহবাস শুধুএক প্রাপ্তি মাত্র। চরম ভোগের প্রতি  দিনের থালা।
    যা ঠিক সাধারণ নয় তাকে ছিনিয়ে আনতে হবে।  
     
     
     
     
    না না।  এগুলো তাদের মনোভাব কখনোই নয়। তাহলে অতোটা ঝুঁকি কেউ নেয় না। মনে হয় ব‍্যক্তি প্রেমকে সেভাবে গুরুত্ব দেয় না বা মনটা শিশুর মতো সরল। সেখানে নারীর প্রতিকৃতি এখনো মা, বোন বা প্রিয় বান্ধবী। তার অধিক চিন্তা এখনো মাথায় আসেনা। এরা খুব সুন্দর মানসিকতার মানুষ হয়।
  • a | 202.16.***.*** | ০৫ মার্চ ২০২৬ ২০:২৫549319
  • বোঝো মার্কেট পুরো চার্জড হয়ে আছে। এর মধ্যে বই চাওয়াটা খুবই ইয়ে দেখায়, কিন্তু গুরুবাক্য স্মরণ করে মানালি ম্যাডামকে কনফার্ম করেই দিলাম। ওটাই অধমের এমেল বটে। 
  • একক | ০৫ মার্চ ২০২৬ ২০:২২549318
  • ও ও ও হুতোওওও :((( 
  • albert banerjee | ০৫ মার্চ ২০২৬ ১৯:৪৭549317
  • পরিশ্রম করছে ও মিছিলে পুলিশের লাঠির সামনে চলে যাচ্ছে, কোনো মেয়ে প্রেম নিবেদন করলেও বিশেষ পাত্তা দিচ্ছে না  --- তারা কারা? 
    যারা নারী প্রেম  পায়  নি কখনো।  যারা মনে করে দিন শেষে সহবাস শুধুএক প্রাপ্তি মাত্র। চরম ভোগের প্রতি  দিনের থালা।
    যা ঠিক সাধারণ নয় তাকে ছিনিয়ে আনতে হবে।  
  • b | 2402:3a80:1c53:ef1f:878:5634:1232:***:*** | ০৫ মার্চ ২০২৬ ১৯:৪৩549316
  • একককে নমন । 
  • r2h | 134.238.***.*** | ০৫ মার্চ ২০২৬ ১৯:৩৫549315
    • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ০৯:৪০
    • ... পরিশ্রম করছে ও মিছিলে পুলিশের লাঠির সামনে চলে যাচ্ছে, কোনো মেয়ে প্রেম নিবেদন করলেও বিশেষ পাত্তা দিচ্ছে না  --- তারা কারা? 
     
    আহা, তার মানে কি সবাই ঐ করে নাকি, বা ওরকমটাই ভালো (বা মন্দ) বা উচিত (বা অনুচিত), তা না। মানে হল, কেউ ওরকম করলেও সেটা আন্ডারস্ট্যান্ডেবল। আর তার মাত্রা বুঝে প্রশ্রয় দেওয়া, বা বুঝিয়ে বলা, বা পুলিশ ডাকা- এইসব আরকি।
     
    • রমিত চট্টোপাধ্যায় | ০৫ মার্চ ২০২৬ ০৯:৫৪
    • ...তাদের যদি হঠাৎ করে অল্প বয়সে এত দায়িত্ব না নিতে হতো, তখন হয়তো বয়স ধর্ম মেনে তাদের মন একটু চিলুবিলু করে উঠত। হয়তো। 
     
    ঠিক। ধরুন পৃথিবীতে কোন অন্যায় অবিচার নেই, চারদিকে খাদ্য বস্ত্র বাসস্থানের সুষম বন্টন, মলয় পবন আর সাম্যবাদ। তখন নিশ্চয় ঐ ছেলেরাও আর বিপ্লব করবে না, মানে খামোখা কী নিয়েই বা বিপ্লব করবে? তখন তারা সব প্রখর প্রেমিক হবে।

    আবার কী জানেন তো, চন্দ্রবিন্দু বলেছেন, "আমি বললাম ভাই চে/ এত মেয়ে জলে নাইছে/ কেন প্রেমটাকে বিপ্লবে ডিসপ্লেস কচ্ছিস!"
     
    • kk | ০৫ মার্চ ২০২৬ ১০:০৩
    • মেয়েদের পাত্তা না দেওয়া নট ইজুকাল্টু কোনো মহান হিরোয়িজম আমার মতে।
     
    হ্যাঁ একেবারেই। সত্যি বলতে কি মেয়েদের পাত্তা না দেওয়াটা একটু আনশিভালরাস। একটু অভ্দ্রও ঠেকতে পারে। ইন মাই হাম্বল ওপিনিয়ন আরকি। পাত্তা দেওয়া মানেই তো আর প্রেম করতে শুরু করা না।
     
    • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১৪:২৭
    • ... গোপনে আপনার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, ...
     
    শ্রীমল্লার, এই সবই অত্যন্ত বিচ্ছিরি ব্যাপার স্যাপার। খুবই বাজে লাগলো শুনে।
    ইংরেজিতে বলে, ওয়েক আপ, আর গ্রো আপ - দুটোই বললাম। এভাবে হয় না কিন্তু।
  • albert banerjee | ০৫ মার্চ ২০২৬ ১৯:০০549314
  • আর মসনদে ব’সে থেকে যিনি পুরো খেলাটা পরিচালনা করে, তিনিও সেয়ানা পাগল। সেই অর্থে, বোধশক্তিহীন এবং হিংস্র কুকুর
    অনেকদিন পরে ভগবানের একটা ভালো ডেফিনেশন পেলাম। 
  • albert banerjee | ০৫ মার্চ ২০২৬ ১৮:৫৭549313
  • তা Srimallar ছেলে মন্দ নয়। আর বিশ্ব বেদলয়ের নামগুলো আর নেবেন না 
  • albert banerjee | ০৫ মার্চ ২০২৬ ১৮:৫৩549312
  • "তো গোপনে আপনার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম,..................." আপনার পেরেম না করাই ভালো।  ফালতু যদি বিশ্বাস না থাকে তবে এগোনো কেন বাপু। 
  • সিরিজ | 167.103.***.*** | ০৫ মার্চ ২০২৬ ১৮:৫৩549311
  • ওগো বাছারা,একটা মিউচুয়ালি সুবিধার দিনক্ষণ ঠিক করে এখানে জানিয়ে দাও দিকিনি যখন তোমরা এই মানঅভিমান কাড়ানাকাড়া ঝরঝঞ্ঝাবজ্রপাত ইত্যাদি বার্তাগুলো চটাপট দেওয়ানেওয়াগুলো করে ফেলবে। কাঁহাতক আর পরবর্তী রাউন্ডের জন্যে অপেক্ষা করে বসে থাকা যায়? একটা টানা সিরিজ হয়ে যাক বিঞ্জ ওয়াচিং করে নেই। 
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১৭:১৫549310
  • . | ০৫ মার্চ ২০২৬ ১৭:০৩
     
    হাসা ভাল জিনিস! মনের মেজাজ ভাল থাকে। laugh
  • . | ০৫ মার্চ ২০২৬ ১৭:০৩549309
  • সরি চেয়ে নিচ্ছি, এখানে অনেক সিরিয়াস ব্যাপার স্যাপার হচ্ছে।
    হুট করে ক্যালানো শুনে এইটে মনে পড়তেই ফিক করে হেসে ফেলেছি।

    https://www.youtube.com/shorts/Nz-vBMZcYNQ
  • P | 42.108.***.*** | ০৫ মার্চ ২০২৬ ১৭:০১549308
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১৬:২৯549307
  • একটা কথা সকলকেই বলছি, যে মানুষটাকে নিয়ে বিতর্ক হয়, লোকে গালাগাল দেয়— সেই মানুষটা (সবার ক্ষেত্রে এক নয়) ব্যক্তিজীবনে দেখা যায় খুব নম্র, নরম স্বভাবের। বিতর্ক যেহেতু জীবন থেকেই আসে, তাই যখন সেই ব্যক্তিকে আক্রমণ করা হয়, তখন তা ব্যক্তিজীবনে প্রভাব ফ্যালে বৈকী! কোনও একজন কোনও একটা বিষয়ে কথা বলল, আর কিছু মানুষ সেসব যাচাই না ক’রেই, যাকে নিয়ে বিতর্ক— তাকে কুৎসিত ভাষায় গালাগাল দিতে থাকলো। এমনই হ’য়ে এসেছে। এমনই হ’য়ে থাকে। কোনও কিছু এমনি এমনি ঘটে না। সমস্ত ঘটনা ঘটার পেছনে কোনও না কোনও কারণ থাকে। কী কারণ— সেটা কেউ দ্যাখেও না, জানার চেষ্টাও করে না। প্রকাশ্যে অপমান করাটা এখন অনেক সহজলভ্য। যারা নিজের ঢাক নিজে পেটাতে পারে, তারাই এখন সম্রাট। আর যারা পারে না, তারা ভিখিরি। ভিখিরিদের কোনও দাম নেই, ষড়যন্ত্রকারী সম্রাটের কাছে। 
     
    যারা না জেনে, যা-খুশি খিস্তি ক’রে যায়, তাদেরও বোধশক্তি আছে। কিন্তু অলস মস্তিষ্কে শয়তান তার ঘরবাড়ি বানাতেই ব্যস্ত থাকে সারাটাদিন। আর মসনদে ব’সে থেকে যিনি পুরো খেলাটা পরিচালনা করে, তিনিও সেয়ানা পাগল। সেই অর্থে, বোধশক্তিহীন এবং হিংস্র কুকুর! 
     
    আমার এই পোস্ট দেখে অনেকেই দাঁত ক্যালাতে আসবে। ছদ্মনামে আসবে। কেননা, এই ধরনের লোকেদের জন্ম থেকেই সঠিক ক্যালানের অভাব। ক্যালান খায়নি ব’লেই, শুয়োর গুলো পেছনে পেছনে ঘুরে বেড়ায়। 
  • P | 2402:3a80:42f4:f9b8:678:5634:1232:***:*** | ০৫ মার্চ ২০২৬ ১৫:৫০549306
  • . | ০৫ মার্চ ২০২৬ ১৫:১৬549305
  • ০৫ মার্চ ২০২৬ ০৯:৫৪
    কিংবা তারা গে। এটাও অপশন।
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ১৫:১১549304
  • আপনার ভাষায়, আপনিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে যাদবপুরে প’ড়ছেন, সেটা পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকলে, পড়া যায় কি? কী জানি... smiley
     
     
     
     
     
     
    এটি সম্ভবতঃ আপনার অজ্ঞতার দোষ। বান্ধবীদের থেকে জেনে নেবেন এখানে রীতিমতো এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়। এবং আমি যা নিয়ে পড়ছি, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক ও ষ্ট্র‍্যাটেজিক ষ্টাডিস, তাতে বছরে আটশোর বেশী অর্থ লাগে না। পরীক্ষা পিছু লাগে একশো টাকার সামান‍্য বেশী। বরং ইন্টারনাল স্কলারশিপ ও অ‍্যালুমনি স্কলারশিপে মেক আপ হয়ে যায় সেই অংশটা। সঙ্গে গভর্নমেন্টের মেরিট কনসিডারেশনটা তো আছেই। পাবলিক ইউনিভার্সিটির এটাই সুবিধা। 
     
    যাদবপুরের মেয়েদের থেকে দশ হাত দূরে থাকবি, তোকে ওরা এক আঙুলে তুলে অন্য আঙুলে ছুঁড়ে ফেলে দেবে।’ 
     
     
    কথাটা আপনার ক্ষেত্রে হয়তো প্রযোজ‍্য। কারণ আপনি কথোপকথনে বলেছিলেন হোমারের নাম অজানা ও 'কবি' শব্দের বাংলা বুৎপত্তি জানেন না। সেটা কিছু নয়, কে আর সবটা জানে। সারাজীবনে আইজ‍্যাক নিউটন বলেছিলেন সমুদ্রের বালির কণাও জানা হয়নি। সেখানে আমরা তো কীটস‍্য কীট ! কথাটা বললেন, তাই বললাম।
     
     
     
    আপনি তো আমাকে বোকা পেয়ে আমার সঙ্গে খেলে গেছেন।
     
     
     
    খেলার বিন্দুমাত্র প্রবৃত্তি নেই বলেই তো বেরিয়ে এসেছি। ফেসবুকে খুঁজে খুঁজে ক্রমাগত মেসেজ করছিলেন, তার উত্তর দিয়েছিলাম মাত্র। যা সবাই করে, অনেকে করে থাকে। তার অর্থ এটা নয় যে যা খুশী বকে যাবেন।... 
     
    যাইহোক, এই পাবলিক ফোরামের ঘটনাটার পরেই বিতৃষ্ণার কারণ আরো স্পষ্ট হয়। আবার বলছি, ব‍্যক্তিত্ব মানুষের প্রধান সম্পদ। আর কিছু বলতে চাই না। 
  • হেহেহে | 2a0b:f4c0:16c:4::***:*** | ০৫ মার্চ ২০২৬ ১৫:০৩549303
  • দিব্বি জমেচে মাইরি। জেঞ্জিগুলো পাঁক দিয়ে হোলি খেলচে। ল্যাওড়া অশিক্কিত বেকার গ্যাচে শিক্কিত নেকুমনির সাতে পেম মারাতে। লাথ খে সাধ মেটে নি ছিনে জোঁকের মত পেচুনে পেচুনে ধাওয়া কচ্চে। ওরে গান্ডু লিবিডো সামলে আগে নিজের কিচু ক্ষ্যামতা দেকা তাপ্পর গে লাইন মারবি। আবার একেনে বুক চাবড়ে হাত মারতে বসিস নে ঘেন্না লাগে দেকতে। 
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১৪:২৭549302
  • আরও একটা কথা— আপনি আমার সম্পর্কে অনেক কথাই লিখলেন, আমার যদিও তেমন কিছুই বলার নেই আপনার সম্পর্কে। কিন্তু বলতে ইচ্ছে করলেও বলব না। বলছি না। কেননা, আপনারও সম্মান আছে, গুরুতে আপনাকেও আসতে হয়। অনেকে বলে, ‘যাদবপুরের মেয়েদের থেকে দশ হাত দূরে থাকবি, তোকে ওরা এক আঙুলে তুলে অন্য আঙুলে ছুঁড়ে ফেলে দেবে।’ এইসব আমি বিশ্বাস করি না নিজে। কিন্তু আপনি তো আমাকে বোকা পেয়ে আমার সঙ্গে খেলে গেছেন। সে খেলতেই পারেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার তিনজন বান্ধবী এখনও পড়াশোনা করে। করছে। তো গোপনে আপনার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, খুব একটা সুবিধাজনক খবর পাইনি। যাইহোক, বান্ধবীদের অন্ধবিশ্বাস না করাই ভাল। মানুষ মাত্রেই তো মিথ্যেবাদী! আমার এই বান্ধবীরা সকলেই কিন্তু সত্যিকার অর্থেই, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বান্ধবীদের নাম প্রকাশ করছি না। সেটা আইনত একেবারেই অপরাধ। আপনার ভাষায়, আপনিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে যাদবপুরে প’ড়ছেন, সেটা পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকলে, পড়া যায় কি? কী জানি... smiley
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১৩:২০549301
  • না না, ভুল কিছু কেন? সবই সত্যি। তবে এটাও তো সত্যি— একহাতে তালি বাজে না। কিন্তু হ্যাঁ, কাউকে কেনই বা দোষারোপ করব? যখন সব দোষই নিজের!... smiley
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ১৩:১৫549300
  • মানালি ম্যাডাম, আমার কিন্তু বইগুলো প্রয়োজন। একটু দেখবেন...  
     
     
     
    কিছু মনে করবেন না শ্রীমল্লারবাবু, আপনার সঙ্গে যোগাযোগে আমি আর নেই। দুঃখিত, আমি কাউকে অপমান করতে চাইনা কারণ এটা আমার প্রকৃতিবিরুদ্ধ। কিন্তু তাও....কুড়িবার মেসেজ করবেন, উল্টোপাল্টা নাম দেবেন, ইচিংপিচিং কবিতা - গান লিখবেন, চুমু হ‍্যানত‍্যান বকবেন, তারপর ছবি-ছবি করে মাথা খারাপ করবেন এগুলো আমার অতি অসহ‍্য। সেইসঙ্গে আবার পিকিউলিয়ার সব ভয় দেখানো...মরে যাবো, ইঁদুর মারার বিষ আনছি, সাইকেলে ধাক্কা মেরেছে...এইগুলি সত‍্যি আমার সেই লিন পিয়াওয়ের ভাষায় 'বালখিল‍্য কর্মসূচি' মনে হয়। আমি চাইনা কেউ আঘাত পাক, সেইসঙ্গে এটাও চাইনা আমার ও সঙ্গে অন‍্যকারোর আত্মসম্মানের হানি হোক। আপনি মনে করে দেখুন তো, প্রায় সম্পূর্ণ অপরিচিত একজন মেয়ের সঙ্গে (ভিকটিম কার্ড প্লে করছি না, পুরুষের ক্ষেত্রেও সত‍্যি। )  এরকম কথা বলা কীভাবে উচিত? আপনি কিছুদিনের মধ‍্যেই 'চুমু' নামক একটা ডেকাডেন্ট কবিতা লিখলেন যাতে চটে গিয়ে আমি ফেবু ছেড়ে দিই। তারপর আপনি Linkdln  এ যোগাযোগ করলেন। বললাম শ্রীজাত রাজনৈতিক অবস্থান ও ব‍্যক্তিত্ব নিয়ে আমার সমস‍্যা আছে। তখন আমার মোবাইলটা একটু ল‍্যাগিং প্রবলেম করছিলো, তাতে আবার ফেসবুকে যোগাযোগ করলেন। হ‍্যাঁ, মানুষ সুন্দরের পূজারী।(আমি এমনকিছু সুন্দরী নই) কিন্তু পাঁচবার ফটো চাওয়া, দিনে সাতবার ভাট বকা, এগুলো আমার এথিক্সের বাইরে। তারপর গুরুর মতো একটা পাবলিক ফোরামের পাতায় যা তা বকলেন। আর যা দিনকাল, আপনার কিছু কথায় আমি সত‍্যি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই, কনষ্ট্রাকটিভ ডিসকাসন করুন, ব ই পড়ুন,  আলোচনায় আসুন আমি সর্বদা অগ্রণীভাবে ওয়েলকাম জানাবো। কিন্তু এসব বাঁদরামোতে আমি নেই। কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমাপ্রার্থী।
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ১২:৪০549299
  • তাহলে এটা হবে
    guha.ayan@gmail.com কনফার্ম করলে খুশী হই। পাঠাতে পারি।
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১২:৩৫549298
  •  
    Gaan shunun..... 
  • a | 114.3.***.*** | ০৫ মার্চ ২০২৬ ১১:২৮549297
  • মানালি ঐ দ-দি যা বললেন সেটাই বেস্ট হয়। আমার মনে হয় আপনি কৌনিক ব্র‌্যাকেটগুলো সহ কপি করেছেন তাও সঠিক আসচে না 
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১১:০০549296
  • কিন্তু তবুও, মনটা বেশ গম্ভীর হ’য়েও আছে। কিছুদিন আগে পিহুলকে ওয়টস্যাপে মেসেজ করেছিলাম বিশেষ কারণে। জানতাম জবাব আসবে। এলোও, কালকে। তখন রাত প্রায় সাড়ে ন’টার পর। বাইকে ফিরছি (র্যাপিডো) বাড়িতে। মোবাইলের স্ক্রিনে দেখলাম, পর পর মেসেজ ঢুকছে ওর। পরে যখন পিহুলের মেসেজগুলো পড়লাম, তখন দেখলাম— সেই পুরনো মেয়েটাকে, যার সঙ্গে আমার ২০১৮ সালে আলাপ হয়েছিল। বাংলা শিক্ষকের বাড়িতে। এবং সেই মেয়ে, সে ততটাই কঠিন, আবার ততটাই নরম। কালকেও ওর মেসেজে খেয়াল করলাম, আমাকে নিয়ে এখনও ভীষণ ভাবে। কালকে এমনভাবে মেসেজ করেছে, যেন আমার সমস্ত সফলতা পিহুলের, আমার সমস্ত ব্যর্থতাও পিহুলের। তবুও, যা বললাম, মনটা বেশ গম্ভীর হ’য়েও আছে। 
  • | ০৫ মার্চ ২০২৬ ১০:৫৬549295
  • যারা সরাসরি ইমেল করতে চান না তারা নিজের গুগল আইডি দিয়ে লগিন করে গুগল ড্রাইভে যান। বইগুলো সেই ড্রাইভে একটা ফোল্ডার বানিয়ে তাতে আপলোড করুন। তারপরে ফোল্ডারের অ্যাকসেস সেট করুন যাকে লিংক দেব সেই পাবে। তারপর সেই লিংকটা ভাটিয়া৯তে পোস্ট করুন। 
    ইচ্ছুক ব্যক্তিরা নামিয়ে নেবার পর এখানে জানালে বইগুলো ডিলিট করে দেবেন ড্রাইভ থেকে। 
    আপনার ডিজিটাল স্পেসও বাঁচবে আর বারবার পাঠাতেও হবে না। 
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ১০:৪৫549294
  • র২হ, কেকে সবার মন্তব্যই পড়লাম, বিচ্ছিরি রকমের খুশি খুশি লাগছে! কেন কে জানে... smiley
     
    মানালি ম্যাডাম, আমার কিন্তু বইগুলো প্রয়োজন। একটু দেখবেন...  
  • | ০৫ মার্চ ২০২৬ ১০:৪১549293
  • *ছেলে বা মেয়ে
  • | ০৫ মার্চ ২০২৬ ১০:৪০549292
  • চগেলে বা মেয়এ কেউই প্রেম নিবেদন করলে পাত্তা না দেওয়ার কারণ হতে পারে এই ছেলে বা মেয়েটির প্রতি তার প্রেম পাচ্ছে না,  কিংবা সেল্ফ ডিফেন্স কারণ হতেও পারে ছেলেটি বা মেয়েটি জাস্ট নাচাচ্ছে বা খানিক ইজি টাইমপাস করতে চাইছে কিংবা হতে পারে প্রেম এই মুহূর্তে তার প্রায়োরিটি লিস্টেই নেই,  কিংবা হতে পারে সে খুবই ক্যালকুলেটিভ এবং অপরপক্ষকে নিজের প্রেমিক বা প্রেমিকা হিসেবে দেখলে তেমন কোন লাভ দেখে না (এক্ষেত্রে হরমোনের সুড়সুড়ি সে উপেক্ষা করে) - এরকম অনেক কিছুই হতে পারে। 
     
    সমস্যা হল অধিকাংশ লোক 'না'  উত্তরটা মেনে নিতে পারে না। না একটা পূর্ণ বাক্য এইটা অ্যাকসেপ্ট করে নিলে প্রচুর ঝামেলা চোকে। কিন্তু সে আর হয় কৈ! 
     
    'পুওর ওভারপ্রোটেক্টেড গাই'টা খুবই অ্যাপ্ট। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত