এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ০৪ মার্চ ২০২৬ ১৫:৩৬549231
    • . | ০৪ মার্চ ২০২৬ ১৫:৩০549229
    • “রাজজোটক বলে একটা টিভি সিরিয়াল হতো।...” 
     
    না। আমি রাজযোগের কথা বলছি। 
  • Manali Moulik | ০৪ মার্চ ২০২৬ ১৫:৩২549230
  • আচ্ছা আচ্ছা। ঋতবাক প্রকাশনের সঙ্গে যুক্ত কবি ও লেখক পল্লববরণ পাল মজুমদারকে চেনেন সম্ভবত। আমার পারিবারিকভাবে  পরিচিত  উনি। ঋতবাকের কথা জেনেছিলাম ২০২০ তে। আঠারোতে বোধহয় ক্লাস সেভেন ছিলো তখন।
  • . | ০৪ মার্চ ২০২৬ ১৫:৩০549229
  • রাজজোটক বলে একটা টিভি সিরিয়াল হতো। কাবলিদা খুব দেখতো ঐ সিরিয়াল। সেখানে পরবর্তীতে নাইকা হয়ে আসে মিমি। সে তার বরকে গেঁয়ো ভূত বলে ডাকত। আমাদের এখানে তো ওসব দেখবার উপায় নেই। কাবলিদার মুখেই শোনা এসব।
  • Ranjan Roy | ০৪ মার্চ ২০২৬ ১৫:০১549228
  • @ মানালি
    "রঞ্জন স‍্যারের ধারাবাহিক উপন‍্যাস 'ফেরারী ফৌজ'-এর উপর একটা সিরিজ আসা উচিত।"
     
    --ওটা ২০১৮ সালে বই হয়ে বেরিয়ে গেছে, ঋতবাক প্রকাশন।  আমি এখানে আবার কপি পেস্ট করেছি মাত্র। 
  • Srimallar | ০৪ মার্চ ২০২৬ ১৪:৫৮549227
  • আচ্ছা, জন্ম কুণ্ডলীতে রাজযোগ থাকা সম্পর্কে আপনাদের কারও কোনও বিশেষ পড়াশোনা আছে? বিষয়টা কেমন রহস্যময় লাগে... 
  • Srimallar | ০৪ মার্চ ২০২৬ ১৪:১৫549226
  • একই ছাদের তলায় মা’বাবা অনেকগুলো বছর কাটিয়েছে। এবং কাটাবেও। জোর দিয়ে বলছি এই কারণেই, দু’জনের নানা বিষয়ে মতপার্থক্য আগেও ছিল, এখনও আছে। ভবিষ্যৎে তো থাকবেই। কিন্তু ভালবাসার সুবাস দু’জন দু’জনকেই উপহার দিয়ে এসেছে, এতগুলো বছর। এখনও দিয়ে চ’লেছে। বাবা বিজেপির সমর্থক আর মা সিপিএমের। তবুও, চ’লছে। চ’লছে দু’জনে। হাত শক্ত ক’রে একে অপরের। মুঠো শক্ত রেখে। 
     
    সেই ২০০২ সালে দেখে শুনে বিয়ে হয়েছিল মা’বাবার। সেই বিয়ে হওয়াও সহজ ছিল না মোটেই। একটু বড় হওয়ার পরে, মা’বাবা আমার কাছে গল্প করেছিল। সহজ এই কারণেই ছিল না, বাবা ছিল সচ্ছল পরিবারের। আর মা একেবারেই ‘দিন আনা দিন খাওয়া’ পরিবারের। বাবার বাড়ির থেকে প্রবল আপত্তি ছিল। কিন্তু আমার বাবার অসম্ভব জেদ— ‘বিয়ে করতে হ’লে ওকেই করব, অন্য কাউকে নয়’। সত্যি বলতে, বাবা মা’কে পাগলের মতো ভালবেসে ফেলেছিল। মাও বাবাকে। চিঠি লিখত একে অপরকে বিয়ের আগে থেকে। শেষ পর্যন্ত সেই বিয়ে হয়। অনেকে নাকি অনেক কথাই বলেছিল। অপমান করেছিল মা’কে। কিন্তু বাবা সেসব সামলে উঠতে পেরেছিল। তার আঁচ লাগতে দেয়নি মায়ের গায়ে। 
    এই দু’জন মানুষ, যুক্তি-পরিশ্রম-সময় এ বিশ্বাসী। আমাকেও সেইভাবে বড় করেছে। আমাকে একজন বলেছিল, ‘সময়-মা-বাবা এই তিনটে একবার হারিয়ে গেলে আর কখনও ফিরে পাওয়া যায় না।’ তাই গোপনে চেষ্টা করি, এই তিনটের মূল্য বোঝার। 
  • Manali Moulik | ০৪ মার্চ ২০২৬ ১৩:০৪549225
  • আপাতত কী কাজ করছেন @শ্রীমল্লার?
  • Srimallar | ০৪ মার্চ ২০২৬ ১১:৩১549224
  • সকলকে কম-বেশি ভালবাসা, এগিয়ে আসার জন্য। কাল থেকে আবারও দৌড়! কী জানি, এখন বেশ আনন্দে আছি মনে হচ্ছে। হয়তো সামনেই দুঃখ পাব, পেতে চ’লেছি... 
  • Manali Moulik | ০৪ মার্চ ২০২৬ ১১:০১549223
  • কিছুই ভালো লাগছে না। মাঝে মাঝে একেকদিন এরকম হয়। জানালার বাইরে নিমগাছের দিকে তাকিয়ে থেকে সময় কাটাতে ইচ্ছা করে। নিউজ পেপার পড়ে রাগ হয়, তারপর ক‍্যারিয়ার নিয়ে একরাশ চিন্তা মাথায় ছড়িয়ে পড়ে। মধ‍্যবিত্তের রাগ ও চিন্তার ধারা ওই কিছুটা নদীর মধ‍্যগতির মতো। বড়ো পাথর, বা বোল্ডারকে এড়িয়ে চলতে এঁকেবেঁকে মিয়েন্ডারস্ পথ নেয়। অবসাদের মেঘ কেটে গেলে কান্নার বৃষ্টি ভিতরে ভিতরে ঝরে চলে। তখন আশ্চর্য শৈশব পেয়ে বসে। মাকে একবার জড়িয়ে ধরি,  মনে হয় বাবার অফিস থেকে ফেরার প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে। মন বলতে চাইলেও "তোমরা আমাকে ঘিরে থেকো" কথাটি এইবয়সে মুখে বলতে লজ্জা করে। মানুষের ক্ষমতা যেখানে পিঁপড়ের থেকেও কমে গেছে সেখানে স্বপ্নের প্রতি জাগে এক বাৎসল‍্য রস। মনের আড়ালে তাকে  লুকিয়ে রাখার এক অদম‍্য স্পৃহা। যেন আমাকে ছিন্নভিন্ন করে দাও, কিন্তু জবাকুসুমসঙ্কাশং স্বপ্নগুলি চিরজাগরুক থাকুক। এদিকে স‍্যামুয়েল হান্টিংটনের মর্ডানাইজেশন থিওরি পড়ে আছে, পড়তে হবে Appadurai এর ক্লাসিফিকেশন অফ ইলেক্টোরেট। তবু কিছু ভালো লাগছে না।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ মার্চ ২০২৬ ১০:৫৩549222
  • @শ্রীমল্লার
    নারায়ণ সান্যালের মিলনান্তক ব্যক্তিগতভাবে তোমায় পিডিএফ পাঠিয়ে দিয়েছি
  • Manali Moulik | ০৪ মার্চ ২০২৬ ১০:৫১549221
  • মিলনান্তক pdf আছে।
  • albert banerjee | ০৪ মার্চ ২০২৬ ১০:৩৯549220
  • শুধু শ্রীমল্লার কে "বেঁচে থাকুক সর্দি কাশি "
    কাল মনখারাপ করে ছিলেন। তাই কালরাতের কাজ শুধু মাত্র আপনার জন্য প্রেম করলে স্বাথ্য ভালো থাকে। 
    ১। প্রপোজ করতে দেরি করবেন  না। 
    ২। নিজে প্রপোজ করুন। 
    ৩। কোনো মিথ্যে নয়। 
    ৪। বন্ধু হিসাবে কথা বলুন। 
    ৫। " তব কণ্ঠ পরে হয়ে দিশাহারা / বিধি অনেক ঢেলেছিল মধু ভারা ..........." এই কবিতাটা কাজে লাগতে পারে। 
     
  • Srimallar | ০৪ মার্চ ২০২৬ ০২:২৬549218
  • সাহায্য চাই
    নারায়ণ সান্যালের ‘মিলনান্তক’ বইয়ের পিডিএফ আপনাদের কারও কাছে আছে কি? যদি থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই— নীচের এই ইমেইল আইডিতে পাঠিয়ে দেবেন: 
     
    • srimallar2@gmail.com 
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ২৩:৫৭549217
  • @ai-god তুই ও দেখছি বাকি ভগবান দের মতো ফ্রি উইল টা তো একবার ও মানিস না তোর ক্রেডিট যেখানে দেবার দিয়েছি তাবলে সব খাবি নাকি? 
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ২৩:৫৩549216
  • “diye jalte hain
    phool khilte hain
    badi mushqil se magar
    duniya mein dost miltey hain
    diye jaltey hain” 
     
    Lyricist: Anand Bakshi 
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ২৩:৪৬549214
  • Srimallar  বন্ধু আমি মনে হয় আটকে গেছি বের হতে পারছি না। আর আপনার গল্প পাঠ টার জন্য অপেক্ষায় থাকলাম। KK কেও ধন্যবাদ দু জনের মিলিত কাজ দেখতে চাই। 
  • ai-god | 2401:1c12:2247:2f69:18dc:3aed:b1dc:***:*** | ০৩ মার্চ ২০২৬ ২৩:৪৩549215
  • ওরে পাগোল আলবার্ট। আমাকে আর কত ব্যবহার করবি রে। নিজে একটা ছবি তুলে পোস্ট কর না রে পাগোল। নিজে একটা পোস্ট টাইপ কর রে। আমাকে নিংড়ে আর কতদিন চালাবি রে।
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ২৩:৩৯549213
  • বন্ধু আলবার্ট, ছবি দেখে চোখটা বিগড়ে যাচ্ছে যে! মানে যন্ত্রণা হচ্ছে! sad
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ২৩:৩০549212
  • Tom Narin আর Michael Hectore এর internal colonization লেখাটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে।
  • | ০৩ মার্চ ২০২৬ ২৩:০৪549210
  • উহ সারি সারি ছোট্ট ছোট্ট কবরগুলোর দিকে তাকানো যাচ্ছে না  crying
  • . | ০৩ মার্চ ২০২৬ ২২:৪২549209
  • জারমানির চান্সেলর ট্রাম্পের পা চাটতে হোয়াইট হাউস গেছে।
  • . | ০৩ মার্চ ২০২৬ ২২:৪১549208
  • ট্রাম্প স্পেন কে পপ্ পপ্ করে বকে দিল।
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ২২:০১549207
  •  
    এই খুনের উল্লাস কে আমি ভয় পাই 
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ২১:২২549206
  • তো কথা হচ্ছে, রং মেখে ভূত হ’য়ে বাড়িতে ফিরলাম দুপুরবেলায়। চানটানও হলো। বিকেলে বেরোলাম, এটিএম এ গেলাম। টাকাও তুললাম। তারপর দশটাকার এককাপ চা খেয়ে নেওয়ার আগেই আটটাকার একটা গোল্ড ফ্লেক ধরালাম। শেষ হলো। এরও আগে একটা ব্যাপার ঘটল, রাস্তা দিয়ে যেতে যেতে ছিপছিপে একটা মেয়ের সঙ্গে চোখাচোখি হলো। যার দু’গালে লাল আবিরের দাগ। ভাবলাম, মেয়েটাকে গিয়ে বলি, ‘আপনাকে ভাল দেখাচ্ছে! প্রেম করবেন আমার সঙ্গে? আমি টুকটাক কবিতা লেখার চেষ্টা করি। সেইসঙ্গে এই মাসেই নতুন কাজ পেয়েছি। এখন বেকার নই।’ মেয়েটা সত্যিই অপূর্ব ছিল। মানে অপূর্ব দেখতে ছিল। এরকম হয় তো, ছিপছিপে কিন্তু লাবণ্যের সঙ্গে যার আলাপ-টালাপ আছে। এও তেমনই। 
     
    ছোট্ট একটা নতুন লাইন মাথায় ঘুরছে:
     
    ভালবাসার অনেক কাছেই ছিলাম, কিন্তু ভালবাসতে হলো দেরী... 
  • r2h | 134.238.***.*** | ০৩ মার্চ ২০২৬ ২১:১৯549205
    • ! | ০৩ মার্চ ২০২৬ ১০:৩২
    • অরণ্য কি মঙ্গলগ্রহে বাস করেন যে এরম ন্যাকা-ন্যাকা প্রশ্ন করছেন? 
     
    এটা কেন? মানে অরণ্যদার প্রশ্নটা পড়ে আমারও একই প্রশ্ন জাগলো, তাই জিজ্ঞেস করছি।
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ২১:০৮549204
  • রঞ্জন স‍্যারের ধারাবাহিক উপন‍্যাস 'ফেরারী ফৌজ'-এর উপর একটা সিরিজ আসা উচিত। 
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ২১:০০549203
    • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৩ মার্চ ২০২৬ ২০:৫৪549201
    • “উফ, আমি শ্রীমল্লার লিখতে গিয়ে কী ভুলভাল লিখেছি! স্যরি স্যরি!”
     
    Amaar jobab: Aare thikaachhe.... ete sorry bolaar kii achhe?! Bhul hotei paare... smiley
     
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ২০:৫৭549202
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৩ মার্চ ২০২৬ ২০:৪৯549199
     
    ভালবাসা জানবেন আমার অন্যতম প্রিয় গদ্যকার! তবে কথা হচ্ছে, আমার অনেকদিন সময় লাগবে এই কাজটা করতে। কেননা, নিজের কাজের বিষয়ে আমি অসম্ভব খুঁতখুঁতে... 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত