এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ০৩ মার্চ ২০২৬ ০৮:০৭549171
  • 'মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করে না তা নয়। কিন্তু তার ভিজিবিলিটি নিল। দেকতে পাচ্চেন মানে, কেও প্ল্যানপূর্বক দেকাচ্চে'
     
    - একক, একমত। 
     
    আমি তাই ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম - ' নোটিশ পেয়েও শুনানি তে যান নি, কোন ডকুমেন্ট দেখান নি, এমন কেউ কি আছেন এখানে বা অন্য কেউ এটা করেছে বলে শুনেছেন? '
  • r2h | 134.238.***.*** | ০৩ মার্চ ২০২৬ ০৫:১৬549169
    • একক | ০৩ মার্চ ২০২৬ ০৪:৫৫
    • ...মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করে না তা নয়। কিন্তু তার ভিজিবিলিটি নিল। ...
     
    হ্যাঁ, সে তো একশোবার।
  • একক | ০৩ মার্চ ২০২৬ ০৪:৫৫549168
  • এসাইয়ার এ বিরোধীদের আংশিক বা প্রচ্ছন্ন সমর্থন আচে। আপনা আপনা হিসাব আচে। তাই এনারসির মতো বিরোধিতা প্রোমোট করা হয়নি। তাই সেরকম কিচু দেকতে পান্নি। 
     
    মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করে না তা নয়। কিন্তু তার ভিজিবিলিটি নিল। দেকতে পাচ্চেন মানে, কেও প্ল্যানপূর্বক দেকাচ্চে। 
  • r2h | 134.238.***.*** | ০৩ মার্চ ২০২৬ ০৩:৫২549167
  •  
    • aranya |  ০২ মার্চ ২০২৬ ২৩:৪২
    • ... 'কাগজ দেখাব না'। 
      এই SIR এর সময় তেমন কিছু হয়েছে বলে শুনি নি।... 
     
    অরণ্যদা, এইটা ইন্টারেস্টিং প্রশ্ন।
    আমিও ভেবেছিলাম, এসআইআর হলে দলে দলে লোক কি আর কাটিয়ে দেবে না, প্রতিবাদস্বরূপ? আমি নাহয় অহৈতুকী ল্যাদে। কিন্তু মনে হয় সেরকম কিছু হয়নি।

    এতে ঐ কাগজ দেখাবো না ব্যাপারটা, এইটা নিয়ে ভাবছি, কাগজ দেখানোর ব্যাপারটার লক্ষ্য সেই সময় ছিলেন হরেদরে সুবিধাবঞ্চিত মানুষ। আর আমাদের কানে যেহেতু প্রিভিলেজড স্বরটাই বেশি আসে, সুতরাং একটু নুন মিশিয়ে ধরে নেওয়া যায় কাগজ না দেখানোর ডাকটা প্রিভিলেজড অংশ থেকেই এসেছিল, খুবই সঙ্গত ডাক, কিন্তু তার উৎস ও অংশগ্রহণ নিয়ে যদি ভাবি। কিন্তু এসআইআর যখন সর্বব্যাপী হয়েছে, তখন আমার মত দুয়েকজন একাকী ল্যাদখোর বাদে কাগজ দেখাতে মোটের ওপর আপত্তি দেখা যায়নি।

    এই প্রসঙ্গে আবার সেদিনের এককের বলা প্রতিবাদ ও স্টেক ব্যাপারটা মনে হল।

    (এদিকে, স্টেক বলতে, আহ, কী রোদ উঠছে, গোটা কয় বিয়ার নিয়ে রোদে বসে, না না, ভিজে কাঠ সেদ্ধ কেন, শূলপক্ক মাংসাদি আরকি।)
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৩ মার্চ ২০২৬ ০২:৪৪549166
  • রঞ্জনদা, আপনার পোস্টের ওপর একটু জ্যাঠামি করছি -- "কোনো একটা গল্প" পাঠ করলেই হবেনা সম্ভবত। গুরুতে প্রকাশিত (সাইটে বা বই আকারে) গল্প হতে হবে। নয় কি?
  • Ranjan Roy | ০৩ মার্চ ২০২৬ ০২:২৪549165
  • শ্রীমল্লার ও মানালি,'
     
    আমি অ্যাডমিন নই। সাধারণ কিন্তু পুরনো পাঠক। 
    একটা অযাচিত পরামর্শ দিচ্ছি। 
     
    কোন একটা গল্প পাঠ করে মোবাইলে রেকর্ড করুন।
    অডিও ক্লিপটি অ্যাটাচ করে গুরুচন্ডালিতে ই মেইলে পাঠান।
    guruchandali@gmail.com
     

     
    ওগুলো স্যাম্পলের কাজ করবে। 
    তারপর হরি ইচ্ছা!  
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ০০:৫৬549164
  • একটা ইমোজি কাপলেট আপনার জন্য   
     
     
     
       smileysmiley              smileysmileysmiley
                          cool
                                                              coolcool    
                                
     
                                                  heartyesindecision
                                       
                                       blush/sad
                                      enlightened
                                      enlightened
                                      enlightened
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ০০:৪২549163
  • এর মধ্যে প্রথম কারণ টা প্রধান 
     
     
    তবে মল্লার বাবু না থাকে আপনিনিজেই বুজে যাবেন। শুধু একটা প্রবাদ বলী "থালা ঢেলে খাবি / আসন তুলে বসবি আর বিছানা ঝেড়ে subi"
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ০০:৩৬549162
  • প্রধানত ৩টি কারণ 
    ১। পৃথীবির সব ভালো কাজকে সাধুবাদ[যা আমি মনে করি ]দেওয়ার অধিকার আমি প্রয়োগ করলাম। সেটা আমার সামাজিক অধিকার 
    ২।  গুরুচন্ডাল৯ একজন সদ্যস হিসাবে কারণ নাম এর সাথে গুরুচন্ডাল৯ এর নাম আছে। তাই। 
    ৩।ভাষা দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবার যে ভার আপনার ওপর এলো তারজন্য এগিয়ে যান মল্লার  বাবু .
     
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ০০:১৫549161
    • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ০০:০৫549160
    • “শ্রীমল্লার অনেক অনেক শুভেচ্ছা” 
    কী কারণে বন্ধু?! হঠাৎ শুভেচ্ছা জানালে, তাই বলছি... smiley
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ০০:০৫549160
  • রমিত চট্টোপাধ্যায় অরণ্য এবংসবাইকে।  . শ্রীমল্লার অনেক অনেক শুভেচ্ছা 
     
    Josef Koudelka এর exile বইটা      মনে হয় "অপরাজিত " দেখছি। প্রচন্ড নির্লিপ্ত এবং কাজ টা সময়ের বিপরীতদিকে।  ইনি বসে আছেন সেখানে যেখানথেকে মানুষ চলে যাচ্ছে। কিছু লোক আছে'  তাদের প্রেম রাগ কাঁটাতারে উল্টানো কাক পরকীয়া এবং নেশা করা। তারউপর কাজ করে গেছেন। এবং ডার্ক রুমের উপর মারাত্বক দখল  ছিল। আর এনার ইনস্টাগ্রামেও এক্যাউন্ট আছে। 
     
     
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ০২ মার্চ ২০২৬ ২৩:৪২549159
  • NRC, CAA - এগুলোর সময় একটা প্রতিবাদী মুভমেন্ট হয়েছিল - 'কাগজ দেখাব না'। 
    এই SIR এর সময় তেমন কিছু হয়েছে বলে শুনি নি। নোটিশ পেয়েও শুনানি তে যান নি, কোন ডকুমেন্ট দেখান নি, এমন কেউ কি আছেন এখানে বা অন্য কেউ এটা করেছে বলে শুনেছেন? 
  • Srimallar | ০২ মার্চ ২০২৬ ২৩:৩৭549158
  • যাঁরা আমাকে নিয়ে হাসাহাসি করেন, তাঁদেরকে আমি নিজে থেকেই হাসার সুযোগ ক’রে দিলাম। প্রাণ খুলে হাসুন! 
     
    Google বলছে: 
    “শ্রীমল্লার হলেন মূলত একজন আধুনিক বাংলা কবি ও লেখক, যিনি গুরুচণ্ডা৯ (Guruchandali) এবং লেখালিখি (lekhalikhi.sobbanglay.com) পোর্টালে কবিতা ও গদ্য লিখে থাকেন। তার লেখায় ব্যক্তিগত অনুভূতি, দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণ, এবং সামাজিক-রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে, যা বেশ চর্চিত [১, ২, ৩]।
    শ্রীমল্লারের কাজের কিছু দিক:
    • কবিতার ধরন: তার কবিতাগুলি সাধারণত অনুভব, স্মৃতিরোমন্থন এবং গভীর আবেগপ্রবণ হয় [১]।
    • পরিচিতি: তিনি গুরুচণ্ডা৯-র "খেরোর খাতা"-য় সক্রিয়ভাবে লেখালিখি করেন [৩, ৪]।
    • শৈলী: লেখালিখি পোর্টালে তার ছোট, তীক্ষ্ণ এবং গভীর ভাবনাপ্রসূত কবিতা ও গদ্যের উপস্থিতি লক্ষ্য করা যায় [২]।
    এর বাইরে, শ্রীমল্লার একটি সাধারণ বাংলা কাব্যিক শব্দ, যা বৈষ্ণব পদাবলীতেও ব্যবহৃত হতে পারে, যেমন— বলরাম দাসের পদেও এই শব্দটির উল্লেখ পাওয়া যায় [৬]। তবে, একজন লেখক হিসেবে শ্রীমল্লার বর্তমানে ডিজিটাল মাধ্যমে বেশ পরিচিত। [1]” 

     
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ০২ মার্চ ২০২৬ ২৩:২৯549157
  • ঐ ছবিটা হন্টিং, খুবই বিখ্যাত , যুদ্ধবিরোধী ছবি 
    @আলবার্ট, @রমিত 
  • Srimallar | ০২ মার্চ ২০২৬ ২৩:১০549156
    • Priyo gaan 
  • Srimallar | ০২ মার্চ ২০২৬ ২৩:০১549155
  • চোখ খুলে তাকাতে পর্যন্ত তেমন পারছি না, এত ঘুম পেয়েছে!... কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না। সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম (একজনকে কথা দিয়েছিলাম, তবুও), কিন্তু আজকে বাড়ি ফেরার পথে সিগারেট কিনে নিয়ে এলাম। রাত বাড়লে ধরাবো... 
  • PB | 2409:40e0:4d:5155:8000::***:*** | ০২ মার্চ ২০২৬ ২২:৫৭549154
  • বর্তমান ভবিষ্যৎ ও ইতিহাস
     
  • Manali Moulik | ০২ মার্চ ২০২৬ ২২:৪৫549153
  • ধন‍্যবাদ অরণ‍্যদাদা
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ০২ মার্চ ২০২৬ ২২:২৬549152
  • মানালি, guruchandali@gmail.com এ মেল পাঠাও। আশা করি কোর কমিটি-র কেউ উত্তর দেবে 
  • Manali Moulik | ০২ মার্চ ২০২৬ ২২:২৩549151
  • @ পাঠ, পড়েছি তো বটেই, কিন্তু অংশ নেবো কীভাবে? সেটি জানতে চাইছি।
  • পাঠ | 134.238.***.*** | ০২ মার্চ ২০২৬ ২২:১৫549150
    • Srimallar | ০২ মার্চ ২০২৬ ২১:৪০
    • ...বিষয়টা সম্পর্কে যদিও (গুরুর এই ব্যাপারটা) কিছুই এখনও জানি না। আসলে খোঁজও নিইনি, পড়িওনি। 
     
  • . | ০২ মার্চ ২০২৬ ২১:৪৪549149
  • ট্রাম্প এখন কী সব যেন ঘোষণা করবে।
  • Srimallar | ০২ মার্চ ২০২৬ ২১:৪০549148
  • বাড়িতে ফিরলাম এই কিছুক্ষণ আগেই। জীবন আমার জন্য আরও ভালো কিছু নিয়ে অপেক্ষা ক’রে রয়েছে। বুঝলাম আজ। যাইহোক, গুরুর গল্প পাতায় কি আমি গল্প পাঠ করতে পারি? বিষয়টা সম্পর্কে যদিও (গুরুর এই ব্যাপারটা) কিছুই এখনও জানি না। আসলে খোঁজও নিইনি, পড়িওনি। যদি গল্প পাঠের সুযোগ থাকে, তাহলে কীভাবে আবেদন করব? একটু জানাবেন কেউ... আমার কণ্ঠ যারা কাছ থেকে শুনেছেন, তারা সকলেই প্রশংসা করেছেন। ঈশ্বর দিয়েছেন...! 
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ মার্চ ২০২৬ ১৮:৩৭549147
  • @albert banerjee 
     
    ধন্যবাদ। এই ছবিটা দেখেছি অনেকবার। খুবই বিখ্যাত হৃদয় বিদারক এক ছবি। নাপাম আক্রমণের।
  • হে হে | 2a0b:f4c0:16c:15::***:*** | ০২ মার্চ ২০২৬ ১৪:০০549146
  • এই হুম্ম মালটা ঝিকিচাড্ডি। সায়েবদের বুট চাটা এদের ধম্ম মোক্ষ।  বিবির বুট চেটে মুজরো করে এল মোদি এ মাল এয়েচে চাটা কন্টিনিউ করতে।  
  • Manali Moulik | ০২ মার্চ ২০২৬ ১৩:২৬549145
  • গুরুপাঠে গল্পপাঠের উপায় কী? @lcm?
    ইচ্ছুক।
  • albert banerjee | ০২ মার্চ ২০২৬ ১২:৫১549144
  • মাননীয় রমিতবাবু  এই ছবি টা ফেবু তে পাবেননা আগে ছিল যেদিন এটা ডিলিট করলো ফ্রন্টাল নুড্যিটির দোহাই দিয়ে আমি ও ফেবু আকাউন্ট ডিলিট করলাম। আমি ফেবুতে নেই 
  • albert banerjee | ০২ মার্চ ২০২৬ ১২:৩৫549143
  • এক জনায় ছবি আঁকে এক মনে, ও রে মন
    আরেক জনায় বসে বসে রংমাখে

    ও আবার সেই ছবিখান নষ্ট করে
    কোন জনা 
    আমার  ঘরে বসত করে কয় জনা ? 
     
    আমার জানা নেই জানতেও চাহি না। 
    "I an I" আমি মরছি আমি মারছি , কারণ আমি ফলাফল আমি। ওই বাচ্ছা আমির চিন্তা পরিণত আমি চুরি করে।  কোরে চিন্তাবিদ হবার চেষ্টা করে। 
    একটা ভালো মুভি দেখেছিলাম The Babadook [2014 ]
    Based on Monster by Jennifer Kent
    আমি "Amelia Vanek" হতে পারবো না 
     
  • albert banerjee | ০২ মার্চ ২০২৬ ১২:০৪549142
  • আমি যুদ্ধকে ঘেন্না করি 
    ফটোগ্রাফারের নাম নিয়ে বিতর্ক আছে তবে আমার জ্ঞানত Caroline Kavit, 
    Exile by josef koudelka বই টা  পেলে  ভালো কিংবা গুগুলে দেখতে পারেন। তবে গুগুলে অনেক অবাঞ্ছিত ফটো আসবে ইটা দেখার জন্য অনুরোধ রইলো। এই ইরান আমেরিকার যুদ্ধেরও অনেক ফটোগ্রাফ পাচ্ছি। দিতে পারবোনা। তাদের পারমিশন নিতে হবে। যদি পাই দেব। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত