এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 115.187.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪২548506
  • @র২হ বাবু 
    আপনার কিছু প্রিয় বাংলা গান সাজেস্ট করুন ,যেগানের লিরিক বা সুর আপনার খুব প্রিয়। পুরনো নতুন যা ইচ্ছে। কারণ আমার সিলেবাস খুবই ছোট। ১৯৮০ এর আগের তথাকথিত স্বর্ণযুগের গান ,আর ব্যান্ডের মধ্যে মহীন আর চন্দ্রবিন্দু  নয়ের দশকে কবির সুমন ,আর এফ এম এর যুগে লোপামুদ্রা শুভমিতা। এর বাইরে আমার খোঁজখবর জিরো। তাই জানতে চাইছি। 
  • | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮548505
  • laugh laugh খিস্তিদীপ ভিক্টিম প্লে করছে। 
    'মিথ্যাবাদী'
    'নির্লজ্জ মিথ্যাবাদী' 
    'scoundrel' 
    'ধান্দাবাজ বজ্জাত' 
    এইগুলো পাচ্ছোনাল অ্যাটাক নয়। 
    কিন্তু  ওকে নাকি পাচ্ছোনাল অ্যাটাক কলা হয়েথে। ৎচ্চু ৎচ্চু
     
    Shameless skunk একটা।
     
  • dc | 2402:e280:2141:1e8:182a:fc63:af85:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩১548503
  • আরে দীপচাড্ডি দেখি খুব ইনকাম করছে! laugh
  • dc | 2402:e280:2141:1e8:182a:fc63:af85:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩১548502
  • আমিতাভদা, আচ্ছা। ভালো থাকবেন, আর দুয়েক সময়ে এসে পোস্ট করবেন :-)
  • দীপ | 2402:3a80:197f:40c5:878:5634:1232:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০548501
  • বাংলাদেশ নিয়ে যখন তথ্যনিষ্ঠ আলোচনা শুরু করেছিলাম, তখন থেকেই একটা গোষ্ঠী আমাকে নামে-বেনামে আক্রমণ শুরু করেছিলো। এখন তারাই আবার একজোট হয়েছে।
    এখন চুলকানিমূলক ভাষাপ্রয়োগ করতে এসেছে।
    নির্লজ্জ ধান্দাবাজ বজ্জাত!
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮548500
  • @ডিসি
    ধন্যবাদ ডিসি। আমি ভালই আছি। কলকাতা ঘুরে এলাম। বইমেলায় গুর্চর বই প্রকাশের সাথে এট্টু জুড়ে ছিলাম। কুঁড়ে লোক আমি, টই-টই করা আর হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে এসে ঘুরে যাই। এখন আবার একটা পুরনো চর্চায় ফিরতে চেষ্টা করছি। দেখা যাক। smiley অনেক heart জেনো।
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯548499
    • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭
      • এই গানটা আপনারা সকলেই শুনেছেন। 
     
    না তো, আমি শুনিনি। আরও অনেকেই শোনেনি আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যেমন ডিসি বা যদুবাবু বা প্যালারাম। আবার রমিত শুনেছে এইটাও অনেকটাই বিশ্বাসের সঙ্গে বলা যায় কারন রমিত পড়েনি বা শোনেনি এমন জিনিস বিরল।
    আরও কে কে শুনেছে বা শোনেনি - এরকম একটা অনুমান খেলার চেষ্টা করছিলাম, তারপর মনে হল লিস্টি করার চেষ্টা করলে সেটা আমার জন্য অনধিকার চর্চা হবে।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭548498
  •  আমার আরও একটা প্রিয় গান... 
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭548497
  • কৌতূহলী, থ্যাংকিউ।
    ঐ, বিশাল কিছু ভালো লাগলো তা বলবো না, আবার ভালোই, মন্দ কী। মায়াবী চাঁদের রাতে- এটা তো একটা সিনেমার গান? আগেও শুনেছি, এটা কেমন ঘ্যাসঘ্যাসে রেকর্ডিং। এটা শুনি মাঝে মাঝে, প্লেলিস্টে, গাড়ি টাড়ি চালাতে গেলে বা রান্নাবান্না করতে করতে, আলাদা করে বসে মন দিয়ে শোনার মত মনে হয়নি।
  • b | 117.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪548496
  • দেখুন ভদ্রলোক মারা গেছেন তাই ওনার সম্পর্কে কমলকুমারের বিশেষণটি আপনাদের আজ আর জানালাম  না। 
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭548495
     
    • এই গানটা আপনারা সকলেই শুনেছেন। এই গানের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছিল, আমার প্রাক্তন। সে বছর উচ্চমাধ্যমিক দেব। একদিন ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে গল্প করতে করতে, আমাকে জানালো যে, ‘এই গানটা শুনেছিস?’ ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো। গানটা শুনলাম। এবং তারপর থেকে, এই গানটা আমার প্রিয় গানের তালিকায় থেকে গেছে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০548494
  • আর এই গানটা
  • কৌতূহলী | 115.187.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯548493
  • @র২হবাবু , এই গানটা এখনকারই। এটা কেমন?
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮548492
    নতুন গান, পছন্দের! 
  • dc | 2402:3a80:435:4309:c:c562:ae53:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬548491
  • অমিতাভদা অনেকদিন পর টইতে পোস্ট করেছেন দেখে ভালো লাগলো। আশা করি ভালো আছেন :-)
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১548490
  •  
    নিন, অন‍্যতম প্রিয় গান।
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০548489
  • আজও তাকে মনে পড়ে ঋতম সেনের লিরিক, তাইশি নন্দীর গাওয়া। কী সুন্দর গান। 
     
     
     
    ওয়াও হুতোদা  !   ওয়াও! কী গানটা মনে করালেন! 
     
    তারা খসে পড়ে দূরে
    একাকী কিশোরী এলোচুলে
    রঙে রঙে দিশেহারা সে, নাকি বাহারি বনফুলে 
    আজও তাকে মনে পড়ে,
    পড়ে কি?
     
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০548488
  • ও আচ্ছা।
    না, আমি এসব খুঁজছি না, আমি ভাবছিলাম আজকাল কোন নতুন গানগুলি শোনে মানুষ।

    কিছুই হচ্ছে না এ আমি ঠিক বিশ্বাস করতে পারি না। হয়তো মার্কেটিং নেই তেমন। হয়তো তত জনপ্রিয় হয়নি। নব্বইয়ে কাজি কামাল নাসের, পিলু ভট্টাচার্য, এই দু'জনের নাম আমার নব্বই হলেই মনে পড়ে, কারন এঁদের আমি বইমেলায় শুনেছিলাম আচমকা; এঁরা মূল স্রোতের পারফর্মার হিসেবে নাম করেননি, বা করলেও আমি জানতে পারিনি, কিন্তু কী চমৎকার কিছু গান বেঁধেছেন। ওরকম এখনও নিশ্চয় হয়। তালপাতার সেপাই নামে একটা দলের গান শুনছিলাম, একটা দুটো চমৎকার গান করেছেন ওরা। তারপর এখানে ইন্দ্রাণীদি দিয়েছিল, আজও তাকে মনে পড়ে ঋতম সেনের লিরিক, তাইশি নন্দীর গাওয়া। কী সুন্দর গান। ওঁরা আর কী করেন বা করলেন? দেবদীপ বলে একজনের চমৎকার গান শুনেছিলাম। দীপাংশুর লিরিক অত্যন্ত ভালো যেমন।

    হয় তো অবশ্যই, এতে আমার কোন সন্দেহ নেই। লোকজন নতুন গান খুঁজে শোনেন কিনা, না যা বিজ্ঞাপিত হয়ে তাই শোনেন শুধু, এই কৌতূহল।
  • dc | 2402:3a80:435:4309:c:c562:ae53:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯548487
  • বিদ্যাসগরকে নিয়ে এলেবেলে বেশ ভালো লেখালেখি করেছেন, যদ্দুর মনে হয়। তবে দীপচাড্ডি তাতে খুব খচে গেছে। 
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩548486
  • একবিংশ শতকের মরালিটি আলাদা সুতরাং নীতিশিক্ষা বিষয়ে প্রাচীন টেক্সটকে আমি কমপ্লিট ক্যানসেল করবো - তবে আমায় ঠেকায় কেডা
     
     
     
    এটাই ঠিক ধরে উঠতে পারছি না। খালি মনে হয় এটাও হয়, ওটাও হয়। ফলে মরালিটি আর কনসেপ্ট গুলিয়ে যায়। অহং আর আত্মসম্মানের পার্থক‍্য, ইম্পর্ট‍্যান্স আর স্বেচ্ছাচারিতার পার্থক‍্য করতে পারি না। এইসব মুশকিল!
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২548485
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০548482
    এই গানগুলো আমি ব্যক্তিগতভাবে কখনও শুনিনি। রাস্তায় বাজতে শুনেছি। smiley
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১548484
  • এগুলি ভালো গান? শুনে তো মনে হচ্ছে না। ভালো গান কিছু হয় না আজকাল?
     
     
     
    খুব রেয়ার। সাধে কি সৌরেন্দ্র-সৌম‍্যজিত ধরে পড়ে থাকি।
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০548483
  • ঐসব গোবলয়ের চাড্ডিকে কে কী বোঝাবে? তারা না বোঝে সংস্কৃত না বোঝে কিছু। তাদের সংস্কৃত বোঝাতে গেলে তারা লগুড় নিয়ে আসবে। তো এসবের কি কোন শেষ আছে? এসব ব্যাপারে যেমন হরলিক্সের বিজ্ঞাপন আধুনিক ও শিক্ষামূলক - আমি তো এমনি এমনি খাই।
     
     
     
    এটা ব‍্যাপক বলেছেন!
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০548482
  • এগুলি ভালো গান? শুনে তো মনে হচ্ছে না। ভালো গান কিছু হয় না আজকাল?
    ভালো গান বলতে ভালো লিরিক, ভালো গায়কী, যত্ন নিয়ে তৈরি ইত্যাদি।
  • | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০548481
  • এদিকে লোকে মণিশঙ্কর আইয়ারের ছবি দিয়ে শঙ্করকে RIP জানাচ্ছে।  -_- 
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮548480
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১548479
    • টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে 
    • দাদা আমার যেমন তেমন বৌদি আমার মর্ডান 
    • আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান 
    • হরেন পক পক 
    • যাওয়ার বেলা দেখা হল কথা হল না 
     
    laughlaughlaugh
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১548479
  • শ্রীমল্লার এমন তরুন যুবক, এইসব প্রাচীন গানই শোনেন? আপনাদের যৌবনের গান নেই কিছু? তাহলে শোনা যেত।
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৭548478
    •  
    • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭
    • ... এরকম কাজ অজস্র পাবেন। সেটাই বলছি, complete cancel বলে কিছু হতে পারে না।
     
    হ্যাঁ, সে তো বটেই, সব বিষয় নিয়েই অনেকের অনেক কাজ আছে। তবে জানেন তো কী, নিজে চিন্তাভাবনা করে একটা পথ না ধরলে, সে পথ বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। পদার্থবিদ্যায় আবেশ বলে একটা কথা ছিল বোধয়। ঐ আরকি।
    আমি যদি ভাবি ডারুইন আছেন সুতরাং ঈশ্বর সংক্রান্ত সব আমি কমপ্লিট ক্যানসেল করবো, বা একবিংশ শতকের মরালিটি আলাদা সুতরাং নীতিশিক্ষা বিষয়ে প্রাচীন টেক্সটকে আমি কমপ্লিট ক্যানসেল করবো - তবে আমায় ঠেকায় কেডা।
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২548477
  • এই তো সেদিন কে এক আপদ ইনফ্লুয়েন্সার ঠকিয়ে গরু খাইয়ে দিয়েছে বলে হাউমাউ করছিল, তাকে অনেক উদার, বিপ্লবী, বিদ্দজ্জন দেখি হিন্দু ধর্মে প্রাচিত্তিরের প্রথা নিয়ে বোঝাচ্ছেন। কী মুশকিল, প্রাচীন টেক্সট দিয়ে প্রাচিত্তির বোঝাতে চাইলে অন্য কেউ প্রাচীন টেক্স্ট তুলে এনে আবার কী বোঝাতে বসবে তার কোন গ্র‌্যান্টি আছে? তার আগে ব্রিগেডে নিরামিষ বলে মুর্গি খাইয়ে দিয়েছে বলে ক্যাও। ঐসব গোবলয়ের চাড্ডিকে কে কী বোঝাবে? তারা না বোঝে সংস্কৃত না বোঝে কিছু। তাদের সংস্কৃত বোঝাতে গেলে তারা লগুড় নিয়ে আসবে। তো এসবের কি কোন শেষ আছে? এসব ব্যাপারে যেমন হরলিক্সের বিজ্ঞাপন আধুনিক ও শিক্ষামূলক - আমি তো এমনি এমনি খাই।

    এ বিষয়ে মানুষ বিদ্যাসাগরের উদাহরন দেন, শাস্ত্র উদ্ধার করে বিধবা বিবাহ আইনসিদ্ধ করার ব্যাপারে। অতি সাধু ও অগ্রসর উদ্যোগ, তাঁর চরনে শতকোটি প্রণাম। কিন্তু সে প্রস্তাবের মধ্যে অক্ষতযোনির মত কন্ডিশনপত্র ছিল। তো ধর্ম বা প্রাচীন টেক্সটকে আশ্রয় করলে ওসব কুৎসিত জিনিস চুইঁয়ে আসে।
    আর হয় চরম এক্সক্লুশন। যেমন সতীদাহ বা বিধবাবিবাহ সংক্রান্ত আইন বলে সমগ্র বাংলার সমস্ত নারী উপকৃত হইয়াছেন যখন আমরা বলি, তখন সমাজের একটা বড় অংশকে আমরা এক্সক্লুড করি, যাঁদের জীবনে এগুলির প্রভাব ছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত