এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭548476
  • আর সব থেকে বড় কথা হল ওসব থেকে কাঁটা বেছে খাওয়ার চল কম।
     
     
     
    এইটা সত‍্যি খুব Important কথা। তবে এগুলির রি-কনফিগারেশন হলে সেটা সামাজিক ও অ‍্যাকাডেমিক দুদিকেই গ্রহণযোগ‍্য হয়। রিসেন্ট পড়লাম একজন দক্ষিণী (কর্ণাটকের) কবি ও সমালোচক সরোজ দত্তের লেখা 'শকুন্তলা'  পড়ে ডিসাইড করেছিলেন এইধরনের রি-কনফিগারেটিভ সাহিত‍্যগুলি যেভাবে হোক সব কন্নড়ে অনুবাদ করবেন। হ‍্যাঁ, এবার সোশ‍িও - পলিটিক‍্যাল কারণে কিছু ঝামেলার বালাই আছে তাই, নাহলে ফ্র‍্যাঙ্কলি বলছি, ওই 'শকুন্তলা' কিন্তু বাংলা সাহিত‍্যে একটা রেয়ার উদাহরণ। এখনও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত বা সত‍্যবতীর সেই উপরিচর পিতৃবৃত্তান্ত এগুলোতে same notion ব‍্যবহার হচ্ছে। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, জয়দেব বসু, মল্লিকা সেনগুপ্ত, সুজাতা বন্দ‍্যোপাধ‍্যায়দের এরকম কাজ অজস্র পাবেন। সেটাই বলছি, complete cancel বলে কিছু হতে পারে না।
  • dc | 2402:3a80:435:4309:c:c562:ae53:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬548475
  • আমারও মনে হয় রামায়ন মহাভারত সেই কোন আদ্যিকালের উইয়ে খাওয়া হলদে হয়ে আসা পুঁথি, শিক্ষা নিতে হলে বরং অ্যালান মুরের গ্রাফিক নভেলগুলো পড়তে পারেন, ওতে অনেক গুরুগম্ভীর জ্ঞানের বাণী আছে। অবশ্য আমি নিজে রামায়ন মহাভারত সেভাবে পড়িনি, ছোটবেলায় অল্প খানিক পড়েছিলাম, তার বেশীর ভাগটা ভুলে গেছি :-)
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫548474
  •  গান শুনুন, আনন্দ করুন
     
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬548473
  • হ্যাঁ মানে শিখতে চাইলে তো হযবরল, হ্যারি পটার, জ্বলন্ত জ্বালামুখি - সবকিছু থেকেই কিছু শেখা যায়।
    এই যে ধরুন স্পাইডারম্যানে আছে গ্রেট পাওয়ারের সঙ্গে গ্রেট রেসপন্সিবিলিটি আসে - এর থেকে বড় শিক্ষে আধুনিক রাজনীতিবিদদের জন্য কী হতে পারে!
    প্রাচীন টেক্সটগুলির সব থেকে বড় সমস্যা হল ওখানে সব এমন সাঁটে বলা, যে নানান লোক নানান রকম ভাষ্য করে। কেউ বলে গো মানে গরু কেউ বলে গো মানে সকল পশু। ওদিকে রামায়ন আর মহাভারতের সমাজনীতি ভিন্ন। বিবাহ প্রথা, জাতিভেদ ইত্যাদি। আর সব থেকে বড় কথা হল ওসব থেকে কাঁটা বেছে খাওয়ার চল কম।
     
    আর নারীস্বাধীনতা ইত্যাদির জন্য মহাভারতের দ্বারস্থ হতে হবেই কেন? দ্রৌপদী স্বাধীন বলে আমিও স্বাধীন হব- এই জাস্টিফিকেশনের তো দরকার নেই। আমি স্বাধীন, কী করবি কর, এই হল সহি অ্যাটিটিউড। ঐসব যুক্তিতক্ক দিলে চক্রবৎ।

    হ্যাঁ, যাঁদের প্রাচীন সমাজ ইতিহাস এইসব নিয়ে একাডেমিক আগ্রহ তাঁরা এসবের চর্চা করুন, সে তো করতেই হবে। মহাকাব্য হিসেবে মহাভারত অসাধারন ব্যাপার। একটা সাহিত্যকীর্তি শ'খানেক বছর ধরে বিবর্তিত হচ্ছে, পরিমার্জিত ও পরিবর্ধিত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, অডিয়েন্সের ধরন অনুযায়ী পাল্তে পাল্তে যাচ্ছে- এমন একটা জীবন্ত সাহিত্য- এ অ্যামেজিং ব্যাপার।
    কিন্তু ঐ, তার থেকে জীবনশৈলির শিক্ষে নেওয়া বা বিজ্ঞানচেতনার দিকনির্দেশ নেওয়া- এ গোলমেলে।
     
    • যদুবাবু | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮
    • ... ফুঁ-ফুঁ না করে পরিত্যক্ত প্লাস্টিক কিংবা শালপাতার মতন বিটি রোডের ধারে ফেলে দিতে হবে, নিতান্ত অবহেলায়... 
    ঃ) ঃ) ঃ)
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫548471
  • না হুতোবাবু, সেটা বলিনি। আমি বলছি এই মহাকাব‍্য বা ধর্মসাহিত‍্যগুলোর মধ‍্যে সত‍্যি নেই, গ্রহণীয় কিছু নেই--- এটা বলে দেওয়া যায় না। ফর এক্সামপল্, আমি যদি সীতা চরিত্রটির কথা বলি, তার একটা বন্দীত্ব, ক্রমাগত ভীতি প্রদর্শন ও অন‍্যদিকে প্রলোভন। এরমধ‍্যে সত‍্যের দিকে স্থির থাকা, এটাকে চারিত্রিক বৈশিষ্ট‍্য হিসাবে উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। সো কল্ড ধর্মের থেকে মোরালিটির শিক্ষাটা বড়ো করে দেখলে আমার মনে হয় এত মারামারি, কাটাকাটি ঝামেলা হতো না। উপমহাদেশে এই বিষয়গুলো কমপ্লিট বিজনেসে পরিণত হয়েছে তাই মূল ব‍্যাপারগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না। একটা ইন্ডিভিজুয়ালিষ্টিক আইডিয়ার রেসিট‍্যান্স হিসাবে যা কাজ করে তাকে আ যাই হোক, আমি রিগ্রেসিভ বলতে পারবো না। এরমানে বাপ পিতেমোকে মানে চলা নয় অক্ষরে অক্ষরে, সেটা Edmund Burke এর অনুসরণ হয়ে যাবে। বরং তাকে রি - ভেরিফাই করা। ঋষি অত্রি ও অনসূয়ার গল্প আমরা জানি সবাই। সেখানে বার্ধক‍্য পর্যন্ত পৌঁছে গিয়ে অনসূয়া তাঁর সুদীর্ঘ তপস‍্যার ফল একবাক‍্যে দান করলেন প্রকৃতিকে ও নদীসকলকে যাতে মানুষ ও অন‍্য জীবদের জলকষ্ট ও খাদ‍্যকষ্ট মেটে। এই মোরাল এডুকেশনটাকে ধর্মের ভেজাল বাদ দিয়ে ছেঁকে নিতে অসুবিধা কোথায়? কনফুসিয়াসের জিলু, জিগং আর ইয়াং রান তিনজন ব‍্যক্তিবিশেষ নাকি চারিত্রিক গুণাবলি তা নিয়েও তো বিতর্ক রয়েছে। কিন্তু লু-তে প্রদেশের আইনি উন্নতির মূল হচ্ছে কনফুসীয় শিক্ষা। এটা তো অস্বীকার করা যায় না। 
  • যদুবাবু | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮548470
  • না না ওড়ানোয় নয়, আমার মনে হয় "ফুৎকারে" আপত্তি। এমনি ফুঁ-ফুঁ না করে পরিত্যক্ত প্লাস্টিক কিংবা শালপাতার মতন বিটি রোডের ধারে ফেলে দিতে হবে, নিতান্ত অবহেলায়, তারপর সে মলয় বাতাসে উড়ে যাবে, না মাটির তলায় টপসয়েলে জমা হবে, সে পরের জেনারেশন বুঝে নেবে। 
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪548469
  • সবকিছু ফুৎকারে উড়িয়ে দেওয়া... ফুৎকারে ওড়ানোর প্রবণতা এমনিতে আমি খুব মন্দ বলে মনে করি না। যাঁরা কোনকিছুর অস্তিত্ব বা যৌক্তিকতা প্রমান করতে চান, প্রমানের দায়টা তাঁদের হওয়া উচিত। এইটা বিশেষ করে কমবয়সীদের ধরনও হওয়া উচিত বলে মনে করি। বাপ পিতেমো বলে গেছেন সুতরাং টিকির মধ্যে ইলেক্ট্রিসিটি আছে - এই করে করে একতা কনফর্মিস্ট কর্তাভজা জনগোষ্ঠী তৈরি হয়।

    তবে এইসবই নিতান্ত ব্যক্তিগত মত; অবৈজ্ঞানিকও বলা যায় বোধহয়।
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭548468
  • কিন্তু নিজে ভেবে চিন্তে বের করেছে যে ঈশ্বরের অস্তিত্ব থাকা সম্ভব না- তাহলে কি সে সহি অবিশ্বাসী হবে না?
     
     
    সে প্রসঙ্গ নয়। অবৈজ্ঞানিক নাস্তিকতা বলতে বোঝাতে চেয়েছি যে সবকিছুকেই ফুৎকারে উড়িয়ে দেওয়া। যুগধর্ম সহকারে বিশ্লেষণে না গিয়ে সবটাকেই নেই বলে বাদ দিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাকে।
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২548467
    • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১
    • ... 'অবৈজ্ঞানিক নাস্তিকতা' ...
     
    এটা কী জিনিস? ধরা যাক একটা লোক প্রথাগত পড়াশুনো কিছুই করেনি, ভরের নিত্যতাসূত্রও জানে না, ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা তাও জানে না, কিন্তু নিজে ভেবে চিন্তে বের করেছে যে ঈশ্বরের অস্তিত্ব থাকা সম্ভব না- তাহলে কি সে সহি অবিশ্বাসী হবে না?
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫548466
  • "নাহলে একই গ্রন্থ পড়ে কেউ আত্মভোলা সুফি সাধক আর কেউ জঙ্গি হচ্ছে কীকরে? " - এটা কী করে জানা গেল?
    'বিশ্বাসের ভাইরাস' গ্রন্থটির যে উল্লেখ করলাম। তাছাড়া বাস্তবও তো তাই বলছে।
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭548465
  • "নাহলে একই গ্রন্থ পড়ে কেউ আত্মভোলা সুফি সাধক আর কেউ জঙ্গি হচ্ছে কীকরে? " - এটা কী করে জানা গেল?
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩548464
  • @albert banerjee আপনার বুলিয়ান বীজগণিতের ধারণাগুলো পড়তে বেশ ভালো লাগছে। AND, OR, NOT gate functions এরকম গল্পের মাধ‍্যমে প্রকাশনা বেশ সুন্দর। আগ্রহ নিয়ে পড়ছি। পারলে কমপ্লিমেন্টারি অংকগুলোও দেবেন। ডি মরগ‍্যানের ডুয়েলটি নীতি আর AND ও OR gate এর অপারেশন পাল্টে যাওয়ার সার্কিট ডিজাইনটা বেশ ভালো লাগে।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫548463
  • মতের মিল অমিল বাদ দিয়ে, কাটাছেঁড়া বিশ্লেষণ বাদ দিয়ে, আপনারা একটু শান্ত হোন। যেটা বলার সেটা হচ্ছে যে, গুরুর অনেক পুরনো লেখায় আমি শব্দ উদ্ধার করতে পারছি না। আসলে হয়েছে কী, আজ থেকে অনেক বছর আগের লেখায়, বিশেষত গদ্য লেখায় পড়তে পড়তে দেখছি— শব্দগুলো কেমন যেন হয়ে গেছে! কেমন বলতে, আমি সেটা ধরতে পারছি না যে, সেটার উচ্চারণ কী হবে? lcm, যদি এই বিষয়ে কিছু জানাতে পারেন, তাহলে বিষয়টা বুঝতে পারি। 
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৬548462
  • আর যেকোনও মিশনারি গোছের প্রতিষ্ঠানও যত ক্ষমতা অর্জন করে, যত তার বিত্ত বাড়ে, তত তাকে ভয় করে চলে মানুষ। কেস খাবার ভয় যেমন। ভগোমানকে যদি ভালো ই বাসা হয়, তাহলে ভয় করতে হবে কেন মিশনগুলোকে? তারা ক্ষমতা প্রদর্শন করতে পারে বলে? পাইয়ে দিতে পারে বলে? বা অন্যথায় ক্ষতি করে দিতে পারে বলে? তারা কেন প্রশ্নাতীত হয়ে যায়?
     
    না না। সেটা সেভাবেই লার্ণ করা দরকার। নাহলে একই গ্রন্থ পড়ে কেউ আত্মভোলা সুফি সাধক আর কেউ জঙ্গি হচ্ছে কীকরে? কেউ মননশীল ঋষিপ্রতিম মানুষ আর কেউ চাড্ডি হচ্ছে কীকরে? ঠিক কথা। তবে জানাটা দরকার। হ‍্যাঁ, কিন্তু মঠ বা মিশনগুলো অবশ‍্যই আলোচনার উপরে নয়। যুক্তিবাদী প্রবীর ঘোষের লেখাগুলোতে পাবেন রেফারেন্সসহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সমালোচনা। মুক্তমনার প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায় (আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের হাতে নিহত ) 'স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণদেবকে" যথেষ্ট গবেষণাভিত্তিক দৃষ্টিতে দেখেছেন। নিরঞ্জন ধরের 'বিবেকানন্দ : অন‍্যচোখে" একটা উল্লেখযোগ‍্য বই। আবার সেই অভিজিৎ রায়ই লিখেছেন "বিশ্বাসের ভাইরাস"। সেখানে ধর্মের ধারণাগুলো কীভাবে জঙ্গিবাদ ক্রিয়েট করছে তা নেমাটোমর্ফ হেয়ারওর্য়ম ও ফড়িংয়ের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ওনার এপ্রসঙ্গে 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী' পড়তে পেরে আমি তো নিজেকে সৌভাগ‍্যবতী মনে করি। একটা বৈজ্ঞানিক অনুসন্ধানমূক বই যে কবিগুরুর গানের  লাইন অনুসরণ করে চলতে পারে ওরকম ব‍্যাপক ভাবনায়....তা সত‍্যি অবিস্মরণীয়। মঠ ও মিশন নিয়ে আরো বহু বহু পূর্বে, 1948 সালেই বিনয় ঘোষ 'বাংলার নবজাগৃতি'তে কাটাকাটা বিশ্লেষণ দিয়ে গেছেন। সেই বিচারে তো ঐতিহাসিক ব‍্যক্তিত্বরাও কেউ ইতিহাসের সমালোচনার বাইরে নন। ভূমিকায় লিখেছিলেন এটা ওনার কয়েকখন্ডে প্রকাশ করার আরো কথা ছিলো, যে কারণেই হোক হয়নি। পরবর্তীতে ১৯৬৮ নাগাদ বেরোচ্ছে 'মেট্রপলিটন মন, মধ‍্যবিত্ত বিদ্রোহ' সেটাও সমধর্মী,  সাধে বলিনি যে বিনয় ঘোষ সোশ‍্যাল সায়েন্সের সমুদ্রে আলোকস্তম্ভ। জানি না, পবর লোকজন এতো আত্মবিস্মৃত কেন!
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৩548461
  • "জ্ঞানটা গ্রহণ করাতে তো সমস‍্যা কিছু নেই" ---------
    আছে সমস্যা। আনলার্ণ করতে পারে না সকলে। তখনই মারামারি কাটাকাটি লাগে। কেউ কেউ মারামারি লাগিয়ে দেয়।
    আর যেকোনও মিশনারি গোছের প্রতিষ্ঠানও যত ক্ষমতা অর্জন করে, যত তার বিত্ত বাড়ে, তত তাকে ভয় করে চলে মানুষ। কেস খাবার ভয় যেমন। ভগোমানকে যদি ভালো ই বাসা হয়, তাহলে ভয় করতে হবে কেন মিশনগুলোকে? তারা ক্ষমতা প্রদর্শন করতে পারে বলে? পাইয়ে দিতে পারে বলে? বা অন্যথায় ক্ষতি করে দিতে পারে বলে? তারা কেন প্রশ্নাতীত হয়ে যায়?
  • একক | 2401:4900:88ae:9bbd:e0be:a25e:983a:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১548460
  • সালা ব্র্যাগানজার মতো একটা দোকান , আমার উটের হাড়ের স্যাডল চুরি করে প্ল্যাস্টিকের স্যাডল লাগিয়ে দিয়েচে। চোরচোদায় ভরে গ্যালো শহরটা !!!! 
     
    জনতা সাবধান থাকবেন ! 
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫548459
  • ওয়েস্টার্ণ কি ইস্টার্ণের তুলনা কিন্তু আমি টানিইনি।
    ধর্ম নিয়ে ক্যালোর ব্যালোরের টাইম আমার নেই, তা সে ভূত হোক কি ভগোমান।
    সৎ থাকব, দ্বিচারিতা করব না, স্বাধীন জীবন যাপন করব - এইটুকুই।
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১548458
  • "দুটো কনসেপ্টই ইকুয়‍্যালি ভুলেভরা।" - এগ্রিড
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯548457
  • আরে বাবা যদি ধর্ম, ভগোমান এসবে বিশ্বাস না থাকে তবে ঐদিকেই পড়ে রয়েছিস ক্যানো? অন্য কাজ নেই? দ্বিচারিতা তো নরম কথা, এরা নিজেরাই জানে না এদের কীসে বিশ্বাস কীসে অবিশ্বাস, কোনও কিছুই স্পষ্ট না।
     
     
    না না দিদি, আমি বলতে চাইছি বিশ্বাস অবিশ্বাস আলাদা কথা, জ্ঞানটা গ্রহণ করাতে তো সমস‍্যা কিছু নেই। আমি ক্রিকেটের বেটিং চক্রকে ঘৃণা করি, তাবলে ক্রিকেটের নিয়মাবলি বা খেলাটার বিবর্তন জানবো না বা খেলা দেখবো না কেন? ওপেনহাইমার ও বিক্রম সারাভাই তো গীতার চর্চা করেছেন। তবে আমার ক্ষেত্রে যুক্তির কাছে ব‍্যক্তিবিশ্বাস কোনো বড়ো কথা নয়। মূলগ্রন্থের রেফারেন্স না জানলে আমি জিনিসটাকে যদি ভালো বা খারাপ বলি সেটাও একই অন্ধত্ববাদ। গীতা বা মহাভারত পড়া তার সোশ‍্যাল এন্ড লজিক‍্যাল টেক্সচারটা বোঝার জন‍্য, ভগবতবিশ্বাসী হবার জন‍্য নয়। আর নাস্তিক শব্দটাও এখন ডাইভার্জিং, প্রথমদিকে নাস্তিক বলা হতো তাদের যারা বেদে বিশ্বস করে না অর্থাৎ বৌদ্ধ ও জৈন। জৈনদের নারী সংক্রান্ত কোনো রেফারেন্স আমি বহু ঘেঁটেও পাইনি। রিসেন্টলি পেলাম আমার আরকেএমের এক সিনিয়রের থেকে (সে নিজে আদ‍্যন্ত বামপন্থী, লি -সাউ-চি বা মার্শাল চু-তে কন্ঠস্থ,  কিন্তু ওর স্পেশালিটি এটাই যে একবাক‍্যে কোনোকিছুকে ক‍্যানসেল করে না) স্বামী সর্বাত্মানন্দ ড.রমেশচন্দ্র মজুমদারের সম্পাদনায়। দারুণ বইটা। এদিকে ওয়েষ্টার্ন পৃথিবী কিন্তু নিজেদের গ্রন্থিটা ক্ল‍্যাসিক‍্যাল এরা থেকে ঠিক শিকড়ে ধরে রেখেছে ও ওরিয়েন্টালকে উসকে দিয়েছে সব ছুঁড়ে ফেলে আমাদের বাতিল ক‍্যানড্ বিয়ার, ছেঁড়াখোঁড়া পর্ন  আর বুড়ো, কন্ঠা-ওঠা পারভার্টগুলোকে নিয়ে নেত‍্য করো। ফলে একটা রেসিট‍্যান্স হিসেবে গড়ে উঠলো যে ওয়েষ্টার্নের  সব বাতিল করো, আমাদের প্রাচীন জিনিস সব ভালো ছিলো। দুটো কনসেপ্টই ইকুয়‍্যালি ভুলেভরা। আর ওয়েষ্টার্ন নিয়ে নালে-ঝোলে হওয়াতে আমার এখানটাতেই বিরক্তি ধরে। রিচার্ড ডকিন্স, ডেরেক রে বা স্টিভেন পিঙ্কার পড়লে বোধগম‍্য তবেই হবে যদি বেসিক আইডিয়া থাকে, না? মার্ক্স ওনার তত্ত্ব আনার আগে হাজারগুণ পড়াশোনা করেছেন পুঁজিবাদ ও তার বিকাশের পর্যায়গুলো নিয়ে। নাহলে ক্রিটিক অফ ইকোনমি বা পোভার্টি অফ ফিলোসফি আসতোই না। আর ওয়েষ্টার্নের কর্মোদ‍্যোগ প্রোটেষ্টানিজমের পরোক্ষ ফল, Worldly creation টা এসেছেই ক‍্যালভিনবাদ থেকে, এটা ম‍্যাক্স ওয়েবারের মতো পলিটিক‍্যাল সোশিওলজিষ্ট স্বীকার করছেন। সো অ‍্যাস ফার অ‍্যস আই থিংক, এপষ্টিন ফাইলের পাশ্চাত্যের মোহে ভেসে যাওয়াটাও ইকুয়‍্যালি বজরং দলের মতো ছাপড়িফিকেশন।
  • Bratin Das | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১548456
  • রামকৃষ্ণ মঠ মিশন সম্পর্কে  অনেক কিছু ই না জেনে মন্তব্য না করাই ভালো। ৩৫+ বছর ধরে  নানা রামকৃষ্ণ   মিশন, সন্ন্যাসী, ব্রহ্মচারী  এবং বেলুড় মঠের সাথে  ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কথা টা বললাম।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮548455
    • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২548452
    • “ধর্মের বই জম্মে পড়িনি, তা সে যে ধর্মই হোক না কেন। ঐ সব নিয়ে মাতামাতি দূরে থাক, সময় নষ্ট করা বলে মনে হয়। এর চেয়ে ঘর মোছা, কি কাপড় কাচা, বা মশলা বাটা, কুটনো কোটা অনেক বেশি কাজের জিনিস।”
     
    একেবারেই, একেবারেই সহমত। 
  • দীপ | 2402:3a80:198d:e19d:778:5634:1232:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮548454
  • শংকর প্রয়াত।
    সশ্রদ্ধ প্রণাম!
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫548453
  • আর আছে দুধভাত টাইপের যারা। নাম করলাম না ইচ্ছে করেই।
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২548452
  • হ্যাঁ তোমার পয়েন্ট বুঝেছি, কিন্তু আমি সেইদিকে বলতে চাই নি, স্লাইট ডাইভার্জ করে গেছে।
    আমি নিজে নাস্তিক নই, কিন্তু লোকায়ত কিছু জিনিস মানি। ধর্মের বই জম্মে পড়িনি, তা সে যে ধর্মই হোক না কেন। ঐ সব নিয়ে মাতামাতি দূরে থাক, সময় নষ্ট করা বলে মনে হয়। এর চেয়ে ঘর মোছা, কি কাপড় কাচা, বা মশলা বাটা, কুটনো কোটা অনেক বেশি কাজের জিনিস।
    কিন্তু এই এইখানেই বাঘা বাঘা সব পণ্ডিত ও বৈজ্ঞানিকদের দেখি একের পর এক সব ধর্মগ্রন্থ পড়ে পড়ে গাঁতিয়ে এক্সপার্ট!
    সর্বক্ষণ সেখান থেকেই কোট করে চলেছেন। কেউ আবার মনু (মুখার্জি না) খুব বদলোক ছিলো বলছেন, ওদিকে সবচেয়ে বেশি টাইম দিচ্ছেন তাকেই। ক্যাবাৎ। আরে বাবা যদি ধর্ম, ভগোমান এসবে বিশ্বাস না থাকে তবে ঐদিকেই পড়ে রয়েছিস ক্যানো? অন্য কাজ নেই? দ্বিচারিতা তো নরম কথা, এরা নিজেরাই জানে না এদের কীসে বিশ্বাস কীসে অবিশ্বাস, কোনও কিছুই স্পষ্ট না।
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১548451
  • একদিকে যুক্তিবাদি মারাত্মক রকমের আধুনিক ইমেজ, অন্যদিকে চব্বিশ ঘন্টা ধর্মগ্রন্থ থেকে শুরু করে রামায়ন মহাভারতের মতো গল্পের বই পড়েই চলেছেন, তার কত না ব্যাখ্যা, কত না মুগ্ধতা।
     
     
    সহমত নই, ডট দিদি। আজকে যে চরম সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে রাজনীতি চলছে এগুলি নিরেট বাঁদরামো। আমি আপনাকে হলফ করে ছোটো মুখে বড়ো কথা বলতে পারি, এরা কেউ মূল রামায়ণ মহাভারত থেকে পাঁচটা প্রশ্ন করলে বলতে পারবে না। তো ওদের কথা একেবারে বাদ দিন। দেখুন রামায়ণ ও মহাভারত সম্পর্কে সামান‍্যতম যেটুকু জানি, তা ো এগুলো আর যাই হোক নিছক গল্প নয়। আর গল্প হলেও আজকের রাষ্ট্রনীতি - সমাজনীতিতে এর গ্রহণযোগ‍্যতা আছে (মানে মূল বিষয়গুলোর, বাইরের আবরণটা বাদ দিয়ে ) অনেককে এও দেখেছি যে ইলিয়াড ওডিসি নিয়ে বিশাল গর্ব করেন অথচ এগুলোকে ফেলে দেন, এটাও আমার কেমন কেমন লাগে। রাজশেখর বসু ওনার বঙ্গানুবাদকৃত মহাভারতের মূলে লিখছেন, "আর্য জনজাতিগুলির শতাব্দীপ্রাচীন বহমান লোককথাগুলির সংগ্রহ"। তো নিরেট ইতিহাস না হলেও পৌরাণিক যুদ্ধবিগ্রহ -সমস‍্যা -প্রেম -প্রতিশোধের কাহিনী হিসেবে এর গ্রহণীয়তা কি বাদ দেওয়া যায়? রামায়ণ বলতে আমি বলছি মূল বাল্মীকি রামায়ণের কথাটা, কৃত্তিবাস, রঙ্গনাথন, তুলসীদাস এনারা রামকে স্বয়ং ঈশ্বর, সীতাদেবীকে অবলা বাঙালী বধূ আর রাবণকে ভয়াবহ ভিলেন বানিয়ে ছেড়েছেন। এখানে বহু বহু প্রক্ষিপ্ত আছে। বাল্মীকি রামায়ণ কিন্তু কাব‍্যরসে মোড়া ও বাস্তবসমৃদ্ধ। ইভেন রাবণের দশটা মুন্ডু, কুড়িটা হাত পা এসবের উল্লেখমাত্র নেই। এই সীতাদেবী, মন্দোদরী, গান্ধারী, যাজ্ঞসেনী (পন্ডিতা দ্রৌপদীও বলা হয়েছে)এনাদের চরিত্রগুলি থেকে কিছু ইনেট ক‍্যাপাসিটি ধারণ করা যায় যা অবলা বা সতীত্বমাত্র নয়। একটা সূক্ষ্ম প্রতিরোধ ব‍্যবস্থা যা সবকালে প্রাসঙ্গিক (সীতার যেটা অজস্র প্রলোভন ও ভ য়ের মুখে স্থির থাকা, দ্রৌপদীর তীব্র সাহস এগুলো) তো একবাক‍্যে সবকিছু ক‍্যানসেল করাটা আমার মতে ঠিক না। এটা 'অবৈজ্ঞানিক নাস্তিকতা' হয়ে যাবে। অবৈজ্ঞানিক নাস্তিকতা, বিজ্ঞানবাদ আর বিজ্ঞানমনস্কতা তিনটে জিনিস কিন্তু আলাদা।
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬548450
  • আরেকটা জিনিস এই মুহূর্তে মাথায় এলো। রামকৃষ্ণ মিশনের প্রতি যতটা না ভক্তি তার চেয়ে বেশি ভয় অনেকের - এইরে, যদি কেস করে দেয়!
    আবার মেগা মেগা নকশাল/কমুনিস্ট/এথেইস্টদের দেখি সে কী ভক্তিগদোগদো মিশন প্রেম। একদিকে যুক্তিবাদি মারাত্মক রকমের আধুনিক ইমেজ, অন্যদিকে চব্বিশ ঘন্টা ধর্মগ্রন্থ থেকে শুরু করে রামায়ন মহাভারতের মতো গল্পের বই পড়েই চলেছেন, তার কত না ব্যাখ্যা, কত না মুগ্ধতা।
    অবিশ্যি ভক্তি তো ভয় থেকেই উদ্ভূত, সেটা ভুললে চলবে ন।
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮548449
  • " রামকৃষ্ণ মঠ ও মিশন কেস করে দেবে যে!"

    কেস তো যে কেউ যেকোনও জিনিস নিয়ে করতে পারে, কিন্তু জিততে পারবে না, এইটাই হচ্ছে ঘটনা।

    @মানালি
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬548448
  •  ‘শ্রীম’ বলল... ‘শ্রীম’ আমার খুউব পছন্দ হয়েছে। আপনারা এবার থেকে আমাকে ‘শ্রীম’ ব’লে ডাকতে পারেন! 
     
     
    এই মরেচে  !!!! শ্রীম তো শ্রদ্ধেয় মহেন্দ্রনাথ গুপ্ত !!!!! শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনীকার ও মেট্রোপলিটন স্কুলের তৎকালীন শিক্ষক। বঙ্গীয় ক্ষেত্রে আবার আরেকটা ' শ্রীম ' কবে এলো?  রামকৃষ্ণ মঠ ও মিশন কেস করে দেবে যে! একটু বুঝে শুনে কথা বলুন।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৬548447
  • ‘প্যাক্স সিলিকা’ ঘোষণাপত্রে ভারত সই করলো... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত