এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২548356
    • dc |  ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪
    • ... ঘরে আর না থেকে বাইরে বেরিয়ে পড়ুন। ব্যাঙ্গালোর, পুনে, চেন্নাই, কোচি, হায়দ্রাবাদ চলে যান, কাজ করতে শুরু করে দিন। কাজ করার, ঘুরে বেড়ানোর এই হলো সময় :-)
     
    এতে খুবই একমত; নিজে, নিজের ছোটবেলার বন্ধু টন্ধু, চারদিকে এইরকম দেখেছি, সেভাবে দেখতে গেলে আমার কন্ডিশনিংটাই এই হয়েছে।
    আর তাই মাঝে মাঝে ভাবি, আসলে উল্টোটাই বা কেমন? নিজের ভদ্রাসনে, অঋণী অপ্রবাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে দিনান্তে শাকান্ন ভক্ষন করে সুখে, সেরকম জীবনই বা মন্দ কী, চণ্ডীমণ্ডপে হুঁকো খেয়ে, তাশ পাশা পিটিয়ে, রাজা উজির মেরে জীবন কাটিয়ে দেওয়ার উপায় থাকলে কি তাই করতাম? কে জানে।
  • Anindya Rakshit | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০548355
  • @Manali Moulik
    আর এসমস্ত দেখে কিছু ভালো লাগে না স‍্যার..... 
    এখন চিন্তা নিজেরটা নিজের মতো বাঁচার রসদ বা চান্স পেলে বাইরে টপকানো (সেও খুব সুবিধে হবে না জানি) 
     
    "...যেখানেই যাও চলে, হয়নাকো জীবনের কোনো রূপান্তর;..." cool
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯548354
    • dc |  ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০
    • গুগল করে দেখলাম আর্বান এরিয়ায় ওপেন এয়ার সেল ব্যান করেছে। এমনিতে খাতায় কলমে এরকম নিয়ম বোধায় অনেক শহরেই আছে। তবে এক্ষেত্রে চাড্ডিদের শয়তানি হওয়ার চান্স ৯৯%। 
     
    একেবারে তাই।
    নাহলে তো উত্তম প্রস্তাব।
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩548353
  • ইঁদুরের চোখের দিকে তাকালেই কেমন কেমন মায়া মায়া লাগে। পূর্বজন্মের কথা মনে পড়ে... 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩548352
  • @Manali Moulik 
    আপনার ১৮:৫৯-এর বক্তব্যের প্রেক্ষিতে:
    কেয়াবাৎ! কেয়াবাৎ! 
    তবে, "হাল ছেড়ো না বন্ধু..." প্রতিবাদ চালিয়ে যেতে হবে। 
     
    আর এসমস্ত দেখে কিছু ভালো লাগে না স‍্যার..... 
    এখন চিন্তা নিজেরটা নিজের মতো বাঁচার রসদ বা চান্স পেলে বাইরে টপকানো (সেও খুব সুবিধে হবে না জানি) ভস্মস্তুপে ঘি ঢালা মানে অপচয়। 
  • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০548351
  • গুগল করে দেখলাম আর্বান এরিয়ায় ওপেন এয়ার সেল ব্যান করেছে। এমনিতে খাতায় কলমে এরকম নিয়ম বোধায় অনেক শহরেই আছে। তবে এক্ষেত্রে চাড্ডিদের শয়তানি হওয়ার চান্স ৯৯%। 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭548350
  • দোকানে মাছমাংস বিক্রি হয়, ব্যাঙ্গালোরেও তাই, তবে শহর থেকে একটু বেরোলেই অনেক সময়ে রাস্তার ধারে পলিথিনের শিট পেতে মাছমাংস কাটতে দেখি। 
     
    কলকাতায় দেখা যায়। হাওড়ায় তো যথেচ্ছ পরিমাণে হয়। 
    হুম dc,  শশাংকর কোনো একটা লেখায় পড়েছিলাম ওনাকে আবাপের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশচন্দ্র চ‍্যাটার্জী বা চক্রবর্তী ওনাকে চাকরি দিতে চেয়েছিলেন। উনি নেননি কারণ এদের বিজনেস-ওরিয়েন্টেড ব‍্যাপারটা বোঝা হয়ে গেছিলো। রিয়‍্যালি, দূরদৃষ্টি যথেষ্ট এটা মানতেই হবে।
     
     
    @gen zs, পিপি ছাড়া আর কে আমাদের কথা ভাবে বলুন ! আমি এই একটু নোটস্ লিখে তাপ্পর ফর্মটা ফিলাপ কব্বো।
     
  • Anindya Rakshit | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪548349
  • @Manali Moulik 
    আপনার ১৮:৫৯-এর বক্তব্যের প্রেক্ষিতে:
    কেয়াবাৎ! কেয়াবাৎ! 
    তবে, "হাল ছেড়ো না বন্ধু..." প্রতিবাদ চালিয়ে যেতে হবে। 
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২548348
  • পিঁচিক ক’রে কলমটা ফসকে গেল, ধিঁচিক ক’রে ধ’রে নিলাম। একটু অবসর, গম্ভীর আলোচনার মাঝখানে ফুট কাটলাম... wink 
  • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১548347
  • র২্হ, আচ্ছা। 
     
    মানালি, অবা হতে পারে। 
     
    প্রকাশ্যে মাছ মাংস বিক্রি মানে, এমনি রাস্তার ধারে? সেটা সাধারনত সব বড়ো শহরগুলোতেই নিষিদ্ধ করা আছে, যদ্দুর জানি, তবে একেবারেই যে হয়না তাও নয়। চেন্নাইতে যেমন, বেশীর ভাগ জায়গায় দোকানে মাছমাংস বিক্রি হয়, ব্যাঙ্গালোরেও তাই, তবে শহর থেকে একটু বেরোলেই অনেক সময়ে রাস্তার ধারে পলিথিনের শিট পেতে মাছমাংস কাটতে দেখি। 
     
    আরেকটা কথা, এটা অবশ্য আমার ব্যক্তিগত মত, দুয়েকজনকে জেনজি হিসেবে পয়েন্ট আউট করাটা আমার একটু বিরক্তিকর মনে হচ্ছে।  
  • gen zs | 2401:4900:b307:3806:9726:3eca:250d:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১548346
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১
    ফর্ম জমা দেওয়া তো দূরের কথা, তুলিইনি... ঐ টাকার আমার কোনও প্রয়োজন নেই... 
     
    আচ্ছা বেশ আপনার টাকার দরকার নেই বুঝলাম। 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০548345
    • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩548343
    • প্রতীক উর রহমান কে? মাছ মাংসই বা কি ব্যপার? আবাপ পড়ি না বলে অনেক পিছিয়ে গেছি :-(
    • পড়তে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়।laugh
    • বাই দ‍্য পথ, আনন্দবাজারের মুন্ডমাল আবাপ হলে, অমৃতবাজার কী হবে? অবাপ? এদের আর্কাইভ নিয়ে আপাতত আমি অবসেসড্। 
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭548344
  • প্রতীক উর হচ্ছেন সিপিআইএমের যুবনেতা, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন, সম্প্রতি দল থেকে ইস্তফা দিয়েছেন। আর বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি নিষিদ্ধ হচ্ছে।
  • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩548343
  • প্রতীক উর রহমান কে? মাছ মাংসই বা কি ব্যপার? আবাপ পড়ি না বলে অনেক পিছিয়ে গেছি :-(
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩548342
  • তো এর সঙ্গে পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য - এসবের কী সম্পর্ক সেটা বুঝে নেওয়া দরকার। ওখানে কী চলে, বাজার হাট কেমন বসে, রাস্তার ধারের দোকান পাটের কী পরিস্থিতি- এইসব
     
     
    সে তো বলেচে। অতিরিক্ত মাত্রায় বাজি পুড়িয়ে দিল্লীর AQI লেভেল বিগড়ে যায়নি, গেছে মাংস রান্নার তন্দুরের জন‍্য। গোপাল ভাঁড়ের সেই গল্পটা মনে পড়ে গেলো, মাটিতে কাঠকুটো জ্বেলে গাছের মগডালে হাঁড়ি বেঁধে রান্না করা।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯548341
  • একটা রিজিওনাল আধা-ফ‍্যাসিষ্ট, আর একটা চরম সাম্প্রদায়িক, পুঁজিপতিদের চৌকিদার সম্পূর্ণ ফ‍্যাসিষ্ট। কোনো অপশনই বাছার মতো নয়। তবে ওই বড়ো ফ‍্যসিস্টদের বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ লড়াই সবদলের করা উচিত (একান্ত ব‍্যক্তিগত মতামত) । এবার কিছু কুচোকাচা গছিয়েছে ওই সাম্প্রদায়িক ইস‍্যুতেই ভোট কাটতে। পবর অতি অতি দুর্দিন। সত‍্যেন্দ্রনাথ দত্তের সেই 'আমরা'  কবিতাটি মনে পড়ে,
     
    "বিষম ধাতুর মিলন ঘটায়ে আমরা দিয়াছি বিয়া।
    বাঙালীর হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া
    কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি,
    মনের গোপনে নিভৃত আঁধারে দ্বার ছিলো যতোগুলি।"
     
    কী অবস্থা আজকে.... কাজী নজরুলের স্মরণ নিয়ে এইরকম ছেলেমেয়েদের উদ্দেশে বলতে ইচ্ছে করে 
     
    "আজকে প‍্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধুই চিল-শকুনি
    এর মাঝে তুই আলোকশিশু কোন প্রতিবাদ করবি শুনি?"
     
     
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২548340
    • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮
    • আচ্ছা মাছ মাংস বন্ধ হয় নি শুধু খোলা জায়গায়  বিক্কিরি করা যাবে না।
       
      তাই বা যাবে না কেন? এটা তো কন্সটিটিউশনাল রাইট যে কে কী খাবে না খাবে। ...
     
    যেহেতু বিজেপির ব্যাপার তাই এতে দুরভিসন্ধি আছে, এটা আমিও ধরেই নিচ্ছি স্বতঃসিদ্ধ হিসেবে। তবে নিষেধটা ঠিক কিসে, কী করা যাবে আর কী করা যাবে না- প্রস্তাব, বিল, আইন, যাই হোক, ব্যাপারটা খুঁটিয়ে দেখে নেওয়া দরকার। বেশ কয়েক দশক আগে যেমন কলকাতায় প্রকাশ্যে পাঁঠা কাটায় কোন বাধা ছিল না, এখন সেটা আইনবলে নিষিদ্ধ। তো এর সঙ্গে পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য - এসবের কী সম্পর্ক সেটা বুঝে নেওয়া দরকার। ওখানে কী চলে, বাজার হাট কেমন বসে, রাস্তার ধারের দোকান পাটের কী পরিস্থিতি- এইসব।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০548339
  • আপনারা প্রতীক উর রহমান সম্পর্কিত নাটকগুলো ফলো করছেন না? দিব্বি জমেছে।
     
    নাটক নয়, নাটক নয়। ঘটনাটা সত‍্যি। ফেবারেটিজম একটা দলকে শেষ করে দিচ্ছে। প্রতিটা পাড়ায় ও ব্রাঞ্চে পাবেন এই ঘটনা। একটি গ্রুপ থাকে যাহারা অ‍্যাক্রোপলিশ ও সাউথ সিটি মলে ঘুরে, খেয়ে প্রোলিটারিয়েত ও কৃষকের কথা বলে, আর যারা সত‍্যটাকে উপলব্ধি করে তারা পৃথক। কোনো প্রশ্ন তুলতে গেলে তারা সাইড হয়ে যায়। এমনকী কদর্য অভিযোগ বা গুজবও তাদের নামে  ছড়িয়ে দেওয়া হয়। এগুলি খুব দুর্ভাগ্যজনক ।
     
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭548338
  • হ্যাঃ, খুবই কুনাট্য রঙ্গ। তৃণমূল আর বিজেপি বাদে এরা কোন অপশনই রাখলো না লোকের জন্য, যত দোষ অন্য লোকের।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭548337
  • আপনারা প্রতীক উর রহমান সম্পর্কিত নাটকগুলো ফলো করছেন না? দিব্বি জমেছে।
  • খাতাঞ্চী | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০548336
  • এই যাহ, টই হবে তো। এক মিনিট।
  • খাতাঞ্চী | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০548335
  • নানান ধর্মের শুরু নিয়ে কথা হচ্ছিল অন্যত্র। কিছু ধর্ম ঢিলেঢালা, কিছু ধর্ম মারকুটে, কোন ঈশ্বর নিরাকার কারো বেশ নোয়াপাতি ভুঁড়ি। কোন ধর্ম শষ্য শ্যামলা উর্বর প্রান্তরে তৈরি, কোনটা আবার দিগন্তে বিলীন বিশাল মরুতে।
    এই নিয়ে নানান কথা নানা লোকে বলেছেন, হারারি সাহেব বলেছেন, কিশোরবাবু বলেছেন। আমাদের কী মনে হয়, কেন মনে হয়, সেসব নিয়ে মিনিময়ের জন্য এই টই খোলা হল।
     
  • Bratin Das | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৭548334
  • b, যেন খাপখোলা তলোয়ার.... wink
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭548333
  • কথাটা আজকে হঠাৎ মনে পড়ল, কে যেন বলেছিল, ‘গালেঠোঁটেচোখেমুখে লাগামছাড়া চুমু খেতে পারে আমার এমন বর চাই...’ কথাটা শুনতে বেশ মজার। কিন্তু কথা হচ্ছে, কথাটার ভেতরে যে গভীরতা আছে, যে কষ্ট আছে— সেটা অনেকেই উপলব্ধি করতে পারবে না। যদিও উপলব্ধি না করতে পারাটা কোনও দোষের নয়... 
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০548332
  • কালকে আমাকে একজন বুদ্ধি দিলেন, ‘তুমি তো কবিতা লেখো, তাই পাহাড় থেকে ঘুরে এসো। লেখার বিষয়বস্তু পেয়ে যাবে...’  
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১548331
  • "মাটন রেগন জুস" — এর ওপরে কোনও কথা হবে না।
    প্রেসিডেন্ট রেগনকে জুস বানিয়ে ... যা তা... laugh
  • dc | 2402:3a80:410:2ef:9841:4aff:f823:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩০548330
  • বি, এটা খুবই জটিল প্রশ্ন হতে পারে laugh
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮548329
  • আচ্ছা মাছ মাংস বন্ধ হয় নি শুধু খোলা জায়গায়  বিক্কিরি করা যাবে না।
     
    তাই বা যাবে না কেন? এটা তো কন্সটিটিউশনাল রাইট যে কে কী খাবে না খাবে। ওদের ইচ্ছে হয় ঘাসপাতা খাক, তুলসী পাতা জলে সেদ্ধ করে খাক, কালমেঘ চিবিয়ে চিবিয়ে খাক। ফ্রায়েড লেগপিস, চিকেন প্রপকর্ণ, পমফ্রট তন্দুরি, চিলি ফিশ, মাটন রেগন জুস, চিকেন উইথ লেমন বাটার স‍্যস, গোল্ডেন ফ্রায়েড ভেটকি এসবে নজর দিলে হাড্ডি ভেঙে দেবো, হ‍্যাঁ!
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭548328
    • তোকে ভালবেসে নিয়েছি ঝুঁকি 
      তোর গালে ছিল আমার হাত
      দূরের থেকেও তোর খোঁজ রাখি 
      সেসব নাইবা জানলি, থাক... 
      গোপন থাক...
     
     
    মাথায় এলো লাইনগুলো... 
  • b | 14.139.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫548327
  • "কিন্তু বৌএর সাথে ঝগড়া থামানোর সবথেকে সহজ উপায় হলো চুমু খাওয়া"
    কাকে ? হ্যাঁ ডিসি ?
    আচ্ছা মাছ মাংস বন্ধ হয় নি শুধু খোলা জায়গায়  বিক্কিরি করা যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত