এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬548175
  • বিমর্শ আর বিমর্ষ যেমন গুলিয়ে গেছিল একবার। পরে ক্লারিফাই করে দিল বিমর্শ হিন্দি। সম্ভবত আলোচনা, পরামর্শ, বিতর্ক এসবকে বলে। বিমর্ষ তো চেনা এমনিতেই, নিরানন্দ। আচ্ছা, এইগুলোর ব্যুৎপত্তিগত ব্যাপারটা কী ? একটু বিশ্লেষণ যদি করেন।
  • Bratin Das | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২548174
  • বোাধি দার সাথে গুছিয়ে আড্ডা চলছে...smiley
  • :|: | 2607:fb90:bd3d:9b03:414c:ff48:4c3b:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫548173
  • জানতুম ‘ঋ’ কারের পরে এবং ‘ষ’ত্ব বিধান অনুযায়ী মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়। কিন্তু 'অবিমৃষ্যকারিতা' বানানটিকে বেবাক বদলে দিয়েছে।
  • Manali Moulik | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭548172
  • বাংলা ভাষায় নোবেল। বৃষ্টি ঝমঝম। হাইরোডে পাগোলের মতো নাচ। দরকার পড়লে আমি এক নাচবো। মানে?
  • Srimallar | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪548171
  • পুরনো লেখায় হাত দিতেই কেমন একটা অজানা ভয় কাজ করতে থাকে... গুরুতেই এই কিছুক্ষণ আগেই কুড়ি বছর আগের একটা লেখাকে বুকমার্ক করলাম। বুকের ভেতরে কেমন একটা ক’রে উঠলো! অজানা ভয়... কুড়ি বছর আগের লেখা! 
  • albert banerjee | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৯548170
  • Manali Moulik জানি না ইচ্ছা  করে করছে কি না ? না সত্যি ভুল করছে। তবে আমার  বড়ো লোভ। বাংলা ভাষায় নোবেল। বৃষ্টি ঝমঝম। হাইরোডে পাগোলের মতো নাচ। দরকার পড়লে আমি এক নাচবো। 
  • Manali Moulik | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১548169
  • হুম। AI বিষয়গুলো ঘেঁটে ফেলছে ভীষণ।
  • Srimallar | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩548168
  • dc | 2a09:bac3:3f46:1a8c::2a5:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১০548167
     
    হ্যাঁ, ঠিক ধরেছেন! smiley
  • dc | 2a09:bac3:3f46:1a8c::2a5:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১০548167
  • শ্রীমল্লার, ঐ লেখাটায় অল্প একটু ম্যাজিক রিয়েলিজমের ছোঁওয়া আছে মনে হলো। লিখতে থাকুন :-)
  • albert banerjee | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০548166
  • Manali Moulik বাঙ্গালা ভাষায় নোবেল দাবি করতেই পারি। কিন্তু এই কোম্পানি গুলো যদি বাংলা ভাষায় পরীক্ষামূলক লেখা গুলো কে AI মেড বলে দাবি করে তা হলে বিশ্বে সাহিত্যে এর দাম ও বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকবে। dc srimollar আমি সুবিমল মলয় [টই  তে প্রুফ দিয়েছি
    https://www.guruchandali.com/comment.php?topic=34255] 
    কেউ AI দিয়ে লেখেনি শুধু [আমার আলফা জেনারেশন ও অটোমাটা: রোবটের ভিতরে লুকানো দর্শন [AI দিয়ে লেখা আমি শুধু এডিট করেছি ] ] ব্যাড দিয়ে। ​​​​​​​
    টা বাদ দিয়ে।এর চরম প্রতিবাদ দরকার 
     
  • Manali Moulik | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫548165
  • কাল Ai ডিটেক্টর নিয়ে কাজ করছিলাম বলে কিনা সুবিমল ১০০% AI. 
     
    অ‍্যাঁ !!! বলেন কী! 
    তবে হ‍্যাঁ, অজিত রায় ওনার ইন্টারভিউতে বলেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায় বেশ প্রিয় লেখক কিন্তু সুবিমল মিশ্র একেবারেই ভালো লাগে না। কলকাত্তাইয়া ইন্টেলেকচুয়াল যারা কোনোভাবেই গালাগালি দিতে পারবে না অথচ চেষ্টার অন্ত নেই, তারা নাকি ওরকম লেখে। যাই হোক, নবারুণের কবিতার লাইন "এই মৃত‍্যু উপত‍্যকা আমার দেশ নয়"  এটাকে কেন্দ্র করেই অজিত রায়ের একটি উপন‍্যাস আছে। এছাড়া যোজন ভাইরাস ; অনপেক্ষ পত্রিকা তো বটেই। ওনার কাজের মূলক্ষেত্র ধানবাদ। হিন্দী ও বাংলা দুটি সাহিত‍্য ও অনুবাদেই অপূর্ব।
  • Srimallar | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫548164
  • Sandip aar dc ke amar aantorik bhalobasha janachhi! ‘Nilakkhi’ ke porar jonyo :) 
  • albert banerjee | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩548163
  • Manali Moulik প্রত্যেকটাতে নিজেকে ভাঙছেন। শুন্য থেকে শুরু করছেন। ভাষা নিয়ে মারাত্মক কাজ। বাংলা সাহিত্যে এই রকম কত আছে। সুবিমল সন্দীপন ........ শম্ভু মিত্র [চাঁদ বণিকের পালা]। কাল Ai ডিটেক্টর নিয়ে কাজ করছিলাম বলে কিনা সুবিমল ১০০% AI. 
  • Manali Moulik | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪548162
    • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩548153
    • Manali Moulik ভোগী , একটা লোক। মরণ। তল খুঁজে পাই না।  কাঙাল মালসাট  নাকি খেলনা নগরের মধ্যে বেশ একটা খেলা আছে ।আসলে আমি অবাক হয়ে পড়ি 
    • আচ্ছা। ভোগী আমারও বেশ প্রিয় উপন‍্যাস। আর হারবার্ট, কাঙাল মালসাট তো বলাই বাহুল‍্য এবং অবশ‍্যই লুব্ধক। আমার শুধু মনে হয়, একজন মানুষের মাথায় কীকরে এতোসব আইডিয়া আসতে পারে?? সত‍্যি,  হি ওয়াজ সামথিং ডিফেরেন্ট। বাংলা উপন‍্যাসের একটা আলাদা ধারা গড়ে দিয়ে গেছেন নবারুণ ভট্টাচার্য।
  • Srimallar | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮548161
     
    কিশোর কুমার শুনে যখন নির্মলা মিশ্রে এলাম, তখন চোখের জলকে আর আটকে রাখতে পারলাম না। 
  • যদুবাবু | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৩548160
  • হ্যালো টেস্টিং টেস্টিং হ্যালো।

    f(φ, θ) = (cos φ)/(4π)

    (গ্রীক লেটার কপি পেস্ট করে এডিটরে লেখা যায় কি না পরখ করছি। ইগ্নোর করুন।)
  • aranya | 2601:84:4600:5410:dd07:13a8:3027:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯548159
  • কল্যাণীর কাছে ঘোষপাড়ায় সতী-মার মেলায় যেতাম। দূর গ্রাম নয় যদিও । আর রথতলায় রথের মেলা 
  • Srimallar | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২548158
  • सब लोग कहाँ चले गए?
  • &/ | 107.77.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৮548157
  • আর  দূর গ্রামের  কোনো  মেলা ?  কোনো  দেবদেউল  ঘিরে  যে  মেলা  হয় ?
  • &/ | 107.77.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬548156
  • আচ্ছা , কেউ  হাট  দেখেছেন ?  গ্রামে  যে  সপ্তাহের একটা  দিনে  যেমন ধরুন  শুক্রবারে , হাট  বসে ?
  • &/ | 107.77.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১548155
  • চারমিনারের  চত্ত্বরে  মেলার  মতন  বাজার , খুব  সুন্দর 
  • r2h | 134.238.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০548154
  • হ্যাঁ হায়্দ্রাবাদ বেশ জায়গা। গোলকোন্ডা দুর্গ, চারমিনার, বিরিয়ানি, ডবল কা মিঠা, পান। হায়্দ্রাবাদের লোকজনও বেশ।
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩548153
  • Manali Moulik ভোগী , একটা লোক। মরণ। তল খুঁজে পাই না।  কাঙাল মালসাট  নাকি খেলনা নগরের মধ্যে বেশ একটা খেলা আছে ।আসলে আমি অবাক হয়ে পড়ি 
  • &/ | 107.77.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২548152
  • লোকজন এমনি আলাপ করেন, মাঝে মাঝে রাগপ্রধান হয়ে ওঠে, এই তো ব্যাপার . সবই ধ্রুপদী ব্যাপার :)
  • &/ | 107.77.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৯548151
  • আরে ব্রতীন, চমৎকার শহরে আছ, চারমিনার, গোলকুন্ডা ফোর্ট, লেক কত কী দেখার . শহর নাকি সবুজ অরণ্যে ঘেরা ছিল কয়েক বছর আগেও, এখন কংক্রীটের জঙ্গল আর ধুলো ধুলো ধুলো, নগরনেতৃবৃন্দ এইসব বাড়িঘর তোলা বন্ধ করে বাগান করা শুরু করলে খুব ভালো হবে
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২548150
  •  
    Bratin Das | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫54814
     
    ভাল গান ম’নে ক’রিয়ে দিয়েছেন ব্রতীন! ধন্যবাদ! 
  • r2h | 134.238.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০548149
    • kk | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬
    • ...কত রকম যে পাখি আসছে ... 
     
    হ্যাঁ, ঠান্ডা কমছে, পাখপাখালির আনাগোনা হচ্ছে, কাঠেবেড়ালিরা গর্ত খুঁড়ে অ্যাকর্ন বের করছে, খুবই সুন্দর ব্যাপার।
    আমার একটু গাছপালা পাখপাখালি চিনতে হবে, আজ কী সুন্দর একটা ঝকঝকে নীল ডানার ছোট্ট পাখি দেখলাম।
     
  • r2h | 134.238.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬548148
    • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২
    • @r2h তৈরী থাকবেন। 
     
    কেন মশাই? আমি চিরঅপ্রস্তুত লোক। ভাটে আসি ভাট দিতে, কোমর বেঁধে থাকতে হবে নাকি, এ কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি!
    আপনি যদি এমন যান্ত্রিক ভাষায় লেখা রপ্ত করে থাকেন তো করুন না, আমার কী! 
  • Bratin Das | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩548147
  • ইউনিভার্সিটি থেকে উইপ্রো র একটা ট্রেনিং করতে পাঠিয়েছে।  দু সপ্তাহ র। হায়দ্রাবাদে। 
  • কেনার কী আছে | 115.187.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫০548146
  •  শাম্ব
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত