এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২547963
  • কেকে
     তোমার কথা মেনে লেগে পড়লাম। ১২ নং কিস্তি পোস্ট করেছি। হয়ত আগামীতে শেষ করব, না হলে আরও একটা কিস্ত। এইবার আলসেমি না করে বুইড়া ব্যাডার শেষ দেইখ্যা ছাড়ুম।
     একটা ছোটবেলায় শোনা বাঙাল ফোক সং মনে পড়লঃ 
    "বুইড়া কালে নূপুর দিছি পায়,
    মা গো মা, ঝি গো ঝি, 
    কই গেলি গো বইন দিদি
    দেইখ্যা যা লো কেমন দ্যাহা যায়।
     
    হিজল কুসুম ফুইটা আছে,
    যমুনার জল উজান বহিছে।
    এমন চান্দিনী রাতে পরাণডা মোর কিডা চায়,
    দেইখ্যা যা লো  কেমন দেহা যায়।। 
     
    মনে পড়ে গেল এটা  বরেন বসুর উপন্যাস "রুংরুট" এ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়ে  বিভিন্ন শিবির ও সাধারণ মানুষের জীবনের অসাধারণ সব ছবি। না, কোন বীরগাথা নয়। বরং কোথাও কোথাও বমি আসে। আমার বাবা সেই সময় অনুরূপ পরিস্থিতিতে আর্মিতে যোগ দিয়ে বার্মা ও ইন্দোনেশিয়ায় লড়তে গিয়েছিলেন।
     
    বইটা আমার আগে পড়েছিলেন, বললেন ১০০% সত্যি। 
     
    লেখাটাও আনপুটডাউনেবল। জানিনা এখন পিডিএফ পাওয়া যায় কিনা, নইলে নিতাম। 
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮547962
  • মেয়েটা ছেলেটাকে রিজেক্ট ক’রে দিল, মেয়েটা জানিয়েছে, “যে ছেলে বিড়ি খায় আমি তার ঠোঁটে চুমু খেতে পারব না।” 
  • Manali Moulik | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬547961
  • @রঞ্জন স‍্যার, হ‍্যাঁ ওই গানটা শোনা। এখন বাংলা ভাষাতেও এই নিয়ে কিছু ভালো কাজ হচ্ছে।
     
    @কৌতুহলী আচ্ছা। শুনে ভালো লাগলো।
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮547960
  • গোলকুন্ডা  ফোর্টে  ?  বাহ ,ভালো  ভালো  ছবি  হবে , একদম  উপর  অবধি  যেও 
  • dc | 2401:4900:7b8b:4c7b:d486:de63:4ece:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯547959
  • এলেলেম প্রোডাক্টিভিটি নিয়ে এই ভিডিওটা দেখতে পারেন 
     
  • Bratin Das | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩547958
  • ভালো। ঘুরতে বেরিয়েছি। এখন গোলকুণ্ডা ফোর্টের উদ্দেশ্যে। 
     
    তোমার  কী খবর?
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১547957
  • সুপ্রভাত । শুভ  সপ্তাহান্ত .কেমন  আছ ?
  • Bratin Das | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪547956
  •  সুপ্রভাত 
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৪547955
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪547949
     
    • “শ্রীমল্লার, গুরুতে আগে শিশুদিবসে বাচ্চাদের খুব সুন্দর সব লেখা বেরিয়েছে।...” 
     
    সবক’টা লেখাই পড়লাম! আবারও আপনাকে ভালবাসা জানাচ্ছি, এই লেখাগুলো পড়ার সুযোগ ক’রে দেওয়ার জন্য। 
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৩547954
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১০
     
    তা ঠিক! smiley তবে ওপাড়াতেও অনেক লেখা জমেছে। পুঁচকে লেখাটা এখানেই হারিয়ে যাক... 
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১০547953
  • ভাটিয়ালি স্রোতের মত, তরতর কলকল করে বয়ে যায়। এখানে কিছুই থাকে না। কোনো কিছু রাখতে চাইলে টইয়ের থ্রেডই উপযুক্ত।
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৬547952
  • লেখাটা এলো! এখানেই রাখলাম... 
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৫547951
  • বাবার চোখে ভোরবেলার স্বপ্ন আর মায়ের চোখে মাধ্যমিকের পড়া। বাবার জিভের নিচে বাংলাদেশের মেঘ আর চৈত্রের মাঝদুপুরের নৌকোদের ভাঁজ ক’রে যত্নে তুলে রাখা আছে। লতা মঙ্গেশকরের সঙ্গে আমার মায়ের তেমন কোনও পার্থক্য ছিল না। আজও নেই। লতার কণ্ঠে ছিল গানের রান্নাঘর, মায়ের হাতে তেমনি স্বাদের সাম্রাজ্য। 
     
    বাবার গায়ে আজও সাঁতারের দাগ লেগে আছে। বুঝতে পারি, নদী কত নিষ্ঠুর ছিল। পঁচিশ বছর বয়েসে বাবার ইচ্ছে হয়েছিল, কবি হবে। বাবার তখন বত্রিশ, মায়ের সঙ্গে দেখা হল। দেখা হল। বিয়ে হল। সংসার হল। আমি এলাম। বাবার আর কবি হওয়া হল না। বাবার চোখে এখন মায়ের অপূর্ণ স্বপ্ন, মায়ের চোখেও তেমনি একটানা জেগে থাকা বাবার মাথার পাশে। 
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৯547950
  • কত্ত বড় হয়ে গেছে সেই সেদিনের ছোটোরা আজ! কেকে, এ যে কালের তীব্র গতি মনে পড়াচ্ছে! কত জল বয়ে গেছে গঙ্গায়, সিন্ধুতে, আমাজনে, নীলে, কঙ্গোতে!!!! ইয়াংসিতে হোয়াংহোতে কাবেরীতে কৃষ্ণায়!
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪547949
  • শ্রীমল্লার, গুরুতে আগে শিশুদিবসে বাচ্চাদের খুব সুন্দর সব লেখা বেরিয়েছে। আর "কুমুদি'র জন্য" তে আগে আগে এত ভালো মানের লেখা দেখেছি অত্যন্ত ইম্প্রেসিভ। ঐসব বাচ্চাদের লেখা অনেক বড়দের লেখার থেকে অনেক ভালো।
     
    আচ্ছা, এবারে যে 'কুমুদির জন্য' সংখ্যা বেরোলো সেই লেখা গুলো সাইটে দেওয়া হবে না? হ্যাঁ রমিত?
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২২547948
  • ওয়াল্ট ডিজনিরা তখন রেখে গিয়ে 'দুত্তোর নিজেরাই ছবিতে গল্প বানাই' বলে ছবি আঁকতে আঁকতে আর গল্প বানাতে বানাতে এগোতে এগোতে কী কান্ডই না করে ফেলল!!!!
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২১547947
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৩547945
     
    পিওনি’র এই লেখাগুলোও সব প’ড়ে ফেললাম! ছবিগুলো আর দেখা যাচ্ছে না। আপনাকে ভালবাসা জানাচ্ছি এই কারণেই, পিওনি’র লেখা এই টইয়ের খোঁজ দেওয়ার জন্য। 
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৫547946
  • গল্প বলার যে ওরাল ট্র‌্যাডিশন ছিল, লিখিত গল্প তার অংশমাত্র আনতে পারে। একটি ছোট্টো শিশু মুখে মুখে বানিয়ে বানিয়ে যে গল্প বলছে, টাইপ করে তার কিছুই প্রায় আনা যায় না। গল্পের সঙ্গে সঙ্গে সে দৌড়ে ছুটে লাফিয়ে অভিনয় করে দেখাচ্ছে হয়ত, সে নিজেও হয়ে উঠছে গল্পের অংশ, ছবির পর ছবি ফুটছে কথাগুলোর ভিতর দিয়ে, কতরকম আলোর খেলা---এসব কি আর লিখিত গল্পে আসে?
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৩547945
  • পিওনি খুব ভালো লিখতো। তাহলে এই গল্পটাও থাক। এইটা আমার সবচেয়ে পছন্দ ছিলো --পিওনির প্রথম গল্প
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১০547944
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪
     
    আমিও ঠিক এটাই ভাবছিলাম! কী দারুণ লেখা...! 
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪547943
  • টইতে পিওনির লেখা দেখে মনে পড়ে গেল, সেই পাঁচ বছুরে ছোট্টো পিওনি এখন আঠেরো বছরের তরুণী। কেজানে আজও তার সেই আহাট প্রিন্সেসকে মনে আছে কিনা। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৬547942
  • হুতেন্দ্রর আর একখানা চমৎকার ছবি ছিল। একটা ছাতা ভর্তি অফিস, ছাতা সব মেলে মেলে রাখা মেঝেতে টেঝেতে। চেয়ার টেবিলে অনেক লোক কাজ করছেন, সদুপদেশ লেখা ট্র‌্যাশ ক্যান বসানো আছে, অর্থাৎ কিনা সদুপদেশ পেলেই লোকেরা ওখানে ছুঁড়ে ফেলছেন। দুটি কাঠবেড়ালি সঙ্গে নিয়ে বেঞ্জিন রিং আঁকা শাড়ি পরা কুমুদি ঢুকে একদম থমকে গেছেন রকমসকম দেখে।
  • Manali Moulik | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫২547941
  • কবিতার জন‍্য আমার বড্ড কষ্ট হচ্ছে। বেচারীর কী অবস্থা, কাদের সব হাতে পড়েছে! বেচারীকে এবার দয়াধর্ম করে ছেড়ে দিন। পিলিজ ছেড়ে দিন। 
  • &/ | 151.14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১547940
  • ঈঈঈঈঈশ, তাই তো! বি এর একটা পোস্ট পড়ে গিয়েছিল ওখানেই, ব্যস তাতেই....
    মাফ করুন রমিত। থ্যাংকু সব আপনার পাওনা। ঃ-)
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১547939
  • না উইন্টার অলিম্পিক দেখা হচ্ছে না, অল্পকিছু ঝলক ফিডে চলে আসছে কখনো সখনো সেইসব দেখছি। 
     
    কিন্তু আমি হুতোদার আঁকা এত প্রিয় ছবিটা মহাফেজখানা থেকে ঝেড়ে ঝুড়ে খুঁজে এনে দিলুম, আর অ্যান্ডর দেখার ভুলে ক্রেডিটটা বেমালুম বি কে দিয়ে দিলেন! যাই বলুন বেজায় দুঃখু  পেলুম।
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫547938
  • যা বাবা নিজে ঘুমিয়ে পড়েছে। 
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৫547937
  • আরে ও মোহাই ?????
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৩547936
  • কিন্তু Srimallar বাবু গেলেন কোথায়? 
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫২547935
  • না না, এতে আর থ্যাংকিউয়ের কী আছে?

    অন্য প্রসঙ্গে-- ভাটিয়ালরা কেউ উইন্টার অলিম্পিকস দেখছেন নাকি?
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৮547934
  • থ্যাংক ইউ kk
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত