এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২547662
  • ডিসি,কেকে আর আটোজ এক ব্যক্তি ?  আর মানালি  MP এক ব্যক্তি  নন।ব্রেশ ব্রেশ!! 
  • Bratin Das | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮547661
  • কেকে র ৮:৩১, ক্যান নট এগ্রি মোর heart
  • Bratin Das | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫547660
  • কেকে, কে বললাম
  • Bratin Das | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪547659
  • বলো কী হে , "আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই "!! 
  • b | 14.139.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২১547658
  • কিন্তু ট্যাগোর্জী পেয়েছেন সবই । @ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭ঃ৩৭ ।
  • Srimallar | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫547657
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬547640
     
    এই প্রসঙ্গে আমি বলতে পারি, এমনও হয়েছে– Tarkovsky র ‘The Mirror’ যেদিনকে দেখেছি, তারপরের দিনই দেখেছি ‘হারানো সুর’। আবার যেদিনকে ‘মহানগর’ দেখেছি, পরেরদিনই দেখেছি ‘মেঘে ঢাকা তারা’। Tarkovsky র ‘The Sacrifice’ যেদিনকে দেখলাম, পরেরদিনই ‘উনিশে এপ্রিল’ আমাকে চড় মেরে শান্ত ক’রে দিল! আবার এমনও হয়েছে, একইদিনে Tarkovsky র ‘The Stalker’ আর ‘Ivan’s Childhood’ দেখেছি। হয়েছে এমন... 
  • টলকিয়েন আর লুইস | 2a04:52c0:104:4735::***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫547656
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮
     
    বন্ধুকে বন্ধুর সান্ত্বনা দেওয়াটা ভারী মিষ্টি লাগল। এমন বন্ধু পাওয়া ভাগ্যের।
  • dc | 2402:e280:2141:1e8:1115:d691:c60b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩547655
  • @ এর সাথে ১০০% অমত। 
  • dc | 2402:e280:2141:1e8:1115:d691:c60b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১547654
  • নাঃ এটা ঠিক অংক সল্ভ করার ব্যপার না। পেনরোজ তো অনেক দিন ধরেই বলছেন যে কনশাসনেস হলো নন-কম্পুটেশনাল, আবার ওয়েভ ফাংশান কোল্যাপ্স করাও নন-কম্পুটেশনাল - ওনার Orch-OR থিওরি। সায়েন্টিফিক আমেরিকান এর আর্টিকলটাতে যেটা বলা হয়েছে, কনশাসনেস যে একটা হার্ড প্রব্লেম তাতে কোন সন্দেহ নেই। আরও মুশকিল হলো, কনশাসনেস এর সঠিক ডেফিনিশানও এখনো পাওয়া যায় নি। দেখা যাক! 
  • @ | 135.148.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩547653
  • সে তো ধরুন ফিজিক্স দিয়ে কেন কেমিস্ট্রি ব্যাখ্যা করা যায়না। বা কেমিস্ট্রি দিয়ে বায়োলজি। কেননা মহাবিশ্ব আমাদের বোধের অতীত। আমরা সেই মাতালের মত ঘরে চাবি হারিয়ে ল্যাম্পপোস্টের তলায় খুঁজতে এসেছি। খানিকটা আলো ফিজিক্সে, খানিকটা বায়োলজিতে, মধ্যবর্তী এলাকাগুলি নিশ্ছিদ্র অন্ধকার।নিউটন যেদিন গ্র্যাভিটি আবিষ্কার করলেন, সেদিন থেকেই বিজ্ঞান ধর্মের কাছে হার মেনে নিল। নিউটন বললেন এই মহাবিশ্বে এমন এক অদৃশ্য শক্তি আছে যার ফলে যেকোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এর তুলনায় আত্মার ধারণা অনেক কম অকাল্ট। তো বিজ্ঞানের সীমাবদ্ধতা আমরা মেনে নিয়েছি। কনশাসনেস ইত্যাদিও মেনে নিতে হবে বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না।
  • স্মরণজিৎ | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩১547652
  • ---- এবারে শারদীয়া 'দেশ' পত্রিকায় ওনার 'বাউল সুতো' উপন‍্যাসটা খারাপ লাগেনি
    আচ্ছা, তথ্যের জন্যে ধন্যবাদ। 
  • hihi | 2a0b:f4c2::***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০547651
  •  মানালির এটা কত নম্বর যাই যাচ্ছি গেলাম হল?
  • "হিউম্যান কনশাসনেস" আর "সময়" | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২547650
  • ঠিক আছে, এই লাইনেই আর একটা অ্যানেকডোট রাখা যাক! 
    ক্রীক আর ওয়াটসন যখন ডিএনএ স্ট্রাকচার ক্র‌্যাক করলেন, জর্জ গ্যামের চিন্তা ছিল এইত্তো স্ট্রাকচার এসে গেছে। সত্যি বলতে কি ২০টা অ্যামিনো অ্যাসিড থাকলে তিনটে করে নিউক্লিওটাইডের কোডন হতে চারটে নিউক্লিওটাইড বেস লাগবে - এইটে উনারই প্রস্তাব।  জীবনকে তো কোডিফাই করে ফেলা গেল ইনফর্মেশানের ছকে! এবার একটা নামীদামি টীম বানান হল , ফাইন্ম্যান, ভন নিউম্যান শুদ্ধ। 
    সমস্যা হল তারপর। কয়েকমাস পরে বোঝা গেল বায়োলজিকাল অ্যাক্টিভিটি ফান্ডামেন্টালি আলাদা, প্রচুর redundancy! শেষ পর্যন্ত বায়োকেমিষ্টদের হাতেই ছাড়তে হল ব্যাপারটা! 
    ঠিক এই কারণে একদিকে যেমন মনে হয় আসলে একটা অঙ্ক, খুব অন্য লেভেলের অঙ্ক সলভ হচ্ছে না বলে কনশাসনেসের সমস্যাটা আটকে আছে! এর জন্য বিগত কিছু বছরের ম্যাথ অলিম্পিয়াড চ্যাম্পিয়ানদের fully fund করে টেরেন্স টাও লেভেলের কয়েকজনকে গাইড করে একটা প্রজেক্ট করলেই পারে! 
     
    অন্যদিকে জর্জ গ্যামোর পরিস্থিতিটা মনে হয়!   
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮547648
  • যদিও বিক্রি দিয়ে বইয়ের কোয়ালিটি কিছুই বোঝা যায়না, আর কবিতার বই এমনিতেই কম বিক্রি হয়, 
    রাধিকা সংবাদ বিক্রি হয়নি ব্যাপারটা এরকম নয়, হয়েছে কিন্তু প্রচন্ড ভিড়ে সব পাঠকের ছবি তোলা যায়নি, তুললেও অনেক সময় হাতে অন্য বইয়ের পেছনে চলে গেছে বইখানা। কিন্তু যারা সকালের দিকে এসেছেন, সময় নিয়ে বই এক্সপ্লোর করেছেন এমন অনেক পাঠক রাধিকা সংবাদ নিয়ে গেছেন দেখেছি। 
  • Manali Moulik | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২547647
  • নীলকন্ঠ পাখির খোঁজে এবং স্মরণজিত - দুইইভাল লাগে - তাদের জিগানো যেতে পারে দুটৈ কি একই রকম ভাললাগা, না কি তফাত খুঁজে পেলেন? 
     
    __________________________________________________
     
    নীলকন্ঠ পাখির খোঁজে আর স্মরণজিৎ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। নীলকন্ঠ পাখির খোঁজে পড়াটা যেমন প্রাপ্তি, তার অনুভবটাও তেমনই বড়ো প্রাপ্তি। এখানে বলে রাখি, অনুভূতি আর অনুভব এক জিনিস নয়। যাকগে, কিন্তু স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আমি নিয়মিত পড়ি এরকম কিছু নয়। পুজোসংখ‍্যা তিন চারটে খুঁটিয়ে পড়ি, সেই সূত্রে বলেছিলাম এবারে শারদীয়া 'দেশ' পত্রিকায় ওনার 'বাউল সুতো' উপন‍্যাসটা খারাপ লাগেনি। যেমন বললাম, নবকল্লোলের ষ্ট‍্যান্ডার্ড অতিমাত্রায় নেমে গেছে। বিনোদ ঘোষাল বা ওনার 
    কিছু লেখা প্রায়শই আমার মনে হয়েছে একটা রেপুটেড পত্রিকায় বেরোনোর মতো স্তরের নয়। বিনতা রায়চৌধুরী চরম ডিগ্রেডেড হচ্ছেন আজকাল। সেই হিসাবে আরেকটি পুজোসংখ‍্যার পত্রিকায় উক্ত উপন‍্যাসটি তুলনামূলকভাবে ভালো লেগেছিলো বলেছি। এবার জার্মেইন গ্রিয়ার বা ইভান তুর্গেনেভ পড়লে অন‍্যকিছু পড়া যাবে না এটা কে বললো? বিষয়গুলির প্রতিটির ইন্টেলেকচুয়াল লেভেল আলাদা, লব্ধ ধী-শক্তি আলাদা। কিন্তু এটা নিয়ে ফাজলামো করা যে 'আমি ইউরোপীয়ান টেক্সট বা বাংলায় অতি পেঁচানো ঘোরালো ব‍্যাপার ছাড়া কিছুতে চোখ ছোঁয়াইনা বাবা!" এটা সেই পুর্বোক্ত 'ফেটিশিজম্।' যাতে এখানকার অনেকেই আক্রান্ত। স্মরণজিৎ আমার প্রিয় লেখকের তালিকায় 
    কোনোদিনই নেই, তা বলে লেখা পড়া যাবে না কেন?  নিষিদ্ধ লেখক তো নন। বি টি ডব্লু, আমার এই নিষিদ্ধ লেখক ও লেখা খোঁজার একটা শখ আচে। বাংলার মেনষ্ট্রীমকে প্রশ্ন করা এই রচনাগুলি সত‍্যি বৌদ্ধিক সম্পদ।
  • dc | 2402:e280:2141:1e8:d061:dfe8:9d5d:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৮547646
  • হুঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা স্পেকুলেশান হওয়া সম্ভব। আমি প্রথম যখন থেকে কনশাসনেস ইত্যাদি ডিবেটের সাথে পরিচিত হতে শুরু করি, ইস্কুলের শেষ আর কলেজের শুরুর সময় থেকে, তখন অনেকদিন ফ্রি উইলের পক্ষে ছিলাম। তারপর লাস্ট কুড়ি বা পনেরো বছর ধরে নিউরোসায়েন্সে নানারকম রেজাল্ট বেরোচ্ছে, এখন তো পেনরোজের মাইক্রোটিউবিউল নিয়েও আলোচনা চলছে, কাজেই এখন আমি কিছুটা ডিটারমিনিজম এর দিকে সরে এসেছি। আর তার ফলে এখন আমার হাঞ্চ ঐরকমই, ফিজিক্স দিয়ে হিউম্যান কনশাসনেস ব্যাখ্যা করা যাবে। তবে সেটা করতে গেলে দুটো বাধা পেরোতেই হবে - এক, কোয়ান্টাম গ্র‌্যাভিটির সন্ধান পেতে হবে, তা না হলে "টাইম" কোত্থেকে আসছে বুঝতে পারবো না, আর দুই, নয়েজি এনভায়রনমেন্টে কোয়ান্টাম এফেক্ট পারসিস্ট করে কিনা তার সন্ধান পেতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আত্মা টাইপের কোন কিছুতে বিশ্বাস করিনা কারন সেরকম কোন এভিডেন্স পাওয়া যায়নি, কাজেই কনশাসনেসও মনে হয় ফিজিকাল ল দিয়েই ব্যাখ্যা করা যাবে। তবে হ্যাঁ, যেমন বললেন, এর মধ্যে যদি অন্য কোন কনশাস আর / বা বুদ্ধিমান স্পিসিস এর খোঁজ পাওয়া যায় আর তাদের সাথে যদি আলোচনা করা যায় তাহলে হয়তো আরও সহজে ব্যপারটা বোঝা যাবে। 
  • "হিউম্যান কনশাসনেস" আর "সময়" | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬547645
  • আমার মনে হয় dc র hunch হচ্ছে শেষ পর্যন্ত ফিজিক্স দিয়ে নিউরোসায়েন্সের গন্ডী ভেঙ্গে হিউম্যান কনশাসনেস ব্যাখাত হবে! আমার hunch, এইটি দুষ্কর, জতই কম্প্লেক্স সিস্টেম্স আসুক। এবং হিউম্যান কনশাসনেস অন্য মাথালো স্পিসিসের (হয়তোবা প্রোক্যারিওটিক সেল লেভেলেই যেতে হবে) কনশাসনেস য়ের সঙ্গে মিলিয়েই বের হবে! 
     
    সবই কষ্টকল্পনা আরকি!  
  • পাঠের বিষয় | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪547644
  • kk, এতটা লেখার ​​​​​​​জন্যে ​​​​​​​ধন্যবাদ, ​​​​​​​খুব ​​​​​​​পরিষ্কার ​​​​​​​করে ​​​​​​​লিখেছেন। 
    আসলে, স্মরণজিতের ব্যাপারটা ঠিক জানি না। দেশ পত্রিকার পুজো সংখ্যায় অনেক ভাল উপন্যাস আগে পড়েছি, এখন তো পড়া হয় না, তবে স্মরণজিত লেখেন শুনি। উনার কাছে কি expectation নিয়ে পাঠকেরা যায়, সেইটে বুঝতে চাইছিলাম। 
  • Consciousness | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬547643
  • -- গাব্দা গাব্দা বইও লেখা হয়ে চলেছে
     
    তা চলছে বটে laugh
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১547642
  • "কিন্তু মুশকিল হল গুরু লোকেরা চেনাশুনো হয়ে গেছে, তাই বন্ধুত্ব, পরিচয়, স্নেহ- ইত্যাদির বশে ভালো বলছে- ঐ ব্যাপারটা আরকি।"
     
    এই কথাটার সাথে একমত হলাম না। এখানে অনেকদিন ধরে চেনা থাকা সত্বেও কারুর লেখা ভালো না লাগলে কিছুই না বলা তো কম দেখিনি। আবার অনেক জন পরিচিত প্রিয় গুরুভাই-বোনদের মধ্যেও সবার লেখা ভালো না বলা, যারটা বিশেষ ভালো লাগলো শুধু তারটাই বলা, এও কম দেখিনি। আমি কবিতা ভালো বুঝিনা। তবু এখানে বেরোনো কবিতার কথা বলতে গেলে সনাতন পাঠকের কবিতা আমার অত্যন্ত ভালো লাগে, এটা আগেও বলেছি। এবার ঐ বই বিক্রি হওয়া নিয়ে পরিবেদনা তো আসতেই পারে। সেটা গড়পড়তা স্বাভাবিকই ইমোশন। তবে এই বিষয়ে আমার একটা নিজের মনে হওয়া আছে। বইমেলার ছবির টইতে বই হাতে অনেক অনেক পাঠকের ছবি দেখি। তাতে চেনাচেনা বইগুলি দেখে মনে ভারী আনন্দ হয়। এও দেখি যে সব মিলিয়ে হয়তো সত্তর আশিটা ছবির মধ্যে দুটো ছবিতে কারুর হাতে 'ছায়ার পাখি'। একবার মনে হয় "আহা আরো কয়েকবার তোমার দেখা পেলে বড় ভালো লাগতো।' কিন্তু ঐটুকুই। তারপরেই মনে হয় নাই বা হলো। লেখার সময় তো আমি একবারও ভাবিনি এইসব লেখাদের ভবিষ্যৎ কী হবে? অহৈতুকী আনন্দে, কিম্বা অনুভূতির তাগিদে লেখা। এখন উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মত, কোথাও গিয়ে বসছে তো বসেই থাকছে। দেখি, দূর থেকে। ব্যস আর কিছু না। আবার এটা মনে হচ্ছে, বিশেষ করে হুতোর বইয়ের ক্ষেত্রে, ঐ প্রথম পনেরো দিন দিয়ে ভাই সবকিছু বিচার হয়না। আরো বছর আছে, আরো দিন আছে, আরো বইমেলা আছে। কোনো কোনো বই প্রথমে চুপচাপ থাকে, তারপর আস্তে আস্তে তার সাড়া জাগে। কোনো কোনো বই প্রথম থেকেই ড্রাম- ট্রাম্পেট বাজিয়ে, বেটন ঘুরিয়ে হাঁটে। সব রকমই আছে। এত তাড়াতাড়ি, এই একটুখানি দেখেই কনক্লুশন ড্র করা মুশকিল। যা হোক, নিজের মনে হওয়াই শুধু বললাম। সবারই অন্য অন্য রকম মনে হওয়া থাকবে অবশ্য।
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১২547641
    • যদুবাবু | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৩
    • না কিন্তু কিংবদন্তী কিংখাব কিংবা নিখিল অ্যান্ড্রোমিডা পুরস্কার নয়, আসল পরীক্ষা হল সূর্যগ্রহণের চশমায় অল্প ছাড় পেলে কি না? দোকানি কি চিনতে পারলো? 
       
    হাহা, হ্যাঁ, সে তো একশোবার! 
     
    • পাঠক | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০
    • আমি  আগেই বলেছিলুম হুতোর কবিতা গুরুর লোকজন যত ভাল বলে, তত ভাল কিছু না।
     
    দেখুন, শুধু গুরুর লোকেও যদি ভালো বলে, তাহলেও আমার চলে যাবে। কিন্তু মুশকিল হল গুরু লোকেরা চেনাশুনো হয়ে গেছে, তাই বন্ধুত্ব, পরিচয়, স্নেহ- ইত্যাদির বশে ভালো বলছে- ঐ ব্যাপারটা আরকি। 
     
    • dc | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৬
    • র২্হ এর সেকেন্ড প্যারাটায় বেশ একটা ফাউস্টিয়ান ভাব আছে :-)
     
    হ্যাঁ, ঐ রেফারেন্সইঃ)
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬547640
  • পাঠের বিষয়,
    আপনার পোস্টের উত্তর নিশ্চয়ই অনেকেই দেবেন। গুরুতেই অনেককে দেখেছি যাঁদের পড়ার লেভেল হিমালয় প্রমাণ বলা চলে। তো আমি সেই লেভেলের পাঠক নই, এঁদের দূর হতেই গড় করি। তবে আপনার প্রশ্নটার উত্তর একটা অন্য মাধ্যম দিয়ে আমি দিতে পারবো। কিছুদিন আগে অ্যান্ডরকে বলছিলাম, একটা সময় আমি অজস্র সিনেমা দেখতাম। আক্ষরিক অর্থে যা কিছু রিলিজ হতো (বাংলা সিনেমা ছাড়া)তাইই দেখতাম। সেই সাথে অনেক পুরোনো সব না দেখা বা দেখা সিনেমাও খুঁজে দেখতাম। একই দিনে 'বাইসাইকল থিভস', 'এ টীম' আর 'আগে সে রাইট' এমনি কম্বিনেশনও হয়েছে। তো, সব সিনেমা কি একই রকম ভালো লাগতো? না, তা লাগতো না। আমার কাছে খুব স্পষ্ট ছিলো কোন সিনেমার কাছে কী এক্সপেক্ট করা যাবে। সেই লেভেলে গিয়েই আমি সেই সিনেমা দেখতাম ও উপভোগ করতাম। 'মিস্টার নটবর লাল' ধরণের সিনেমায় হিরো বাঘের সাথে লড়াই করে বীরত্ব প্রমাণ করবে। দুষ্টু লোকের শাস্তি হবে। শেষে সবাই আনন্দে থাকবে, এই সারল্যটাই দেখতে ভালো লাগতো। আবার 'ইনসাইড ম্যান' জাতীয় সিনেমাতে ঐ ইন্টালিজেন্ট ট্যুইস্টের জন্যই দেখতাম। রাশ আওয়ারে মার্শাল আর্টই দেখার জন্য বসে থাকতাম আর ক্রিস টাকারের অভিনয়। তো ব্যাপার ওটাই আর কী। জানতে হবে কোন সিনেমা কিসের খোঁজে দেখছি, কোন সিনেমার আমাকে কী দেবার আছে। আর তার থেকে সেটাই এন্জয় করা। প্রত্যেকটাই অন্য অন্য রকমের ভালোলাগা। বইয়ের ক্ষেত্রেও আমার কাছে এই ব্যাপারটাই চলে। যেটুকু আমি পড়েছি তার মধ্যে আর কী।
  • dc | 2402:e280:2141:1e8:d061:dfe8:9d5d:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২547639
  • "যেমন কিনা, বলা হয় আট বছরের আগে বাচ্ছাদের সময়ের, আসলে ইতিহাসের, ধারণা গড়ে ওঠে না! কিন্তু তাদের  Consciousness নেই, তা কি বলা যায়?  "
     
    ঠিক তা নয়। একটা বাচ্চা জন্মানোর সেকেন্ড থেকেই নানারকম এনভায়রনমেন্টাল ইনপুট পেতে শুরু করে, মা বাবার সাথে ইন্টার‌্যাকশান শুরু করে, তার "হিউম্যান নেচার", কনশাস আর সাবকনশাস লেভেলে, তৈরি হতে শুরু হয়। কাজেই ইতিহাসের ধারনা নেই বলেই কনশাসনেস নেই, ব্যপারটা অতো সহজে নেগেট করা যাবে না :-) 
     
    "হিউম্যান কনশাসনেস" আর "সময়" - এই দুটোই অতি জটিল জিনিস, এই দুটোকেই আমরা হাজার হাজার বছর ধরে তর্ক করেও ডিফাইন করতে পারিনি। উল্টে এই তর্কের মধ্যে আরও অনেক জিনিষ ঢুকে গেছে - ডিটারমিনিজম, ফ্রি উইল, এনট্রোপি, কোয়ান্টাম র‌্যান্ডমনেস, ওয়েভ ফাংশানের কোল্যাপ্স ইত্যাদি ইত্যাদি। সময় আছে কি নেই, সমস্ত ফিজিকাল ল কেনো টাইম রিভার্সিবল অথচ সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স কেন নয়, গ্র‌্যাভিটির জন্যই কি সময় এসেছে, সময় কি ফান্ডামেন্টাল প্রপার্টি অফ নেচার নাকি এমার্জেন্ট প্রপার্টি নাকি পুরোটাই হিউম্যান কনস্ট্রাক্ট, এসব নিয়ে বহু তর্ক হয়েছে আর হয়ে চলেছে। গাব্দা গাব্দা বইও লেখা হয়ে চলেছে :-)  
  • কবিতা | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫547638
  • ----গুরুর লোকজন যত ভাল বলে, তত ভাল কিছু না
     
    সে অবশ্য অনেকে এও বলে তারাপদ রায়ের কবিতা অত ভাল কিছু না! 
  • যদুবাবু | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৩547637
  • না কিন্তু কিংবদন্তী কিংখাব কিংবা নিখিল অ্যান্ড্রোমিডা পুরস্কার নয়, আসল পরীক্ষা হল সূর্যগ্রহণের চশমায় অল্প ছাড় পেলে কি না? দোকানি কি চিনতে পারলো? 

    আমার পরিচিত (এবং স্বনামধন্য) বাঙালি বৈজ্ঞানিক বলেছিলেন, একবার নাকি স্টেট ব্যাঙ্কের কাউন্টারে জনৈক ম্যানেজার তাঁকে চিনতে পেরে বলেন, "আপনিই প্রোফেসর অমুক না? টিভিতে দেখেচি। আসুন আসুন ছেড়ে দিই।" ... সেইটিই তার জীবনের সর্বোচ্চ রেকগনিশন। রয়েল সোশাইটির ফেলুশিপ-টেলুশিপও তার কাছে তুশ্চু। 
  • পাঠক | 40.16.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০547636
  • আমি  আগেই বলেছিলুম হুতোর কবিতা গুরুর লোকজন যত ভাল বলে, তত ভাল কিছু না।
  • Consciousness | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০547635
  • -----কনশাসনেসের জন্য একটা জরুরি ইলিউশান 
     
    এইটেতে দ্বিমত পোষন করে গেলাম। সময় যদি টাকা, দেশ (ঈশ্বরের কথা বাদই রইল না হয়) - এসবের মত human construct হয়, without a material basis, একই রকম ভাবে এগুলোর মতই সময়ের গুরুত্ব মানুষের transactional  জীবনে। Consciousness য়ের সাথে তার সম্পর্ক না থাকাই সম্ভব। 
    যেমন কিনা, বলা হয় আট বছরের আগে বাচ্ছাদের সময়ের, আসলে ইতিহাসের, ধারণা গড়ে ওঠে না! কিন্তু তাদের  Consciousness নেই, তা কি বলা যায়?  
  • dc | 2402:e280:2141:1e8:d061:dfe8:9d5d:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৬547634
  • র২্হ এর সেকেন্ড প্যারাটায় বেশ একটা ফাউস্টিয়ান ভাব আছে :-)
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৭547633
    • &/ |  ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৫
    • ...সামনে পড়ে আছে ভাবীকাল, বিপুলা পৃথিবী...
     
    থ্যাংকিউ, হ্যাঁ, সে তো বটেই।
    তবে ব্যাপার হল হঠাৎ একদিন পুণ্যপ্রভাতে ঘুম থেকে উঠে খবরের কাগজ খুলে (আজকাল তো ছাই সে পাটও উঠে গেছে, সবই অনলাইন) দেখলাম যে তরুণতম প্রৌঢ় কবি হুতেন্দ্রনাথের রাধিকা সংবাদ নিখিল অ্যান্ড্রোমিডা সাহিত্য আকাদেমীর পক্ষ থেকে কিংবদন্তী কিংখাব পুরষ্কার পেয়েছে - ও আসলে হয় না। প্রথম বইমেলার পনেরো দিন খুব কুটিল সময়। ওতে না হলে তারপর ঐ আরকি। সে যাগ্গে, কী আর করা যাবে, দুনিয়ায় এত কবিতার বই, সব যদি সবাইকে পড়তে হয় তাহলে শেষে সরকার থেকে কবিদের ধরে খাঁচায় পুরে রাখবে। পাঠকদের কথাও তো বিবেচনা করতে হবে একটু। আর তাছাড়া নতুন বা পুরাতন বা রিভাইজড চিরন্তন তত্ত্ব অনুযায়ী কোন ভেদ নাই রবীন্দ্রনাথ আর হুতেন্দ্রনাথে, সেই সান্ত্বনা।
     
    আমি মাঝে মাঝে ভাবি, কবির অভীষ্ট কী।
    ভালো কবিতা লেখা, সে তো বটেই। কিন্তু রেকগনিশন একটা বিশাল ব্যাপার, খ্যাতি, যশ -এইগুলি, যাকে বলে হিউজ ডিল।
    এইটা আমার ক্ষণে ক্ষণে মনে হয় মাইকেল পড়ে। লোকটা যেদিকে তাকিয়েছে সেদিকটাই যেন পুড়ে ছাই হয়ে গেছে - পরিবার, প্রেম, বিষয় সম্পত্তি, সম্পর্ক। চেয়েছিল অমরতা, সেই অমরতা কিন্তু পেয়েছে। যেন কবিতার কাছে আত্মা বিকিয়ে দিয়ে অমরত্ব কিনেছে, তার মূল্য ঐসব। 'কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি' বলেই আবার উল্টো ফেরত, 'তবে যদি দয়া কর ভুল দোষ গুণ ধর অমর করিয়া বর দেহ দাসে সুবরদে'। তো অমরত্ব কী আর এত সোজা কথা, তার জন্য মূল্য লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত