এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৩৬546521
  • চিনের সুবিশাল অভ‍্যন্তরীণ বাজার আছে এবং ইলেকট্রনিকস্ সহ অনেক অন‍্যান‍্য জিনিসে তারা স্বয়ংসম্পূর্ণ। জাপানের টোকিও-ইয়োকোহামা সম্পূর্ণ শিল্পাঞ্চল ও ক্রয়ক্ষমতাসম্পন্ন অভ‍্যন্তরীণ বাজার আছে। এক্ষেত্রে কি তাহলে তাদের এগিয়ে থাকার সম্ভবনা? 
    আর আমাদের ক্ষেত্রে জিডিপি বেড়েছে বলে উদ্বাহু নেত‍্য করছে ভালো কথা, কিন্তু জন্য জিডিপি পার ক‍্যাপিটা নিয়ে এতোটাও উচ্চবাচ‍্য হয় না। মান্থলি পার ক‍্যাপিটা এক্সপেনডিচার কী তাও সেভাবে ক্লিয়ার না। কৃষক আত্মহত‍্যা, ইন্ডাস্ট্রি বন্ধ, চরম বেকারত্ব তো আছেই। আত্মনির্ভরতার স্লোগান এই আন্তর্জাতিক ডামাডোলের বাজারে অ‍্যাসিড টেস্টের সামনে পড়বে। কে কার বন্ধু, কে কার শত্রু কিছুই বোঝা যাচ্ছে না! তবে একটা জিনিস, এই যে বলে মানুষের আয় বেড়েছে ও গরিবী কমেছে তা আংশিক সত‍্য। পাল্লা দিয়ে বৈষম‍্যও বেড়েছে। Poverty বেশী হলেও যে equality থাকবে না এর কোনো মানে নেই। আবার poverty কমে গেলেও inequality বেড়ে যেতে পারে। ব‍্যাপারটা এরকম ---
     
     ১০ বছর আগে
     A রোজগার করতো ১০০০০০ টাকা 
    B রোজগার করতো ১০০০০ টাকা
    তাহলে দুজনের রেসিও ছিলো ১০ : ১ 
    রোজগারের পার্থক‍্য = ৯০০০০ টাকা
    ১০ বছর পরে
    A রোজগার করছে ২০০০০০ টাকা
    B করছে ২০০০০ টাকা
    অবশ‍্যই রোজগার দ্বিগুণ হয়েছে দুজনেরই 
    রেসিও একই আছে, সেই ১০ : ১
    কিন্তু রোজগারের পর পার্থক‍্য হলো ১৮০০০০ টাকা
    এই অ‍্যবসোলিউট পোভার্টি আর রিলেটিভ পোভার্টির পার্থক‍্যটা কিন্তু কেউ দেখায় না। এটা বড়ো ফ‍্যাক্টর অভ‍্যন্তরীণ বৈষম‍্যের ক্ষেত্রে।
  • PB | 2402:3a80:4310:59a1:578:5634:1232:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:০৫546518
  • কিছু দিনের মধ্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন হবে। সেখানে সেই সব দেশই প্রধান ভূমিকা পালন করবে এবং লাভবান হবে, যাদের আভ্যন্তরীন অর্থ-ব্যবস্থা শক্তিশালী। বর্তমান পৃথিবীতে ধারাবাহিক আন্তর্জাতিক সম্পর্কের সাথে তুলনা করে বিশ্লেষণ, সঠিক পদ্ধতি নয়। এর কারন বিশ্বব্যাপী গোলযোগ ও ধারাবাহিক আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন। 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৫৭546516
  • @.দিদি, বেবি K পারিজাত আর ফ‍্যাতাড়ুর বোম্বাচাক আমার পড়া। কাল বলতে ভুলে গেছি। মহাশ্বেতা দেবীর অরণ‍্যের অধিকার আর মধুরে মধুর শেষ। আজকে দত্তবাবুর ' টিনের তলোয়ার ' আরেকবার পড়বো। এটা আগেও পড়েছি। উফ! যতোবার পড়ি সাধ মেটে না। অনন‍্যসাধারণ বললে কম বলা হয়। 
    যাকগে, নবারুণের ছোটোগল্প আমি শেষ করেছিলাম ক্লাস ইলেভেনে। তখন মনে হতো, "কী রে বাবা, এরকম সব সঙ্গে উনি সত‍্যি মিশেছেন নাকি? এইসব ল‍্যাঙ্গুয়েজ বা এরকম লাইফষ্টাইল ফলো করেন? " সেইসব ছোটোবেলার ভাবনা। 
    পল সিয়েরার 'থার্ড রাইখ' ধরবো ভাবছিলাম, কিন্তু ক্লান্তি লাগছে।
  • lcm | ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৪৬546515
  • অ্যালেক্স হনল্ড কোনো দড়ি টড়ি ছাড়াই তাইপেই-তে ১০১ তলা বাড়ির গা বেয়ে তরতর করে ১৬০০ ফুট উঠে গেছেন... সেটা নেটফ্লিস্কে লাইভ স্ট্রিমিং হয়েছে... কিন্তু কথা হল যে, এই স্ট্রিমিং ১০ সেকেন্ড ডিলে তে দেখানো হয়েছে, ইন কেস যদি কিছু হত...
  • b | 14.139.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৩৩546514
  • আর টু এইচ তো মাঝে মধ্যেই বিদেশে থাকেন, যদ্দুর জানি। কয়েকটা লটারি ফটারি কিনুন। এক লক্ষ মিলিয়ন ডলার পাবেন। তাই নিয়ে যা খুশি করুন। (আমাকে ২ % দেবেন, তাতেই হবে )।
    এখন বলতে পারেন সুধ দেসি লটারী নয় কেন ? একে তো সব রাজ্যে নেই, তার উপর তৃণমূল নেতা না হলে পঃ বঃ তে প্রাইজ পাওয়া মুশকিল। ঘাসব্রত যেমন চারটে লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন (প্রবাবিলিটি হিশেব করুন দেখি)।
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2ccc:d885:a0b3:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১২:২৭546513
  • "মাদার অফ অল ডিলস নিয়ে জনতা কেন উলুত পুলুত হচ্ছে বোঝা দায়। গড়করির ইথানল মেশানো পেট্রল আর স্পেস টেকনোলজি দিয়ে বানানো রাস্তায় ফেরারি ল্যাম্বরঘিনি বিএমভে চালালে দুদিনে ফৌত হয়ে যাবে। রাফাল আর এয়ারবাসের দাম কমবে? বেশিরভাগ ইউরোপের কোম্পানির অলরেডি ভারত বা চিনে কারখানা আছে। লুই ভুঁতোর হাতব্যাগ আর শ্যানেলের সুগন্ধীর দাম কমলে অবশ্য ভাল, তাহলে মহুয়া মৈত্রকে আর এসব কিনতে দুবাই ডিউটি ফ্রি যেতে হবেনা।"
     
    আপাতত শর্ট টার্মে ইন্ডিয়ার লাভ হবে রেটারিকে। ই ইউ আর রাশিয়াকে তেল বেচা বন্ধ করার জন্য ঘ্যানঘ্যান করবে না। আর ইন্ডিয়াও রাশিয়ান অয়েল রিফাইন করে মহানন্দে ইউরোপকে বিক্রি করবে। 
     
    গ্রীনল্যাণ্ড এপিসোডের পর এইটুকু ফ্র্যাকচার ইউএস আর ইইউর মধ্যে হয়েছে। 
  • PB | 2402:3a80:4310:5b6d:578:5634:1232:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৩546512
  • Eu-India ট্রেড ডিল, এখনও কিছু হয়নি। এটা হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। এই এক বছরের মধ্যে অনেক কিছু হতে পারে। Eu আমেরিকা, চিন, ও অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলিকে বার্তা দেওয়ার জন্য, ভারতকে ব্যবহার করছে। এই রকম একটি সময়ে, যখন আন্তর্জাতিক ক্ষেত্রে গোলযোগ চলছে। তখন ভারত সরকারের উচিত ছিল, আভ্যন্তরীন অর্থনীতিকে ঢেলে সাজান। এর পর আম ছালা দুই যাবে। যা আগেও হয়েছে।
  • সোমনাথ | 203.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৫১546511
  • কালকের বইপ্রকাশ অনুষ্ঠানে রাধিকা, পূর্বে আসো ও বাংলার পথের প্রকাশকালীন ছবি কারুর কাছে থাকলে শেয়ার করে বাধিত করবেন।
  • dc | 2402:e280:2141:1e8:d5fc:303f:6eb2:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬546510
  • কোন কিছু জনপ্রিয় হওয়ার পেছনে বহুক্ষেত্রেই মার্কেটিং এর গুরুত্ত্বপূর্ণ ভূমিকা থাকে। তিনটে উদাহরন দি :-)
     
    ১ মাইকেল জ্যাকসনকে এখন কিং অফ পপ বলা হয়, সারা পৃথিবীতে ওনার জনপ্রিয়তা, কালচারাল আইকন ইত্যাদি। তো জ্যাকসন বাবুর অ্যালবাম থ্রিলার যখন প্রথম রিলিজ হয়, তখন প্রথম কয়েক মাস সেটা খুব ভালো বিক্রি হয়নি। কিন্তু তারপর একটা নতুন চ্যানেল, এমটিভি, এগিয়ে আসে, সেখানে থ্রিলার এর কিছু গানের ভিডিও বানিয়ে ছাড়া হয়। ব্যাস, পরপর হিট, গ্লোবাল ফেনমেনন ইত্যাদি। 
     
    ২ শোলে যখন রিলিজ হয়, তখন প্রথম কয়েক মাস সেরকম পপুলার হয়নি। কিন্তু তারপর সেলিম-জাভেদ আর অন্যরা নানা জায়গায় পাবলিসিটি শুরু করেন, ট্রেড পেপারে আর্টিকেল লেখেন, তারপর আস্তে আস্তে শোলের পরিচিতি বাড়ে, তারপর ন্যাশনাল ফেনমেনন। 
     
    ৩ জিলেট রেজর এরও এরকম কিছু পড়েছিলাম, অনেক পাবলিসিটি করার পর সেটা পপুলার হয়েছিল।  
     
    আবার এর উল্টো উদাহরনও আছে। স্টার ওয়ার্সকে আমরা বলি বিংশ শতাব্দীর ডিফাইনিং কালচারাল ফেনমেনন। সেই সিনেমা প্রথমে প্রায় কোন স্টুডিওই বানাতে রাজি হয়নি, অ্যাক্টররা নিজেরাও সংশয়ে ছিলেন, কিন্তু রিলিজ হওয়ার প্রথম দিন থেকেই সুপারহিট হয়েছিল, তার ​​​​​​​পর ​​​​​​​তো ​​​​​​​ইরা ​​​​​​​ডিফাইনিং ​​​​​​​সিনেমা ​​​​​​​হয়ে ​​​​​​​গেছিল। 
  • %% | 2406:7400:10c:31bc:e15d:3009:80d1:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৮546509
  • মাদার অফ অল ডিলস নিয়ে জনতা কেন উলুত পুলুত হচ্ছে বোঝা দায়। গড়করির ইথানল মেশানো পেট্রল আর স্পেস টেকনোলজি দিয়ে বানানো রাস্তায় ফেরারি ল্যাম্বরঘিনি বিএমভে চালালে দুদিনে ফৌত হয়ে যাবে। রাফাল আর এয়ারবাসের দাম কমবে? বেশিরভাগ ইউরোপের কোম্পানির অলরেডি ভারত বা চিনে কারখানা আছে। লুই ভুঁতোর হাতব্যাগ আর শ্যানেলের সুগন্ধীর দাম কমলে অবশ্য ভাল, তাহলে মহুয়া মৈত্রকে আর এসব কিনতে দুবাই ডিউটি ফ্রি যেতে হবেনা। 
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০১546508
  • আমার এক বন্ধু কইতেন, "ইচ্ছে ছিল ম্যান্ড্রেক থেরন ইত্যাদিদের মত কিন্তু জটিলতর ও উন্নততর নানা চরিত্র তৈরী করি, ছবিতে গল্প হয়ে ছড়িয়ে যাবে দুনিয়ায়। কিন্তু সেসব আসলে যাঁরা করেন বা ব্যাক সাপোর্ট দ্যান, তাঁরা খুব বড়লোক। চরিত্রগুলোকে জনপ্রিয় করে তোলা খুবই খরচের ব্যাপার। " শুনে মনে হয়েছিল ঠিকই সম্ভবত। ম্যান্ড্রেক ফ্যান্টম সুপারম্যান ইত্যাদিরা সবই তো বড়লোকদের দেশ থেকে বেরোনো।
  • %% | 49.206.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:৫৮546507
  • কোন কোম্পানির একটা ইকুইটি স্টকের দাম ৩০০০-৫০০০ টাকা?
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:২৩546506
  • ভালো মন্দের ব্যাপার না, দুটোই ভালো। তবে বেছে নিতে হলে আগে স্টক কেনাই ভালো। সেই স্টক ডিম পাড়বে, তা বেচে অনেক বই কিনবেন, তেমন হলে গোটা লাইব্রেরি, ছাপাখানা, প্রকাশনা -সবই কিনে নিতে পারবেন। ধরুন রিপাবলিক টিভি কিনে নিয়ে সব গলাবাজকে বললেন বললেন এই তোরা সব দোকান খুলেই বলবি জয় মাও। সবাই তাই বলবে। আবাপ কিনে নিয়ে সবাইকে বলবেন ঢপবাজি করলে সব কটাকে বের করে দেবো - তখন সবাই সত্যি কথা বলবে। কলেজস্ট্রিট কিনে নিয়ে নিজের পছন্দমত সব বই ছাপাবেন - চারদিকে শুধু বইই বই। হুঁহুঁ। আমার তো খুব শখ বড়লোক হয়ে ভালো ভালো কাজ করার। উদ্যমের অভাবে হচ্ছে না আরকি, গুরুর পাতায় ভাট দিয়ে দিয়ে মানবজমিন আবাদ করার সময়ই পেলাম না।
  • dc | 2402:e280:2141:1e8:d5fc:303f:6eb2:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:১৮546505
  • কিছু কথা, বুঝতে পেরেছি laugh
     
    ঐ আর কি, যতোদিন বাঁচি ততোদিন শিখি। আর নতুন প্রজন্মের কাছ থেকে শিখতে আমার ভীষন ভাল্লাগে। 
  • MP | 2401:4900:3f02:9e94:b8ad:30d4:9cdc:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:০৯546504
  • বই কেনার থেকে স্টক কেনা ভালো মনকে বোঝাতে চেষ্টা করছি ভোর থেকেই প্রাণপণ কিন্তু মন কেনো যে বোঝেনা বুঝতে চায়না !!!!
  • MP | 2401:4900:3f02:9e94:b8ad:30d4:9cdc:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:০৭546503
  • কালকে গেছিলাম বইমেলার গুরুর স্টলে। সৈকতবাবুর সঙ্গে দেখা হলো। ওনার সঙ্গে সেলফী তুলেছি। খুব ভালো লাগলো। দুটো বই কিনেছি পূর্ব ইউরোপের ডায়েরি। প্রথম ও তৃতীয় খন্ড। এছাড়াও কিনব কি কিনবোনা করতে করতেই প্রায় ৩০০০ টাকার বই কিনে ফেললাম। মুস্কিল হচ্ছে আরো বই কিনতে ইচ্ছা হচ্ছে আবার বইমেলা যেতে ইচ্ছে করছে! মনকে বোঝাতে চেষ্টা করছি এই ৩০০০-৫০০০ টাকা দিয়ে একটা ইকুইটি স্টক কিনলে ভালই হবে ফিউচারের জন্যে কিন্তু অবুঝ মন বুঝতে চাইছেনা। এ পিপাসা কি মিটবার নয় ?
  • কিছু কথা | 165.225.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:০৭546502
  • -- আমার মেয়েও সেকেন্ড ইয়ারে পড়ে, সেও আমাকে মাঝে মাঝে গানের শিক্ষা দেয় (তার মধ্যে বিটিএসও আছে ঃ-(), আমার শুনতে ভালো লাগে।
     
    ইসে, বলার ​​​​​​​লোভ ​​​​​​​সামলাতে ​​​​​​​পারলুম ​​​​​​​না ​​​​​​​যে ​​​​​​​আমার ​​​​​​​ছেলেও ​​​​​​​ঐ ​​​​​​​সেকেন ​​​​​​​ইয়ারেই ​​​​​​​পড়ে, ​​​​​​​এই ​​​​​​​বয়েসি ছেলেমেয়েদের ​​​​​​​বিষয়ে ​​​​​​​একটু ​​​​​​​আধটু ​​​​​​​বাধ্যতামুলক অভিজ্ঞতাও হয়েছে ​​​​​​​[বিটিএস ইনক্লুডেড, ​​​​​​​ক্লাস ​​​​​​​টেনে ​​​​​​​আর্ট ​​​​​​​নিয়ে ​​​​​​​প্রবন্ধ ​​​​​​​লিখতে ​​​​​​​দেওয়ায় সে ​​​​​​​ঐ ​​​​​​​তাহাদের ​​​​​​​একটি ​​​​​​​গান ​​​​​​​নিয়ে ​​​​​​​লেখে, তাজ্জব ​​​​​​​বনে ​​​​​​​যাই, তবে ​​​​​​​ঐ ​​​​​​​আর ​​​​​​​কি, ​​​​​​​নামধাম ​​​​​​​শিখিsmiley
    ঐ অভিজ্ঞতার ​​​​​​​সাহসেই ​​​​​​​বলে ​​​​​​​ফেল্লাম ​​​​​​​আর ​​​​​​​কি, ​​​​​​​কাউকে তো বলতে হবে! laugh
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:২৩546501
  • ফুটিচার সাহেব,
    এ হলো অক্ষয় কুমার, জন অ্যাব্রাহাম ও পরেশ রাওয়াল অভিনীত 'গরম মাসালা'।
  • dc | 2402:e280:2141:1e8:d5fc:303f:6eb2:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:২২546500
  • "পয়েন্ট বোধহয়, শেষ পর্যন্ত পাঠক বক্তব্যের গভীরতাই খোঁজে, name dropping/reference তো supporting মাত্র। 
    তবে এও ঠিক ভাটিয়া৯তে কেউ প্রবন্ধ লিখছে না, কাউকে convince করার দায় থাকার কথা নয়! "
     
    ইন জেনারাল এটা ঠিকই, তবে আপনিও লিখেছেন যে ভাটিয়া৯তে অতো কেউ মানে না। আর তাছাড়া, র২্হ ও যেটা লিখেছেন, এখানে অনেক মেম্বার বহু বছর ধরে লিখছেন, আস্তে আস্তে তাঁদের লেখার স্টাইল পাল্টেছে (বা পাল্টায়নি), সময়ের সাথে সাথে তাঁদের আউটলুকও পাল্টেছে (বা পাল্টায়নি)। আমি যতোদূর বুঝেছি, মানালি বোধয় বছরখানেক হলো লিখতে শুরু করেছেন, আর উনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়েন। তো আমার মতে, ওনাকে ওনার মতো থাকতে দিন, ওনাকে ওনার মতো লিখতে দিন। গিভ হার স্পেস টু গ্রো :-) 
     
    আমার তো ওনার লেখা পড়তে ভালোই লাগে, কতোজনের নাম শিখতে পারি। আমার মেয়েও সেকেন্ড ইয়ারে পড়ে, সেও আমাকে মাঝে মাঝে গানের শিক্ষা দেয় (তার মধ্যে বিটিএসও আছে ঃ-(), আমার শুনতে ভালো লাগে। কাজেই, যে যেমন লিখছেন, লিখতে দিন। 
     
    আর নিক এর আড়াল থেকে খোঁচানো একেবারেই কনডেমনেবল। 
  • :|: | 2607:fb90:bd88:8a82:a00a:deb8:3e3d:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৬:২৯546499
  • ২৭ জানুয়ারি ২০২৬ ০১:২১: কোথায় বেড়াতে গিয়ে যেন রিয়েল এস্টেটের দোকানে ঢুকেছিলেন। সেইখানে বাড়ীটি কি কিনেই ফেললেন? 
    ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:৩৩: "এইগুলো সব মোটা দাগের কমেডি" -- কোনগুলো? আমি ট্রাই করতে চাই। এমনকি পুরোনো সেই রজতজয়ন্তীর মতো বইও ভালো লেগেছে।  
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:৩৩546498
  • অ্যান্ডর,
    এইগুলো সব মোটা দাগের কমেডি। ও তোমার ভালো লাগবেনা! একটা সময় ছিলো যখন আমি যা সিনেমা রিলিজ হতো (হিন্দী ও ইংরেজি) সবই দেখতাম। তো সেই সময়ে এইসবও দেখেছিলাম laugh
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:২৩546497
  • আচ্ছা, বাংলায় কমেডি সিনেমা এখন কি আর হয়? সেই ভানু জহরদের আমলে হত জানি। সে তো সাদা কালো সিনেমার আমল।
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:১৫546496
  • ওহ্হ্হ্হ কেকে!!!! কী সিনেমা রে বাবা! এক্কেবারে লাফিয়ে লাফিয়ে একবার একে লুকায়, তো ও এসে হানা দেয়, আবার আরেকজন এসে হাজির! ঃ-)
  • :|: | 2607:fb90:bd88:8a82:a00a:deb8:3e3d:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:০১546495
  • কোন কৃবি? ককৃবি নাকি বাকৃবি? এইটা জানলেই শুনে ফেলে তুলনাটি ঠিক হয়েছে কিনা সেবিষয়ে সাট্টিফিটি দিয়ে দোবো। 
  • জয় | ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:৫৬546494
  • মানালীকে স‍্যালুট। ধুসসকে কি আর বলব? ছিঃ 
  • যদুবাবু | ২৮ জানুয়ারি ২০২৬ ০২:১৮546493
  • না না ক্ষেপে ওঠার মতই ব্যাপার। আমার-ও এইগুলো অত্যন্ত বিরক্তিকর লাগে। তবে, এ চলবেই। ওপেন ফোরাম থাকার এই মূল্য চোকাতে হবে আর কী। 

    ওদিকে, অরিজিত সিং প্লেব্যাক গাইছেন না এতে কী ভেবে উঠবো জানি না। তবে, ঐ ওঁর গাওয়া রামপ্রসাদী আর শুনতে হবে না ভেবেই কিঞ্চিৎ রোমাঞ্চ হচ্ছে। মামু বছর তিনেক আগে লিখেছিল, "এমনিতে কিছু বলার নেই, সুরেলা গলা, নড়েচড়েও খুবই ভাল, কিন্তু গান শুনে এবং দেখে মনে হল, রামপ্রসাদী নয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যান্থেম হচ্ছে।" 
  • কিছু কথা | 165.225.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০২:১০546492
  • উফ্ফ চোখকড়কড়ে টাইপো 
    নিজগুণে ক্ষমা করে নেবেন 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত