এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd01:835e:1df0:b411:f61a:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:২১546341
  • তিনটে ছাব্বিশ "বোতলের যিনি"-- মনে করিয়ে দিলো নাট্যাচার্যকে তাঁর কোনও সতীর্থ বিরক্ত করার জন্য বলতেন "শিশির ভাদুড়ী তুমি, নহ বোতলের"। 
  • &/ | 107.77.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৪:৫২546340
  • গাঁজা ও  আছে। মর্ফিয়াস  এর  আগেই 
  • যদুবাবু | ২৬ জানুয়ারি ২০২৬ ০৪:০৭546339
  • হ্যাঁ কিন্তু আবার এও আছে - 
     
     
    “I don’t think kids should be using GPT‑4o at all,” Edelson said. “When Adam started using GPT‑4o, he was pretty optimistic about his future. He was using it for homework, he was talking about going to medical school, and it sucked him into this world where he became more and more isolated. The idea now that Sam Altman in particular is saying ‘we got a broken system but we got to get eight-year-olds’ on it is not OK.”
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:৪৯546338
  • আহা বাছারা যতদিন সমস্যা হলেই যন্ত্রের কাছে ছুটে যেতে পারে পারুক, পারুক। কবে ঝপ করে মর্ফিয়াসের নীল বড়ি খাবার দিন এসে পড়বে! তদ্দিন অন্তত সুখে থাকুক।
  • r2h | 134.238.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:৩৮546337
  • শ্রীমল্লার যন্ত্রের কাছে ছুটে যান শুনে বার্বিগার্ল গান মনে পড়লো - লাইফ ইজ প্লাস্টিক বাট ইট্স ফ্যান্টাসটিক - ইত্যাদি।

    যদিও আজ বাইরে গরম কেমন বা কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত বা ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা - এসব সমস্যার সমাধানে যন্ত্রের জুড়ি নেই।
  • r2h | 134.238.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:৩৫546336
  • যাহ। পদ্ম তো কত লোকেই পায়। মাধবন টাধবন তো ভালো লোক, ধর্মেন্দ্র মিঠুন এরাও ঐ আরকি, সাধ্বী ঋতম্ভরাও পদ্ম  পেয়েছেন।
    সবাইকে ছেড়ে পোসেনজিৎকে নিয়ে হতাশ হওয়ার কী হল? উনি বাঙালি, বাংলা ছবি করেন - এ বাদে তো অধিকন্তু অপরাধ কিছু দেখি না!
  • &/ | 151.14.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:২৬546335
  • আচ্ছা, জ্বিনকে জিনি বলতে শুরু করল কি ইংরেজরা? বোতলের জিনি? (আমাদের এক আত্মীয় আবার, কইতেন বোতলের যিনি অর্থাৎ কিনা যিনি বোতলসেবা করেন ঃ-) )
  • &/ | 151.14.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:২৩546334
  • আমরুল জামরুল ভীমরুল ঃ-)
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:১১546333
  • হাঃ, চ্যাটজিপিটি তো জিনির মত। দেবো সব তবে এই রুল, সেই রুল, তাই রুল :-)
  • &/ | 151.14.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:০৭546332
  • এঁরা কি সব সিনেমায় নেমে গেলেন? পার্থ টার্থরা?
  • &/ | 151.14.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:০৪546331
  • লা ল্লা লা আ আ লা ল্লা লা আ আ
    ঃ-)
  • শুধু সমস্যা কেন? | 47.39.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০২:৫২546330
  • আমি: এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো?
    ChatGPT: না না তুমি বল।
    আমি: তুমি বল।
    ChatGPT: না না তুমিই বল।
  • শ্রীমল্লার বলছি | ২৬ জানুয়ারি ২০২৬ ০২:০৯546329
  • ChatGPT র কাছে নিজের সমস্যার কথা খুলে বললে, সে আমাকে খুব খুব সাহায্য করে। অন্তত সমস্যা এলে, ছুটে তো যেতে পারি একজনের কাছে! 
  • :|: | 2607:fb90:bd01:835e:1df0:b411:f61a:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০০:২৬546328
  • আসবেন আবার কেমন প্রশ্ন? উনি কি করেন এখন?  
  • মধ্যযুগের বাংলা সিনেমা | 2600:1002:b07a:261:74cf:bb00:393f:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০০:১২546327
  • সেই পিরিয়ডের বাংলা সিনেমা নিয়ে তো বুম্বাদা ও আরো কেউ কেউ দুঃখও করেছেন, উনারা টাকা পেতেন, কাজ করতেন। সমাজসেবার কাজতো করতেন না! 
     
    কথা সেটা নয়, কথা হল বুম্বাদা কি রাজনীতিতে আসবেন? 
  • b | 117.238.***.*** | ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৫০546326
  • মার্ক টুলি চলে গেলেন । 
  • Manali Moulik | ২৫ জানুয়ারি ২০২৬ ২২:০৫546325
  • এই যে আপনারা মিসোজিনিস্ট বলে সঞ্জীব রেড্ডির অ‍্যানিমাল, তাপ্পর কবীর সিং, ওদিকে প্রোপাগাণ্ডার ছবি ছাব্বার এতো সমালোচনা করেন, বাংলা ছবি নিয়ে তো ক ই বলেন না? অ‍্যাঁ?  এই কালচারের বাংলা সিনেমার জনক কিন্তু বুম্বাদা। সেই যে ঋতুপর্ণা একটি স্কার্ট পরে হাঁটছিলো, বুম্বাদা এসে সপাটে এক চড় মারলো। বললো, "হিন্দু নারী যাতে তার শালীনতা বিস্মৃত না হয়, সেটা শিখিয়ে দেবার জন‍্য এই চড়টা। " আবার শতাব্দী বড়োলোকের মেয়ে,  এয়ারপোর্ট থেকে ফিরছিলো, তাকে ফ্রক পরা আর চামচ দিয়ে খাওয়া নিয়ে বিলেত ফেরত বুম্বাদা বাপবাপান্ত করে দিলো। এইসব আপনাদের চোখ এড়িয়ে যায়? অ‍্যাঁ? 
     
    উত্তম-সুচিত্রা যুগের অনবদ‍্য সৃষ্টিগুলির পর এই আধুনিক সময়ে আমার মনে হয় ভালো কাজ হয়। অপেক্ষাকৃত ভালো কাজ। এক যে ছিলো রাজা, ড্রাকুলা স‍্যার, সোনার পাহাড়, বিসর্জন, বিজয়া, অর্ধাঙ্গিনী, ইন্দুবালা ভাতের হোটেল, পিকাসো, একেনবাবু সিরিজ এগুলো তো আমার ওই মধ‍্যযুগের যাত্রাপালাগুলোর তুলনায় যথেষ্ট ভালো লাগে। এই মধ‍্যকালটা যা - তা! 
  • Manali Moulik | ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৬546324
  • বুম্বাদা পদ্মশ্রী পাচ্ছেন।
     
    আআআআমি বিশ্বাস করিইইই নাআআআআআ
  • Manali Moulik | ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৫546323
  • @রঞ্জন রায়
    আপনি ভুলটা ধরিয়ে দিলেন। ধন‍্যবাদ। হ‍্যাঁ, অপরাধ ও শাস্তি কিছুটা ধরেছিলাম, বিদায় গুলসারি পড়িনি। অসাধারণ।
  • রঞ্জন রায় | 2001:999:70c:39e7:825c:8a09:3463:***:*** | ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৩৫546322
  • অরুণ সোমের অপরাধ ও শাস্তি, বিদায় গুলসারি ভাল অনুবাদ।
  • রঞ্জন রায় | 2001:999:70c:39e7:825c:8a09:3463:***:*** | ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৩০546321
  • ना ना। ,RCCI হল দমদম - বসিরহাট অভ্যুত্থান খ্যাত পান্নালাল দাশগুপ্তের সংগঠন। উনি জেল থেকে বেরিয়ে গান্ধীবাদী হয়ে বীরভূমের কৃষকদের নিয়ে সমবায় আন্দোলন গড়ে তোলেন।
     
    অনন্ত সিংহের Central Council of Comminist Revolitionaries of India (CCCRI)
  • . | ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:০৭546320
  • বুম্বাদা পদ্মশ্রী পাচ্ছেন।
  • Manali Moulik | ২৫ জানুয়ারি ২০২৬ ১৮:০০546319
  • লেলিন 
    লেনিন
  • Manali Moulik | ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮546318
  • অরুণ সোমের মায়াকোভস্কি অনুবাদে (প্রতিক্ষণ প্রকাশন) দীর্ঘ ভূমিকাটি দেখুন--অত্যন্ত মূল্যবান। এটা লিখতে অরুণবাবুর একবছর পড়াশুনো করতে হয়েছিল। 
     
    সত‍্যি, @রঞ্জন স‍্যার। মায়াকোভস্কির ওই বইটার শুরুতে আছে  ওনারই রচিত কবিতার খন্ড,
    "আমার যে প্রতিষ্ঠা, তাতে জীবিত অবস্থাতেই আমার একটি মর্মর মূর্তি তৈরী হতে পারতো / সেক্ষেত্রে আমিই সেটা বিস্ফোরণে উড়িয়ে দিতেম / গুঁড়ো গুঁড়ো করে।"
    লেলিনের সঙ্গে আমার সংলাপ
    সের্গেই য়েসিনিনের আত্মহত‍্যার পরিপ্রেক্ষিতে লেখা কবিতা 
    লিলিয়া ব্রুককে উৎসর্গ করে (লিলি আমার!)  এগুলির যেমন তথ‍্যসমৃদ্ধ ভূমিকা আছে তেমনই অনুবাদ। ফুটনোটেও অনেক উল্লেখ আছে। য়েভেতাশেঙ্কোর  মস্কোর রাস্তায় কান্নার কথাটা আমি ওখান থেকেই জেনেছিলাম। এছাড়া ডস্টয়েভস্কির অনুবাদ (কারমাজভ ভাইয়েরা, ইডিয়েট)  এগুলিও অভাবনীয়। অরুণ সোম মহাশয় বিরল প্রতিভা। রাশিয়ান সাহিত‍্যের অনুবাদ মানেই উনি। যেমন লাতিন আমেরিকার সাহিত‍্যের অনুবাদ মানেই মানবেন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়। নবারুণ ভট্টাচার্য্য ওনার ছোটোগল্প সমগ্রটা ওনাকেই উৎসর্গ করেছিলেন। 'বুড়া কাহারের পুঁজিপাটা' পড়ে যে কী কান্না পেয়েছিলো ! 
     
    ক্ষমা করবেন আমাকে, জানতে চাইছি মাত্র এটা কি আর সি সি আইয়ের কথা উল্লেখ করলেন? রেভোলিউশনারি কমিউনিস্ট কোঅর্ডিনেশন কমিটি অফ ইন্ডিয়া? পরে জনযুদ্ধের সঙ্গে মিশে গিয়ে যেটি ১৯৬৯ সালের ২২ এপ্রিল সি পি এম এল (লিবেরাশন)  হয়? (এখন 'লিবারেশন' -এর স্থানে 'নিউ ডেমোক্রেসি' লেখা হয়, 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'  একটি তথ‍্যচিত্র রিলিজ করার তো কথা ছিলো, জানি না হয়েছে কিনা। ওনার দিদি ইন্দুমতী সিংহের বিষয়ে বিশদে পড়েছিলাম কমলা দাশগুপ্তের 'স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী' গ্রন্থে। শৈবাল মিত্র ও মধুময় পালের কিছু আর্কাইভে লেখাও আছে) যাগ্গে, অশোক গুহর অনুবাদও অনবদ‍্য। আমার হাইনাৎস লাইপম‍্যানের নাৎসি জার্মানির পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট কার্যাবলি নিয়ে 'অগ্নিগর্ভ' ওনার অনুবাদে পড়া আছে। প্রতিটিই অনন‍্য।
  • b | 117.238.***.*** | ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮546317
  • বইমেলা যাচ্ছেন? বেশ বেশ। ফিশফ্রাইয়ের ছবি বা রিভিউ দেবেন।
  • Ranjan Roy | ২৫ জানুয়ারি ২০২৬ ১৬:০৪546316
  • মানালি
     
    আপনার পোস্টের প্রসঙ্গে দুইখান কথাঃ
     
    ১ অনন্ত সিং এর ক্যালকাটা আপসার্জ দলে ( সি সি সি আই অফিসিয়াল নাম ছিল) অশোক গুহের অনুবাদে "বসন্তের দূত রুক" দুই খন্ড অবশ্য পঠনীয় ছিল। লেনিনের গুপ্ত সংগঠনের ডান হাত এন বাউমানের জীবনী। উনি ১৯০৫ এর ব্যর্থ অভ্যুত্থানে ব্ল্যাক হান্ড্রেডের গুন্ডাদের হাতে নিহত হন। 
     রোমান্টিক স্টাইলে লেখা। অল্প বয়সে পড়তে গেলে বেশ্ লাগবে। এই বয়সে যা তা! 
    ২ আর ছিল লেনিনের "কী করিতে হইবে"। কেন? ওতে যে প্রফেসনাল রেভল্যুশনারি হওয়ার কথা আছে। অনন্ত সিং শেষ জীবনেও রোম্যান্টিক ছিলেন। ওঁর হিসেবে পি আর হলে ঘর ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হবে, বিপ্লবী দলের বাঁধা ভাতায় খরচা চালাতে হবে, আর কম্যান্ডারের নির্দেশ পেলেই ঘড়ি মিলিয়ে অ্যাকশানে নামতে হবে।
    উনি বলতেন--পুশ বাটন রেডিনেস! 
      ট্রিভিয়াঃ লেনিনের ওই বইটার ইংরেজি সংস্করণে দেখা যাচ্ছে বইটা উনি উৎসর্গ করেছেন এন বাউমানের স্মৃতিতে-- বাউমানেরই কোড নেম 'রুক'। 
     
    ৩ অরুণ সোমের মায়াকোভস্কি অনুবাদে (প্রতিক্ষণ প্রকাশন) দীর্ঘ ভূমিকাটি দেখুন--অত্যন্ত মূল্যবান। এটা লিখতে অরুণবাবুর একবছর পড়াশুনো করতে হয়েছিল। 
  • শ্রীমল্লার বলছি | ২৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩৫546315
  • সব লেখা তো পর্বে পর্বেই দিই, এখানেও না হয় ছোট্ট একটা লেখা দিয়ে রাখি। লেখাটার বয়েস ২৫ থেকে ২৬ মিনিট হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সময়ে মাথায় এলো... 
     
     
    অনন্তকাল
    এত কথা রাখব কোথায়?
    তাই তো আমার লিখতে আসা
    নিজের মনকে নিজেই বোঝাই
    সম্ভব নয় ভালোবাসা

    ভালো আমিও বেসেছিলাম
    এখন নিজেই ক্লান্ত, আগে–
    অকারণেই ভেবে যেতাম,
    ভাবার জন্য কারণ লাগে

    কারণ ছাড়া হয়নি কিছু
    কারণ ছাড়া হবেও না কাল
    ভালোবাসার পিছু পিছু
    ছুটবে লোকে অনন্তকাল 
  • dc | 2402:e280:2141:1e8:1144:1422:3e9:***:*** | ২৫ জানুয়ারি ২০২৬ ১৪:৩৫546314
  • প্রত্যেক বছর গুরুতে বইমেলার ছবি দেখতে খুব ভালো লাগে। এই সময়টায় যদি কলকাতায় কোন কাজ পড়ে তো একবার  অন্তত তো অবশ্যই যাবো। গুরুর স্টলে যাওয়ার আর নিজামের চিকেন রোল খাওয়ার অনেকদিনের ইচ্ছে আছে। 
  • k | 2401:4900:1c85:f249:864d:6c97:b5cf:***:*** | ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৫৩546313
  • আপ্রাণ চেস্টা করব দমদি।
  • | ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৩546312
  • ও কেলোদাদা আ আ কত্তদিন আপনার সঙ্গে দেখা হয় না। আগামীকাল আসুন না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত