এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১৯ জানুয়ারি ২০২৬ ১২:০২545831
  • মার্ক্স নিজে মার্ক্সিস্ট ছিলেন না। 
  • MP | 2409:4060:2e0f:9246:531e:d115:3ec5:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪545830
  • কমিউনিস্ট রাষ্ট্রদের সবাইকেই মার্ক্সবাদ মানতে কেন হবে? মার্ক্স্ তো জীবনে একটা মিউনিসিপ্যালিটিতেও ভোটে জেতেননি জীবনে একটাও ব্যবসা চালান নি তাহলে কেন তাকে প্রাকটিক্যাল রাজনীতির পরাকাষ্ঠা মানতে হবে ? প্রয়োজনে কমিউনিস্ট রাষ্ট্রকে আম্রিকার মত ইম্পেরিয়ালিজম শিখতে হবে এমনকি প্রাইভেট সেক্টরকেও ক্যাপিটালিজম চালাতে দিতে হবে l তবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রয়োজন যাতে আম্রিকা ইনফরমেশন হাইব্রিড ওয়ারফেয়ার চালাতে না পারে l ভবিষ্যতের কমিউনিস্ট রাষ্ট্রকে দরকার হলে মার্ক্সকে দূর করে কিসিঞ্জার আর ম্যাকিয়াভেলিকে গ্রহণ করতে হবে l সোভিয়েতের পতনের মূল কারণ ওরা আম্রিকাতে সোভিয়েত সাম্রাজ্যবাদ প্রসারণ করতে চায়নি, আম্রিকার সঙ্গে ডিল করে নিজেদের গদি বাঁচাতে চেয়েছিলো l 
  • MP | 2409:4060:2e0f:9246:531e:d115:3ec5:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫545829
  • @দ্রি, আপনার বিশ্লেষণ খুবই প্রাসঙ্গিক। কিন্তু বাস্তব এটাই যে আম্রিকা মিলিটারী আর information হাইব্রিড ওয়ারফেয়ার এখনো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। চীন রাশিয়া ইরান কিউবা ভেনেজুয়েলা কেউই এই আম্রিকি ইনফরমেশন হাইব্রিড ওয়ারফেয়ার এর এন্টিডোট এখনো তৈরী করতে পারেনি। সেজন্যেই পৃথিবীর সব স্টেট আম্রিকার তাবে থাকতে বাধ্য। সেজন্যেই অনেকেই মাদুরোকে কিডন্যাপ করা বা ইরানে যুদ্ধ করার সমর্থক। পুরোটাই এই আম্রিকি ইনফরমেশন হাইব্রিড ওয়ারফেয়ার ইমপ্যাক্ট। এর কোনো কিছু বিকল্পই দেখছিনা। আপনি কিছু বিকল্প দেখছেন কি? সোভিয়েত ভূমিকা আফগানিস্তানে স্ট্রাটেজিক ছিল কিন্তু ওদের একটা বড় ভুল হয়েছিলো পাকিস্তানের সঙ্গে কোনো ডিল না করা। অন্ততঃ এখন পাকিস্তান রাশিয়া যেরকম সম্পর্ক সেরকম একটা সম্পর্ক তখন হলেও হতো। তাহলে হয়তো পাকিস্তানকে নিরপেক্ষ রাখা যেত আফগানিস্তানে। তাহলে হয়তো USSR ভাঙ্গতো না। জিয়াউল হক আর ওর কিছু জেনারেলকে কিছু ভদকা কিছু রাশিয়ান সুন্দরী আর keyman আইল্যান্ডস এ কয়েকটা ভিলার বন্দোবস্ত করলেই হতো। ১৯৭১ সালের ভারত রাশিয়া সামরিক চুক্তিটাই কাল হলো সোভিয়েতের।
  • dc | 2402:e280:2141:1e8:98ce:c721:1551:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩০545828
  • তাহলে আপনার এক নম্বর কাটা গেলো। 
  • aranya | 2601:84:4600:5410:4532:563b:f36c:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:০৮545827
  • আমি এখনো সহি গ্লোবালিস্ট হতে পারি নি :-(
    ভারতবর্ষ কোন খেলায় জিতলে বড় আনন্দ হয় 
  • dc | 2402:e280:2141:1e8:98ce:c721:1551:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:২২545826
  • অরণ্যদা আর লেননও তাহলে গ্লোবালিস্ট :-)
  • :|: | 2607:fb90:bda5:d685:cc01:76d:2c23:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০৬:৪৩545825
  • একটা একুশ-- তখন আবার মঙ্গল বা চন্দ্র নামক দেশগুলির প্রেসিডেন্টদের ধুদ্ধুরি নেড়ে দেবেন তাঁদের স্টেটের গুষ্টির তুষ্টি করে। 
    তারপর কাওকে প্রস্তাব করতে হবে এইসব আলাদা প্ল্যানেট ইত্যাদি সীমানা ভালো না। ওসব উঠিয়ে ওনাকে সমগ্র মিল্কিওয়ের প্রেসিডেন্ট ​​​​​​​করে ​​​​​​​দেওয়া হোক। ​​​​​​​
    তখন উনি সকাল বিকাল অ্যান্ড্রোমেডা বা ট্রাইঙ্গুলামের প্রেসিডেন্টদের চোদ্দ গুষ্টি উদ্ধার করবেন তাঁদের স্টেটের বদমায়েশি বলে।
    তারপর কাওকে ​​​​​​​প্রস্তাব করতে হবে এইসব আলাদা গ্যালাক্সি ইত্যাদি সীমানা ভালো না। ওসব উঠিয়ে ওনাকে সমগ্র ডার্ক ম্যাটারের প্রেসিডেন্ট ​​​​​​​করে ​​​​​​​দেওয়া হোক। ​​​​​​

    তখন উনি ... কী যে করবেন বলা মুশকিল।
    হয়তো সেই ডার্কে কালী কীর্তন করতে করতে বেরিয়ে গেলেন। বোলপুর থেকে তারাপীঠ আর কতটুকুই বা!
  • aranya | 2601:84:4600:5410:4532:563b:f36c:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০১:২১545824
  • আমি চাই দেশের কনসেপ্ট বিলুপ্ত হোক, সারা পৃথিবী একটাই দেশ। লেনন যেমন চেয়েছিলেন  - imagine ther's no countries 
     
    হানু সেই পৃথিবী নামক দেশের প্রেসিডেন্ট হলে খুবি খুশি হব :-)
  • Manali Moulik | ১৯ জানুয়ারি ২০২৬ ০১:০৬545823
  • চিন এখনো বলে থাকে, ওদের হচ্ছে 'স‍োশ‍্যালিজম উইথ চাইনিজ ক‍্যারেক্টারইসটিকস্'। প্রকৃতভাবে একেকটি দেশের বাস্তব পরিস্থিতি ও সময় অনুযায়ী অ‍্যাডপ্টিভ স্টেপস্ নিতে হয়। কিউবা তো এতোকাল সোভিয়েত মডেলকে ফলো করে এসেছে, শেষে কাস্ত্রো বলেছিলেন, 'কিউবার অর্থনৈতিক মডেলটি আর আমাদের জন‍্যও কাজ করে না।' বৈদেশিক বিনিয়োগ বন্ধ আর মার্কিন এমবার্গো তো আছেই। আবার আরব কম‍্যুনিজম্ ওখানকার এথনিসিটি নিয়েই চলেছে, মার্কসের সম্পূর্ণ ধারণা গ্রহণ করেনি। নিকারাগুয়ার স‍্যান্ডিনিস্টা গেরিলারা পরে নন অ‍্যালাইনমেন্ট মুভমেন্টে যোগ দেয়। বলিভিয়া ইভো মোরালেসের বিতাড়নের পর যে মডেল নিয়েছিলো তা হলো PRSP বা poverty reduction strategic initiatives. এটা অনেকটাই কাজ দিয়েছে ওদের ক্ষেত্রে। মানে এরকমটাই পড়েছিলাম Japan International Cooperation Agency এর একটা রিপোর্টে (JICA) তাই থিওরি ধরে একদম কোনোকিছুই চলতে পারে না, কেটেছেঁটে তৈরী করে নিতে হয়। আর ইন্টেলেকচুয়াল ক‍্যাপাবিলিটি, ফ্রি থিংকিং, হিউম‍্যানিটারিয়ান স্পেসের কথা যদি বলতে হয়, তবে পবর বামপক্ষ অনেক হিসেবেই বাইরে পড়বে। তা বলে কি তাদের প্রোগ্রেসিভ স্টেপগুলো বা অন‍্যান‍্য ভালো কাজগুলি অস্বীকার করা যায় ? যায় না।
  • দ্রি | 2406:b400:b4:5524:38aa:a7e9:370e:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ০০:১৪545822
  • হানুদা, আমি ঠিক আপনার মত বিশুদ্ধ স্টেট ক্রিটিক নই। মানে ঐরকম একাডেমিক পজিশনে আমার বিশেষ ইন্টারেস্ট নেই। সবারই কিছু ভালো কিছু মন্দ আছে। তাই নিয়ম করে সব স্টেটকেই নিন্দে করতে হবে এই অবসেশান নেই। 
     
    কারেন্ট ওয়ার্ল্ড অর্ডারে স্টেট একটা গুরত্বপূর্ন ইউনিট। আনডিনায়েবল একটা পীস। জিওপলিটিকালি যা কিছু সম্ভব স্টেটের মাধ্যমেই সম্ভব বলে মনে করি। তো আমেরিকা লেড ওয়েস্টের হেজিমনিক ওভাররিচ কে যদি কাউন্টার করতে হয় সেটা একটা স্ট্রং স্টেটই করতে পারে। ইন ফ্যাক্ট আমেরিকা অন্য স্ট্রং স্টেট চায়না। ভেঙে টুকরো করতে চায় অন্য দেশ। যাতে এক একটা দেশ অত স্ট্রং না হয়। উইক হলে কন্ট্রোল করা সহজ। রাশিয়াকে ভাঙা, ইস্ট ইউরোপের বাল্কানাইজেশান এইসবই হল ডিফারেন্ট প্রজেক্টস উইথ দা সেম আন্ডারলায়িং আইডিয়া। তাইওয়ান, তিব্বত উইঘুর এইসবও ওই সেম এফর্ট। 
     
    যেহেতু আমি মনে কারেন্ট জিওপলিটিকাল পাওয়ার স্ট্রাকচার খুব হেভিলি লপসাইডেড আমি এমন স্টেটকে সাপোর্ট করব যে এই স্কিউ কমাতে পারে। 
     
    তাই আমি রাশিয়ার আফগানিস্তানে আসাকে ট্যাক্টিক্যালি সাপোর্ট করব। রাশিয়ার আফগানিস্তান দখল করার মূল উদ্দেশ্য ছিল টু গেট এ ফুটহোল্ড ইন দি ইন্ডিয়ান ওশেন। সুয়েজ ক্যানাল আর স্ট্রেট অফ মালাক্কার ট্রেড মনিটর করা। আমেরিকার সাথে কম্পিট করা। 
     
    সব স্টেটই তো আসলে খারাপ এই কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনা। ও আমি ভালোই জানি। আর এও জানি খারাপ জিনিস পৃথিবীতে আছে থাকবে, মানে যদ্দিন না হানুদা পৃথিবীর প্রেসিডেন্ট হন। যেই মুভ পৃথিবীর পাওয়ার ডিস্ট্রিবিউশন মোর স্কিউড থেকে লেস স্কিউডের দিকে যাবে বলে আমি মানে করব তাকে আমি সাপোর্ট করব। মানে একটু খারাপ দিয়েও চালিয়ে দেব, কষ্টেশিষ্টে। 
  • বোদাগু | 2406:b400:1a:ace2:716a:2959:ec8b:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ২৩:৩১545821
  • সোভিয়েত এর এগ্রি কালচারাল কালেকক্টভাইজেশনের সময় বড় দুর্ভিক্ষ হয়, এগুলো অস্বীকার কেউই আর করে না। চীনে এরকম অনেক কিছুই বেরোবে। একটা রাষ্ট্রকে অন্ধের মতো ডিফেন্ড করা আজকাল আর পোষায় না। সিআইএ আর তালিবান খচ্চর বলে সোভিয়েত এর আফগানিস্তান দখলকে সমর্থন করা এ বয়সে আর সম্ভব না। নিজেদের মধ্যে কথাবার্তার সময়ে ফরেন ডেস্ক এর মতো পশ্চারিং করে লাভ কি। তাও আবার অন্যের দেশের। 

    রাষ্ট্রকে বাজে ডিফেন্ড করা, এসব মোদিজির লোকেরা করে আর সঞ্জয় গান্ধীর আমলে কংগ্রেস  করতো। এসব ঘোড়া রোগ তোমায় ধরেছে দেখে খুবই দুঃখ পেলাম। 
     
    ১৯৫৫-৫৬ নাগাদ এরিক হবসবমের নেতৃত্বে একটা হিস্টোরিয়ানদের দল সোভিয়েত যায়, এসে রিপোর্ট যা দেন ওরা সেটা নিয়ে হবসবম রা সারাজীবন এমব্যাররাসড হয়েছেন। 
    আবার বার্লিন ওয়াল পড়ার সময় কার বা পোল্যান্ডের  রেজিম বদলের সময়ের সিআইএ এবং পোপের  ইনভল্ভমেন্ট যেমন অনস্বীকার্য।  
    কিন্তু  তা দিয়ে 1932-1937 এর পার্জ, 1905 থেকে 1917 একটা ভাইব্রান্ট পলিটির বারোটা বাজানো (এই সময়্টা নিয়ে হব্সবমের লেখা, ভিক্টোর সার্জের লেখা পড়তে পারো, আমি চ্যাটজিপিটি দিয়ে সংসার চালাই না, স্বছন্দে ভেরিফাই করতে পারো, কিন্তু তাই বলে প্রোডাকশন ইঁজীনীয়ারিং এর ফলে দুর্ভিক্ষ ডিফেন্ড করা যায় না। আবার এটা ও ঠিক সোভিয়েত স্টেট নিজের চরম দুর্দিনেও স্পেন সহ সারা পৃথিবীর  স্বাধীনতা আন্দোলনের জন্য যা করেছে চীনকে সেটা ম্যাচ করতে সময় লাগবে। 

    আমি ব্রিটিশ কেন, ইউরোপিয়ান বা আমেরিকান লেফ্ট কারোর জ্ঞান দেওয়াই পছন্দ করি না। জার্নালগুলো পয়সা দিয়ে মাঝে মাঝে পড়ি। সে তো কত ভাটই পড়ি ;-)
     
    যেমন ধর সারা উন্নত বিশ্বের ট্রটস্কিয়িস্ট লেফ্ট স্তালিনের নিন্দে করে ভুত ভাগিয়ে দিয়েছে কিন্ত সেটা মূলতঃ 1945 এর পরে। মানে ইউরোপে শান্তি ফেরার পরে। অর্থাত লেট দ্য রেড আর্মি অ্যাডভান্স, ক্রিয়েট ইউরোপিয়ান সেটলমেন্ট, তার পরে নিন্দে করব স্তালিনের ইত্যাদি।  
    স্বয়ং জর্জ অরওয়েল এই দোষে অল্প হলেও খানিকটা দুষ্ট,  বলে মনে করি। 
     
    ডয়্শার এর লেখা ট্রটস্কির যে জীবনী, সেটা ফ্রাংকলি হাজিওগ্রাফি।  ওরকম ইতিহাস রচনার মানে হয় না। কিন্তু ট্রটস্কির নিজের লেখা ওর চেয়ে অনেক ভালো এবং সত্যি বলতে কি বলা হয়, এক দিনে বিপ্লবের ইতিহাসের মূল ড্রাফ্ট করেছিলেন, সেটা অভাবনীয় ইন্টেলেকচুয়াল কেপেবিলিটি না থাকলে সম্ভব না। আবার ক্রন্স্টাডে যখন ১৯১৯ নাগাদ শ্রমিক আন্দোলন হয়, প্রাকটিকালি নির্মম ভাবে দমন করার সিদ্ধান্ত গুলো ট্রটস্কি নেন। অতএব হোয়াইট লেফ্ট এর ট্রাটস্কি বন্দনায় সমস্যা আছে। স্তালিন নিন্দে তেও সমস্যা আছে, তাই দিয়ে স্টেট ক্রিমিনালিটি গুলির ডিফেন্স হয় না। স্তালিনের বিধাতা হবার শখ আমাদের অনেক এম্বারাস করেছে। তিনি ন্নিজে শস্তাকোভিচ শুনবেন, বুল্গাকোভ কে থিয়েটার এর কাজ করতে দেবেন, কিন্তু মান্দেলস্তাম একটা ছ লাইনের ক্যারিকেচার লিখেছেন বলে তাকে সাইবেরিয়া পাঠাবেন আবার পাস্তের নাক কে ফোন করে জিজ্ঞেস করবেন, এসব নিয়ে ইনটেলেকচুয়াল রা কি ভাবছেন, এসব মানা সম্ভব না। 
     
    তো বলছিলাম, স্টেট আর্কাইভ খোলা হলে অনেক কিসুই সব জায়্গায় বেরোবে। শুধু এই জন্যেই আমার দেশ চীনের থেকে এগিয়ে যে এখানে আর্কাইভ্স সার্চ আছে, আর টি আই এখনো পুরো গিলে নিতে পারে নি। কিন্তু অন্ধ প্রশংসা করলে খাবে, অবশ্য বিল তো এনেই দিয়েছে। বিংশ শতাব্দীর মাঝা মাঝি স্বাধীন হওয়া বড় এবং কলোনী দ্বারা চুষে শেষ হয়ে যাওয়া কিন্তু ঘুরে দাঁড়ানোর দেশ গুলোর মধ্যে টেরিবল ফ্লজ, টেরিবল স্টেট ক্রাইম্স এর পরেও, বিশেষতঃ পূর্বাঞ্চলে, ভারতই সবচেয়ে প্রমিসিং ডেমোক্রাসি ছিল। এই টাক দাড়ি কম্বো দেশ নিয়ে ইনক্লুসিভ প্রোগ্রেসিভ স্বপ্ন দেখাটাকেই ক্রিমিনালাইজ করে দিলো। 
     
    বোদাগু
  • দ্রি | 2406:b400:b4:5524:38aa:a7e9:370e:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ২৩:২০545820
  • আমি এই পেপারটা দেখিনি। কিন্তু এই টপ ডাউন আর বটম আপের ব্যাপারটা যেন কোন একটা আর্টিকলে দেখলাম সেদিন। 
  • যদুবাবু | ১৮ জানুয়ারি ২০২৬ ২৩:১৪545819
  • চীন (আর ভারত) নিয়ে কথা হচ্ছে, এই পেপারটা পড়ে দেখতে পারেন। অবশ্যই উইথ আ চিমটি অফ সল্ট। আমি অ্যাবস্ট্রাক্ট আর একটা ফিগার দেখে ইন্টারেস্টিং লেগেছিল, সেই দুটো দিচ্ছি। আর পেপারটা চাইলে নাম ধরে সার্চ করলেই নেটে পাওয়া যাবে আশা করছি। 

    টাইটল এন্ড অ্যাবস্ট্রাকট - 



    আর এই ফিগারটা - 



    @কৌতূহলী জিজ্ঞেস করেছেন, "রাজ্য থেকে রাজ্যে মাইগ্রেশন এর ওপর কোন ভাল একাডেমিক স্টাডি হয়েছে?" 

    হ্যাঁ, বেশ কিছু হয়েছে। "ভালো" কথাটা একাডেমিয়ায় সাবজেক্টিভ, তবে স্টাডি হয়েছে, এই আমাদের অনির্বাণ এম-ই এই নিয়ে লিখেছেন কিছু। তবে এমনিও, এটা একটা এরিয়া অফ স্টাডি, বেশ কিছু ইনোভেটিভ কাজ হচ্ছে ও হবে। ইনোভেটিভ এই অর্থে যে একদম প্রত্যক্ষ ডেটা না থাকলে কী ভাবে অন্য সারোগেট ডেটা দিয়ে মাইগ্রেশনের প্যাটার্ন কিছুটা মাপা যায়। 
  • দ্রি | 2406:b400:b4:5524:38aa:a7e9:370e:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ২২:৪৮545818
  • "শাইনিংরা বলে বাংলায় কোন চাকরি নেই কারণ শিল্প নেই। তাই বাংলা ছেড়ে সবাই অন্য রাজ্যে যাচ্ছে। আবার রাজ্য সরকারপন্থী/ বাঙালি জাতীয়তাবাদী এঁরা বলে যে বাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা এই রাজ্যে বসবাসকারী অন্য রাজ্যের শ্রমিক সংখ্যা থেকে কম। "
     
    আমি একটা সেমিনার পেপার দেখেছি। তাতে ওয়েস্ট বেঙ্গলের শ্রমিক ইনফ্লো ১% অফ পপুলেশন। আউটফ্লো ১.৩% অফ পপুলেশন। 
     
    তথ্য রেফারেন্সড হয়েছে 2011 র সেন্সাস থেকে। এখন হয়ত বদলে গেছে। ব্লুকলার হোয়াইটকলার ভাগ নেই। 
  • দ্রি | 2406:b400:b4:5524:38aa:a7e9:370e:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ২২:১০545817
  • বেলডাঙ্গায় আর যা হয়েছে হয়েছে। কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে আটকে দেওয়া খুবই খারাপ হয়েছে। 
  • দ্রি | 2406:b400:b4:5524:38aa:a7e9:370e:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ২১:৫৫545816
  • "কিন্তু সহস্র অভিযোগ থাকা সত্ত্বেও এটা সত‍্য ইউরোসেন্ট্রিক কমিউনিজমের বাইরে গিয়েও marxism সংক্রান্ত প্রয়োগ করে দেখিয়েছে এই এশিয়ার দেশটি।"
     
    চিনে এখন যেটা আছে সেটাকে আর কমিউনিজম বলা চলেনা। একদম শুরুর দিকে হয়ত ছিল। তবে ওরা খুব প্রাকটিক্যাল। কোন ইজমকে টু দা লেটার ফলো করার মুর্খামি করেনি। এডাপ্ট করেছে। যখন সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে। নীতিবাজি করতে যায়নি। 
  • দ্রি | 2406:b400:b4:5524:38aa:a7e9:370e:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ২১:৫০545815
  • "সমস্যা এখন যেটা সেটা হল চীন সরকারি ভাবে যা জানতে দেবে তা ছাড়া কিছু জানা.যায় না।"
     
    সব দেশই তাই। এবং ঢপ সবাই মারে। তা না হলে ইকোনমিক ডেটা পশ্চিমী দেশরা মাঝে মাঝে রিভাইজ করে কেন? প্রথমবার ঢপ মেরেছিল বলেই। ক্লোজড ডোর কংগ্রেশনাল হিয়ারিং কি আমরা জানতে পারি? সিআইএ ৫০ বছর আগেকার ফাইল ডিক্লাসিফাই করে বলে আমরা ৫০ বছর আগেকার কেলেঙ্কারিগুলো জানতে পারি কিছুটা। তাও বহু জিনিষ রিডাক্টেড থাকে। 
     
    উইঘুর , এবং অন্যান্য "অপছন্দের" দেশগুলো (ইরান , নর্থ কোরিয়া ) সম্বন্ধে ওয়েস্টার্ন ডেপিকশান ও গুলে ভরা , অতয়েব নুন ও গোলমরিচ সহ গ্রহণ করাই ভালো। ন্যারাটিভ তৈরি করা হয় টিপিক্যালি কিছু মুষ্টিমেয় এক্সপ্যাট্রিয়েটদের দিয়ে যারা নিজেদের দেশ , জমিকে ভালোবাসেনা এবং বিদেশে গিয়ে নিজেদের দেশ সম্বন্ধে বিষোদ্গার করে। সিআইএ এদের লুফে নেয়। তাদের কাছে এরা ইউজফুল ইডিয়েটস। 
  • Manali Moulik | ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৮545814
  • হরি বাসুদেভন রচিত Communism in India পড়েছিলাম। কিন্তু সহস্র অভিযোগ থাকা সত্ত্বেও এটা সত‍্য ইউরোসেন্ট্রিক কমিউনিজমের বাইরে গিয়েও marxism সংক্রান্ত প্রয়োগ করে দেখিয়েছে এই এশিয়ার দেশটি। 1979 থেকে যদিও এদের রিফর্মেশন ঘটে ও ধারণাগুলি পাল্টে যায়। তাও মূলভিত্তিটা আজকে একটা নিঃশেষিত কৃষিজীবী দেশ থেকে এ আই তথা সুপারফিসিয়াল টেকনোলজির যুগে এতোটা বিকাশলাভ করা চাট্টিখানি কথা নয়। জাপানকে ওয়েস্টার্ন সাপোর্টকর্তৃক এশিয়ার মনরো নীতির প্রয়োগকর্তা করার বিরুদ্ধে স্ট্রং স্টেপ। মুফাওয়াদা পলের 'ক্রিটিক অফ মাওইষ্ট রিজন' যতোটা দর্শন নিয়ে আলোচনা করে গোলচক্করে ঘুরেছে, সেরকম বিপ্লব পরবর্তী চিনের ক্ষমতাকাঠামোর যোগবিয়োগ দেখাচ্ছে ফ্রাঁসোয়া লারুয়েলের 'অ‍্যান্টি-বাদিয়ুঁ : দ‍্যা ইন্ট্রোডাকশন অফ মাওইজম ইনটু ফিলোসফি'। গণিতের প্রামাণিক তথ‍্যের উপর সর্বোচ্চ অবস্থান ও আঁলা বাদিয়ুঁ কর্তৃক প্রদত্ত তথ‍্যকে নস‍্যাৎ করে এশিয়ার দেশের প্রয়োগনীতিটা কিন্তু এখান থেকে স্পষ্ট। মাইকেল স‍্যান্ডেলের 'মেরিটোক্র‍্যাসি' বা 'ট্র‍্যায়ার্নি অফ মেরিট' ও ওদের শিক্ষাব‍্যবস্থা নিয়ে যা বলছে তা হলো,
    "The education system of China not only used to pick up the yachts, but also it cares for even the small boats."
  • বোদাগু | 2406:b400:1a:ace2:5242:3ddb:fdaa:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:২৮545813
  • চীন সম্পর্কে কমেন্ট করার সমস্যা এখন যেটা সেটা হল চীন সরকারি ভাবে যা জানতে দেবে তা ছাড়া কিছু জানা যায় না। এটা অনাটা মস্কো আর্কাইভস খোলার আগের সোভিয়েত স্টাডিজ এর মতো। 1972-73 নাগাদ ব্রিটেন আর অস্ট্রেলিয়ার আকাডেমিক লিবেরাল হিস্টোরিয়ানরা যেমন শীলা ফিটজপ্যাট্রিক ইত্যাদিরা, একজন ভারতীয়ও ছিলেন কলকাতার হরি বাসুদেবন ,  ওরা সিদ্ধান্ত নেন soviet society সংক্রান্ত রিসার্চ তাঁরা ওয়েস্টার্ন বা কোল্ড ওয়ার পলিসি প্রিজমের বাইরে গিয়ে করবেন, তখন থেকে একটু সেন্সিবল কাজ কর্ম হয়। চীনের সেদিন আসতে দেরি আছে হয়তো।
  • বোদাগু | 2406:b400:1a:ace2:5242:3ddb:fdaa:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৭545812
  • মানালির পোস্টের পুরোটা বুঝিনি। তবে চীনে, মুসলমানের উপর অত্যাচার, তিব্বত দখল, পার্টির দাদাগিরি, দম বন্ধ রাজনৈতিক পরিস্থিতি সব থাকলেও উচ্চশিক্ষায় গোমুত্রটা আসেনি আর লার্জ স্কেল রিসার্চে ফান্ডিং হয়েছে। আর সেরা টেকনোক্রাট আর আকাদেমিক-দের একটা প্রজন্মে দেশে ফিরেছেন বা এখনো দেশি ল্যাবের সঙ্গে কাজ করছেন। অবশ্য সে দেশ এ পার্টির নিয়ন্ত্রন কমলে ল্যাবের আর সেনাবাহিনীর আভ্যন্তরীন খবর বেরোবে। আমি কিছু সোভিয়েত ভাঙা মাষ্টারমশাই এর কাছে পড়েছি ও তাদের একাধারে হাহাকার শুনেছি এবং অন্য দিকে তাদের সরাসরি ফ্যাসিস্ট মিসোজিনিসট ইসলামোফোব টেনডেনসি দেখে চমকে গেছি। একটা গোটা দেশ জুড়ে সবাই ভীষণ বিজ্ঞানসম্মত উন্নত এটা খারাপ সোশাল রিয়ালিজম উপন্যাসের থেকেও খারাপ কল্পনা:-)))))
  • বোদাগু | 2406:b400:1a:ace2:5242:3ddb:fdaa:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮545811
  • ডেটা তো দরকার। ভারত সরকারের ডেটার বিশ্বাসযোগ্যতা তলানিতে, খুটরো খাটরা মেরে চল। 22 লাখ পরিযায়ী র ঘোষনাটা কতটা সত্যি ভেবে দেখার ও আছে। আবার সত্যি হলেও হয়তো বিপদ কারণ ভর 22 লাখ পুশ ব্যাক টার্গেট করলা টাক ও দাড়ি রা। 
     
    তবে নীল সাদা কিরকম কজন কোন দিকে টা দিয়ে ঠিক সেটলার কমুনিটি আর তার সম্পর্কে অভিযোগের ভিত্তি আছে কিনা পুরোটা বোঝা মুশকিল। আর ভালো গ্রোথ পিরিয়ডের কার্পেট থাকলে সবই ঢাকা পড়ে। 
    আসাম কোনোদিন কোনো হিসাব মেলাতে পারেেনি, তার সংকট উচ্চারণ ফোর্ট্রেস নির্মাণ আর বাঙালি খেদানো কোনোদিন বন্ধও হয় নি। মজাটা হল মেঘালয় আসাম সব জায়গাতেই স্থানীয় শভিনিজম এর মূল লক্ষ্য বাঙালি চাকুরিজীবি, আর কৃষিজীবি। মারোয়ারি ট্রেডার না। বাঙালি আন্দলন কোন দিকে যায় দেখি এখনো বয়স হয় নি।
     
     
    যেটুকু বলা যেতে পারে সেটুকুই বলেছিলাম, যে শ্রমিকের যাতায়াত বন্ধ থাকবে আর বিনিয়োগ পাখির পালকের মতো সরু হয়ে ঘুরবে এটা বিনিয়োগকারী আর শাসকের পছন্দের হতে পারে, শ্রমিকের চয়েস ছেড়ে দিন সুযোগ বলে কিছু রাখে না।
  • ... | 2401:4900:4e52:bf66:4adf:a311:b8f4:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:২৭545810
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৯545809
  • @বোদাগু বাবু
    আপনার এই কমেন্টগুলো খুব ইনফরমেটিভ। আগেও আপনার থেকে অনেক ব্যাপারে তথ্য রেফারেন্স সংক্রান্ত সাহায্য পেয়েছি, এখানেও একটা বিষয় জানতে চাইছি। 
    পশ্চিমবঙ্গের যে সব বাসিন্দা অন্য রাজ্যে কাজ করতে যান,তাঁদের পেশাগত অবস্থান কীরকম? তাঁদের মধ্যে ব্লু কলার বেশি না হোয়াইট কলার বেশি?  অন্য রাজ্য থেকে যারা পশ্চিমবঙ্গে আসেন, সম্ভবত তাঁদের মধ্যে ব্লু কলারই বেশি। 
     
    রাজ্য থেকে রাজ্যে মাইগ্রেশন এর ওপর কোন ভাল একাডেমিক স্টাডি হয়েছে?
    প্রশ্নটা করছি একটাই কারণে। শাইনিংরা বলে বাংলায় কোন চাকরি নেই কারণ শিল্প নেই। তাই বাংলা ছেড়ে সবাই অন্য রাজ্যে যাচ্ছে। আবার রাজ্য সরকারপন্থী/ বাঙালি জাতীয়তাবাদী এঁরা বলে যে বাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা এই রাজ্যে বসবাসকারী অন্য রাজ্যের শ্রমিক সংখ্যা থেকে কম। 
    আমার মনে হয় , সঠিকটা জানার জন্য আগে ডেটা দরকার। তারপর বিশ্লেষণে যাওয়া দরকার। নাহলে লালমোহনবাবুর গোয়েন্দাগিরি হয়ে যাবে। 
  • Manali Moulik | ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৪545808
  • *স্ট্রাকচারাল অ‍্যাডজাস্টমেন্ট
  • Manali Moulik | ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:২১545807
  • এ আইয়ের দুনিয়ায় সবকটি কোম্পানির অধিকাংশই ছিলো মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। মাইক্রোসফট, ওপেন এ আই সবই। কিন্তু লিয়াং ওয়েংফেন যখন 'ডিপসিক' এর পেটেন্ট বাজারে ছাড়লেন, একধাক্কায় ইউএসের বাজারে শেয়ার পড়েছে 17 % ফলে রেগে গিয়ে এনভিডিয়া ম‍্যানুফ‍্যাকচারিং থেকে জিপিইউ চিপ সরবরাহ করা হবে না বলে দিয়েছিলো। তো ওপেন সোর্স রিজনিং মডেল ডিপসিক চ‍্যাটজিপিটি বা জেমিনির তুলনায় স্বল্প জিপিইউ নিয়ে অধিক কাজ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রায়ই দেখা যায় এটা বলতে অনেককে পবর দুর্দশার জন‍্য কোনো রাজনৈতিক দল দায়ী নয়, দায়ী হলো বাঙালীর মানসিকতা। কোনো ফরেন ইনভেষ্টারকে বেস্ট লোকেশন জানতে চাইলে সে নাকি অবিলম্বে আমেদাবাদ ইত‍্যাদির কথা বলে। তা প্রশ্ন হলো, বৃহৎ এমএনসিগুলিকে আনার জন‍্য যে স্ট্রাকচারাল অ‍্যাডভান্সমেন্টের প্রয়োজন তা তো অনেকক্ষেত্রেই তৃতীয় বিশ্বের মোরালিটি কেন, বেসিক বিষয়গুলিই পন্ড করছে। চিন ওদের নিও-লিবেরাল রিফর্মেশনের পর এমন জিনিস ফেস করেছে। কিন্তু ইউএস পর্যন্ত উৎপাদন ও পণ‍্যমানে চিনের সঙ্গে কখনো কখনো এঁটে উঠতে পারে না। যার উদাহরণ প্রথমেই দিয়েছি। এইরকম আত্মনির্ভরতা হলে অরিজিনেটিং কান্ট্রির জল-জঙ্গল-জমি কিছুটা হলেও রক্ষা পায়। মেকং নদীর জল নিয়েও যদিও গ্লোবালাইজেশনের বিতর্ক উঠেছে, কিন্তু অপরাপর উৎপাদনে আমরা পিছিয়ে যাচ্ছি কেন? Extractive capitalism তার থাবা বসাবার সুযোগটা বেশী কেন পাচ্ছে তা ভাবার বিষয়।
  • বোদাগু | 2401:4900:6750:49cf:5377:7bc:aa26:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৭545806
  • বড্ড টা ইপো হল: আরেকবার বড় প্যারাটা লিখছিঃ 
     
    চীনের থেকে ইম্পোর্ট বন্ধ করে লোকাল ম্যানুফ্যাকচারিং , পয়সা খেয়ে ও খাইয়ে চীনের কোম্পানি এনে চীনের প্রফিট রিপাট্রিয়েশনে বাধা না দেওয়া, বা কিছুদিন পরে তাড়ানো , আদানি আম্বানি সবই দেওয়া, বা তাদের সব ই না দিয়ে,  সৃজনশীল মেকানাইজেশন কিছু,  সব ই তো জরুরি নাকি কেবল ই যুদ্ধ আর.হত্যা , ইকোমোমিক মডেল.হিসেবে প্রতিটার সাফল্যের ইতিহাস আছে, প্পারতিটার সহযোগী পোলিটিকাল সিস্টেম আছে, পাবলিক সেক্টরের পুনরুজ্জীবন সহ:-)))) 
     
    কোনটা আগে আর কোনটা কতটা নিয়ে সমস্যা।  নেহরু সরকারি শিল্প করেছিলেন কিন্ত কৃষিটা জমিদার আর মহাজন আর জোতদার আর কালোবাজারি দের হাতে ছেড়ে রেখেছিলেন। ইন্দিরা মূল্য নিয়ন্ত্রন কমিশন করেছিলেন, কিছু সার্ভিস সেকটর ন্যাশনালাইজ করেন আবার ইমারজেন্সী ও করেন যেটা ভাঙিয়ে মোদি খাচ্ছে, 
    মনমোহন রা ম্যানুফাকচারিং আর ছোট ম্যানুফাচচারিং কে কম সাহায্য করে বা না করে আমার মতো সার্ভিস বলদ উৎপাদনে মন দেন। 
    বিজেপি গোটা পিরিয়ডে শুধু গান্ধী হত্যা থেকে অ
    আখলাক হত্যার রাজনীতি করেছে আর সীমাহীন মাল কামানোর ব্যবস্থা করেছে সরকারি ব্যবসা আর জল জঙ্গল জমি বেচে.শেষ.দশ.বছরে। তার গ্রোথ মডেলে মরালিটির খোঁজ পা ওয়া মুশকিল।
     
    মধ্যেখান থেকে বর্ধমানের ধানমিল গুলো অব্দি এখন বিগ রিটেলার দের হাতে। 
     
    -:)))) ইত্যাদি বিলাপ
  • বোদাগু | 2401:4900:6750:49cf:5377:7bc:aa26:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৯545805
  • *গোটাটা ই দা ও ফিরে সে অরণ্য করা যেতে পারে, তার আবার অন্য মরালিটি 
  • বোদাগু | 2401:4900:6750:49cf:5377:7bc:aa26:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:০৪545804
  • সমস্যা হল মরাল সম্ভাবনা আর সাফল্য পরিকল্পনা টি বাছা নিয়ে :-))))
  • বোদাগু | 2401:4900:6750:49cf:5377:7bc:aa26:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:০২545803
  • চীনের থেকে ইম্পোর্ট বন্ধ করে লোকাল ম্যানুফ্যাকচারিং , পয়সা খেয়ে ও খা ইয়ে চীনের কোম্পানি এনে চীনের পর্তাফিত রিপাট্রিয়েশনে ভাধা না দে ওয়া, বা কিছুদিন পরে তাড়ানো , অদানী আম্বানি কে সব ই না দিয়ে,  সৃজনশীল মেকানা ইজেশন সব ই তো জরুরীনাকি কেবল ই যুদ্ধ আর.হত্যা , ইকোমোমিক মডেঌ.হিসেবে প্রতিটার সাফল্যের ইতিহাস আছে, পাবলিক সেখটরের পুনরুজ্জীবন সহ:-)))) কোনটা আগে আর কোনটা কতটা নিয়ে সমস্যা।  নেহরু সরখারি শিল্প করেছিলেন কিন্ত কৃষি জমিদার আর মহাজন আর কালোবাজীরি দের হাতে ছেড়ে রেখেছিলেন। ইন্দিরা মূল্য নিস্ক্রন্ত্রন কমিশন করৃছিলেন, আঃছু সার্ভিস সেকটর ন্যাশনালা ইজ করেন, মনমোহন রা ম্যানুফাকচারিং আর ছোট ম্যানুফাচচারিং কে অল্প সাহায্য করে আমার মতো সার্ভিস বলদ উৎপাদনে মন দেন। 
    বিজেপি গোটা পিরিয়ডে শুধু গান্ধী হত্যা থেকে অঈলা হত্যার রাজনীতি করেছে আর সীমাহীন মাল কামানোর ব্যবস্থা করেছে সরকারি ব্যবসা আর জল জঙ্গল জমি বেচে। তার গ্রোথ মডেলে মরালিটির খোঁজ পা ওয়া মুশকিল।
     
    মধ্যেখান থেকে বর্ধমানের ধানমিল গুলো অব্দি এখন বিগ রিটেলার দের হাতে। 
     
    -:)))) ইত্যাদি বিলাপ
  • দ্রি | 2409:408c:1e8c:67c9:554a:835e:9ea7:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:০১545802
  • হাউ এবাউট মেক ইন ইন্ডিয়া মেমরি স্টিক? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত