এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:২৮469457
  • চিঁড়ে মুড়ি এই সব জিনিস আমাজনে পাওয়া যায় তবে তিন টাকার জিনিস দশ টাকা দাম হাঁকে :(

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:২৮469456
  • আপনি কোথায় থাকেন? আলাস্কা?

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:২৪469455
  • আরেকটু গেলে এমনিতেই ইন্ডিয়া পৌঁছে যাবো।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:২১469454
  • অ্যাঁ!!! একটা জিরো কি বেশি পড়ে গেছে?

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:১৬469453
  • এখানে মুড়িই পাইনা। নিয়ারেস্ট ইন্ডিয়ান স্টোর ৫০০ মাইল দূরে।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:১৩469452
  • খুব সামান্য তেলে অল্প একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে( পুড়ে যাবে না) মুড়িটা দিয়ে নাড়াচাড়া করে তারপর যা খুশি দিয়ে মাখুন। খুব চমৎকার লাগে খেতে।

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:০৭469451
  • অনেকদিন হয়ে গেল সরষের তেল, পেঁয়াজ কুচো, একটু বেশি বাদামওয়ালা চানাচুর, আর নারকেল টুকরো দিয়ে মুড়ি খায়নি।

  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:০৭469450
  • তেলাকুচো-র মতই, দিব্য খেতে টিন্ডোরা

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:০৪469449
  • আচ্ছা দেশি দোকানে লাল ডাঁটিওলা একটা পাতাবাহারের মত দেখতে শাক থাকে, ওটার নাম কী?

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:০৩469448
  • কুঁদরী মন্দ না, একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:০২469447
  • ঐ অপভ্রংশের সঙ্গে তেলাকুচো র মিল আছে:-)

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ১০:০১469446
  • উরিবাবা! কুঁদরী! সে আমি খাই না!

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৫৭469445
  • ওটার নাম টিন্ডে বা টিন্ডা। ইন্ডিয়ান বেবী পাম্পকিন। বিহার বাঙলায় বলে কুঁদরী।

  • র২হ | 73.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৫৫469444
  • পটলের মত দেখতে আর চিচিঙ্গার মত খেতে একটা অপভ্রংশ বিশেষ - দক্ষিনীরা খুব খায়।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৫৩469443
  • হুতো টিন্ডোরা কী?

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৫২469442
  • জাস্ট ১৫ মিনিট আগে মনে হচ্ছিলো পাকিস্তান বাঁচিয়ে দেবে। টিএর পর তিনটে উইকেট পরে গেলো। কোনও মানে নেই।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৫২469441
  • কলি তোমার একথা ভারী সত্যি- তবে ঐ আরকি, এত ভালো ভালো জিনিস থাকতে স্বাদহীন টোফু খেতে ইচ্ছে করে না এমনকি বানাতেও না। তুমি মোচাকাটায় টোফুর রেসিপি দিও। আমি চেষ্টা করে দেখতে রাজি আছি:-)

  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৪৯469440
  • সয়াবিন নাগেট = নিউট্রিনাগেট ? দেশে খুব খেতাম তো। এখানেও ভারতীয় দোকানে পাওয়া যায় আজগাল। প্রিয় খাদ্য। রাজমাও ভাল লাগে


    অনেক দিন স্মোকি মাউন্টেন যাওয়া হয় নি। প্রথম ভালবাসার ন্যাশনাল পার্ক। ওদিক পানে গেলে &/ আর কেকে-র সাথে দেখা করার বাসনা আছে


    বড়েস প্রকৃত ক্রিকেট প্রেমী, ভারতবর্ষ ছাড়াও অন্য দেশের খেলা দেখ

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৪৩469439
  • আর মাত্র ২২ টা ওভার বাকী ছিল।

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৪২469438
  • ফাওয়াদ বাজে আউট হল। লেগে ৭ জন ফিল্ডার লাগিয়ে দিয়েছিল। ইগোতে নিয়ে নিলো।

  • র২হ | 73.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৪১469437
  • এইটা খুবি মনের মত কথা। আমি খুবি মাংশাসী, গরু শোর ছাগল পাঁঠা ভেড়া মুর্গি গেঁড়ি গুগলি ব্যাং মাছ সবি আমোদ করে খাই, আর রাজমা টোফু পনির টিন্ডোরা ওসবও ভালোই বাসি।


    সেদিন কথা হচ্ছিল, গোপাল যাহা পায় তাহাই খায় - এর বদলে যদি বলি গোপাল যাহা পায় তাহাই খাইয়া ফেলে - তবে ব্যাপারটা গোলমেলে হয়ে যায়। আমি ওই দ্বিতীয় লোক।

  • kk | 97.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:৩০469436
  • দেখুন, আমি আজকাল খুব চুপচাপ হয়ে গেছি। বিশেষ রা কাড়িনা। কিন্তু একটা কথা না বলে পারলামনা। ঠিক মতো রান্না হলে সমস্ত কিছুই ভালো খেতে লাগা সম্ভব। এই টোফু আর রাজমা দুই দিয়েই আমি অতিশয় সুস্বাদু খাদ্য বানিয়ে থাকি। অনেক কিছুরই অ্যাকোয়ার্ড টেস্ট থাকে তো। খোলা মনে সাহস করে এক্সপেরিমেন্ট করলে ভালো স্বাদও করা যায়।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:২৩469435
  • আচ্ছা অভ্যু 'তবে ক্রোগার আমি কদাচিৎ যাই। আমি হাইভি তে যাই। আইওয়ার কোম্পানি। ক্যানসাস থেকে ভালোবাসা, এ যাবার নয়:-)

  • Abhyu | 47.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:২৩469434
  • রঞ্জনদা মেল দেখুন একটু।
     

  • Abhyu | 47.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:১৯469433
  • রঞ্জনদা সমাজ সচেতন মানুষ, ওনার হাতে পড়ে জিলিপি, GDP হয়ে যায়!

  • Abhyu | 47.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:১৮469432
  • মিঠুদি, তুমি একটা জিনিস চেষ্টা করে দেখতে পারো। এখানের ক্রোগারে হয় সেটা, তোমাদের ওখানে হবে কিনা জানি না, কিন্তু হতেই পারে। ওদের বললে স্পেশাল অর্ডার করে জিনিস আনিয়ে দেয়, এবং একই দামে। ঐ যে লিংকটা দিলাম, ওটা ওদের দেখালে আনিয়ে দেওয়ার কথা যদি দোকানে নাও থাকে। তেমনি আমি একবার বলেছিলাম ক্যাটফিস নাগেট আনানোর কথা, এক বাক্স নাগেটে হয়তো তিন চার পাউন্ড জিনিস থাকে, আমি এক পাউণ্ড নেবো, কিন্তু তার জন্যে ওরা পুরো বাক্সই আনিয়েছিল। তুমি ট্রাই করে দেখতে পারো। ওরা পেলে তোমাকে ফোন করে ধন্য করবে :)

  • S | 2405:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:১৪469431
  • কতকাল কোলকাতার বিরিয়ানি খাইনি।

  • Ranjan Roy | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:১০469430
  • হ্যালো অপু, সুস্বাগতম! সুস্বাদতম! সুঘ্রাণতম!


    কালকেই এখানকার বিকানীর চেইন থেকে জিলিপি আনিয়েছি। এদিকের জিডিপি একদম কট্টর কড়া হয়। কিন্ত সোয়াদ?


    টুকি টুকি মুখে দিলে রসে ভরে গাল ,


    নেচে ওঠে নন্দলাল মুখে ঝরে নাল।

  • | 2601:*:*:*:*:*:*:* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:০৮469429
  • ইলিশের কিছু কাঁটা খেয়ে নিতে হয়, আর কিছুটা মুখের মধ্যেই আলাদা করে ফেলতে হয়,ইলিশ মাছের কাঁটা বেছে খেলে স্বাদ নষ্ট হয়ে যায়।

  • b | 14.*.*.* | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:০৫469428
  • অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৬:২৩


    অরিন, আমরা যা-ই কিনি না কেন, (মানে বাজারে গিয়ে ) সকালের চা পাতা থেকে শুরু করে শেষপাতের (চাটনির জন্যে ) টমেটো অবধি, সব কিছুর মধ্যেই চাষী / জেলে /শ্রমিকের শোষণ, পরিবেশের শ্রাদ্ধ ইত্যাদি হয়ে থাকে। এর অল্টারনেট কিনতে গেলে যে দাম দিতে হবে তা বোধ হয় আমাদের অনেকের পকেটের পক্ষে সম্ভব নয়। অথবা নিজে চাষ করা, সেও একটা ফুল টাইম জব। অথবা না খেয়ে থাকা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত