এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ছানি (ছোট্টগল্প)  

    Anindya Rakshit লেখকের গ্রাহক হোন
    ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯১ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • ১  
     
    কথাটা কানে যেতেই , বিরক্তিতে কুশলের মুখটা বিকৃত হয়ে গেল। ঝাঁজালো স্বরে বলে উঠল – তোমার এই বাড়াবাড়িগুলো আমার অসহ্য লাগে, মা !  
     
    কী বলছিস তুই ! – মায়ের গলায় ব্যথা মেশানো বিস্ময়।
     
    ঠিকই বলছি – দাড়ি কামাতে কামাতে, আয়নার ভেতর দিয়ে মায়ের দিকে চেয়ে কঠিন স্বরে বলল কুশল – এই সব ধান্ধাবাজ গরিব লোকগুলোকে আমি একদম টলারেট করতে পারি না ! তোমাকে ভালোমানুষ পেয়ে ভজিয়ে ভাজিয়ে ক্যাটারাক্ট অপারেশনের জন্য একগাদা টাকা নিয়েছে। কাঙ্গাল টাইপের লোক এরা। অন্যের থেকে কী করে টাকা আর সুবিধে বাগিয়ে নেওয়া যায়, শুধু সেই  ফিকিরে থাকে, আর ভালোমন্দ খাওয়ার সুযোগ পেলেই এদের জিভ লকলক করে ওঠে। আজকে আমার হাউসওয়ার্মিং পার্টিতে সব এস্টিমেবল্ গেস্টরা আসবে সেটা কি তুমি জানো না ? আজ  ওকে ইনাভাইট না করলে কি চলছিল না ? এখানে এসে আবার কী কী চেয়ে বসে দ্যাখো। ইটস্  জাস্ট লোদ্সাম ! আটারলি লোদ্সাম ! – ক্লিন-শেভড মুখটা আয়নায় খুঁটিয়ে দেখতে থাকে কুশল।             
     
    তোর সাফল্যের পেছনে শঙ্কর স্যারের অবদানটা ভুলে গেলি ? – শুধু এটুকু বলে মা তাঁর নিজের ঘরের দিকে চলে গেলেন।
     
    গালে ইম্পোর্টেড আফটার শেভ লাগাতে লাগাতে কুশল বলল – তুমি ঐ সেন্টিমেন্ট নিয়েই থাকো। জেনে রেখ, আমি সফল হয়েছি , বড় হয়েছি আমার নিজের ক্যালিবারে। নিজের ট্যালেন্টে। স্কুল-লাইফের একজন প্রাইভেট টিউটরের দয়ায় নয়। আয়্যাম আউট অ্যান্ড আউট আ সেল্ফ-মেড সাক্সেস।              
     

     
    এই যে, কুশল… অনেকদিন পর তোমাকে দেখে কী যে ভালো লাগছে ! তুমি এত উন্নতি করেছ , এত  বড় বাড়ি করেছ , দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশীর্বাদ করি, আরো অনেক উন্নতি  করো। – আধময়লা পায়জামা আর সস্তার পাঞ্জাবি পরা, ক্ষয়াটে চেহারার শঙ্করবাবু কুশলের কাছে এসে বললেন। প্রাক্তন ছাত্রের সাফল্যে তাঁর শীর্ণ মুখটা হয়ে উঠেছিল উজ্জ্বল, হাসিমাখা।  
     
    বন্ধু আর সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল কুশল। প্রত্যেকের হাতে গেলাস। জাঁকালো   ইউনিফর্ম পরা সুন্দরী ওয়েট্রেসরা ট্রে হাতে নিয়ে ঘুরে ঘুরে সকলকে স্কচ আর স্ন্যাক্স সার্ভ করছিল। দামী মদ আর দামী পারফ্যুমের গন্ধে বিশাল, বিলাসবহুল হলঘরটার বাতাস আভিজাত্যের ভারে ভারী হয়ে ছিল।    
     
    আপনি এখানে কেন ? – বিরক্তি ঝরে পড়ল কুশলের সর্বাঙ্গ থেকে – লিভিং-রুমে মা আছেন, আপনি ওখানে গিয়ে বসুন – পাথর-শীতল স্বরে ও বলল।
     
    একটু ইতস্তত করে শঙ্করবাবু বললেন – তোমার জন্যেই আমার ছানি অপারেশনটা করাতে পারলাম বাবা ! আবার দৃষ্টি ফিরে পেয়েছি ! কী বলে যে তোমাকে আশীর্বাদ –  
     
    আপনি ও-ঘরে যান তো ! – এবারে বেশ চেঁচিয়েই বলে উঠল কুশল – বললাম না, মা লিভিং-রুমে আছেন…
     
    শঙ্করবাবু কুশলের দিকে অপলকে কিছুক্ষণ চেয়ে থেকে, আর কোনো কথা না বলে ধীর পায়ে সেই বিশাল হলঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তাঁর কানে এল, কেউ একজন জিজ্ঞেস করল – লোকটা কে রে ?
     
    আমাদের পুরনো বাড়িতে ওর যাতায়াত ছিল। ঐ, এর‍্যান্ড বয় টাইপের… এনিওয়ে, যে কথাটা তোদের বলছিলাম, লাস্ট মান্থে ডেট্রয়েটে… – কুশলের কথাগুলোও কানে এল শঙ্করবাবুর।        
     
    ছানি অপারেশনের পর শঙ্কর স্যার বেশ পরিস্কার দেখতে পাচ্ছিলেন। এখন আবার সব কেমন ঝাপসা দেখাচ্ছে …
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭738209
  • এটা নিছক অহংকার নয়; এটি পশ্চাদগামী উদ্বেগের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক কৌশল - এই ভয় যে ঋণ স্বীকার করলে তাকে "দারিদ্র্যের" দিকে ফিরিয়ে আনা হবে যা থেকে সে পালিয়ে এসেছিল।
  • Anindya Rakshit | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩738210
  • albert banerjee 
    ঠিক বলেছেন। 
    গল্পটা যে আপনার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে সেটা জেনে ভালো লাগলো। 
    আপনাকে ধন্যবাদ আর নমস্কার জানাই। 
  • albert banerjee | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭738211
  • ভাল লেখা ৬।৫/১০ ওয়ার্ল্ড লিটারেচার 
  • Aditi Dasgupta | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০738213
  • সহমত @albert
  • বিপ্লব রহমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮738214
  • এপারে একজন কবি লিখেছিলেন, মানুষ যতো ওপরে ওঠে, নীচের মানুষ ততো ছোট দেখা যায়! 
  • Anindya Rakshit | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৭738215
  • @ বিপ্লব রহমান
    হক কথা। তবে আর্থ-সামাজিক অবস্থানের নিরিখে এই 'ওপরে', 'নীচে' শব্দগুলা আপেক্ষিক। ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন দেখায়। 
  • albert banerjee | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪১738216
  • নীচের মানুষ ততো ছোট দেখা যায় ? তো ভাই কথা হোক একটু চড়া ভাবেই হোক না . অরে বাবা সাহিত্য আর সাহিত্যিক এর ভাষা এখন হওয়াই ভালো . @বিপ্লব রহমান আমি আপনার দর্শন জানতে চাই .. 
  • Bratin Das | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০738249
  • এই তো আসলে "আধুনিক"  "প্ৰগতিশীল" মানুষের চেহারা ।আমরা দু হাত পেতে নিতে জানি কিন্তু সামান্য সৌজন্য বোধ দেখতে অপারগ 
  • albert banerjee | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১738250
  • ঋণ স্বীকার করার জন্য মানসিক জোর দরকার .. হ্যাঁ উনি আমাকে সাহায্য করেছিলেন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন