এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নেপথ্য

    পাগলা গণেশ লেখকের গ্রাহক হোন
    ২১ ডিসেম্বর ২০২৫ | ২৩৫ বার পঠিত
  •  
    আমার একটা ছবির কথা খুব মনে পড়ে।
    আমি,আমার মা নীচে বসে আছি,
    হাসছি।
    আব্বু বিছানার উপর রুটিটা ঝোল ডুবিয়ে মুখে তুলতে যাচ্ছে।
    আমি আঠাশ,আম্মা পঞ্চাশ আর আব্বু ষাট।
    দেখলে সুখী পরিবার মনে হয়।
    কিন্তু আমি আমার আব্বুকে খুব ঘৃণা করি,
    প্রাণপণে।
    আমার আম্মা চির নিপীড়িত বঞ্চিত।
    আমিও বঞ্চনা করি,
    কিন্তু আম্মা কিছু বলে না,আমাকেও না,ভাইকেও না,আব্বুকে তো নয়ই।
    আমার আম্মা ধর্মভীরু মানুষ,খুব আল্লাকে মানে।
    আব্বুও তাই,তবে সে তার মর্জির মালিক,
    তার মতের বিরুদ্ধে আল্লা দাঁড়ালে তাকেও রেয়াত করবে না আমি জানি।
    আমার ভাই এই ছবিতে নেই,
    সে দিল্লিতে।
    জরির কাজের নকশা তৈরি করে।
     
    কয়েক বছর কেটে গেছে এরপর,
    আব্বু মরে গেছে,
    ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছিল,
    হাসপাতাল যেতে হয়নি।
    আম্মা অশক্ত,
    আমি মধ্য তিরিশে।
    ওই ছবিটা দেখি আর ভাবি,
    আব্বুর উপর প্রতিশোধ নেওয়া হল না,
    আম্মার আত্মত্যাগের প্রতিদান দেওয়া হল না,
    আমি কিচ্ছু করতে পারলাম না জীবনে,
    এখন স্যারদের রাস্তায় দেখলে না দেখার ভাণ করে এড়িয়ে যাই।
    ওরা বলতেন আমি বিরাট কিছু হব।
    হা হা হা হা হা!
    খুব হাসতে ইচ্ছা করে প্রাণখুলে,
    কিচ্ছু হতে পারিনি আমি,
    অনেক কিছুই হতে পারতাম।
     
    সব শেষ হয়ে গেল,
    মাও মরে গেল আজ।
    ভাইয়ের সাথে কথা নেই।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নবীন | ২১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৫736876
  •  মৃত্যুর পরেও কি তার ওপর রাগ বা প্রতিশোধ না নিতে পারার আপসোস থাকে আগের মত ?
  • বিপ্লব রহমান | ২১ ডিসেম্বর ২০২৫ ১১:২৩736884
  • অকপট লিখতে পারাও একটা বড় কাজ। 
    আরও লিখুন 
  • শ্রীমল্লার বলছি | ২১ ডিসেম্বর ২০২৫ ১১:৪০736885
  • খুব লোভ হয় এই ভেবে যে, যদি তোমার মতো সত্যি কথা বলতে পারতাম, যদি তোমার মতোই সত্যি কথা লিখতে পারতাম, আমার প্রতিটি লেখায়... 
     
    আরও লেখো, ভালবাসা জেনো! 
  • Prantik | 103.***.*** | ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪736897
    • বিপ্লব রহমান | ২১ ডিসেম্বর ২০২৫ ১১:২৩736884
    • অকপট লিখতে পারাও একটা বড় কাজ। 
      আরও লিখুন 
    এগুলো কি লেখকের নিজের জীবনের ঘটনা ? আমার তো পড়ে সেটা মনে হল না 
  • বিপ্লব রহমান | ২১ ডিসেম্বর ২০২৫ ১৬:০৪736906
  • @ Prantik, 
    নিজের জীবনের ঘটনা হতে হবে কেন? হাত খুলে লেখাটাই আসল। 
     
    আপনাকে ধন্যবাদ 
  • প্রান্তিক | 2409:8900:7bf7:945a:5416:61ff:fef1:***:*** | ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩736908
  • @বিপ্লব রহমান, আচ্ছা আমার বুঝতে ভুল হতেই পারে, তবে "অকপট" বলতে আমরা সাধারণত সত্যনিষ্ঠ বা বিস্তারিতভাবে ঘটনা-নিষ্ঠ লেখা বুঝি । হাত খুলে লেখা বা কল্পনার দ্বার খুলে দেওয়াটা একটু অন্য ব্যাপার । 
     
    যাইহোক, রিপ্লাইয়ের জন্য অনেক ধন্যবাদ ।
  • পাগলা গণেশ | ২১ ডিসেম্বর ২০২৫ ২০:১৪736913
  • @নবীন হয়,যদি অন্যায় তেমন গর্হিত হয়,বারবার হয়,দীর্ঘায়িত হয়।
     
    আফসোস তো থাকেই,মনে হয় না, ইস যদি একটু আগে হাসপাতালে নিয়ে যেতে পারতাম,তাহলে মনে হয় বেঁচে যেত।
  • পাগলা গণেশ | ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৫736915
  • @ বিপ্লব রহমান ধন্যবাদ।
  • পাগলা গণেশ | ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৬736916
  • @Prantik পুরোটা নয়,কিছুটা তো অবশ্যই।বাকিটা তার সাথে কল্পনা মেশানোর চেষ্টা করেছি।
  • পাগলা গণেশ | ২১ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩736918
  • @শ্রীমল্লার ধন্যবাদ।
    ওসব কিছু ব্যাপার নয়।
    আসলে মানুষের মুখোশ দরকার,মুখে পরলে লেখায় পরতে হয় না।
    মুখে না থাকলে লেখায় পরতে হয়।
     
    আমি মুখোশ পরে আছি,তাই লেখায় দরকার হয় না।আপনাকে সবাই চেনে,আসল নামটা ফাঁস করে ফেলেছেন।
  • মায়া শালিক | ২২ ডিসেম্বর ২০২৫ ০৩:০৩736926
  • খুব সুন্দর লিখেছেন, তবে মরার পড়ে প্রতিশোধ নেওয়ার দরকার পড়ে না।
  • নবীন | 148.113.***.*** | ২২ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৬736930
  •  
    দরকার পড়ে না ঠিকই, তবে প্রতিশোধ স্পৃহা থাকতেই পারে, আমার মনে হয় ।
  • Prantik | 103.***.*** | ২২ ডিসেম্বর ২০২৫ ১১:২৭736963
    • পাগলা গণেশ | ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৬736916
    • @Prantik পুরোটা নয়,কিছুটা তো অবশ্যই।বাকিটা তার সাথে কল্পনা মেশানোর চেষ্টা করেছি। 
    পড়ে আমারো সেটাই মনে হয়েছিল | 
     
    লেখালিখির ক্ষেত্রে কল্পনা না থাকলে আর লিখে লাভ কি ? সে তো নিউজপেপার রিপোর্টিং বা বোরিং ডায়েরি টাইপ  হয়ে যাবে |
     
     ভালো লাগল, আরো লিখুন |
  • পাগলা গণেশ | ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৩৪736971
  • @Prantik ওটাই। ধন্যবাদ,পড়ার এবং মূল্যবান মতামত জানানোর জন্য।
  • পাগলা গণেশ | ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫736972
  • @ মায়া শালিক আপনি অত ঘৃণা কাউকে করেননি বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন