কামু থেকে কামেল: একটি দেশ, একটি খুনের বৃত্তান্ত ও দুই যুগের দুই ঔপন্যাসিক : পার্থপ্রতিম মণ্ডল
বুলবুলভাজা | পড়াবই : সীমানা ছাড়িয়ে | ১৬ আগস্ট ২০২০ | ৩৬১১ বার পঠিত | মন্তব্য : ৭
আলব্যের কামু-র মতো কালজয়ী ঔপন্যাসিকের ভাষ্যও আজকের আলজেরিয়ার ফরাসি সাহিত্যে রীতিমতো চ্যালেঞ্জের মুখে। ম্যর্সো, কন্ত্র-অঁকেত (ম্যর্সো, পালটা অনুসন্ধান) নামের সাম্প্রতিক উপন্যাসে L’Etranger বা ‘আউটসাইডার’-এর কাহিনিকে পালটা ভাষ্যে পাঠকের সামনে হাজির করে হইচই ফেলেছেন এ সময়ের ফরাসি সাহিত্যের অন্যতম নাম কামেল দাউদ, যাঁকে হত্যার ফতোয়া জারি করেছেন এক উগ্রপন্থী ইমাম। লিখছেন ইংরেজি ও ফরাসি ভাষার শিক্ষক পার্থপ্রতিম মণ্ডল
অতঃপর কী বলে ডাকব তোমায়, আলজেরিয়া! : পার্থপ্রতিম মণ্ডল
বুলবুলভাজা | পড়াবই : সীমানা ছাড়িয়ে | ০৭ মার্চ ২০২১ | ৩৩৬০ বার পঠিত | মন্তব্য : ২
আসিয়া জাবার। বিংশ শতকের দ্বিতীয়ার্ধের ফরাসি সাহিত্যের অন্যতম স্বর। তবে ফ্রান্সের মানুষ নন তিনি, আলজেরিয়ার। তাঁর শানিত লেখনী যতটা ফরাসি ঔপনিবেশিকতা বিরোধী, ততটাই নারী স্বাধীনতার পক্ষে। এবং তাঁর লেখালেখির প্রধান দ্বন্দ্ব নিহিত স্বাধীনতা-উত্তরকালে নিজস্ব পরম্পরার অন্বেষণে—ফরাসি, না আরবি না বারবের? তাঁর বিশ্ববিখ্যাত উপন্যাস ‘Vaste est la prison’ (‘বিস্তীর্ণ এই কারাগার’)। পড়লেন ফরাসি ভাষার শিক্ষক ও তরজমাকার পার্থপ্রতিম মণ্ডল