রিমির- ঝিমির বরষে পানি 'চলা গঙ্গারাম ম্যানেজার বননে'বাসের জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় একটু চোখটা লেগে এসেছিল। হটাৎ জোরে ব্রেক কষতেই মাথাটা সামনের সীটের লোহার রডের গায়ে ঠুকে গেল। তন্দ্রার ঘোর কেটে গেছে। গঙ্গারাম কপালের ওপরে দ্রুত টোপাকুলের মত ফুলে ওঠা জায়গাটায় হাত বোলায়। অপ্রস্তুত চেহারায় এদিক-ওদিক তাকায়। না, সহযাত্রীদের কেউ ওকে দেখে হাসছে না।এল কোথায়?বাইরে তাকিয়ে দেখে বুঝতে পারে যে রজকম্মা পেরিয়েছে; ঘুইচুবার আগে একটি প্রায় ঘোড়ার নালের মত বাঁক নিয়েছে রাস্তা, আর হটাৎ সামনে এসে পড়া মোষের পালের সঙ্গে টক্কর বাঁচাতে ড্রাইভার প্রাণপণে ব্রেক কষেছে, তাই এই বিপত্তি।যাহোক, বাস আবার স্পীড তুলেছে।ও আন্দাজ করে যে এভাবে চললে আর ঘন্টাখানেকের মধ্যে ও ... ...
ডাক তোলা দাঈ বুলা্থে!তোকে মা ডাকছে রে!না:, মানতেই হবে ভাগ্য বলে কিছু একটা আছে; নইলে এই বাজারে পাশ করতেই চাকরি! কয়জনের জোটে? আমি রায়পুরের বড়ইপাড়ার মনবোধি দেবাংগন, মাত্তর তিনমাস আগে আইটিআই থেকে ড্রাফটসম্যানের পরীক্ষা পাশ করেছি আর গতকাল পিয়ন এসে টেলিগ্রামটা দিয়ে গেল!কোরবা জেলার আদিবাসী এলাকায় কয়লার সন্ধান পাওয়া ... ...
সেলুনের সেই লোকটাসন্ধ্যাবেলায় ঘুমটা ভেঙে গেল। আজ রোববার। অনেকদিন পর দুপুরে খেয়েদেয়ে ঘুমিয়েছিলাম। বাঁশদ্রোনী বাজারের কাছের এই গলিতে দোতলার দু’কামরার ফ্ল্যাটটা মাত্র দু’মাস হল ভাড়া নিয়েছি। গোছগাছ শেষ করতে প্রায় দুটো মাস লেগে গেল। এখন আমি একা হলে কী হবে? আসবাবপত্তর কম নয়। বেশ কিছু অবশ্য শ্রাবন্তীর। প্রায় তিনসপ্তাহ আগে ও কাউকে কিছু না বলে হঠাৎ একদিন বাড়ি ফিরল না। পরে ওর দিদি, আমার বড় শালী চন্দননগর থেকে ফোন করে জানাল যে শ্রাবন্তী সেখানেই গেছে। মন মেজাজ ভাল নেই। একান্তবাস, কাজেই আমি যেন ফোন করে বিরক্ত না করি। সাতদিন পরে ও নিজেই ফিরে ... ...
মধ্যবিত্তের নিরাপত্তার স্বপ্ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার আক্রমণপৃষ্ঠভূমিআজ থেকে প্রায় ৭৬ বছর আগে সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছিল। মনস্তত্ব ও দার্শনিক গবেষণার জন্যে প্রখ্যাত ত্রৈমাসিক পত্রিকা “মাইন্ড” এর অক্টোবর, ১৯৫০ সংখ্যায় একজন গণিতজ্ঞের প্রবন্ধ প্রকাশিত হল। প্রবন্ধটির নাম “Computing Machinery and Intelligence”, লেখক A M Turing.সেই প্রবন্ধে গণিতের পণ্ডিত ট্যুরিং একটি অবাক করা প্রশ্ন করলেন—“Can machines think”? মেশিন কি চিন্তা করতে পারে? ওই গবেষণা পত্রেই উনি উত্তর খুঁজতে গিয়ে পেশ করলেন Imitation Game যা আজকের কম্পিউটার এবং তার ভাষা নির্মাণে ... ...
চাম্মু চামারের জাদু রোববারের বাজারটা সারতে এমনিই আমার একটু সময় লেগে যায়। থলেটা একটু ভারি হয়। একটু আমিষের গন্ধ, একটু ফলফুলুরি, পথেঘাটে কিছু চেনামুখের সঙ্গে চোখাচোখি, একটু গল্পগাছা, মোড়ের দোকানে কড়িমিঠি চা। ছোটশহর, তার শেষপ্রান্তে গিয়ে পেট্রলপাম্প থেকে মোটরবাইকে এ সপ্তাহের খোরাক লিটারতিনেক তেল ভরানো। তারপর বাড়ি ফিরে ঘেমোজামা ছেড়ে আরো এককাপ চা খেয়ে ঘরের কাজে একটু হাত লাগানো।ধরুন, বাগানের গাছগুলোতে জল দেওয়া বা পাইপ দিয়ে মোটরবাইকটা ধোওয়া; আর মাসের প্রথম রোববার হলে মুদির, থুড়ি কিরানা দোকানের থেকে আসা জিনিসপত্তর, চাল ডাল তেল নুন চিনি মশলাপাতি গুছিয়ে তুলতে গিন্নির সাথে একটু হাত লাগানো। সুখের চেয়ে স্বস্তি ভাল।আজকের রোববারটা বছরের অন্য একান্নটা ... ...
ঝন্টু’দি ১ আমাদের অনেকেরই একজন করে ঝন্টুদি থাকে। আমারও ছিল, সেই ছোটবেলা থেকেই। ওকে দেখলেই আমার দিন ভালো হয়ে যেত। গোমড়ামুখো মেঘলা দিন রোদ্দুরে ঝলমলিয়ে উঠত। প্রথমবার ঝন্টুদিকে দেখি বোকারোয়। ঝাড়খন্ডের হাজারিবাগ জেলার বোকারো। আজকের নামজাদা ইস্পাতনগরী বোকারো নয়। দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি ছোট্ট পাওয়ার হাউস, তার কু-ঝিক-ঝিক রেলস্টেশন। সেখানে পাহাড়ের গায়ে গড়ে ওঠা একটা ছোট্ট জনপদ। পাওয়ার হাউসের মজদুরদের লেবার পাড়া। অ্যাসবেসটসের শেড, গায়ে গায়ে লাগা দুটো ছোট্ট কোয়ার্টার। একটায় মৈত্র জ্যেঠু, জ্যেঠিমা ও তাঁর দুই মেয়ে। ছ’বছরের তোতন, আর চোদ্দ বছরের ঝন্টুদি। অন্যটায় বাবা-মা আর আমি-- চার বছরের ছোট্ট চন্দন। ওদের দুটো ঘর আর একচিলতে রান্নাঘর। আমাদের একটা ঘর ... ...
'খুদ্দূর যাত্রা'য় রোদ্দুর রায়, / লাল-নীল সুরে বেঁধে কত গান গায়। / তানপুরা ঘেমে যায়, / সুর বুঝি নেমে যায়, / হারমোনিয়াম বাঁশি করে হায়! হায়! ... ...
৬ চাঁদ চাঁদনি চন্দ্রধর চন্দ্রকান্ত নাকেশ্বর। শেওড়াফুলির শাকচুন্নি নাকের পাটায় দুটো শূন্যি, আমার গলায় ঘেঁটুর মালা! বললে - তুঁমিই প্রাঁণেশ্বর! ... ...
সাতসকালে উঁচকপালে চেঁচান – ‘অংকা, বংকা! / ডাক্তার ডাক, বুকে কেমন বাজছে টরেটংকা। / যত চাড্ডা, নাড্ডা, / খুঁড়ছে আমার গাড্ডা, / শেষকালে কি পান্তাভাতে জুটবে পোড়ালংকা’? ... ...
পাপীজনশরণ প্রভু !আচ্ছা, বয়স্ক লোকগুলো কি একটু বোকা হয়? সবার কথা বলছি না, আমার বাবা মোটেই বোকা ছিলেন না।মঙ্গলা পঞ্চায়েতের কত লোকজন ওনার কাছে পরামর্শ নিতে আসে। কিন্তু যারা একটু ফ্রাস্টু গোছের? যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সকরী শাখার হেড ক্যাশিয়ার বিনোদ আংকল? আমি ওনার ব্যাংকে একটা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছি। প্রতি মাসে দশ তারিখে গিয়ে একশ টাকা জমা করে আসি। উনি আমাকে লাইনে দাঁড়াতে দেন না। পাশের চেয়ারে বসিয়ে চা খাওয়ান, বাড়ির সবার কুশল মঙ্গল জিজ্ঞেস করেন। অন্য একজন সব কাজ করে পাশবুকে এন্ট্রি করে আমার হাতে ধরিয়ে দেয়। আমি নমস্তে বলে চলে আসি। ... ...