শ্রীমল্লার বলছি কে?
শ্রীমল্লার বলছি কী? আকাশ নাকি টাকার থেকেও বড়?লোকে নানান বলেন এমনকিছু...সময় বলে, ‘বিরক্তি পান করো’,বিরক্তিতেই আমার মাথা নীচু। বিস্ময়ে আর মন ভাঙে না আমার,পেরিয়ে এসছি অনেক মায়াভুবন...ইচ্ছে আছে আর কিছুদিন বাঁচার,রাতদুপুরের বন্ধু কবীর সুমন। আকাশ নাকি টাকার থেকেও বড়?তারচে’ বড় চাঁদের ভালবাসা...হারিয়ে যাওয়া এখন আরও সহজ–কঠিন শুধু আবার ফিরে আসা! ... ...
আমাকে মেঘ দাও। শহুরে মেঘ দাও। আমার প্রিয় দোষ সৃষ্টিহীন... অথবা ভুলে যাও। আমাকে ভুলে যাও। আড়ালে ডুবে যাক স্নিগ্ধঋণ... আমাকে ডেকে দাও। স্বপ্ন ভেঙে দাও। দৃশ্য নিভে হোক অন্ধকার... অথবা ফিরে যাও। ভীষণ দূরে যাও। মৃত্যু সফল হোক আজ তোমার... ... ...
HawamonTranslated from the original BengaliTo those afflicted with the sickness of cooking,I granted an unexpected leave.Let the birds settle upon the branches—What real harm could that possibly do?Those who wore the evening in their hair,I touched them with a drop of gentle reprimand.Yet even now, the sickness of cookingHas found a new listener in Hawamon.I found comfort at the feet of flavour,Found shade beneath the trees,And gathered my afflictions...— Translated from the original Bengali by Srimallar ... ...
একটুতে তুই ভীষণ অভিমানীতোকে আমি ভুলতে পারি বল?তোকে আমি ঠিক ততটাই চিনি–শহর চেনে যেমন কোলাহল...তুই ভেবেছিস ভুলে গেছি তোকে?তোকে আমি ভুলতে পারি বল?বিকেল হলেই ভেঙে পড়ছি শোকে,বাড়ি ফিরছে দস্যি মেঘের দল...একটুতে তুই ভীষণ এলোমেলোভালোবাসার মনকে কোথায় রাখিস?জীবন তোকে আজ যেটুকু পেলো–ডাকলে আবার, আবার ফিরে আসিস... ... ...
ঝগড়া নিয়ে বেঁচে থাকে লোকে, এর বেশি জীবন আর কোথায়? সামান্য আলোচনা, দৃশ্যকল্প আনাগোনা, তফাত তো নেই আজ দাঁড়ি আর কমায়?। ভালবাসা ল্যাংটো হ’য়ে নাচে, আকাশময় উল্লাসের বাতাস...মুগ্ধতাও মুখচোরা, ... ...
দুর্ঘটনাবশত আমার একটা অদ্ভুত নাম আছে। আপনারা জানেন, আমার সেই নাম শ্রীমল্লার। প্রথম প্রথম খুব অবাক লাগত ছোটবেলায়, এ কী নাম রেখেছে আমার! পরে যখন কবিতা লেখার চেষ্টা শুরু করলাম, তখন মনে হল, ভালই তো! খারাপ লিখি কিংবা ভালই লিখি, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চান্স কম, আমার এই অত্যাশ্চর্য নামের কারণে। শ্রীমল্লার আমার কোনও ছদ্মনাম নয়। এটা আমার আসল নাম। ... ...
পরিণত হতে হতে শেষে–মিশেছে তারকাখ্যাতি এসে।ছিমছাম, টুকটাক, সুনাম...আজ নেই কবিতার স্রোতে–সবকিছু সময়ের হাতে। বৃষ্টির পায়ে ভাঙে বাদাম...বাঙালির ঘরে ঘরে কবি–লেখেনি কিছুই, জানে সবই। প্রস্তুতি ছাড়া নামে মাঠে...একদিন দেখা যায় শেষেমন নেই কবিতাবাতাসে—ঘুম নেমে আসে। ফুল ফোটে! ... ...
অহংকারের প্রতীক নিয়ে সবুজসন্ধ্যা অসহ্য...কান্নাকেও ঝড়ের কাছে হার মানাবে নকলচোখ!ছন্দে জবাব তর্ক তোলে, পায়রা ওড়ে আকাশময়...আশঙ্কাকে সাহস দিয়ে বিয়োগ করতে সবার ভয়!রোদ্দুরে যে বৃষ্টি খোঁজে তার মতো কে মূর্খ লোক?জ্যান্ত ঘোড়া পুড়িয়ে তুমি স্বপ্নে মৃদু মুখ খোলো...অপূর্বম্লান শহর ভেঙে পালিয়ে যাচ্ছে মাতৃঋণ...জীবনকে রোজ খরচ ক’রে সামনে আসছে মৃত্যুদিন! ... ...
কী নাম তোমায় দেবো বলো?কী নাম তোমায় দেবো?হুজুগ ছিল সৎভাবনায়,ভিখিরি নয় হবো...এবং কেন সহিষ্ণুতা?এবং কেন বিরাম?স্বাধীনতার বয়েস বাড়ে,পছন্দতায় আরাম...আবেগ ধুয়ে সংখ্যাবিচার?আবেগ এলে ক্ষতি?চাইলে সময় শান্তমানিক,বাতাসদলিল পেতিস...কী নাম তোমায় দেবো বলো?কী নাম তোমায় দেবো?সখ্য হলে উপহারিক,বিজেতা ঠিক হবো... ... ...
এবং তোমার যন্ত্রণাটা কোথায়?এবং কেন দুঃখিত আজ তুমি?সবার নিজের রাস্তা থাকে বাঁচার,সবার নিজের জীবন ব্যক্তিগত। তোমার তো তাও দ্বন্দ্ব নিয়ে বাঁচা...আমার আবার ঝুঁকি, কিছু সাহস। বয়েস বাড়ে রাত বারোটায় জানি,অপচয়ের সঙ্গে তো নেই দহন। সবার নিজের রাস্তা থাকে বাঁচার,সবার নিজের জীবন ব্যক্তিগত।তোমার কাছে ভালবাসার অভাব,তোমায় ছেড়ে এখন কোথায় যাব? ... ...