কলকাতা মহানগরীতে রাস্তায় ফুটপাতে দিনরাত নানারকমের ঘটনা ঘটে যাচ্ছে। এইসব কিছুর মধ্যে ন্যাড়া ও নেড়ী কুকুরদের নানা রকম কান্ড চলতেই থাকে। ‘সুনন্দর জার্নাল’ বই নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাশয় লিখেছেন : “কলকাতার নেড়ী ও ন্যাড়া কুকুরের দল- যাদের জন্য ডগ সোপ ডগ বিস্কুট নেই, যাদের জন্য বিনা নুনে মাংসের স্পেশাল খাবার তৈরি হয় না, শীতকালে যাদের জন্য জামার ব্যবস্থা হয়না, চেনে বাঁধা হয়ে যারা সকাল সন্ধ্যা বেড়াতে বেরোয় না এবং মনিবের মটর চড়ে যারা শহর পরিক্রমা করে না— তাদেরও একেবারে অনাথ আর ভাগ্যাবন্ড মনে করবার দরকার নেই। আমাদের কাছে তারা নুইস্যান্স হতে পারে, অবাঞ্ছিত বোধ হতে পারে, কিন্তু তাদের অপত্য স্নেহে লালন করে থাকে ... ...
অভয়ার মা তুমি কেন কর ক্রন্দন ? কেন কর আর্তনাদ?কেন বল তোমার কোল খালি হয়ে গেছে ? আমরা শত শত সবলা এসেছি তোমার দুয়ারে,তুমি বেরিয়ে এস ঘর থেকেসম্মুখে আকাশে জ্বলন্ত শিখা জ্বলছে,তোমার অভয়াআমাদের পথ দেখাচ্ছে ।জেগেছে শত শত বঙ্গনারী,জেগেছে আমাদের শিরাধমনী ।বেগে খুলে গেছে সব গৃহদ্বারসহস্র বাধা ভেঙে,যে আছে ঘর কন্নায় সেও সচকিত হয়ে ওঠে ,বেরিয়ে এসেছে শত শত মুকবধিরের দল। ভয় নেই কারণ অভয়া আছে ... ...
হে অভয়া তুমি প্রবেশিতে খোলা দ্বার দিয়ে কল্যাণী মূর্তি ধরে শান্ত দৃষ্টি মেলে রোগীদের দিতে আশ্বাসবাণী। নিজ হাতে কারো মুখে দিতে জল,কারো মুখে দিতে ঔষধ । হে কল্যাণী,তুমি ভোলাতে মৃত্যু যন্ত্রণা রোগীদের মনে দিতে বাঁচার আশারবাণী। হে কল্যাণী তোমার বিশ্রাম কক্ষে কী করে প্রবেশিল হিংস্রমূর্তি দানব ... ...
বুড়ি গঙ্গার জল আজ লাল মেঘনা ও কর্ণফুলি লজ্জায় অন্তঃসলিলা হতে চায়। পদ্মা গিরিরাজের কাছে প্রার্থনা করে - আমার বুকে দাও অজস্র হিমবাহ, আমি আবার হব কীর্তিনাশা। রবির সোনার বাংলায় মৃতদেহ চারিদিকে শকুনেরা আকাশে ... ...
১৯৫০ সালে আমাদের পরিবার কিশোরগঞ্জ ত্যাগ করে ।তার আগেই আমার মা ময়মনসিংহের বাড়ি থেকে আমাদের ভাই বোনদের নিয়ে কলকাতা বেহালা অঞ্চলে চলে আসে । আমাদের সব আত্মীয় স্বজন পূর্ববঙ্গ ত্যাগ করে । কলকাতা শহরের বিভিন্ন স্থানে এবং রানাঘাট কৃষ্ণনগর অঞ্চলে বসবাস শুরু করে। আর সেই সময় থেকে বহু আত্মীয়-স্বজন অনেক ময়মনসিংহের পরিচিত লোক আমাদের বাড়িতে আসত ।দেশ ভাগ, দাঙ্গা ইত্যাদির সম্বন্ধে আলোচনা ... ...
কিশোরগঞ্জ তুমি কোথায়? কত দূরে? তুমি কি এসেছিলে আমার স্বপ্নে? নাকি ছিলে কল্পনায়? নাকি ছিলে গত জন্মে, কে জানে কোথায় ? তোমার কি মনে ... ...