দুটো চারটা নোট মুখস্থ করলে চাকরি পাওয়া যায়-- মার্কসবাদ জানা যায় না। বা নিজেকে বামপন্থী বলে দাবি করলেই বামপন্থী হওয়া যায় না। মার্কসের তত্ত্ব জানতে হয়। পড়তে হয়। বুর্জোয়া বিলাসের সব উপকরণ ব্যবহার করেই আজ আমরা বামপন্থী! শ্রেণিচ্যুতি ঘটাই নি। উল্টে শ্রেণি উত্থানের দিকে গিয়েছি। সুবিধাবঞ্চিত নয় সুবিধাবাদের পথ নিয়েছি। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হতে চাইছি। তেলা মাথায় তেল দেওয়ার পক্ষে সওয়াল করে চলেছি। জনসংখ্যার .০০১ এর জন্য লড়াইয়ে ব্যাকুল। ৭০ শতাংশের কথা ভাবছি না। মার্কসবাদী মত একটু জানা যাক। ভাতা, ভিক্ষা, মানুষকে পঙ্গু করে দেওয়া -- এইসব তত্ত্ব বোঝা যাবে। তাঁদের খালি স্মরণ ... ...
শিশু কিশোর কিশোরী বৃদ্ধ বিশেষ ভাবে সক্ষমদের দেখার দায়িত্ব রাষ্ট্রের। সব নাগরিকের শিক্ষা স্বাস্থ্য ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের। মার্কসবাদ এটাই শেখায়। অন্য ভাবনা মার্কসবাদ নয়। ... ...
কচাকরিজীবী আর গায়েগতরে খেটে খাওয়া পরস্পরের মিত্র হবেন সেটাই স্বাভাবিক। কিন্তু এখন বেশ কিছু চাকরিজীবী নিজেদের অধিকার নিয়ে সচেতন, গরিব খেটেখাওয়া মানুষের বেলায় নির্মম। গরিবের কি অধিকার নেই সরকারের সহায়তা পাওয়ার? কমিউনিজম তো বলে সামর্থ্য অনুযায়ী দেবেন, চাহিদা অনুযায়ী পাবেন। তাহলে?.দ্বন্দ্ব তো এখানেই। গরিবদের দিলে ভিক্ষা। চাকরিজীবীদের দিলে অধিকার ভাবা! বেকার ভাতা বিধবা ভাতা বামফ্রন্ট সরকার চালু করেছিল ১৯৭৭-এ। তখনকার ৫০ টাকা একজন খেতমজুরের আড়াই মাসের বেতনের সমান ছিল। দিনে ৬০ পয়সা বেতন ছিল ১৯৭৭ এ। এখনকার হিসেবে সেটা ১৫০০০ টাকার সমান। খেতমজুরের ... ...
আসাম ও পশ্চিমবঙ্গের তুলনা। আসামের এন আরসির চেয়েও কঠিন পরীক্ষা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জমির দলিল নিচ্ছে না, নিজের পাসপোর্ট, মাধ্যমিক পাশের শংসাপত্র দিয়েও হচ্ছে না। বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাইছে। বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ লিখিতভাবে একমাত্র বার্থ সার্টিফিকেট/ পাসপোর্টে থাকে। কতজনের আছে? বাবা মায়ের সঙ্গে ১৫ বছর বয়সের তফাৎঠাকুর্দা/ ঠাকুমা দিদিমার সঙ্গে ৪০ বছরের তফাৎছয় জনের বেশি সন্তান নিয়ম আসামের এন আরসিতে ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে শব্দটি ছিল না। তবে নামের বানানে এদিক ওদিক খুব দেখা হয়েছে। এগুলো কি জানেন? নিজেরা এআই দিয়ে বাংলাকে ইংরেজি/ রোমানে করে বানান ভুল করে ভোটার/ বিএলও/ এইআরও দের ওপর দোষ চাপাচ্ছে। ১. ১৯৫১ সালের এনআরসি (1951 NRC): প্রথম এনআরসি-র প্রতিলিপি [১, ... ...
অপর মানে আপনার কাছে মাথা নীচু করে থাকবেহেঁ হেঁ করবেহাত কচলাবে। বলবে, আপনার মতো লোক হয় নাঅপর মানে তাকে নীচু চোখে দেখবেঅপর মানে যা খুশি বলা যাবেঅপর মানে নেমন্তন্ন করে খাওয়াবেঅপর মানে ম্লান মুখে ঘুরে বেড়াবেঅপর মানে সংখ্যালঘুঅপর মানে সুবিধাবঞ্চিতঅপর মানে মহিলাঅপর মানে দলিতঅপর মানে অপরঅপর মুখ খুললে বলে দাও, কমিউনালবলে দাও, কাস্টিস্টবলে দাও, নারীবাদীবলে দাও, জঙ্গি কিংবা মাওবাদীঅপর যেদিন তোমাকে অপর বানাবেহে হোঁদল কুঁতকুঁত হায়নামুখো ... ...
পৃথিবীর সবচেয়ে মূল্যবান অস্ত্র কী? ১৯৯৯ এ একটা বই প্রকাশ করেছিলাম। বইয়ের পরিকল্পনা, লেখা জোগাড়, প্রচ্ছদ --প্রায় সব। সংস্থার অলিখিত নিয়মে নাম ছিল না কোথাও। প্রচ্ছদে ছিল। একটা লেখাও ছিল। সবচেয়ে মূল্যবান অস্ত্র কী? প্র চার! বইটির নাম ছিল তথ্য সাম্রাজ্যবাদ। সম্পাদককে জিজ্ঞাসা করে দেখবো, বইটা আবার বের করা যায় কি না?. বইটিতে আজকে বিখ্যাত শুভময় মৈত্র, স্টেটসম্যান-এর প্রাক্তন মুখ্য সাংবাদিক অচিন্ত্য চক্রবর্তী, তাঁর ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী (এখন 'নন্দন' সম্পাদক, পরবর্তীকালে গণশক্তি সম্পাদক অভীক দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বর্তমান প্রধান অঞ্জন বেরার লেখা ছিল। অনেকেরই সেই লেখা কোনও বইয়ে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। সেই বইয়ে লেখকরা দেখিয়েছিলেন তথ্য সাম্রাজ্যবাদ কত ভয়ঙ্কর। কত কত মিথ্যা কাহিনি রচিত হয় ... ...
নতুন বছর ভালো কাটুক। ইংরেজদের দেশে ১৭৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৫ মার্চ নববর্ষ শুরু হতো। ইংরেজি নববর্ষ নয়, খ্রিস্টিয় নববর্ষ। শুভেচ্ছা। প্রথম নববর্ষ উদযাপন শুরু করেন পারসিক বা ইরানিয়রা। ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ ৫০০০ হাজার বছর আগে। ব্যাবিলনিয়রা নববর্ষ পালন শুরু করে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। দুটোই কিন্তু পয়লা জানুয়ারি নয়। মিশরিয়দের অনুসরণ করে সিজার ক্যালেন্ডার চালু করেন। পরে এটা গ্রেগরিয় বর্ষপঞ্জি হয়। আর ইংল্যান্ড তো মাত্র ৪৫৩ বছর আগে পয়লা জানুয়ারি নতুন বছর মানা শুরু করে। ১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে নববর্ষের দিন ছিল ২৫ মার্চ।নববর্ষ মানে খাজনা আদায়ের দিন। ভারতে তার আগেই নববর্ষ পালন শুরু করেন মুঘল সম্রাট আকবর। ১ বৈশাখ। নববর্ষ পালন এবং কর আদায়ের দিনে করদাতাদের খাইয়ে। পারসিক নওরোজ উৎসবের অনুসরণ করে।এটা ইংরেজি নববর্ষ নয়। যেমন 1 ... ...
মিশ্র সংস্কৃতির ঐতিহ্য: ১. তুলসীদাস 'রামচরিতমানস' লেখেন অবধি ভাষায়। ২. সংস্কৃত থেকে ভাবানুবাদ করায় মনুবাদী পণ্ডিতরা তাঁকে পতিত ঘোষণা করেন। ৩. প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়। তুলসীদাস মসজিদে আশ্রয় নেন। ৪. তুলসীদাসকে রক্ষা করার জন্য ১৪ জন মুঘল সৈনিক ভিখারি বেশে তাঁর পাশে থাকতেন। আকবরের নবরত্নের একজন বৈরাম খাঁর পুত্রর আদেশে। ৫. মুসলমানদের ওপর এত রাগ, মুসলমানরা না থাকলে 'রামচরিতমানস' পেতেন কোথায়? তুলসীদাস কি বেঁচে থাকতেন? রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হলে তুলসীদাস একবারও লিখতেন না? লিখেছেন? ৬. রামের অকালবোধনের কথা সংস্কৃত 'রামায়ণ' -এ নেই। সীতার লক্ষ্মণরেখাও নেই। আছে কৃত্তিবাসী রামায়ণে। ৭. কৃত্তিবাস ... ...
মেসি মারাদোনার কাছে ফুটবল শিখেছেন। বামপন্থী ভাবধারা নয়। মেসির কলকাতায় ফুটবল চাওয়া ও ছোটদের সঙ্গে খেলা দরকার ছিল। আম্বানির চিড়িয়াখানায় যেতেন কি মারাদোনা?কলকাতার মাঠের ভেতরে অব্যবস্থা ছিল। কিন্তু সত্তর হাজার দর্শক তো তাঁকে দেখতেই এসেছিলেন। তাঁর টিম কি বলতে পারতো না-- বাকিদের সরানো দরকার। মেসি ও তাঁর দুই ফুটবলার বন্ধু থাকবেন। ছোটদের সঙ্গে খেলবেন। মাঠ ফাঁকা করা দরকার। শতদ্রু দত্ত, অরূপ বিশ্বাস দুজনেই আবেদন করেছেন, পরে ইউ টিউবে দেখেছি। মাঠের মাইক/ বক্সে কিন্তু সে আওয়াজ পৌঁছায় নি। শুরুতেই গণ্ডগোল। ৪০-৫০ নিয়ে মাঠে ঢোকাটাই ভুল। দরকার ছিল মেসি সমেত বড়জোর ৬-৮ জন। কিন্তু বড় দলবল। বেশিরভাগ কালো পোশাক পরা। মেসির গেঞ্জিও ছিল কালো। ফলে আলাদা করা যাচ্ছিল না। দিল্লি মুম্বাই ... ...
New RSS ১.যাঁরা বিশ্বাস করতে ভালোবাসে, ১৯৪৬ এর দাঙ্গা কেবল মুসলিম লিগের গুন্ডারাই করেছিল। ( এমন দাঙ্গা করেছিল, ৪৪% মুসলিম কমে ১০% হয়ে গিয়েছিল। এমন তাদের দাপট ছিল!) ২. মুসলমানদের পশমিন্দা মুসলিম আছে। কারণ এলিট মুসলমানরা তাদের উন্নতির জন্য চেষ্টা করেনি। (রাষ্ট্রের কোনও দায়িত্ব নেই! কারণ এলিটদের তো লাখ লাখ কোটি টাকা। তারাই কর তোলে। কর দেয় না) ৩. বিজেপি তৃণমূলের মতোই একটা দল। বিজেপি এলেও যা তৃণমূল থাকলেও তা ( অন্য রাজ্যে বিরোধীদের ওপর বুলডোজার চালানোর খবর তারা জানেন না। জানলেও মানেন না)। ৪. বিজেপির বিরুদ্ধে বলা মানেই চটিচাটা। নিজস্ব কোনও মত থাকতে কারও পারে না। শুধু তেনাদের আছে। ৫. সংখ্যালঘু তোষণ চলছে রাজ্যে। তাই ... ...