এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কবিতা কোলাজ দুই : একটা বছরের গল্প 

    Saheli Bandyopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৮ এপ্রিল ২০২৬ | ১৬ বার পঠিত
  • | | | 8 | | ৬ 
    আমার জন্মদিন উপলক্ষে লেখা কয়েকটি কবিতা
    আপনাদের আশীর্বাদ প্রার্থনীয়

    জন্মদিনের উপহার
    ১৮ ই এপ্রিল, ২০২৬
    কলমে : সহেলি বন্দ্যোপাধ্যায়


    ও মেয়ে.. জন্মদিনে চাস কি??
    একটা খোলা আকাশ..
    একটু মুঠো বাতাস..
    পাবো কি?

    ও মেয়ে জন্মদিনে চাস কি?
    একটা খোলা মাঠ…
    সবুজ ঘাসে ভরা…
    এপার ওপার দৌড়ে যাবো..
    করবে না কেউ মানা….
    পাবো কি?..

    ও মেয়ে জন্মদিনে চাস কি?
    নিমগাছের তলা..
    কামারপাড়ার ঘর..
    সামনে মেঠো পথ..
    পথের পাশে বাড়ি
    হলুদ দোতলা….
    পাবো কি?

    ও মেয়ে জন্মদিনে চাস কি?
    বাড়ির মধ্যে ঘর..
    ঘরের মধ্যে খাট..
    পূবদিক্‌ রোদ্দুর..
    মন যেনো সমুদ্দুর..
    পাবো কি?

    ও মেয়ে জন্মদিনে চাস কি?
    বাবার ভারী স্বর..
    মায়ের হাতের পায়েস…
    রেডিওতে আকাশবাণী..
    ছোটবেলা হারিয়ে গেছে জানি..
    ফিরে পাবো কি?

    আমার কথা শোন.. .
    জন্মদিনের উপহার
    পেতেই যদি হয়….
    ছেলেবেলা এমনি করেই
    ফিরিয়ে দিতে হয়..
    ফিরিয়ে দাও না কেন?

    গোধূলি বেলায়.. কলমে সহেলি বন্দ্যোপাধ্যায়
    ১৮ ই এপ্রিল, ২০২৫


    নীলচে আকাশ লালচে মেঘ
    লাগছে বেশ
    জন্মদিন..
    গোধূলি বেলায়
    কবিতা আসে..
    আসুক.. যাক…
    এরকম করেই
    আসবে জানি
    আসতে থাক

    মাঝে মাঝে ভারী বাতাস
    বয়ে যায় এধার ওধার
    চিন্তা হয়
    এই বুঝি বা বৃষ্টি এলো
    ভিজিয়ে দিলো
    আসুক.. যাক…
    এরকম করেই
    আসবে জানি
    আসতে থাক

    “জন্মদিন শুভ হোক”
    বার্তা আসে..
    চরৈবেতি চরৈবেতি
    জীবন জালে
    সময় ঠিক
    এগিয়ে চলে
    এক এক করে
    কমতে থাকে
    হিসেব কষে
    একটা ছোট বিন্দুতে
    মিলিয়ে দেবার ফন্দি আঁটে
    জন্মদিন তবুও আসে
    আসবে জানি
    আসতে থাক l

    জন্মদিনের অধিকার ll কলমে সহেলি বন্দ্যোপাধ্যায়
    ১৮ ই এপ্রিল, মে ২০২৪


    বোশেখ আসে বছর প্রথমে
    চৈত্রের রাতের শেষ অন্ধকারটুকু.
    মুছে যেতে যেতে
    অপেক্ষা করে যে …..
    অধীর আগ্রহে
    ভোরের আলো ফোটার
    তার নাম বোশেখ
    আর ভালো নাম বৈশাখ….
    একটা বোশেখ থেকে আরো একটা বোশেখ
    সেখান থেকে আরও একটা বোশেখ
    পৃথিবীর আবর্তন, বিবর্তন, পরিবর্তন …

    আমার জীবনের বোশেখ আসে পঞ্চম দিনে
    দিনটা বোশেখের অন্যান্য দিনের মতোই
    তবু আসে প্রতি বছর
    অন্যভাবে
    বৈশাখ খোঁজে ..
    পৃথিবীর একটা আবর্তনে
    মানুষ ক্রমশঃ পরিণত বৃদ্ধ
    অন্তিমে পা ফেলছি
    আস্তে আস্তে সতর্ক
    তবু জীবন নামক বস্তুতে
    ভালোবাসা এখনো অনেক …

    এই ভালোবাসাবাসি তে
    খাতার ওপর কলম সরছে।
    কিন্তু লেখাগুলো কেন স্পষ্টবাদী ?
    যুক্তিবাদী তর্কে ক্ষমতালোভী লোকের মুখগুলো
    খাতার ওপর ভাসছে
    আবার কখনো অস্পষ্ট হয়ে দূরে সরছে
    হতাশা আসছে।।
    লেখাগুলো তাই অনেকাংশেই কবিতা নয়
    ভীষণভাবে গদ্য।
    গদ্যগুলো স্লোগান হয়ে মিছিলে চলছে….
    বিরামহীন
    পদ্যের জন্য যে ভালোবাসা
    শুধু খুঁজছি
    যদি না খুঁজে পাই
    তাহলে গান হবে কি করে ?
    যে গানে ভেবেছিলাম থাকবে
    ভালোবাসাবাসি ….
    সেই পৃথিবীর আবর্তন, বিবর্তন, পরিবর্তন …

    কোনো পার্থিব বস্তু নয়
    শুধু চাওয়ার আছে সম্মান, ভালোবাসা ও বিশ্বাস
    এ আমার একচেটিয়া জন্মদিনের অধিকার ||

    জন্মদিনের বার্তা ll কলমে সহেলি বন্দ্যোপাধ্যায়
    ১৮ ই এপ্রিল, ২০২৩


    আজ পৃথিবী পর্বের আরও এক বছর এগিয়ে গেলাম
    গোটা একটা বছর..
    তবু পার হয়ে গেলাম.
    অস্পষ্ট স্মৃতিতে কিছু এলোমেলো কথা
    ভাবতে ভাবতে আরও একটু পরিণত হলাম..

    কখনো মসৃণ, কখনো বন্ধুর
    কখনো সমান্তরাল কখনো তীর্যক..
    বদ্ধ দরজার আশেপাশে সূর্যের রশ্মির উঁকিঝুঁকি
    তাই দিয়ে নতুন করে আবার পথ চেনা
    নিজেকে জানা, নিজেকে চেনা..

    প্রত্যেক চেনার মধ্যেই এ এক নতুন "আমি" .. র
    প্রতি মুহূর্তে জন্ম..
    এই "আমি" আমার কাছেই কখনো অচেনা
    এই "আমি"প্রতিদিনের চেনা "আমি" থেকে ভীষণ ভাবে স্বতন্ত্র
    সেই "আমি" প্রতি মুহূর্তে রাখতে চাইছি স্বাক্ষর
    কাটতে চাইছি আঁকিবুকি..
    লিখতে চাইছি প্রতিটি অনুভব, প্রতিটি পর্যায়
    বলতে চাইছি অনেক গভীরে থাকা না বলা কথা..
    যেভাবে স্বরলিপি থেকে এক একটা গান হয়..
    সে ভাবেই..

    কলমে আমি সহেলি
    Copyright : Saheli Bandyopadhyay, USA
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | 8 | | ৬ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন