এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কবিতা কোলাজ দুই :একটা বছরের গল্প 

    Saheli Bandyopadhyay লেখকের গ্রাহক হোন
    ০২ জানুয়ারি ২০২৬ | ২৫৮ বার পঠিত
  • | | | 8 | | ৬  |
    এক || একটা বছরের গল্প

    এই বছরটাও একই রকম গেলো
    যেমন করে যায় আর আসে
    হিসেব মেলায় …
    যেমন করে নিজের নিক্তিটুকু মাপতে মাপতে
    নতুন যুগ জন্ম নেয়..
    একটা বৃদ্ধ বছরের শেষে আরও একটা তরুণ বছর ...

    নতুন যৌবনে পড়া তরুণ বছরে মেয়েটি ভেবেছিলো
    তার হৃদয়ের সবটুকু ভালোবাসা সে দিতে পারে তার প্রেমিককে
    উদ্বেল ভালোবাসার জোয়ারে ভাসতে ভাসতে
    কুলে ফেরার পথটুকু সে ভুলেছিল
    এরপর বছর পুরোনো হতে সে বুঝলো
    শুধু মাত্র সে নয়
    তারই মত ছেলেটির একাধিক প্রেমিকা আছে।....

    শহরের নামী এলাকায় বাড়ির এক কোণে একা থাকা
    তরুণ বছরে কোন এক বৃদ্ধা ভেবেছিল
    তার খোকন বা খুকি আসবে
    উড়োজাহাজে চেপে সাগরের ওপার থেকে
    তারপর বছর পুরোনো হতে সে বুঝলো
    বছরটা সময় চেয়েছে আরো এক বছরের
    তেমনি ভাবেই..
    হিমেল শীতল দিনে
    ব্ল্যাক কফি তে চুমুক দিতে দিতে
    আধুনিক প্রযুক্তির সর্বগ্রাসী ক্ষুদlর গ্রাসে
    নিজেকে সমর্পণ করলো
    আয়তাকার কোনো স্ক্রিনে কোন এক তরুণ বা তরুণী
    বছর পুরোনো হতে সে বুঝলো
    মা নয়…
    প্রতিদিনের জীবন যুদ্ধে একটু একটু করে
    মরে যেতে যেতে নিজেকে বাঁচিয়ে রাখার নামই জীবন l

    তরুণ বছরে যুদ্ধের সময়
    সাধারণ মানুষ ভেবেছিল
    আর যুদ্ধ নয় শান্তি চাই
    তার পরেও
    কত লাশ পড়েছিলো
    কত শিশু দেখল
    পিতা মাতার হত্যা
    কতো যীশুর পুত্র
    ভিক্ষা করল তখনও… এখনও..
    শুধুমাত্র এক টুকরো রুটির আশায়..

    বছর গড়িয়ে গড়িয়ে বৃদ্ধ হল
    মানুষ বুঝলো যুদ্ধ আরও অনেক রয়েছে বাকি…
    বৃদ্ধ বছরে সাগরের অন্য পারে মেতে উঠলো মানুষ
    জ্বলে উঠলো আলো, বেজে উঠল পিয়ানো
    গ্লাসে গ্লাসে ভরে উঠল পানীয়
    আলগা ঠোঁটে চুমুক দিয়ে..
    সদ্য প্রেমিক প্রেমিকারা চুম্বন করলো নিজেরা
    নতুন বছরের প্রতীক্ষায়..
    একটা বছরের গল্প এই ভাবেই তৈরী হয়
    নতুন বা পুরোনো
    যাই হোক না কেন l
    কপিরাইট : সহেলি বন্দ্যোপাধ্যায় (USA), 30 th December, ২০২৩
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | 8 | | ৬  |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ripon | 172.*.*.* | ০৩ জানুয়ারি ২০২৬ ০১:০০737556
  • সিম্পলটোন টাইপ লেখা।
    "কপিরাইট : সহেলি বন্দ্যোপাধ্যায় (USA), 30 th December, ২০২৩ " এই ডিসক্লেইমারটা এখানে কেন? কী কাজে লাগে ?
  • Saheli Bandyopadhyay | ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৫০737563
  • আমার লেখা অন্য লোকে নিজের নাম দিয়ে চালিয়ে দেবার অভিজ্ঞতা আগে হয়েছে l তাই কপিরাইট থাকে l
    আরো একটা কথা.. ভালো লেখার চেষ্টা করি, তবে সব লেখা যে সবার ভালো লাগবে এটাও নয় l তবে নিরুৎসাহ করবেন না l ভালো না লাগলে simply ignore it. এই কবিতা টা আমার নিজের কন্ঠে আবৃত্তি ও আছে, YouTube বা Facebook এ গেলে দেখতে পাবেন, যাঁরা শুনতে চান শুনতে পারেন l
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন