এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কবিতা কোলাজ দুই : একটা বছরের গল্প 

    Saheli Bandyopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৪ মার্চ ২০২৬ | ১১৬ বার পঠিত
  • | | | 8 | | ৬  |
    এখন বসন্ত
     
    অপেক্ষায় ছিলাম বসন্ত
    উন্মুক্ত আকাশের নিচে নিজের দুই বাহু ছড়িয়ে শ্বাস নেওয়ার অপেক্ষায়…
    শীতের কাঠিন্য থেকে মুক্তির আস্বাদন..
    মৃদু মন্দ বাতাসের হিল্লোল বয়ে আনছে সুগন্ধ..
    চারিদিকে নানা রঙে মাখানো মেশানো জড়াজড়ি
    ড্যাফোডিল, টিউলিপ, লিলি, চেরি,বেরি আরও কতো...
    নাম না জানা ফুল
    পায়ে পায়ে জড়িয়ে নতুন জন্মানো সবুজ ঘাস
    অনেক বছর আগে......
    ছোট্ট বেলার বসন্তে রঙ অন্য রকম..
    অপেক্ষায় বসন্ত তখনও তোমার ...
    অশোক পলাশ কৃষ্ণচূড়াদের ভিড়...
    বসন্তের রং শুধুই লাল ...
    সাথে রবি ঠাকুরের গান ... রাঙিয়ে দিয়ে যাও যাও ..
    এখনো বসন্ত আসে ..
    রং অনেক হয়েছে ফিকে....
    বসন্ত এখন ভীষণ একলা আপন ...
    আমি ধ্যানরতা সমাহিত ..
    ডুবে গেছি সেই অতলে..
    আমার প্রতিটি শিরায় মজ্জায়
    বসন্ত আসুক সেই অনুভবে, সেই গভীরে ...
     
    বসন্ত মধ্যমে

    বসন্ত. এসে গেলো শেষ পর্যন্ত্য, ...
    শীতের রুক্ষতা কাটেনি এখনো পুরোপুরি
    ঘাসগুলো মাঠের প্রান্তরে এখনো শুস্ক রংবিহীন
    ঝরা পাতা এখনও পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে
    মাড়িয়ে গেলে মর্মর স্বরে জানাচ্ছে শেষ কাতরতা .....
    তবু বসন্ত এসে গেলো শেষ পর্যন্ত্য
    মাঝেমাঝেই ঝড়ের সংকেত রাতের আঁধারে
    বিজুলীৰ ভ্রুকুটি নগ্ন আকাশের বুককে চিড়ে করে দিচ্ছে খান খান
    বাতাসের শব্দ প্রবলথেকে প্রবলতর...
    মেঘ. বুঝি ছুঁলো মাটিকে সজোরে ..
    খান খান স্বরে পৃথিবী যেন ভেঙে পড়তে চাইলো
    তবু বসন্ত এসে গেলো শেষ পর্যন্ত্য
    কেননাএমন করেই তো বসন্ত আসে
    রঙের সমাবেশে মাতামাতি গাছের ডালে..
    আপেল, চেরিবেরির শাখা প্রশাখায়..
    বাতাসের হিল্লোলও আনছে সুঘ্রাণ
    তাই তো বসন্ত এসে গেলো শেষ পর্যন্ত্য
    কেননাএমন করেই তো বসন্ত আসে....
     
    অবেলায় বসন্ত :
     
    সেই বসন্ত এসে গেলো
    প্রহর গুনে গুনে প্রকৃতির অবেলায় ..
    কারণে অকারণে বদ্ধ প্রতিশ্রুতির ভেলায়
    নিয়মের বেড়াজাল না ভেঙে..
    বসন্ত সেই ই ই এসে গেলো.
    সূর্য তখন মধ্য গগন….
    ছড়িয়ে ছিল গনগনে লাল আগুন
    তাতে নেই একটুও শীতলতা হিসেব মতোন
    শুধু আবেশটুকু মেখেছিল গাছের ডালে ডালে পাতায় পাতায়..
    মায়ের গর্ভ থেকে নতুন ভ্রুণ
    যে শিশু ভূমিস্ট হয় এই ভাবে
    জানl যায় না জন্মের পরের কথা..
    বসন্ত সেই ই ই ই এসে গেলো..
    জন্ম আঁকি বুকি কেটে দিলো..
    নিজের খেয়াল খুশিতে
    লিখলো উত্থান পতন..
    ভারসাম্য নিক্তি মাপা..
    সমান্তরাল হাঁটতে হাঁটতে চোখ এখন মলিন ধূসর..
    হাঁটতে হাঁটতে ক্লান্তি আসে..
    পরিশ্রlন্ত মন অবুঝ এখন.. .
    বসন্ত সেই ই ই ই এসে গেলো..
    মধ্যমে ই প্রবীণ..
    আকাশে উড়ছে কেশ..
    বিধ্বস্ত বিপর্যস্ত..
    উঠেছে বসন্তের ঝড় অবেলায়
    সমান্তরাল হাঁটতে হাঁটতে কখন পথ যে তির্যক..
    মিশে গেলো এক বিন্দুতে
    বসন্ত ভীষণ একলা এখন..
    তবু বসন্ত সেই ই ই ই এসে গেলো
    হিসেব মতোন নিয়ম মতোন..

    Copyright : কলমে আমি সহেলি, USA
    30 th March, ২০২২
    ( আমার এক বন্ধুর উদ্দেশ্যে লেখা যে অকালেই এক বসন্তে আমাদের ছেড়ে চলে যায় )

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | 8 | | ৬  |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন