এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মোদিকে নিয়ে নারীসংক্রান্ত ভয়ঙ্কর অভিযোগ 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৭ মার্চ ২০২৬ | ২৭৯ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • এটা অবশ্যই পড়ুন এবং ছড়ান, কারণ, যদিও জলজ্যান্ত সত্য, তবুও গোদি-মিডিয়ায় এই খবরের টিকিটিও দেখতে পাবেন না। খবরটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কিত। তাঁর সম্পর্কে বিস্ফোরক কিছু কথা বলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তরুণ গৌতমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। এপস্টিন ফাইল, মহিলাদের সঙ্গে অনাচার, এইসব নিয়ে কথা হচ্ছিল। সেই প্রসঙ্গে ভারতের কথা আসে। সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "আমি তিন-চার জন মহিলার নাম দিতে পারি, যাঁরা সাংসদ হয়েছেন। তাঁদের গিয়ে শুতে হয়েছিল ওঁর সঙ্গে, মোদির সঙ্গে। একজন তো মন্ত্রী হয়ে গেলেন।" উনি হিন্দিতে কথাগুলো বলেছেন, এটা তার অনুবাদ। 

    মনে রাখতে হবে, সুব্রহ্মণ্যম স্বামী হেঁজিপেজি লোক না। রাজ্যসভার সদস্য ছিলেন এই কদিন আগে। বিজেপির জাতীয় কর্মসমিতিতেও ছিলেন। রামমন্দির নিয়ে যে বিখ্যাত রায়ের ফলে নির্লজ্জের মতো অযোধ্যায় ধ্বংসস্তূপের উপর রামমন্দির তৈরি হয়ে গেল, সেই মামলাকারীদের মধ্যে মুখ্য ছিলেন স্বামীইই। রামন্দিরের পক্ষে, ৩৭০ বিলোপের পক্ষে, জনমত তৈরি করেছিলেন। ২০১৩ তে বিজেপিতে যোগ দেন। তারও আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন একটা সময়।  এ হেন নেতার এই অভিযোগ, যাকে বলে পার্টির পক্ষে কেলেঙ্কারি, কিন্তু বিজেপি নেতাদের কাউকে মুখ খুলতেও দেখা যাচ্ছেনা। 

    তো, বিজেপি তার নেতাকে নিয়ে কী করবে, সে তাদের ব্যাপার। কিন্তু এর মধ্যে কেলেঙ্কারি আরও বাড়িয়েছেন, মধু পূর্ণিমা কিশ্বর। তিনিও যে-সে মহিলা নন, একাধারে নারীবাদী, হিন্দুত্ববাদী এবং একদা মোদির ভয়ানক সমর্থক। এককথায় শাইনিং হিন্দুত্ববাদী বলতে যা বোঝা যায়। মোদির ডিএনএতে সাম্প্রদায়িকতা নেই, মোদি গান্ধির সঙ্গে তুলনীয়, এইসব তো বলেছেনই, প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদিকে কলঙ্কমুক্ত করতে আস্ত একটা বইও লিখেছিলেন, যেটা বিজেপির এই মোদি-ন্যারেতিভ তৈরিতে ভীষণ কাজে লেগেছিল। তা, এ হেন মধু কিশ্বর সুব্রহ্মণ্যম স্বামীর সাক্ষাৎকারে শুনে টুইটে বলেছেন, "এই জন্যই  ২০১৪ সালের মে মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে আমি মোদির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলাম। এমনকি আমার লেখা বইটি উপহার দিতেও যাইনি।" 
    ঠিক কী জানতেন তিনি? "মোদির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যেসব নারীদের এমপি এবং মন্ত্রী করা হয়েছিল, তাদের নাম শুরুতেই সংঘী ক্ষমতার নেটওয়ার্কের মধ্যে যথেষ্ট উচ্চস্বরে ফিসফাস করা হচ্ছিল। সেই কারণেই আমি খুব আগেই সতর্কতা অবলম্বন করেছিলাম।" 

    এখানেই শেষ নয়, লম্বা টুইটে কিশ্বর আরও অনেক কথা বলেছেন। যেমন, "২০১৪ সালে, যখন আমি বক্তৃতার জন্য আমেরিকায় গিয়েছিলাম, সেখানেও ওঁর 'আয়েশি'র গল্প শোনা যাচ্ছিল। দ্বাদশ শ্রেণী পাস স্মৃতি ইরানিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করার ঘটনা, এই আগের কেলেঙ্কারির কাহিনীগুলোকে বিশ্বাসযোগ্যতা দিয়েছিল, যেগুলো তখনও গোপন ছিল। মানসী সোনিকে নিয়ে কেলেঙ্কারি অবশ্য  ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছেছিল। ... এছাড়া গুজরাটের লোকজন, এমনকি মোদির ঘনিষ্ঠরাও গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নারীদের সাথে তার অসুস্থ যৌন সম্পর্কের ঘৃণ্য গল্প আমার সাথে শেয়ার করেছিল। এবং তার আগে যখন তিনি প্রচারক এবং বিজেপি অফিস বিয়ারার ছিলেন।" 

    এবং সবশেষে খুব স্পষ্ট করে লিখেছেন সবচেয়ে বিস্ফোরক কথাগুলো, "মোদির ব্যক্তিত্বের ব্যাধি আমাকে নিশ্চিত করেছে যে আমাদের নেতাদের যৌন দুর্নীতির প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। যারা এই দিক থেকে আপস করেন, তারা আর্থিক দুর্নীতিগ্রস্তদের চেয়ে ভারতের শত্রুদের ব্ল্যাকমেলিংয়ের কাছে খুব সহজেই নতিস্বীকার করেন! শীঘ্রই প্রমাণ দেব যে কীভাবে ওঁকে প্রথম দিন থেকেই ব্ল্যাকমেল করা হচ্ছে। তাই সেই অশ্লীল ৫৬ ইঞ্চির অহংকার! "

    এর পুরোটাই প্রায় হুবহু, ইংরিজি থেকে অনুবাদ করতে গিয়ে একটু সামান্য এদিক-ওদিক হতে পারে। কিন্তু মোটের উপর কথাগুলো এই। এবং হিন্দুত্ববাদী প্রভাবশালী শিবির থেকে এগুলো আসছে। বাইরের অপপ্রচার না। এবং প্রচণ্ড কৌতুহলোদ্দীপক ব্যাপার হল, বিজেপি নেতারা চুপ। চেষ্টা করছেন চেপে দিতে। এই ধরণের যেকোনো অভিযোগ এলেই বিশ্বের যেকোনো জায়গার গণমাধ্যমে হইচই পড়ে যেত। কিন্তু ভারতীয় মিডিয়ায় বিশেষ কিছু শুনবেনই না। কেউ ভয়ে কেউ ভক্তিতে চুপ। এঁরা অনেকেই সাংবাদিক নামের লজ্জা। পশ্চিমবঙ্গেই এক প্রাক্তন সাংবাদিকের ইডির হাতে গ্রেপ্তার হবার পরে সব খবর চেপে যাওয়া হয়েছিল। এখনও এক আইনজীবীর শ্লীলতাহানি সম্পর্কে সবকিছু চেপে যাওয়া হচ্ছে। আর এ তো স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু সব মিলিয়ে পুরোটাই আরও সন্দেহ জাগায়, যে, অভিযোগগুলোর মধ্যে সত্যতা আছে। এবং মধু কিশ্বর বা সুব্রহ্মণ্যম স্বামীকেও বিশেষ খোঁচানো হচ্ছেনা, যদি আরও কিছু বলে দেয়, এই আশঙ্কায়। তলে তলে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে কিনা অবশ্য জানিনা। 

    হ্যাঁ, অভিযোগ হলেই তা সত্য নয়। কিন্তু যেখানে অভিযোগই চেপে দেওয়া হয়, যেখানে যিনিই ভক্ষক তিনিই বিচারক, সেখানে বিচারটা আর করবে কে।

    পুঃ সুব্রক্ষ্মমণ্যম স্বামীর বক্তব্যের ভিডিও ক্লিপ, মধু কিশ্বরের টুইট দেখতে চাইলে গুরুচণ্ডালির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ দুপুর ১২ টায় ভিডিও পাবেন।  
     
    গুরুচণ্ডালির চ্যানেলঃ  https://yt.openinapp.co/4lyf2
    স্বামীর বক্তব্যঃ https://x.com/TARUNspeakss/status/2036450875791778018
    মধুর টুইটঃ   https://x.com/madhukishwar/status/2036844407929135426

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anindya Rakshit | ২৭ মার্চ ২০২৬ ১০:৩৩739472
  • ঝুলির ভেতর বেড়ালটা এতদিন ছটফট করছিল, আজ বেরিয়ে এসেছে। 
  • একক | ২৭ মার্চ ২০২৬ ১১:৩২739474
  • থারকি মালটা আজ নয় কাল এক্সপোজড হতই। কিন্তু এটা থেকে পলিটিকাল মাইলেজ পেতে অনেক রাস্তা পেরোতে হবে। মোটামুটি পাঁচটা লেভেল।
     
    প্রথম - গুজব।

    দ্বিতীয় - ভিক্টিমের তরফ থেকে নাম করে অভিযোগ। 

    তৃতীয় - নথিপত্র (ভিডিও, ছবি, মুখবন্ধ রাখতে পাঠানো টাকা বা ফেবার)  
     
    চতুর্থ - প্রাতিষ্ঠানিক ( এনকোয়ারি, পোলিস প্রোব) 

    পঞ্চম  — রাজনৈতিক দলের ভেতর অনাস্থা প্রস্তাব, পদত্যাগ)  
     
    এবার স্বামী আর কিশ্বরের প্রমাণ ছাড়া হাবিজাবি বকার এতো বেশি ইন্সট্যান্স রয়েচে যে তৃতীয় ধাপে পৌঁছন অলমোস্ট অসম্ভব। 
     
    বিরোধীদের কাছেও মোদির ভ্যাকাম রাতারাতি ফিলাপ করার প্রস্তুতি নেই। বরং নেগোসিয়েশনে যাওয়া বেটার। 
     
    দেখা যাক।
  • Anindya Rakshit | ২৭ মার্চ ২০২৬ ১১:৪৬739475
  • একক সঠিক অনুমান। সম্পূর্ণ সহমত। 
  • | ২৭ মার্চ ২০২৬ ১৬:০৮739479
  •  ঠারকি -  ইয়েসস একদম এইটাই ওর সম্পর্কে অ্যাপ্ট বিশেষণ।  
    মানসী সোনিই একমাত্র মহিলা যে সাহস করে এগিয়ে এসে কেসটা করেছিল। 
    সুসুস্বামী নভেম্বরে যখন এপস্টিন ফাইলে প্রথম নাম আসে, তখনই একটা ট্যুইট করেছিল যে দেশের নীতিব কতটা কমপ্রোমাইজড। পরে সুসু ট্যুইটটা ডিলিট করে কিন্তু ততক্ষণে লোকের  ss নেওয়া হয়ে গেছিল। প্রচুর শেয়ার হয়েছে। তো এপস্টিনের ফাটা বাঁশ থেকে পেছন ছাড়াতে আরেকবার ইজরায়েল যায় এবং ফিরতে না ফিরতেই নেত্য যুদ্ধ বাধিয়ে দেয়। মোদীর চুপ করে দেখা ছাড়া উপায় নেই। 
    অরিজিত একটা টাইমলাইন বের করেছিল। মোটামুটি মোদী আরেসএসের ভেতরেও নন সিগনিফিক্যান্ট ছিল, মোদীর উত্থান আর এপস্টিনের অপারেটিং উইন্ডোর টাইমলাইন দিব্বি ম্যাচিং। কাজেই এটাকে উঠিয়েছে এপস্টিন তথা মোসাদ নিজেদের অনুকুলে নাচাতে এবং ভারতের মস্ত বাজার হাট করে খুলে নিতে এটা আন্দাজ করাই যায়। 
     
    এক্কের স্টেজগুলোর চতুর্থটা হবেই না মোটামুটি বলা যায়। কোনভাবে চাপা দিতে না পারলে হয়ত ৫ নংটা হবে। 
    দেখা যাক।
  • sonali guha | 2a06:1700:0:12::***:*** | ২৭ মার্চ ২০২৬ ১৭:১৪739480
  • আমাকেই খুঁচিয়ে দেখুক না একবার। দীপকদা তো মারাই গেল।
  • হে হে | 2a0b:f4c0:16c:13::***:*** | ২৭ মার্চ ২০২৬ ১৮:০৩739483
  • তুমাকে খুঁচিয়ে কি হবা!?এদ্দিন ত খুব নাপালে চাদ্দিকে হেগে মাখালে।  মেয়েছেলে হয়ে জন্মেছ এটুক বোঝো না যদি কেউ প্রেগনেন্ট হয় সেটা নিয়ে কুচ্ছো ওই তুমার বস্তিতেই যেটুক যা হবার হবে। তার বেশী কিচু হবার নেইকো।  দশটা একশোটা মেয়েকে খুবলে খাওয়া বিদেশে গিয়ে বাচ্চাদের খুবলানো সেই খুবলাতে গে দেশ বিক্কিরি করা আর একবার প্রেগু হওয়া এই দুটো কুনো জাগায় সমান ত হয় না ধারেকাচেও আসে না। 
  • ভাইপো | 2001:67c:289c:4::***:*** | ২৭ মার্চ ২০২৬ ১৮:১৭739484
  • মাকে নিয়ে কুচ্ছো কল্লে জিভ ছিঁড়ে নেব। বাকি দেশফেশ যা বেচুক, দেশের বালি আর কয়লা কিন্তুক আমার। এই বলে রাখলাম।
  • হে হে | 2602:f6f6:2:ad5c::***:*** | ২৭ মার্চ ২০২৬ ১৮:৪৪739485
  • হ্যাঁ রে তোর গান্ডু বাপ ত ইজ্রেলে গিয়ে ফাদারল্যান্ড ডেকে এল। ইজ্রেলিরা কাটুয়া জানিস ত। তোদের বাপ এখন কাটার বাচ্চা। তোরাও সব কাটার বাচ্চা। দেখ বাপ তোদের চিটি কঙনাদের পেসাদ দেয় নিকি। কঙনা অবিশ্যি তোদের পা দিয়েও ছোবে নে।
  • | 152.58.***.*** | ২৭ মার্চ ২০২৬ ১৯:২০739486
  • অন্ধ ভক্ত(মোদি ভক্ত) দের সুখী গৃহকোন।
  • খ্যাখ্যা | 2407:3640:2259:6302::***:*** | ২৭ মার্চ ২০২৬ ১৯:৩৪739487
  • মোদিই ভাইপোর বাপ? কনফার্ম বলছিস? কত জানিস মাইরি।
    ফাদার্ল্যান্ড লিয়ে নাপাচ্চিস, উদিকে কার ফাদার্ল্যান্ড শুনিস নি তো? গোবরের বদলে গান্ধিবাড়ির গু গিলে পাপ্পুর মত মেন্টালি অপাহিজ হয়ে গেলি বাপা? যার যা পসন্দ, অই লইয়া থাক।  
  • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ১৯:৪১739488
  • এসকল কী পড়িলাম! কী পড়িলাম!!!!!! হায় নাথ, হে বিষ্ণু ......আমারে তুমি এই হেতু চক্ষু দিয়াছিলে প্রভু !!! 
  • বিড়ি | 2409:40e0:1024:10f8:8000::***:*** | ২৭ মার্চ ২০২৬ ১৯:৪৮739489
  • @ট, সহমত। সাইট টাকে মোদি ভক্তদের সুখী গৃহকোণ বানিয়ে লাভ আছে কি?
  • লেলি | 2a12:a800:2:1:45:80:158:***:*** | ২৭ মার্চ ২০২৬ ২০:০৩739490
  • হ্যা হ্যা পিসিভক্তদের সাইট নাকি মোদিভক্তদের গৃহকোণ? কত রঙ্গ দেখালি পদি, অম্বলে দিলি আদা। laughlaughlaugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন