এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • খুঁজে পাবো?

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • তখন ছিল গভীর রাত। 
    সারা পৃথিবী হয়তো ঘুমিয়ে পড়েছিলো। 
    চাঁদ ক্লান্ত মুখে নক্ষত্রমন্ডলীর সঙ্গে দুর্দশার আলোচনায় মুখর।
    আমি তোমাকে খুঁজছিলাম। কোনোদিন কি খুঁজে পাবো? 
     
    তোমার সঙ্গে নীরব আলোচনায় কেটে যায় কতো আলোকবর্ষ সময়।.. 
    অজস্র বিতর্ক, কাটাছেঁড়া
    একসময়ে তুমি নীরব হয়ে যাও। 
    আর আমার মস্তিষ্কের উপশিরায় শুরু হয় বিষাক্ত যন্ত্রণার দৌরাত্ম‍্য।
    তারপর আবার সব অন্ধকার।
    সব নিস্তব্ধ।
     
    শুধু লোলুপ শৃগালের দল ছিঁড়ে খেতে থাকে সভ‍্যতার মরদেহ।
    মৃত‍্যুহীন, দরিদ্রের যন্ত্রণাকাতর আর্তনাদ আবার মাথা কুটে রাজপথে ফিরে যায়।
    পুঞ্জীভূত ক্ষোভ সম্পদের স্তুপ হয়ে জমতে থাকে প্রগতির প্রহরীদের কুঠুরিতে।
    আহত মনে প্রশ্ন জাগে,
    তোমায় কি আর কোনোদিন খুঁজে পাবো? 
     
    তারা কি একাই দোষী?
    যদি তুমি প্রশ্ন করো, 
    আমি কী করেছি? 
    কতোবার নিশ্চিন্ত জীবনের হাত ছেড়েছি? 
    কতোবার গলা তুলেছি নৃশংস উল্লাসের কন্ঠস্বরকে ছাপিয়ে? কতোবার ভেবেছি তোমার মতো করে? 
    না, কোনো উত্তর তার নেই আমার কাছে।
     
    তাও জানতে ইচ্ছা করে 
    খাপছাড়া বিশ্বাস, নিভৃতযাপনের লোলুপতা আর একরাশ দীর্ঘশ্বাস নিয়ে।... 
    জানতে ইচ্ছে করে 
    যদি কখনো কোনো রক্তিম অপরাহ্নে 
    শাসন-শোষণ বর্জিত একখন্ড জমিতে দাঁড়াতে পারি 
    যদি দিগন্তে অস্তগামী সূর্যের অন্তিম কিরণের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে পারি 
    ---"ফিরে এসো আগুন, 
    ফিরে এসো তোমার বহ্নিজ্বালার পবিত্রতা নিয়ে।
    আর একবার! ফিরে এসো এই শৃগালসভ‍্যতার ছাইচাপা আস্তাঁকুড়ে 
    তোমার স্ফুলিঙ্গ ভাই-বোনদের সঙ্গী করে ঝাঁপিয়ে পড়ো আরো একবার।
    তখনও কি খুঁজে পাবো তোমায়?
    খুঁজে পাবো? 
    নাকি বিরুদ্ধ চক্রান্তের করাল কালো ছায়া ঢেকে ফেলেছে তোমার অগ্নিভ অস্তিত্ব?
    আমি আর কখনো তোমায় খুঁজে পাবো না?
    তাই না?

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন