এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কবিতা কোলাজ এক  :আমিও লেখক 

    Saheli Bandyopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২৫ | ৩৯৫ বার পঠিত
  • | | | | ৫  | ৬  | | ৮  | | ১০ 
    কবিতা এক : আমিও লেখক 

    একটা পরিচয়ের জন্য নিজেকে খুঁজছি আমি l
    সেদিন মেয়েদের গোল বৈঠকে উঠলো তুমুল গল্প 
    কে রেঁধেছে কি? 
    আমি মিশে গেলাম তাতে জলের মত 
    কারণ রন্ধন আমার জন্মগত অধিকার 
    মেয়েরা বললো তুমি সুগৃহিণী 
    আমি মনে ভাবলাম আমি রন্ধন--- শিল্পী 
    তারপর সেদিন ছেলেদের বৈঠকে 
    উঠলো রাজনীতি, ক্রিকেট, ফুটবল এর গল্প 
    বললাম বিশেষ কিছু জানি না 
    আধেক শুনলাম আধেক না 
    তবু গল্পে যোগ দিতে কিছু কথা বললাম 
    কারণ কথা বলাও আমার জন্মগত অধিকার 
    ছেলেরা বললো তুমি বাক্যপটু 
    আমি মনে ভাবলাম আমি কথা… শিল্পী 

    তারপর সেদিন ঘটনা চক্রে পরিচয় হলো 
    একজন লেখকের সাথে 
    দেখলাম তাঁর প্রতিটি কথায় 
    এক একটি গল্প লেখা হয়ে চলেছে 
    আমি মিশতে চাইলাম তাতে জলের মত 
    কারণ আমিও কলম ধরতে জানি 
    চাইলে সাত সমুদ্র তেরো নদীর কথা 
    মুঠো করে ধরে এনে খাতায় 
    প্রতিবিম্ব আঁকতে পারি
    কারণ… 
    আমার মনে হয় 
    লেখাও আমার জন্মগত অধিকার 
    লেখক বললেন তুমি তো আসলে লেখিকা 
    আমি মনে ভাবলাম.. সে তো সত্যি 
    একটা পরিচয়ের জন্য নিজেকে খুঁজছি আমি l
    সারা জীবন ধরে খুঁজতে হবে কি? 
    উত্তর কোথায় বিধাতা? 
    একটা পরিচয়ের জন্য নিজেকে খোঁজা যখন শেষ হবে 
    সজোরে সদর্পে চিৎকার করে বলবো 
    আমিও লেখ…… ক l
     
    কপিরাইট : সহেলি বন্দ্যোপাধ্যায়
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | ৫  | ৬  | | ৮  | | ১০ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Saheli Bandyopadhyay | ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৯735755
  • অসংখ্য ধন্যবাদ 
  • Nirmalya Nag | ২২ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮736978
  • ভাল লাগল 
  • Saheli Bandyopadhyay | ০২ জানুয়ারি ২০২৬ ১০:২৪737530
  • অসংখ্য ধন্যবাদ দাদা 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন